Profile

বায়োডাটা নং : 633

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ১১″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫১ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: মিরপুর-১১, পল্লবী, ঢাকা-১২১৬
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজ
পাসের সন ২০২৩
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় রাষ্ট্রবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজ
পাসের সন ২০২৪
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আর্টিস্ট ও স্টেশনারী ব্যবসা
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাইয়া ঢাকা কলেজ থেকে অনার্স সম্পন্ন করে এখন স্ত্রী সহ রাশিয়া তে উচ্চশিক্ষায় অধ্যয়নরত। ভাইয়া ও ভাইয়ার স্ত্রী রাশিয়ার 'পিটার দ্যা গ্রেট সেন্ট পিটার্সবার্গ ইউনিভার্সিটি' র শিক্ষার্থী।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সরকারী তিতুমীর কলেজ থেকে অনার্স পাশ। সরকারী চাকরীর চেষ্টায় আছে। আপু বিধবা, তার একজন ছেলে ও একজন মেয়ে আছে, উভয়েই নাবালেগ। আপু টিউশন করে সংসারের খরচ চালায় এবং আলাদা ফ্ল্যাটে ভাড়া থাকে।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমরা ঢাকার স্থায়ী তাই ঢাকার বাইরে কখনো থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়নি। ঢাকায় নিজেদের ব্যবসা আছে যেটা সেমি-স্টাবলিস্ট। ভাড়া দোকান মূলত স্টেশনারী, বিকাশ-নগদ, ফটোকপি-লেমিনেটিং ও কম্পিউটার প্রিন্ট, আমি কম্পিউটার প্রিন্টের ব্যবসারই কর্ণধার।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আব্বু, আম্মু ৫ ওয়াক্ত নামাজ সবসময় পড়েন। বাসায় স্মার্ট টিভিতে ইউটিউবে আম্মু সবসময় ওয়াজ-নসিহত দেখেন এবং অনুসরণের চেষ্টা করেন। আপু, আম্মু সবসময় পর্দা করেন এবং মাহরাম মেনে চলেন। ভাইয়া ও তার স্ত্রী ইউরোপ অংশে থাকেন তাও ইসলামের সাথে জড়িত থাকার সর্বোচ্চ চেষ্টা থাকে তাদের।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৭ বছর যাবৎ নিয়মিত
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ওজর ছাড়া কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহর সাধারণ একজন বান্দার কবর মাত্র
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম, রিয়াদুস সালেহীন, আল কুরআন এক মহাবিস্ময়
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মুফতি মেনক, মাওলানা তারিক জামিল, ড. মিজানুর রহমান আজহারী
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি মাদরাসা লাইনে কখনো পড়ি নি, তবে ছোটকালে মক্তবে পড়া ও ফেসবুকে, ইউটিউবে হারামাইন এর রিলস, ভিডিও দেখার কারণে আরবি শুদ্ধভাবে পড়া ও অর্থ অনেকটা বুঝতে পারি। জেনারেল লাইনের ছাত্র থাকাবস্থায় হিদায়াত পাওয়ার পর অনেকটা বন্ধুহীন হয়ে পড়ি, একাকীত্বই আমার সঙ্গী। এখন গুটিকয়েক যারা রয়েছে তারাও হয়তো স্বার্থসুলভ (অবশ্যই সকলে ছেলে)। হিদায়াতের আগের জীবনে গেমস খেলতাম এবং হারাম সম্পর্কে কখনো জড়াই নি আর এখন তো প্রশ্নই আসে না। লেখাপড়া করতে ভালবাসি, সে সুবাদে নিজ থেকেই মাস্টার্স করা। সরকারী চাকরী পাওয়ার চেষ্টায় পরীক্ষা দিয়ে যাচ্ছি আর প্রাইভেট অনেক জব সেক্টরে সময়মতো নামাজ পড়ার সুযোগ-সুবিধা পাচ্ছিনা ও ফ্রি মিক্সিং এর ভয়ে চাকরীর অফার পেলেও যাচ্ছিনা। বর্তমানে ব্যবসার জন্য দোকানে ব্যস্ত থাকা হয় বিধায় ব্যস্ততা, একাকীত্ব আর ইবাদত আমার আসল জীবন। সোশ্যাল মিডিয়ায় কম থাকা হয় এবং আমি নিজেও প্রয়োজন ছাড়া মোবাইল তেমন ব্যবহার করি না, দোকানে পিসিতে কাজ নিয়ে ব্যস্ত থাকি, সোশ্যাল মিডিয়ার কোনটাই সেখানে লগইন করা নেই। অনাড়ম্বর জীবন-যাপন করার চেষ্টা করি যেন আখিরাতের ফিকির অন্তর থেকে চলে না যায়। তবে নিজের জীবন ও দ্বীনকে পরিপূর্ণ করতে দ্বীনদার একজন জীবনসঙ্গীর জরুরত অনুভব করছি যে আমার এই একাকীত্ব দূর করবে, দ্বীনের চর্চা ও আমলের দ্বারা আমার ঘর ও জীবন আরো উজ্জ্বল করবে এবং জান্নাতে যাওয়ার পথের পথিক হবে।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী-পায়জামা, শার্ট-প্যান্ট, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ৭ বছর যাবৎ রাখছি
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একেবারেই না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে সময় দেওয়ার চেষ্টা করি, ব্যস্ততার জন্য প্রায়ই হয়ে উঠে না
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ ঢাকায়ই আমার বাসার কাছাকাছি স্থানে ভাড়ার মিডিয়াম সাইজের দুই শাটারের দোকান মূলত। দোকানে লেখাপড়ার স্টেশনারী সামগ্রী আছে, রিচার্জ-বিকাশ-নগদ-রকেট-উপায় এবং তিতাস গ্যাস বিল এর এজেন্ট ব্যবসা সাথে নেওয়া। একইসাথে কম্পিউটার ভিত্তিক কাজকর্ম, ফটোকপি, লেমিনেটিং এর ব্যবসা যুক্ত। আলহামদুলিল্লাহ উপার্জন হালাল এবং ব্যবসায়ের প্রতিটি অংশ স্থানীয় যোগ্য আলেমগণের দিকনির্দেশনা অনুযায়ী পরিচালিত।
মাসিক আয় ২০,০০০ টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি চলমান থাকে তাহলে পরবর্তী ডিগ্রি অর্জন পর্যন্ত ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? কখনোই না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজেদের ফ্ল্যাটে ইনশাআল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আপাতদৃষ্টিতে বিয়ে একটি সম্পর্কের নাম কিন্তু বাস্তবিক অর্থে দুনিয়ার পরীক্ষায় পাশের অন্যতম একটি শক্তিশালী হাতিয়ার যা আল্লাহ তার বান্দাদের জন্য অনুগ্রহস্বরূপ দান করেছেন। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মু'মিনদের অনুকূলে নয়। ব্যাপক হারে জিনা-ব্যাভিচার ও ফ্রি-মিক্সিং এর এই যুগে একজন দ্বীনদার জীবনসঙ্গীকে নিজের জীবনের অংশ বানানোই বুদ্ধিমত্তার পরিচয়। এতে দুনিয়ায় যেভাবে গুনাহের একটি বড় অংশ থেকে নিরাপত্তা পাওয়া যাবে, আখিরাতেও আল্লাহর অসন্তুষ্টি ও শাস্তি থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-28
উচ্চতা ৫'৪"-৫'১১"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এসএসসি থেকে স্নাতক ও স্নাতকোত্তর
জেলা বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাসমূহ বাদে অন্যান্য জেলা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী, গৃহিনী
অর্থনৈতিক অবস্থা নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত, মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
অবশ্যই সাংসারিক, দ্বীনদার ও পর্দানশীন হতে হবে, ৫ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, সাপ্তাহিক-মাসিক-নফল ও রমজানের রোজা রাখার মন মানসিকতা অবশ্যই থাকতে হবে। স্পষ্টভাষায় কুরআন পড়ার সামর্থ্যবান হতে হবে। গৃহস্থালি কাজ করতে পারলে খুবই ভাল। বাসায় থাকার ও আমল করার চিন্তাভাবনা থাকতে হবে। অবশ্যই অবশ্যই লয়্যাল হতে হবে, কোনধরণের নন-মাহরাম সম্পর্ক থাকা ও রাখা যাবে না। মাদরাসা বা জেনারেল যেই লাইনের হোক ভদ্র, নম্র, বিনয়ী, লজ্জাশীল, ইবাদতের প্রতি যত্নবান ও আখিরাতমুখী হতে হবে। সর্বাবস্থায় কুরআন ও সুন্নাহ অনুযায়ী চলার মন মানসিকতা থাকতে হবে। পূর্বের জীবনে ভুলবশত কিংবা ইচ্ছাকৃত হারাম সম্পর্কে জড়ানোর গল্প থাকলে, কোন প্রতিষ্ঠানে চাকুরীরত থাকলে এবং চাকুরী চলমান রাখার নিয়্যাত থাকলে কিংবা ভবিষ্যতে চাকুরী করার নিয়্যাত থাকলে অনুগ্রহপূর্বক এই বায়োডাটা এড়িয়ে যেতে পারেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন