| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি সাধারণ মানুষ, ভুলের উপরে নই,দুনিয়ায় অনেক সময় চলে গেছে, আমি যেখানে অনেকটা সময় পার করেছি কিন্তুু ইসলামের সবকিছু মেনে চলতে পারিনি বা করিনি প্যাকটিসিং মুসলিমের মত।আল্লাহ তাআলা যখন দিনের বুঝে দান করেছেন মনবল দিয়েছেন মোকাবেলা করার মত মানসিক সামথ্য দিয়েছেন তখন থেকে সিদ্ধান্ত নেই পরিপূর্ণ ইসলামি পরিবেশ মেনে চলার চেষ্টা করছি, যদিও আমি এখন ও সবকিছু মেনে চলতে পারছি না, মহরাম নন-মাহরাম মেনে চলা চাকুরির প্রয়োজনে পুরুষ মানুষের সাথে কথা বলতে হয়,একা যাতায়াত করা।আমি একটা প্যাকটিসিং মুসলিম পরিবার চাই, যেখানে ইসলামের প্রতিটি বিষয় মেনে চলে,যে পরিবার ও যে মানুষের হাত ধরে জান্নাতুল ফেরদৌস পাড়ি জমাতে পারবে ইনশাআল্লাহ , যার কাছে দুনিয়ায় থেকে পরকালের চিন্তা বেশি,যার কাছে খাবারের কমতি হলেও সন্মান, ভালোবাসার,কেয়ারিং কমতি হবে না।,আমার ও আমার পরিবারের প্রতি ভলোবাসার কমতি হবে না,আমি যেমন পরিবারের বড় মেয়ে,মেয়ের জামাই না একজন ছেলে আমার পরিবারের জন্য চাই,যে পরিবারে দিনের একটু সময় ইসলামের তালিমে জন্য ব্যয় করবে, ফরজ ওয়াজিব সুন্নত মেনে চলবে,কথায় কথায় রাগারাগি, গায়ে হাত তোলা খোটাদানকারী, গীবতকারী অপছন্দ। যে রাগের মাথায় ও ভয় দেখানের জন্যও মোহরানা কম থাকার জন্য বলবে বেশী কথা বললে তালাক দিয়ে দিব এমন মানুষ অপছন্দ, যে বলবে না বিয়ের পর পদায় ছাড় দাও, ভাই দুলাভাইয়ের সাথে একটু হেসে কথা বল, মুখ দেখাও। হালাল ইনকাম করবে,হারাম বজন করবে, নেশাগ্রস্ত, বদমেজাজি অপছন্দ। যে পরিবার তাবিজ, কবিরাজ ও শিরকী আকিদায় জড়িত না,যে মহরাম মেয়েদের সাথে ছাড়া অন্য মেয়েদের সাথে কথা বলে না প্রয়োজন ছাড়া,দুধ বোন ছাড়া মুখে বলা পতানো বোন আছে অপছন্দ আমার।গাছ লাগানে,সাজগোজ করা,সাজগোছ করিয়ে দেওয়া ,ঘুরতে যাওয়া,প্রয়োজনে সাধ্য মত সাহায্য করা পছন্দ আমার।
|