Profile

বায়োডাটা নং : 627

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: মৌলভী হাটি
বর্তমান ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: উত্তর মোড়াইল
কোথায় বড় হয়েছেন? বর্তমান ঠিকানায় (শহরে)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Islamic Studies
শিক্ষা প্রতিষ্ঠানের নাম National University
এখন কোন বর্ষে পড়ছেন? 1st year
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যবসায়ী, ফার্টিলাইজার ডিলার, বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন এর সদস্য, বাংলাদেশ ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। পাশাপাশি মার্কেট সাইটের সম্পূর্ণ মার্কেটের জেনারেটর সাপ্লাই এর ব্যবসাও আছে। জেনারেটরের ব্যবসাটি ৪/৫ জনের সাথে পার্টনারশিপে করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য একজন আমাদের সবার বড়, CSE student, 3D Animation/VFX Artist, বিবাহিত। ভাবির বাবার বাড়ি বরিশাল। আরেকজন আমাদের সবার ছোট, ১০ বছর বয়স, তৃতীয় শ্রেণিতে পড়ে।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার ছোট, HSC Candidate 2027, অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা ৪ জন, সবাই ব্যবসায়ী। ফুফু ২ জন, দুইজনেই ইন্তেকাল করেছেন। মামা ১ জন, প্রবাসী। খালা ১ জন, গৃহিণী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ছোটবেলা থেকেই কোনো কিছুর অভাব চোখে পড়েনি, বরং আমার চাহিদা সবসময়ই সীমিত। আমরা সদরেই একটি ভাড়া বাসায় থাকি। শহরে বাবার তিনটি জমি আছে—মৌলভীহাটিতে একতলা ফাউন্ডেশনের ঘেরা বাড়ি, আরেকটি জমিতে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে, এবং আরেকটি জায়গা মার্কেট সাইটে আমার ২য় চাচার সঙ্গে শেয়ারে। সেখানে ৬ তলা বিল্ডিং তোলা হলেও দেয়াল করা হয়নি, কেবল নিচতলা ও দ্বিতীয় তলা সম্পূর্ণ হয়েছে এবং সেগুলো ভাড়া দেওয়া আছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাচ্ছি—আমার আব্বুর আরেকজন স্ত্রী আছেন, যিনি তার প্রথম স্ত্রী। তিনি মৌলভীহাটির বাড়িতে উনার সন্তানদের নিয়ে থাকেন। যেহেতু ওই বাড়ি ছাড়া অন্য জমিগুলোতে এখনো আমাদের বাড়ি তৈরি হয়নি, তাই আমরা ভাড়া বাসাতেই থাকি, আলহামদুলিল্লাহ। তবে শীঘ্রই আমরা নিজেদের ফ্ল্যাটে উঠবো, আশা করা যায়। আব্বু উনাদের সাথে থাকাটা সাচ্ছন্দ্যবোধ করেন না বলে আমাদের নিয়ে আলাদাভাবে থাকেন। তবে তিনি তার প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ, প্রয়োজনীয় খরচ, যোগাযোগ—সবকিছুই নিয়মিতভাবে দেখভাল করেন। তিনি চেষ্টা করেন দুইটি পরিবারকেই যতটুকু সম্ভব সমান গুরুত্ব দিতে, যেন আখিরাতে কোনো জবাবদিহিতায় পড়তে না হয়। আমি এই বিষয়টি এখানে বিস্তারিতভাবে বলেছি। কেননা অপ্রাসঙ্গিক কিংবা অনাকাঙ্ক্ষিত এই বিষয়টি আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, তবুও স্বচ্ছতা বজায় রাখার জন্য উল্লেখ করেছি। কারণ অনেক সময় এমন কিছু পারিপার্শ্বিক বিষয় অপ্রত্যাশিতভাবে বাড়তি গুরুত্ব পেয়ে যায়। আমি বিশ্বাস করি, একজন মানুষ কেমন—তা নির্ধারিত হওয়া উচিত তার নিজস্ব গুণ, নীতি ও আচরণের ভিত্তিতে, কোনো গৌণ পারিবারিক ঘটনার ওপর নয়। আশা করি, এটি একজন সচেতন ও পরিপক্ব দৃষ্টিভঙ্গি থেকে দেখা হবে, আগ্রহ হারানোর কোনো কারণ হিসেবে নয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, মোটামুটি। পরিবারের সবাইকে আল্লাহ সুবহানু ওয়া তাআলা এখনো পরিপূর্ণ হিদায়াত ও দ্বীনের বুঝ দেন নি, তাদের জন্য হিদায়াতের দোআ জারী আছে, ইংশাআল্লাহ। তবে আমার বাবার অন্তরে আল্লাহর ভয় ছিল সবসময়ই। যার দরুন তিনি তার যৌবনকাল থেকেই নামাজ রোজা আদায় করেন। আম্মুও বিয়ের আগে নিয়মিত ইবাদত করতেন, যদিও এখন কন্টিনিউ করছেন না তবে মাঝে মধ্যে নামাজ পড়েন এবং যখনই বের হন বোরকা হিজাব নিকাব ইউজ করেন। বোন মাঝে মধ্যে নামাজ কন্টিনিউ করে এবং বোরকা হিজাব ইউজ করে তবে সবসময় করা হয় না। সমাজের আর পাঁচটা মুসলিম পরিবার যেমন, এমনই আর কি। ভাবীও নামাজ পড়ে কখনো কখনো। আম্মু মোটামুটি নন-মাহরাম মেইনটেইন করেন, কিন্তু আত্মীয়দের মধ্যে খুব একটা করা হয় না। আমি যতটুকু সম্ভব তাদেরকে সঠিকটা জানানোর চেষ্টা করি,যার জন্য এখনের পরিবেশ আগের থেকে কিছুটা বদলেছে, এবং এখন বাসায় নন-মাহরাম কেউ আসলে আমার পর্দা মেইনটেইন করতে খুব একটা সমস্যা হয় না। তবুও তাদেরকে প্রতিনিয়ত বুঝাই আর আল্লাহর কাছে তাদের হিদায়াতের দোআ চাই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি, আলহামদুলিল্লাহ। ২০১৮ সাল থেকে পড়তাম, ২০২০ সাল থেকে নিয়মিত পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সবমিলিয়ে সপ্তাহে ২/৩ বার বড়জোর, তাও কোনো অসুবিধায় পড়লে, এছাড়া নয়। আর প্রতি সপ্তাহে একরকম হয় না। এটাও আমি সংশোধনের চেষ্টায় আছি, ইংশাআল্লাহ। তবে ইচ্ছাকৃতভাবে কখনোই কাযা হয় না, আলহামদুলিল্লাহ। কখনো কাযা হলেও যত দ্রুত সম্ভব আদায় করে ফেলি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ। তবে চশমা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার অর্থ যিয়ারতের স্থান। যেহেতু যিয়ারত বৈধ তাই মাজার যিয়ারত করা যেতে পারে। এছাড়া কারোর কবর নিয়ে বাড়াবাড়ি করাটা অবশ্যই ইসলাম পরিপন্থী কাজ। আর বর্তমানে মাজার নিয়ে যেই বাড়াবাড়ি'টা করা হয় সেটা সম্পূর্ণই শির্ক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ফেরা, জীবন যেখানে যেমন, বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. জাকির নায়েক, শায়েখ আসিম আল হাকিম, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি একজন সাধারণ মুসলিমাহ। দ্বীনে ফেরার পর থেকে সবসময় আল্লাহর আদেশ-নিষেধ মেনে চলার চেষ্টা করি। আমি ছোট থেকেই খুব ভালো না হলেও মোটামুটি ভালো ছাত্রী ছিলাম। স্বপ্ন ছিল ডাক্তার হবো। কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল অন্য। এসএসসি শেষে কলেজে উঠার পর যখন আল্লাহর হুকুম এবং পর্দার সাথে সাংঘর্ষিক বহু বিষয়ের সামনে পড়ে যাই তখন আল্লাহর ইচ্ছায় সিদ্ধান্ত নিলাম কলেজ শেষে ফ্রী মিক্সিংয়ে থেকে আর পড়াশোনা করবো না। তাই ডাক্তার হওয়ার স্বপ্নটা আনন্দের সাথে বিসর্জন দিলাম। ছোট থেকে দেখে আসা স্বপ্নের এইরুপ সমাপ্তিতে মোটেও বিচলিত হইনি। জীবনের ছোট-বড় যেকোনো ক্ষেত্রে শরীয়তের বাইরে পা বাড়াতে চাই না। আল্লাহর সকল হুকুম-আহকাম, আদেশ নিষেধ মেনেই সারাটাজীবন কাটাতে চাই। জীবনের কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও আখিরাতের চেয়ে দুনিয়ার কোনোকিছুর সাথে আপোষ করবো না ইংশাআল্লাহ। এবং একটা ইসলামিক, দ্বীনি পরিবেশসম্পন্ন পরিবার গঠন করতে চাই। সন্তানদের দ্বীনের আলোয় গড়ে তুলতে চাই, আর সংসারকে ভালোবাসা ও সবরের মাধ্যমে জান্নাতমুখী জীবনের দিকে পরিচালিত করতে চাই। যাইহোক, নিজের সম্পর্কে বলতে গেলে আমার দুনিয়াবী চাহিদা কম। আমি একজন ইন্ট্রোভার্ট ও শান্তিপ্রিয় টাইপের মানুষ। কথা একটু কম বলি, বেশিরভাগ সময় চুপচাপ আর একা থাকতে পছন্দ করি। তবে যার সাথে অন্তস্থল থেকে বন্ধুত্ব হয়ে যায় তার সাথে কথা বলতে সাচ্ছন্দ্য বোধ করি। সবসময় হিসেব করে কথা বলার চেষ্টা করি। তবে বন্ধুমহলে বা ক্লোজ মানুষদের মাঝে মজা-ঠাট্টার সময়গুলোতে মন খুলে কথা বলি। আমি আত্মসম্মানবোধ সম্পন্ন একজন মানুষ। আমি ঝগড়া করতে পারি না আর ঝগড়াঝাটি পছন্দও করি না। কথা বলার আগেই চোখে পানি চলে আসে। তর্কে জড়াতে অপছন্দ করি। ছোটখাটো বিষয়ে ঝগড়া, তর্ক-বিতর্ক, গীবত এগুলো অপছন্দ করি। মূলত এই জন্যই বেশিরভাগ সময় একা থাকতেই ভালো লাগে। আমি বেশ সাশ্রয়ী স্বভাবের, অযথা খরচ আমার একদম পছন্দ না। পছন্দ:- ঘর সাজাতে আমার বেশ ভালো লাগে। DIY করতে ভালো লাগে, হালকা রান্না-বান্না করতে আর পরিবার নিয়ে ঘুরাফেরা করতে ভালোবাসি। বৃষ্টি আমার খুব প্রিয়। আমি বেশ skin & health conscious person। আলোচনার মাধ্যমে যেকোনো সিদ্ধান্ত নিতে পছন্দ করি। অপছন্দ:- বদমেজাজি, দ্বীন বিমুখতা, গাইরতহীনতা, সত্য না জেনে অন্যের কথায় প্রভাবিত হওয়া, সত্য মিথ্যা যাচাই না করে সিদ্ধান্ত নেওয়া, আপন মানুষের চেয়ে বেশি বাইরের মানুষের কথায় বিশ্বাস করা বা প্রাধান্য দেওয়া, নজরের খিয়ানত করা, অহেতুক ঝগড়া করা, রূঢ় ভাষায় কথা বলা, গালিগালাজ ব্যবহার করা, খোঁচা দিয়ে কথা বলা, হারামে জড়িয়ে থাকা, মেয়েদের বেপর্দায় চলাফেরা, smoking করা, অপ্রয়োজনীয় ও অযথা কথা বলা, অসৎসঙ্গ, ফ্রী মিক্সিং, সংসারে সবাইকে সমান মতামত প্রকাশের সুযোগ না দেওয়া ইত্যাদি এগুলো একদম অপছন্দ করি। ইচ্ছা:- আমি আমার স্বামীর প্রতি শ্রদ্ধাশীল ও আনুগত্যশীলা, বাধ্য স্ত্রী হতে চাই। এবং শরীয়তের সীমার মধ্যে থেকে তার বৈধ সকল কথা মেনে চলতে চাই। আমি একজন হাফেজা ও আলেমা হতে চাই, আমি খুব চেষ্টা করবো ইনশাআল্লাহ যেন এই ইচ্ছাটা পূরণ করতে পারি। আমার প্রিয় মদিনা এবং কা'বা তাওয়াফে যাওয়ার নেক ইচ্ছা আছে, ইংশাআল্লাহ। আমার আল্লাহর কাছে খুব করে চাওয়া আরেকটা ইচ্ছে হলো আমি আমার শেষজীবনটা মক্কা বা মদিনায় কাটাতে চাই। যদি আল্লাহ কোনোভাবে বা কারো উছিলায় পূরণ করেন, ইংশাআল্লাহ। যাইহোক, সবশেষে আমি বলবো না যে আমি একজন পরিপূর্ণ দ্বীনদার মুসলিমাহ। তবে এ কথা বলতে পারি আমি তার জন্য চক্ষুশীতলকারিনী এবং আনুগত্যশীলা স্ত্রী হবার আপ্রাণ চেষ্টা করবো, ইংশাআল্লাহ। আল্লাহ যেন সহায় হোন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব, হাতে-পায়ে মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০১৮ সাল থেকে।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ, কঠোরভাবে।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? বাসায় টিভি আছে বিধায় যতটুকু আর সোশ্যাল মিডিয়া ব্যবহারে যতটুকু চোখে পড়ে। তবে এগুলো অপছন্দ করি ও সর্বদা এসব থেকে বিরত থাকার চেষ্টা করি, ইংশাআল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অনলাইন-অফলাইন দাওয়াহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ তেমন কোনো ইনকাম নেই। ইন্টারে উঠার পর পর কয়েক মাস টিউশন করিয়েছিলাম। তখন মাসে ১১/১২ হাজারের মতো ইনকাম হতো। তবে আপাতত কোনো টিউশন বা কোনো কাজ করি না।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? সামর্থবানদের জন্য বিয়ে ফরজ। এছাড়া এটি একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। দুনিয়াবী বেহায়াপনা ও হারাম থেকে বাঁচতে। মূলত একজন হালাল সঙ্গী ও দ্বীন পালনে সাহায্যকারী একজনের খোঁজে। তাছাড়া চরিত্র রক্ষার্থে, দুনিয়াবি ফিৎনা থেকে বাঁচতে, দৃষ্টি হিফাজতে, শয়তান ও নফসের মন্দ হতে বাঁচতে বিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে বর্তমান সমাজ বিয়েকে কঠিন করে দিয়েছে। অথচ রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন, যে বিয়েতে খরচ কম সে বিয়ে বরকতময়। বিয়ের ব্যাপারে একটা বিষয় খেয়াল করেছি, সেটা হলো আংটি বদল। বিয়েতে অন্যান্য বিজাতীয় রীতি বর্জন করলেও এই নিয়ম বর্জনে অনেকেই গাফেল। তাই আমি চাচ্ছি বিয়েটা যেন কম খরচে হয় এবং কোনো বিজাতীয় রীতির সংস্পর্শ যেন না থাকে, যেহেতু বিয়ে একটি ইবাদত এবং তা আল্লাহর সন্তুষ্টির জন্যই করা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-31
উচ্চতা ৫'২" এর নিচে নয়।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা অন্ততপক্ষে মাদ্রাসা শিক্ষায় হাফেজ/মাওলানা অথবা জেনারেল শিক্ষায় স্নাতক (অনার্স)। মোটকথা, শিক্ষিত হতে হবে এবং শিক্ষা যেন তার ব্যবহারে প্রকাশ পায়।
জেলা যেকোনো, তবে কাছাকাছি হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসা শিক্ষক, শিক্ষক, ইমাম, খত্বিব, চাকরিজীবী, ব্যবসায়ী, ডাক্তার, ইঞ্জিনিয়ার যেকোনো। মূলত সম্পূর্ণ হালাল উপার্জনকারী একজন। আমার ব্যক্তিগতভাবে প্রবাসী তেমন পছন্দ না। তবে যদি স্ত্রীকে নিজের সাথে রাখার নিয়ত থাকে তবে প্রবাসী গ্রহণযোগ্য হবে, ইংশাআল্লাহ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত। (কুফু'র মিল থাকলে ভালো হয়।)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনি মেজাজ সম্পন্ন হতে হবে, প্রকৃত দ্বীনদার। যিনি হবেন আমার জন্য দ্বীন পালনে সাহায্যকারী ও উৎসাহদাতা। সচ্চরিত্রবান, দৃষ্টি হিফাজতকারী। যিনি নিজেই নিজের দৃষ্টি ও চরিত্র হিফাজতে সচেষ্ট। সম্পূর্ণ ব্যাক্তিত্বসম্পন্ন এবং দায়িত্বশীল একজন, যিনি বিয়ের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তার স্ত্রীর পর্দা রক্ষার দায়িত্ব নিতে পারবেন। (আমি সচরাচর মাহরামদের সামনেও যাই না, তাই আমার পর্দা রক্ষায় উনাকে কঠোর হতে হবে।) স্ট্রং গাইরতসম্পন্ন হতে হবে, যে বন্ধুমহলে স্ত্রীর নামটুকুও নিতে চাইবে না। স্ত্রীর মর্যাদা ও অধিকার পালনে সতর্ক থাকতে হবে। ঠান্ডা মেজাজী, হুটহাট রেগে যায় না এমন। যিনি কথাবার্তায় ভারসাম্য বজায় রাখেন এবং রেগে গিয়ে অপমানজনক আচরণ করেন না। নবী ﷺ যেমন স্ত্রীদের নারীসুলভ দোষত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখতেন, সেই আদর্শ যেন তার মাঝে প্রতিফলিত হয়। (যাদের রেগে গিয়ে কড়া ভাষায় কথা বলা বা কোনো কাজ/বিষয় পছন্দ না হলে rude behave করার প্রবণতা আছে, তারা দয়া করে বায়োডাটা avoid করবেন।) আমার মতোই নন-মাহরাম strictly মেইনটেইন করেন এমন একজন চাই। যিনি সিদ্ধান্ত গ্রহণে সত্যতা যাচাই করেন এবং অন্যের কথায় প্রভাবিত হন না। স্ত্রীর প্রতি বিশ্বাস যেন অটল থাকে। বাইরের মানুষের প্রভাব যেন সম্পর্কে না পড়ে। যেকোনো পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। যেকোনো সিদ্ধান্তে স্ত্রীর মতামত নেওয়ার প্রয়োজন মনে করেন এমন একজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি বিষয়: প্রথমত, যিনি নারীদের সম্মান করতে জানেন—সেই নারী যেই হোক না কেন। দ্বিতীয়ত, আমার প্রতি সর্বদা সৎ থাকবেন। বন্ধুর মতো সুখ-দুঃখ, ভাবনা, অনুভূতি শেয়ার করবেন। আমিও সর্বোচ্চ সহানুভূতির সাথে পাশে থাকবো। আমি চাই, আমি যে পরিবারে যাব, সেখানে সবাই যেন দ্বীন পালনে সচেতন হয়, অন্ততপক্ষে যেন পর্দার গুরুত্ব বোঝেন। যাতে আমার পর্দা ও নন-মাহরাম মেইনটেইন করতে অসুবিধা না হয়। তবে তিনি যদি দ্বীন পালনে সহায়ক এমন পরিবেশ তৈরি করে দিতে পারেন, তাহলে ভিন্ন কথা। সর্বোপরি, একজন দ্বীনদার, উত্তম আখলাকের অধিকারী, প্রকৃত পরহেজগার একজন চাই, যিনি আমার জন্য চক্ষুশীতলকারী হবেন। যার সংস্পর্শে এলে জান্নাতে যাওয়ার পথ সুগম হবে ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ব্রাহ্মণবাড়িয়া সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1665

বয়স
20 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1510

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3209

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1194

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6150

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ৮″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12123

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ব্রাহ্মণবাড়িয়া সদর, ব্রাহ্মণবাড়িয়া,...
ব্রাহ্মণবাড়িয়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন