Profile

বায়োডাটা নং : 6343

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৪′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা উজিরপুর, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: গড়িয়া, উজিরপুর, বরিশাল।
বর্তমান ঠিকানা , গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: দত্তপাড়া, চেরাগআলী, টঙ্গী, গাজীপুর।
কোথায় বড় হয়েছেন? ছোটবেলা থেকেই ( দত্তপাড়া ,চেরাগআলী, টঙ্গী-গাজীপুর ) বর্তমান ঠিকানার এলাকাতেই বসবাস করছি ,এখানেই ছোট থেকে বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? গণিত
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি তিতুমীর কলেজ
পাসের সন ২০২৬
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী,আলহামদুলিল্লাহ। আব্বু তার জীবনের অনেকটা সময় সৌদি আরবে অবস্থানরত ছিল ।২০১৯ সাল এর ডিসেম্বরে বাংলাদেশে একেবারে চলে আসে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই (বিবাহিত), আমার চেয়ে চার বছরের বড়। বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিষয়ে স্নাতক সম্পন্ন করেছে। বর্তমানে পেশাগতভাবে একটি বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে কাজ করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা *আমার চারজন চাচা রয়েছে; তারা প্রত্যেকেই তাদের জীবনের অনেকটা সময় সৌদি আরবে ছিলেন। বর্তমানে- ১.বড় কাকা- আমাদের গ্রামের বাড়িতে জমিজমা দেখাশোনা ও দোকান ব্যবসা করছেন। ২.মেজো কাকা- তিনি বর্তমান বরিশাল সদরে ফার্মেসীর ব্যবসার সাথে যুক্ত। ৩.নয়া কাকা- তিনি কৃষি ও খামারের সঙ্গে জড়িত। ৪.ছোট কাকা- ব্যবসা। *আমার কোনো মামা নেই।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ স্বচ্ছলও।আল্লাহ তায়ালা সর্বদা সর্বোত্তম রিজিক আমাদের দান করেছেন ,আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকে কখনো কোনো কিছুর অভাব উপলব্ধি করিনি (আলহামদুলিল্লাহ), যখন যা প্রয়োজন হয়েছে আব্বু-আম্মু আমাদের জন্য সর্বদা সর্বোত্তম ব্যবস্থা করেছে। আমরা ঢাকাতে ভাড়া বাসাতে থাকি ,বরিশালে সদরে আব্বুর নিজস্ব ক্রয়কৃত জমি রয়েছে। আর গ্রামের বাড়িতেও জমি আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ। আমাদের পরিবারের সবাই মোটামুটি ধার্মিক।বাকিদের তুলনায় আব্বু একটু কম ধার্মিক। আমরা দ্বীনের মৌলিক বিষয়গুলো মেনে চলার চেষ্টা করি। আমাদের মধ্যে আম্মু সবচেয়ে বেশি তাকওয়াবান।আম্মু অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তার মধ্যে অধিক ধৈর্য এবং উত্তম ব্যবহার আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি। এছাড়াও আম্মু কোন প্রকার টিভি, সিরিয়াল, নাটক ,সিনেমা ,গান-বাজনা , আড্ডাতে নেই। তিনি এ সকল কাজ অপছন্দ করে। আমাদের পরিবারের সবাই আমরা আল্লাহকে ভালোবাসি এবং তাঁর ওপর দৃঢ় বিশ্বাস করি, যদিও আমলের দিক থেকে এখনও কিছুটা দুর্বলতা রয়েছে। দ্বীন পালনের সর্বোত্তম ব্যবস্থা আমার পরিবারে রয়েছে। দ্বীনের যেকোনো ব্যাপারে বাসার প্রত্যেকটা মানুষ সহযোগিতা পূর্ণ মনোভাব রাখে এবং উৎসাহিত করে।আলহামদুলিল্লাহ ,আম্মু আর আমি মাহরাম, নন-মাহরাম মেনে চলার চেষ্টা করি এবং এক্ষেত্রে আব্বু ,ভাইয়া ,ভাবি আমাদেরকে সর্বোচ্চ সাহায্য করে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,আলহামদুলিল্লাহ। ২০১৩ সাল থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ , এখন তেমন কাযা হয় না। মাসে ১-২ ওয়াক্ত।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি ,আলহামদুলিল্লাহ ।তবে শুদ্ধর প্রচেষ্টা আরো চালিয়ে যেতে চাই এবং এই প্রচেষ্টা চালিয়ে যেতে চাই মৃত্যুর আগ পর্যন্ত।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না ,আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হচ্ছে কবর। কবর জিয়ারত করা যেতে পারে।তবে বর্তমানে মাজারকে কেন্দ্র করে যে সকল কাজকর্ম হয় তার বেশিরভাগই শিরক। তাই এই ফিতনা থেকে নিজেকে এবং নিজের আশেপাশের মানুষ কে সতর্ক করতে হবে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম , তাসাওউফ ও আত্মশুদ্ধি, বেলা ফুরাবার আগে এছাড়া আরো বেশ কিছু বই পড়া হয়েছে।বই পড়ার প্রতি আমার ভীষণ নেশা রয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়েখ আহমাদুল্লাহ,খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা তাকী উসমানী ,মিজানুর রহমান আজহারী ,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ,আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ,ডঃ জাকির নায়েক , আব্দুল মালেক সাহেব দাবা, মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ, মাওলানা তারিক জামিল,শায়খ আব্দুল কাইয়ুম এছাড়াও অনেকেই। সীমাবদ্ধতার কারণে সামনাসামনি তাদের সহবত না পেলেও অনলাইনের তাদের বক্তব্য শুনতে খুবই পছন্দ করি। সকল ধরনের আলেম -ওলামাদের (আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্তদের) শ্রদ্ধা-সম্মান করি।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুবই সাধারন একজন মানুষ ।আমার চাহিদাগুলোও খুবই সামান্য। আমি সাধারণ জীবন যাপন করতে আগ্রহী ও অভ্যস্ত । অত্যাধিক সাজসজ্জার ব্যাপারে বর্তমানে আমার তেমন কোনো আগ্রহ নেই । আমি মিশুক প্রকৃতির একজন হাসি খুশি থাকা মানুষ।আলহামদুলিল্লাহ ,স্যাক্রিফাইস ও ধৈর্যের মন-মানসিকতা রয়েছে।আমি কোনো ভুলের মধ্যে থাকলে সঠিকটা জানার পর তা নিয়ে গোড়ামী না করে সঠিকটা গ্রহণ করি। কোন ভুল হলে ক্ষমা চাওয়া ও ক্ষমা করার মানসিকতা রাখি। বাইতুল্লাহ দেখার প্রবল আকাঙ্ক্ষা রয়েছে যেমনটি প্রত্যেক মুসলমানের অন্তরে থাকে ঠিক তেমনিটি আমার মাঝেও রয়েছে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর দেশের বাসিন্দা হওয়া এবং সেখানে মৃত্যুবরণ করার প্রবল ইচ্ছা। উম্মাহাতুল মু'মিনীন অর্থাৎ আম্মিজানদের আদর্শে নিজেকে গড়ে তুলতে চাই ,তাদের অনুসরণের চেষ্টা করতে চাই। সুন্নাহ মোতাবেক জীবন যাপনে আগ্রহী। নিজ জীবনে অল্প সংখ্যক সুন্নত মেনে চললেও সুন্নতের প্রতি রয়েছে অফুরন্ত ভালোবাসা ও পালনের চেষ্টা। আঁকিবুকি করার একটা শখ আছে, নতুন নতুন খাবার তৈরি করা এবং বেকিং এর প্রতি ভাললাগা কাজ করে, বই(ইসলামিক ও উপন্যাস)পড়তে ভালো লাগে,এছাড়াও গাছপালা-পাখিদের প্রতি আলাদা একটা টান আছে। বাসায় নিজের ছোট্ট একটা পাঠাগার (কিছু সংখ্যক বই) রয়েছে, ভবিষ্যতে একটা বিশাল পাঠাগার করতে চাই ।বই পড়ার অন্যরকম একটা আনন্দ আছে, বই থেকে নিজের ভিতরে অনেক কিছু গ্রহণ করা যায়। ভ্রমণ করতে পছন্দ করি সত্যিকার অর্থে কখনও ওইভাবে ঘুরাঘুরি করা হয়নি তবে চাই আল্লাহর জমিনের সকল সৌন্দর্য না হলেও কিছু সংখ্যক সৌন্দর্য তো উপলব্ধি করা যেতেই পারে এক্ষেত্রে জীবনসঙ্গী যদি একটু ভ্রমন-প্রিয় বা ভ্রমন-পিপাসু হয় তাহলে মন্দ হয় না। আমল এবং আখলাকে আমি পারফেক্ট নয় তবে চেষ্টা করি এবং সর্বদা করতে ইচ্ছুক।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরখা, নিকাব ,হাত-পা মোজা।ইসলামী শরিয়াত অনুযায়ী বাহিরে মেয়েদের পোশাক সম্পর্কে যে সকল নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলার চেষ্টা করি।(আল্লাহুম্মাগফিরলি)
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৩ সাল থেকে নিকাব পড়া শুরু করেছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি ,আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারণত নাটক ,সিনেমা ,সিরিয়াল দেখা হয় না।গান একদমই শুনি না (আলহামদুলিল্লাহ)।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে ইচ্ছা আছে ভবিষ্যতে আল্লাহ সুযোগ দিলে যেকোন বিশেষ মেহনতে যুক্ত হওয়ার।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ পড়াশোনার পাশাপাশি টিউশন (মেয়েদের) করাই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? একজন প্রকৃত দ্বীনদার জীবনসঙ্গী পেলে ইসলামের উপর জীবন পরিচালনা করা অনেক সুন্দর ও সহজ হয়। বিয়ের একটা সুন্দরতম বন্ধন। আল্লাহর তরফ থেকে একটা উত্তম উপহার ,একটা ইবাদতও বটে। সূরা রুম-২১, "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য হতে সৃষ্টি করেছেন তোমাদের সংগিনীদেরকে যাতে তোমরা এদের নিকট শান্তি পাও এবং তোমাদের মধ্যে পারস্পরিক ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। চিন্তাশীল সম্প্রদায়ের জন্যে এতে অবশ্যই বহু নিদর্শন রয়েছে।"
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-38
উচ্চতা ৫'৩"-৫'১০"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, বাহ্যিক সৌন্দর্যের বিষয়ে আমার কোনো প্রকার আপত্তি নেই ।
পেশা স্নাতক বা অন্যান্য।
জেলা বর্তমান ঠিকানা ঢাকা বিভাগের মধ্যে হলে উত্তম। তবে জেলা নিয়ে আমাদের নির্দিষ্ট কোনো বিশেষ প্রত্যাশা নেই,অন্যান্য বিষয় সামঞ্জস্যপূর্ণ হলে এ ক্ষেত্রে ছাড় দেওয়ার মানসিকতা রয়েছে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা উত্তম,হালাল ও সম্মানীয় পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন সালেহ বান্দাকে জীবনসঙ্গী হিসেবে প্রত্যাশা করি, যার কাছে আল্লাহর সন্তুষ্টিই জীবনের সর্বোচ্চ লক্ষ্য। আমার কাছে বাহ্যিক সৌন্দর্যের চেয়ে দ্বীনদারিতা অধিক গুরুত্বপূর্ণ।সে যেন প্রকৃত দ্বীনদার হয় এবং আমার কাছে চক্ষু শীতলকারী হয়। তাকওয়াবান, ধৈর্যশীল, উত্তম আখলাকের অধিকারী, গায়রতবান এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদাহ ধারণকারী হন। রাসূল( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)–এর সুন্নাহকে জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করার আন্তরিক চেষ্টা থাকতে হবে। ফরজ ও ওয়াজিব ইবাদতের পাশাপাশি সুন্নত ও নফল ইবাদতের প্রতিও আগ্রহী হতে হবে। অধিক ইবাদত করতে না পারলেও, যতটুকু ইবাদত করবেন তা যেন নিয়মিত ও ইখলাসের সঙ্গে করেন।প্রতিদিন কোরআন তেলওয়াতের অভ্যাস থাকতে হবে। দ্বীনের ব্যাপারে কঠোর হতে হবে।কিছু মানবো কিছু ছাড়বো ,নিজের পছন্দ অনুযায়ী দ্বীন মানবো এমন মন মানসিকতা থাকা যাবে না। দায়িত্ব অবহেলা কিংবা কোন প্রকার উদাসীনতার মনোভাব না থাকা। নিজের সাথে সংশ্লিষ্ট মানুষদের দায়িত্ব গ্রহণের মনোভাব রাখতে হবে।যাদের মন-মানসিকতা দায়িত্বহীনতার তাদের যোগাযোগ না করার অনুরোধ করছি। আল্লাহ সন্তুষ্টির জন্য যতটুকু করার ততটুকু করার চেষ্টা থাকতে হবে। অর্ধাঙ্গিনীর দুনিয়া ও আখিরাত নিয়ে ফিকির থাকতে হবে। বিশেষ লক্ষ্যণীয়: যদি যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে প্রথমে পাত্রের বায়োডাটা বিস্তারিত ইমেইল করার অনুরোধ করা হল। বায়োডাটা পছন্দ হলে পাত্রীর ছবি কিংবা ভিডিও কলে দেখতে চাওয়া যাবে না। পাত্রীর মাহরামের উপস্থিতিতে সরাসরি কথা ও পাত্রী দেখা যেতে পারে। যোগাযোগের পূর্বে অবশ্যই ইস্তেখারা করে নিবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

উজিরপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5960

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4093

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5408

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7986

বয়স
26 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #2963

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6115

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
উজিরপুর, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন