Profile

বায়োডাটা নং : 634

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1995
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মুলাদী, বরিশাল, বরিশাল
এলাকা/গ্রামের নাম: চরডুমুরতলা
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর 2
কোথায় বড় হয়েছেন? পঞ্চম শ্রেনী পর্যন্ত গ্রামে, তারপর থেকে ঢাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? C.S.E
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Development Alternative (UODA)
এখন কোন বর্ষে পড়ছেন? 4th Year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাবা জাহাজ এবং ট্রলার এর ব্যাবসা করতেন। মুলত পরিবহন ব্যাবসায়ী ছিলেন। এখন অবসরে আছেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য ১. বড় ভাই - B.S.C in Civil Engineering. বিবাহিত। চাকরি + ব্যাবসা দূটোই করছেন। ২. মেঝ ভাই - M.A in English. অবিবাহিত। চাকরিজীবী। ৩. ৩ৃয় জন্ আমি। (৭ ভাই বোনের মধ্যে আমি ষষ্ঠ)
আপনার কতজন বোন আছে? ৪ জন
বোনদের তথ্য ১. সপ্তম শ্রেণী। বিবাহিত। ২. অষ্টম শ্রেণী। বিবাহিত। চাকরিজীবী। ৩. M.Com in Accounting. অবিবাহিত। চাকরিজীবী। বিয়ের কথা বার্তা চলছে৷ ৪. Diploma in Food Science. অবিবাহিত।
চাচা মামাদের পেশা একমাত্র চাচা কুরআনে হাফেজ। ব্যাবসায়ী ছিলেন। মামা রা চাকরিজীবী এবং ব্যাবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ স্বচ্ছল এবং সমাজে সম্মানিত। বাবা ব্যাবসায়ী ছিলেন। তাই সেভাবে অভাব ছিল না কোনো কিছুর। গ্রামে ভাল পরিমান নিজস্ব জমি আছে।বাবার অবসরের পর আমরা ভাইয়েরা সংসারের দায়িত্বে আছি। গ্রামে টিনশেড বাড়ি আছে তবে বাড়ির অবস্থা না থাকার মতই কারন বাবা মা সহ আমরা বিগত ৫ বছর ধরে সবাই ঢাকায় থাকি ভাড়া বাসায়৷
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? নানা, নানু, দাদী রা সবাই ধার্মিক ছিলেন। খাস পর্দা মেইনটেইন করতেন। বাবা মা যদিও পুরোপুরি মেইনটেইন করতে পারে নি। তবে আমি সম্পুর্ন পর্দা, মাহরাম নন মাহরাম মেইনটেইন করে চলি আলহামদুলিল্লাহ। কারেন্টলি মিরপুর 2 এ থাকছি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি। ২০২০ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি শুদ্ধভাবে পারি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? অপছন্দনীয়। সিজদা করা শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন হেজাযের কাফেলা, মরনজয়ী, শেষ প্রান্তর।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আবু ত্বহা মুহাম্মাদ আদনান,শায়েখ আহমাদউল্লাহ, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহ.)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন (بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيم) (হে সম্মানিতা—আপনার উপর আল্লাহ তা’আলার রহমত ও বরকত বর্ষিত হোক) 🌿 নিজ সম্পর্কে কিছু কথা : মানুষের জীবনে কিছু নীরব মূল্যবোধ থাকে, যা প্রকাশ না পেলেও ভেতর থেকে তাকে গড়ে তোলে—আমার জন্য “গায়রত” ঠিক তেমনই একটি অনুভূতি। এটি শুধু একটি শব্দ নয়, বরং আমার দৃষ্টিভঙ্গি, আমার সীমারেখা, আমার আত্মসম্মানের একটি অংশ। আলহামদুলিল্লাহ, হালাল উপার্জনের প্রতি সবসময়ই সতর্ক থাকার চেষ্টা করি। একটি পবিত্র জীবনের ভিত্তি শুরু হয় হালাল রিযিক থেকে। এই জায়গাটায় কখনো আপস করতে চাই না। জীবনকে আমি খুব বেশি জটিল করে দেখতে শিখিনি। সাদামাটা থাকা, সরলভাবে চলা—এই জিনিসগুলোতেই যেন এক ধরনের প্রশান্তি খুঁজে পাই। কোলাহলপূর্ণ ভিড়ের মাঝেও আমার মন খোঁজে নিরবতার একটা কোণ, যেখানে নিজের সাথে নিজের কথা বলা যায়, নিজের হিসাবটা নিজের কাছে দেওয়া যায়। আপন মানুষদের সাথে সময় কাটানো, মন খুলে কথা বলা—এসব আমার কাছে দামী কোনো সম্পদের চেয়ে কম নয়। আবার কখনো কখনো সবকিছু থেকে দূরে সরে গিয়ে, গ্রামের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে নিজের ছোট্ট অস্তিত্বটাকে অনুভব করতেও ভালো লাগে। কারো উপকার করতে পারলে অন্তরে এক ধরনের নীরব আনন্দ কাজ করে। তবে মানুষের কাছে কোনো প্রত্যাশা রাখি না—কারণ আমি দেখেছি, প্রত্যাশা যত কম হয়, তত কম ভাঙতে হয়। রাগ আমার খুব কমই হয়। তবে কখনো যদি হয়ে যায়—তখন সেটা গভীর হয়। তাই নিজেকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করি। কারো কোনো কিছু ভালো না লাগলে সরাসরি কষ্ট দেওয়ার মতো করে বলার অভ্যাস নেই—চুপ করে থাকা বা এড়িয়ে যাওয়াকেই সহজ মনে হয়। কাজের ফাঁকে মাঝে মাঝে অলসতা এসে ভর করে—তবে এটাও জীবনেরই একটা অংশ মনে করি। বই পড়ার অভ্যাস আগে খুব একটা ছিল না, কিন্তু এখন ধীরে ধীরে নিজেকে গড়ে তোলার চেষ্টা করছি। ছোটবেলা থেকেই শরীরের যত্ন নেওয়ার ব্যাপারে সচেতন। শরীরচর্চা আমার কাছে শুধু অভ্যাস নয়, বরং একটা শৃঙ্খলা। খাবারের ব্যাপারেও সচেতন থাকার চেষ্টা করি। মাঝে মাঝে মনে হয়—নিজের খাবার নিজেই উৎপাদন করে খেতে পারলে কেমন হতো! একটা ছোট্ট বাগানবাড়ির স্বপ্ন দেখি—যেখানে দুনিয়ার কোলাহল কম, আর শান্তি একটু বেশি। ইনশাআল্লাহ, যদি আল্লাহ তায়ালা তৌফিক দেন… 🌱 🎓 শৈশব, কৈশোর ও পড়াশোনা : আমার বেড়ে ওঠা এমন এক পরিবেশে, যেখানে ইসলাম ছিল—কিন্তু তার গভীরতা ছিল না। নামাজ, রোজা—এই পর্যন্তই সীমাবদ্ধ ছিল বেশিরভাগের ধারণা। ছোটবেলায় মক্তবে কুরআন পড়া শিখেছি, কিছু বেসিক সুরাকিরআতও। ক্লাস ফাইভ পর্যন্ত স্কুল তারপর মাদ্রাসায় ভর্তি হওয়ার পর ভেবেছিলাম—হয়তো এখানেই দ্বীনের স্বাদ পাবো। কিন্তু গ্রামের এই মাদ্রাসার অবস্থা প্রকৃতঅর্থে স্কুলের চেয়েও যেন বাজে ছিল। ছেলেমেয়ে ফ্রি মিক্সিং, চিঠি আদান প্রদান, পরীক্ষায় নকল করা সহ এমন অবস্থা ছিল যে এখান থেকে ভাগার জন্য ফাইভে বৃত্তি পাওয়া ছেলেটার অসহায় হয়ে শেষমেশ ফেল করতে হয়েছে যেনো ফেল এর খবর শুনে বাবা মা অন্য কোথাও ভর্তি করায়। এবং সেটাই হল। বড় ভাই ঢাকায় নিয়ে এসে স্কুলে ভর্তি করিয়ে দিলেন। ঢাকায় এসে নতুনভাবে শুরু—বয়েজ স্কুল, বয়েজ কলেজ, আর একজন ভালো বন্ধুর সঙ্গ—এই তিনটি জিনিস আমাকে দুনিয়াবি গুনাহ থেকে অনেকখানি হেফাজত করেছে। ইন্টার শেষ করে ডিফেন্সে (আর্মি) যাওয়ার স্বপ্নে ভার্সিটি এডমিশনের পড়াশোনা একবারে ছেড়ে দিয়েছিলাম—কিন্তু আল্লাহ যা চান, সেটাই হয়। সেই পথে আর যাওয়া হয়নি এবং পাব্লিক ভার্সিটির কোথাও চান্স হয় নি। ইন্টারমিডিয়েটের পর জীবনের বাস্তবতার সাথে পরিচয় আরও গভীর হয়। টিউশন করানো, কোচিংয়ে পড়ানো—এর মধ্যেই নিজের একটা পথ খুঁজে নিচ্ছিলাম। ২০১৯ সালে প্রাইভেট ভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হই। একই সাথে ব্যবসা শুরু করি—আর সেই ব্যবসাই ধীরে ধীরে আমাকে পুরোপুরি টেনে নেয়। 4th ইয়ারে উঠে পড়াশোনাটা আর শেষ করা হয়ে ওঠেনি—এটা হয়তো জীবনের একটা অপূর্ণ অধ্যায়, তবে আফসোস করে থেমে থাকতে চাই না। 🕌 দ্বীন ও আমার পথচলা : জীবনের কিছু মুহূর্ত থাকে, যা মানুষের ভেতরটা বদলে দেয়—আমার জন্য তেমনই একটি মুহূর্ত ছিল একটি সাধারণ প্রশ্ন। ২০১৯ এ একজন শিক্ষার্থীর মুখে শোনা— “স্যার, আপনার বিহ্যাভিয়ার এবং জিবনবোধ সবি ভালো —তবে নামাজ পড়েন না কেন?” এই কথাটা যেন অন্তরে গিয়ে লেগেছিল। সেই দিনটাই ছিল ফিরে আসার শুরু। এরপর করোনার সময়—যেখানে অনেকেই ভেঙে পড়েছিল, সেখানে আমার জীবনে সেটাই ছিল এক অদ্ভুত রহমত। দুনিয়াবি দিক থেকে কঠিন সময় গেলেও, সেই নিঃসঙ্গতাই আমাকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়েছিল। সেখান থেকেই ধীরে ধীরে দ্বীনকে জানা, বোঝা, অনুভব করা শুরু। তবে এই পথ একেবারে সোজা ছিল না। মাঝে মাঝে হোঁচট খেয়েছি, কখনো দুর্বল হয়েছি। নামাজে গাফিলতি, কিছু ভুল সিদ্ধান্ত—সবই ছিল এই যাত্রার অংশ। কিন্তু আলহামদুলিল্লাহ, আজ অন্তত এটুকু বুঝি—এই পথই জীবনের অন্তিম গন্তব্য - আর এই পথেই থাকতে চাই। এখন লক্ষ্য একটাই—দ্বীনের ইলম অর্জন করা, নিজের জীবনকে তার আলোকে সাজানো, এবং যতটুকু সম্ভব এই পথে এগিয়ে যাওয়া।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পাজামা, শার্ট, সফট গ্যাবাডিন প্যান্ট, টি শার্ট।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আলহামদুলিল্লাহ। ২০২০ থেকে। তবে দাড়ির ঘনত্ব কম
টাখনুর উপরে কাপড় পরেন? অবশ্যই
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অবশ্যই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে সময় দেয়া হয়েছিল। এখন আপাতত না।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ ইম্পোর্ট বিজনেস। কম্পিউটার প্রডাক্টস চায়না এবং থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করে এনে দেশে সেল করি। নিজস্ব অফিস আছে মিরপুর এ। নিজের ব্যাবসা তাই হালাল হারাম বেছে করার সুযোগ পাই আলহামদুলিল্লাহ।
মাসিক আয় ৬০,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দুনিয়াবি পড়াশোনায় মত নেই। তবে দ্বীনি ইলম অর্জন করতে যা যা লাগে সব ব্যাবস্থা করে দিব ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকা
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? বিন্দুমাত্র না। আল্লাহ তায়ালা আমাকে যতটুকু সামর্থ্য দিয়েছেন সেটাই যথেষ্ট মনে করি আমাদের বিয়ে পরবর্তী জীবন শুরু করার জন্য।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? এটা সম্পর্কে বলার প্রয়োজন আছে বলে মনি করি না। দুনিয়ার ইতিহাসের এই শেষ টাইমলাইনে এসে ছেলে হোক বা মেয়ে ২০ বছরের পর বিয়ে ছাড়া সামগ্রিক চরিত্র হেফাজতে রাখা কতটা কঠিন সেটা ভেংগে বলার প্রয়োজন মনে করছি না। বিশেষ করে ছেলেদের। বিয়ের মাধ্যমে বিবি কে সাথে নিয়ে নিজ সন্তানদের কে ইসলামের খেদমতে গড়ার যে গুরুদায়িত্ব সেটার জন্য আমৃত্যু চেষ্টা করা। সর্বোপরি স্বার্থের এই দুনিয়ায় সেই মানুষ টাকে সাথে নিয়ে জিবন চলার পথের সকল প্রতিদ্বন্দ্বিতা কে এড়িয়ে আমাদের অন্তিম সাফল্য জান্নাত হাসিল করা। যেখানে কোনো এক নিকুঞ্জের ঝর্নাপাড়ে বসে দুনিয়ায় স্বল্প সময় ধরে কাটানো সেই দুর্গম পথের গল্প করা যাবে মহাকাল ধরে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা 5'0 - 5'3 ( খুব বেশি প্রাধান্য দিচ্ছি না)
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা আলিম/H.S.C। আল কোরআন ও রসূল (সঃ) এর সিরাতের জ্ঞান থাকলে ভাল যাতে সন্তান সন্ততিকে সে অনুযায়ী মানুষ করা যায়। (দুনিয়াবী পড়াশোনাকে অতটা প্রাধান্য দিচ্ছি না)
জেলা বরিশাল হলে ভাল। তবে জেলা কে আপাতত খুব বেশি প্রাধান্য দিচ্ছি না।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা দরকার নেই
অর্থনৈতিক অবস্থা নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন দ্বীনদার, পর্দাশীল, হায়াদার এবং আল্লাহভীরু জীবনসঙ্গী প্রত্যাশা করি, যিনি নিজে দ্বীন মেনে চলার চেষ্টা করেন এবং স্বামীকে দ্বীনের পথে সহায়তা করবেন। আমাদের সম্পর্ক হবে শুধু একে অপরের জন্য নয়, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়ার চাকচিক্য, ভোগবিলাস ও অস্থায়ী আনন্দের চেয়ে আমাদের কাছে সর্বোচ্চ প্রাধান্য হবে দ্বীন, চরিত্র ও আখিরাত। উভয়ে পরস্পরকে জান্নাতের পথে সহযোগিতা করব—এই নিয়তে একটি জীবন গঠন করতে চাই। আল্লাহ তা’আলা আমাদের জন্য উত্তম ফয়সালা নির্ধারণ করুন এবং সহজ করে দিন—আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মুলাদী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3150

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12128

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5495

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12111

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6902

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8604

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মুলাদী, বরিশাল, বরিশাল
বরিশাল জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন