Profile

বায়োডাটা নং : 6169

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বাঘারপাড়া, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: জয়নগর মাদ্রাসার পশ্চিম পাশে, মোল্যা পাড়া
বর্তমান ঠিকানা বাঘারপাড়া, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: খলশি মিলের উত্তর পাশে, পশ্চিম পাড়া
কোথায় বড় হয়েছেন? জম্নের পর থেকে ক্লাস 5 পর্যন্ত জয়নগর গ্রামে পড়াশোনা করেছি, তারপর হেফজ পড়া থেকে শুরু করে বাকি পড়াশোনা, বাঘারপাড়াতে করেছি। বাঘারপাড়াতে বেড়ে ওঠা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম আলিয়া
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? অনার্স-৪র্থ বর্ষে (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ) ও কামিল-১ম বর্ষে
শিক্ষা প্রতিষ্ঠানের নাম অনার্স- যশোর সরকারি সিটি কলেজ। ও বাঘারপাড়া সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা।
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৪র্থ বর্ষে ও কামিল ১ম বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক, নিজ জমি এবং মাঝে মাঝে অন্যের জমিতে কাজ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার ভাই আমার চেয়ে ৩ বছরের ছোট। আমি হেফজ পড়ার কারণে ক্লাসের একটু গ্যাপ হয়ে গেছে। সে বর্তমানে অনার্স -২য় বর্ষে পড়াশোনা করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। জেনারেল লাইনে পড়াশোনা করছে
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার ছোট বোন বয়স ১৬ বছর এবার ক্লাস -১০ এ পড়ে আলিয়া) পড়াশোনার পাশাপাশি বাড়ীতে মা কে কাজে সাহায্য করা তার একমাত্র কাজ।
চাচা মামাদের পেশা আমার বাবা সহ চাচারা মোট ৬ ভাই। আমাদের গ্রামের বাড়ী জয়নগর, সেখানে পর্যাপ্ত জায়গা না থাকাতে ২০১২ সালে আমরা বাঘারপাড়া চলে এসেছিলাম (জমি ক্রয় করে) । গত কয়েক বছর আগে বাঘারপাড়া থেকে মামাদের এলাকায় (খলশি) চলে এসেছি। এখন সেখানে জমি ক্রয় করে বাড়ী করেছি আমার বড় চাচা : নিজ জমি দেখাশোনা করেন। মেজো : সি এনজি ড্রাইভার। সেজো: আমার আব্বু নোয়া:কৃষক। তোয়া:ডিস্টিক গাড়ী চালক। ছোট: কৃষক। আমরা ২০১২ সালের পর থেকে চাচাদের সাথে থাকিনা ( চাচারা তেমন ইসলাম অনুস্বরণ করে না) চাচাদের সন্তানদের ও তেমন ইসলাম শিক্ষা দেয়নি, গ্রামে প্রভাব থাকলেও তেমন ইসলামিক নই। আমার পিতাও তেমন ছিলো, তবে আলহামদুলিল্লাহ আমি হেফজ পড়ার সময় থেকে একটু একটু করে আমার পরিবার ইসলামিক হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ নিজেদের বাড়ী পর্দাসহ (সম্মানের সাথে চলাফেরা হয়)। মামাদের অবস্থা: মামাসহ খালা মোট ৭ ভাই বোন। নানার পরিবার আলহামদুলিল্লাহ ইসলামিক। যতটুকু পর্দা করা সম্ভব ততোটুকুই করে আলহামদুলিল্লাহ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আগে অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিলোনা। আলহামদুলিল্লাহ এখন আমি সহ আমার পিতা উপার্জন করা হয়। এতে সংসার সহ যাবতীয় বিষয়াদী সুন্দর ভাবে চলে যায়। ইনশাআল্লাহ আমার ভবিষ্যতে ভালো কিছু করার প্লান আছে, আল্লাহ চাইলে অর্থনৈতিক অবস্থা আরো ভালো হবে.ইনশাআল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমাদের বাড়ীটা রাস্তার পাশে। আলাদা বাড়ী হওয়ায় সম্পূর্ণ পর্দা করা সম্ভব হয়। আমার পিতা মোটামুটি নামাজ কালাম পড়ে, তেমন ইসলামিক জ্ঞান নেই। মায়েরও একই অসবস্থা বোন এবং ছোট ভাই যতটুকু ইসলাম জানা প্রয়োজন আলহামদুলিল্লাহ নিয়মিত বই পড়াশোনা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ছোট থেকেই নামাজ পড়ি।২০১২ সাল থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাজা হয়না। তবে মাঝে মধ্যে কাজে থাকলে ২-১ ওয়াক্ত কাজা হয়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ আমি কোরআনের হাফেজ। নিয়মিত তেলাওয়াত সহ ব্যাখ্যা পড়ে থাকি কোরআন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পুজা করা এবং মানত করা হারাম।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আর-রাহীকুল মাখতূম ২. বেলা ফুরাবার আগে ৩. লা তাহযান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) মিজানুর রহমান আল-আজহারী ২)আবু তহা আদনান ৩) মা: তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হিসেবে জান্নাত লাভকেই দেখি। আলহামদুলিল্লাহ, আমি একজন হাফেজ। আমার ইচ্ছা, আমার জীবনসঙ্গীও দ্বীনদার হোক—সম্ভব হলে হাফেজা। আর যদি না হয়ে থাকে, তাহলে বিয়ের পর তাকে হাফেজা হিসেবে গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি, জান্নাতে যাওয়ার পথে একজন নেক জীবনসঙ্গীর ভূমিকা অনেক বড়। তাই এমন একজন সঙ্গী চাই, যাকে নিয়ে দুনিয়া ও আখিরাত—দুটো পথই সুন্দরভাবে পাড়ি দেওয়া যাবে। জীবনে অন্তত একবার হলেও পরিবারসহ হজ্জ পালন করার স্বপ্ন আছে, ইনশাআল্লাহ। আমি স্বভাবতই হাসিখুশি থাকতে ভালোবাসি এবং আমার আশেপাশের মানুষদেরও হাসিখুশি দেখতে চাই। কারো কষ্ট দেখলে নিজেরও খারাপ লাগে। আমি খুবই যত্নশীল—মানুষ হোক বা কোনো সম্পর্ক কিংবা যেকোনো জিনিস, সবকিছুর প্রতি যত্ন নেওয়ার চেষ্টা করি। আমার কাছে প্রতিটা সম্পর্কই অনেক মূল্যবান। ঘুরতে ভালো লাগে, বিশেষ করে মাঝে মাঝে একা একা সবুজ প্রকৃতির মাঝে সময় কাটাতে পছন্দ করি। আমি ফ্রি-মাইন্ডের মানুষ পছন্দ করি, অযথা মুডি আচরণ আমার ভালো লাগে না। মিথ্যা বলা অপছন্দ করি এবং নিজেও সত্য কথা বলার চেষ্টা করি, আলহামদুলিল্লাহ। আমি কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করতে চাই। কোনো কাজ করার আগে ভাবি—এটা কোরআন ও সুন্নাহর দৃষ্টিতে কেমন। অর্থসহ কোরআন তিলাওয়াত শুনতে ভালো লাগে, নতুন নতুন হাদিস শিখতে এবং সেগুলো আমলে আনতে চেষ্টা করি। নবীজি (সা.)-এর সুন্নাহ অনুসরণ করাই আমার জীবনের অন্যতম লক্ষ্য। ছোট ছোট বাচ্চাদের খুব ভালোবাসি। সবসময় নিজেকে পরিপাটি ও সুন্দরভাবে উপস্থাপন করতে পছন্দ করি। আমার একটি বিশেষ স্বপ্ন আছে—মসজিদে বিয়ে করা। চাই সেই দিনটি হোক শুক্রবার, আর খেজুর ছিটিয়ে সুন্নাহ অনুযায়ী বিয়েটা সম্পন্ন হোক—একটা বরকতময়, সরল ও সুন্দর আয়োজন। আমি নিজেকে একজন দায়িত্ববান মানুষ হিসেবে গড়ে তোলার চেষ্টা করি এবং সবার প্রতি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই। আলহামদুলিল্লাহ, আমি নরম মনের, যত্নশীল এবং দায়িত্বশীল একজন মানুষ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পান্জাবি পরা হয় সব সময়।সাথে প্যান্ট ও পায়জামা পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ দাড়ি আছে। ২০১৭ থেকে রেখেছি
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী অবশ্যই মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক সিনেমা দেখা হয়না,তবে ফেসবুক স্কলিং এ মাঝে মাঝে সামনে আসে
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? একটি ইসলামি সংগঠনে যুক্ত আছি (দায়িক্তপ্রাপ্ত)
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ নিজের একটা অনলাইন প্রতিষ্ঠান আছে শিক্ষক হিসেবে পড়াই। পাশাপাশি ফ্রিল্যান্সিং করি। আলহামদুলিল্লাহ হালাল ইনকাম। ভবিষ্যতে ব্যবসাকে পেশা হিসাবে বেছে নিবো ইনশাআল্লাহ
মাসিক আয় ১৫-২০ হাজার টাকা
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, ইনশাআল্লাহ আমি আমার স্ত্রীকে পর্দায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করবো। দ্বীনের বিধান অনুযায়ী পর্দার বিষয়টি আমি অত্যন্ত গুরুত্বের সাথে দেখি। আমি নিজেও সেই পরিবেশ ও সহযোগিতা নিশ্চিত করতে চাই, যাতে তিনি স্বাচ্ছন্দ্যে ও সম্মানের সাথে পর্দা মেনে চলতে পারেন। আমি বিশ্বাস করি, পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও দ্বীনের প্রতি দায়বদ্ধতার মাধ্যমেই একটি সুন্দর ও পরিপূর্ণ পর্দার পরিবেশ গড়ে ওঠে।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা পড়াশোনা করতে দিতে চাই তবে অবশ্যই দ্বীনি পড়াশোনা।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? শহরের বাসা নিয়ে থাকার ইচ্ছা। কারণ বর্তমানে গ্রামে সন্তান সঠিকভাবে গড়ে তোলা সম্ভব না। ভবিষ্যতে শহরে থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? নাহ কোনো চাওয়া পাওয়া নেই। তবে পরিপূর্ণ দ্বীনদার হতে হবে।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর হুকুম মানা, নিজের ঈমানকে পরিপূর্ণ করা এবং চরিত্রকে হেফাজত করার জন্য বিয়ের কোনো বিকল্প নেই—বিশেষ করে এই ফিতনার সময়ে। চারপাশের পরিবেশ এমন হয়ে গেছে যে, নিজের ঈমান ধরে রাখা সত্যিই কঠিন। আর এই কঠিন সময়েই বিয়ে হয়ে ওঠে নিরাপদ আশ্রয়। শুধু ভালোবাসার জন্য নয়, ভালো রাখার জন্যও জীবনে একজন নিজের মানুষ খুব প্রয়োজন—যার কাছে নির্দ্বিধায় সব বলা যায়, যে পাশে থাকে যখন সবাই ভুল বোঝে। সেই মানুষটির নামই স্ত্রী। স্ত্রী মানে শুধু একজন সঙ্গী নয়—বরং আত্মার টান, হৃদয়ের প্রশান্তি, দুনিয়া ও আখিরাতের পথচলার সাথী। স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি চিরন্তন বন্ধন—যা জান্নাত পর্যন্ত বিস্তৃত হতে পারে, ইনশাআল্লাহ। দ্বীনও যেন পূর্ণতা পায় এই সম্পর্কের মাধ্যমেই। তাই অর্ধেক দ্বীন পূরণ করার জন্য হলেও বিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যখন স্বামী-স্ত্রীর মাঝে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে, তখন সেখানে যত্ন, মায়া আর ভালোবাসার কোনো ঘাটতি থাকে না। বরং দু’জন একসাথে রবের দিকে এগিয়ে যায়, ইবাদতের সঙ্গী হয়ে ওঠে। ইবাদতের আসল স্বাদ হয়তো এখানেই—যখন দু’টি হৃদয় একসাথে আল্লাহকে ভালোবাসে। তিনি আমার ধৈর্যের সফলতা—যাকে আমি প্রতিদিন খুঁজি মোনাজাতে, সেজদাতে। ঠিক যেমন একজন অসুস্থ মানুষ তার ঔষধ খোঁজে—বাঁচার জন্য, সুস্থ থাকার জন্য। তেমনই তিনি হয়ে ওঠেন জীবনের একমাত্র প্রশান্তি, বেঁচে থাকার অবলম্বন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫ ফুট থেকে ৫.২/৩/৪ হতে হবে
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা আলিম পাশ অথবা HSC পাশ /অনার্স-১ম বর্ষে পড়ে এমন হতে হবে। কওমি মাদ্রাসার হলে সবচেয়ে ভলো হয়। আলিয়া হলেও হবে তবে পড়াশোনা চলমান থাকতে হবে। জেনারে পড়লে অবশ্যই কোরআন হাদিস জানা লাগবে আর পর্দা করা লাগবে৷ ভদ্র হতে হবে। তবে যেখানেই পড়ুক দ্বীনদার হতে হবে।
জেলা যশোর। নড়াইল, ঝিনাইদহ খুলনার মধ্যে হলে ভালো হয়। (নিজ জেলা যশোর বেশি অগ্রাধিকার পাবে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত বেশি ধনী হলে কুফু মিলবেনা।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন দ্বীনদার জীবনসঙ্গী চাই, যার সাথে দুনিয়া ও আখেরাত—দুইটাই সুন্দরভাবে গড়ে তোলা যায়। আমরা যেন একসাথে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটাতে পারি এবং জান্নাতে মিলিত হওয়ার স্বপ্ন দেখি। আমি চাই সে সৎ, চরিত্রবান, ধৈর্যশীল ও পর্দাশীল হোক। তবে পর্দা মানে যেন ভারসাম্যপূর্ণভাবে ইসলাম মেনে চলা—যেখানে সম্মান, শালীনতা ও বুদ্ধিমত্তা একসাথে থাকে। সে যেন নন-মাহরামদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা এড়িয়ে চলে এবং দ্বীনের জ্ঞান অর্জনে আগ্রহী হয়। আমরা দুজন একে অপরকে ইবাদত, আমল ও ভালো কাজের দিকে উৎসাহ দেবো—একটা সুন্দর প্রতিযোগিতা থাকবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমি খুব সাধারণ জীবনযাপন করি, তাই চাই সে-ও সহজ-সরল মানসিকতার হোক। আমাদের সম্পর্কটা হবে বন্ধুত্বপূর্ণ—যেখানে আমরা একে অপরকে বুঝবো, পরামর্শ দেবো এবং যেকোনো সিদ্ধান্ত একসাথে নেবো। আমার পরিবারকে সে নিজের পরিবার মনে করবে, তাদের প্রতি যত্নশীল হবে—যেমন আমি তার পরিবারের প্রতি হবো। সবচেয়ে বড় কথা, আমরা দুজন একে অপরের জন্য হেদায়েতের কারণ হতে চাই। আমি চাই সে আমার চোখের শান্তি হোক, আর আমি তার জন্য প্রশান্তির কারণ হতে পারি। আমাদের স্বপ্ন খুব ছোট—হালালভাবে একসাথে পথচলা শুরু করে, আল্লাহকে খুশি রেখে জীবনের প্রতিটি ধাপ পার করা… এবং শেষ পর্যন্ত জান্নাতে একসাথে পৌঁছানো, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বাঘারপাড়া এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7675

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1057

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #811

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
বাঘারপাড়া, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন