| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যাঁ, আলহামদুলিল্লাহ। প্রায় ১০/১১ বছর বয়স থেকেই নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আসছি। সাল হিসেবে বলতে গেলে ২০১২–২০১৩ সাল থেকে ধারাবাহিকভাবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের চেষ্টা করছি। ছোটবেলা থেকেই ইসলামি পরিবেশে বেড়ে ওঠার কারণে পাঁচ ওয়াক্ত সালাত আমার দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, আলহামদুলিল্লাহ |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারনত কাযা হয় না তবে হটাৎ কোনো মাসে দুই এক ওয়াক্ত কাযা হয়ে যায়। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আলহামদুলিল্লাহ, শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারি
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ, বর্তমানে আমার কোনো পরিচিত মানসিক বা শারীরিক জটিলতা নেই। সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছি
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
আমার বিশ্বাস, মাজারে কিছু চাওয়া, মানত করা পুরোপুরি শিরক সেটাও শিরকে আকবার এবং ইবাদতের সকল প্রকার একমাত্র আল্লাহ তাআলার জন্যই নির্ধারিত । কোনো কবর বা মাজারে গিয়ে সাহায্য প্রার্থনা, মানত করা বা মৃত ব্যক্তির নিকট কিছু চাওয়াকে শরীয়তসম্মত মনে করি না। কবর জিয়ারতের উদ্দেশ্য হলো আখিরাতের স্মরণ ও মৃতের জন্য দোয়া করা; কবরকে ইবাদতের স্থান বা বরকত লাভের মাধ্যম হিসেবে মনে করি না।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
আর-রাহীকুল মাখতূম, এক নজরে কুরআন, সহীহুল বুখারী, রিয়াদুস সালিহীন, প্যারাডক্সিক্যাল সাজিদ, বেলা ফুরাবার আগে, ফেরা, প্রত্যাবর্তন, মা, মা, মা এবং বাবা, তুমি ফিরবে বলে। এছাড়াও আরিফ আজাদ ও যাকারিয়া মাসুদের আরও বেশ কয়েকটি বই পড়ার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, বাড়িতে একটি ছোট ব্যক্তিগত লাইব্রেরি রয়েছে। সেখানে দ্বীনি ও বিভিন্ন বিষয়ের অসংখ্য বই রয়েছে, যা থেকে নিয়মিত পড়াশোনা ও জ্ঞানার্জনের চেষ্টা করি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মরহুম ড. আব্দুল্লাহ জাহাঙ্গীর, মিজানুর রহমান আজহারী, শায়েখ আহমাদুল্লাহ, কাজী ইবরাহীম
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
ভ্রমণ করা আমার সবচেয়ে প্রিয় শখ। নতুন নতুন জায়গা, মানুষের জীবনধারা, সংস্কৃতি এবং আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন কাছ থেকে দেখতে খুব ভালো লাগে। ইনশাআল্লাহ, সুযোগ ও সামর্থ্য হলে একদিন পৃথিবীর বিভিন্ন দেশ ভ্রমণ করার ইচ্ছা রয়েছে। অবসর সময়ে ইসলামি বই পড়তে, কুরআন নিয়ে অধ্যয়ন করতে এবং পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে ভালো লাগে। পরিপাটি ও পরিচ্ছন্ন থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি; পোশাক-পরিচ্ছদ থেকে শুরু করে দৈনন্দিন জীবনযাপনে শৃঙ্খলা ও পরিমিতিবোধ বজায় রাখার চেষ্টা করি। আড়ম্বরের চেয়ে সরলতা, আন্তরিকতা ও উত্তম চরিত্রকে বেশি মূল্য দিই। সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা এবং দেওয়া কথার মূল্য রক্ষা করার চেষ্টা করি। মানুষের প্রতি সম্মান, সহানুভূতি এবং সুন্দর আচরণ একজন মানুষের অন্যতম শ্রেষ্ঠ গুণ বলে বিশ্বাস করি। স্বপ্ন হলো আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে একটি শান্তিপূর্ণ, দ্বীনদার ও বরকতময় পরিবার গড়ে তোলা, যেখানে কুরআন ও সুন্নাহ হবে জীবন পরিচালনার মূল ভিত্তি। পাশাপাশি ইলম অর্জন করে তা মানুষের উপকারে পৌঁছে দেওয়া এবং এমন কিছু সৎকাজ রেখে যাওয়ার ইচ্ছা রাখি, যার সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকবে। আল্লাহ তাআলা যেন আমার নিয়তকে কবুল করেন এবং উত্তমভাবে জীবন পরিচালনার তাওফীক দান করেন এই দোয়াই করি।
|