| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
হ্যা। ২০১৯ সাল থেকে নিয়মিত সালাত আদায় করা শুরু করলেও ২০২৩ সাল থেকে গুরুত্বের সাথে আদায় করার তওফিক হয়েছে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
২-৩ ওয়াক্ত, ঘুমের কারণে। সংশোধনের চেষ্টা করছি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
হ্যা, আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মায়োপিয়া (-০.৭৫)
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবর যিয়ারত করা জায়েজ, তবে বর্তমানে মাজার-কেন্দ্রীক যেসব কার্যাবলী হয় তা শিরক & বিদআত।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
সীরাতে ইবনে হিশাম, ঈমান সবার আগে, দারসুল আকিদা, ইমানের অপরিহার্য পাঠ, ইসলামকে জানতে হলে, আত্নশুদ্ধি, অনেক আধার পেরিয়ে, মিশন ইসলাম, মুসলিমবঙ্গ, ডাবল স্ট্যান্ডার্ড সিরিজ, সত্যকথন ১ & ২, চিন্তাপরাধ, তুমি ফিরবে বলে, এপিটাফ, হোমো স্যাপিয়েনস... ইত্যাদি
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মুফতি আবদুল মালেক, মুফতি হারুন ইজহার, শায়খ আহমাদুল্লাহ, মুহাদ্দিস লুকমান হুজুর (উনি এলাকার পরিচিত আলেম)।। দা'য়ী- ডা. জাকির নায়েক, ডা. শামসুল আরেফীন শক্তি, আসিফ আদনান
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
*** সকল প্রকার অহংকারকে অপছন্দ করি এবং আল মুতাকাব্বিরের কাছে এর থেকে পানাহ চাই। ব্যক্তি এবং পারিবারিক জীবনে show-off করা, অপ্রয়োজনে আল্লাহর কাছ থেকে প্রাপ্ত সাফল্য মানুষকে জানিয়ে বেড়ানো অনুচিত বলে মনে করি। যেকোনো কিছু জানতে-শিখতে ভালো লাগে। বিশেষ করে Geo-politics, মানুষের চিন্তা-ধারা, অর্থনীতি এসব বিষয়ে জানতে ভালো লাগে। ছোটকাল থেকেই বই পড়ার অভ্যাস আছে। একসময় প্রচুর ফিকশন পড়লেও বর্তমানে ইতিহাস, দ্বীনি ইলম, ঈমান মজবুতকারী- এরকম বই কালেক্ট করতে এবং পড়তে ভালো লাগে। ঘুরতে, আল্লাহর সৃষ্টি-নিয়ামাহ দেখতে পছন্দ করি। কাছের মানুষজন, আল্লাহর জন্য ভালোবাসি এমন মানুষজনের সাথে থাকতে, গল্প করতে ভালো লাগে। আল্লাহর বিশেষ নিয়ামাত-খাবার খেতে পছন্দ করি এবং একই সাথে নিয়মিত খেলাধূলা/ব্যায়াম করার চেষ্টা করি, নিজেকে আল্লাহর রাস্তায় প্রস্তুত রাখার জন্য। সম্পদ & দুনিয়াবি জ্ঞান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে অর্জনের চেষ্টা করি। মানুষের সামনে হাসি-খুশি থাকার চেষ্টা করি, রুক্ষ আচরণ অপছন্দ করি। যেকোনো কারণে কাউকে বকা-ঝাড়ি দেয়া একদম অপছন্দ করি। কেউ কোনো কথা বললে তা মনোযোগ সহকারে আমানত হিসেবে শোনার চেষ্টা করি। মুসলিম সবার সম্পর্কে সুধারণা রাখার সর্বোচ্চ চেষ্টা করি। গীবত করাকে অপছন্দ করি। হালালকে পছন্দ এবং সকল হারামকে ঘৃণা করি এবং এ জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর বিধান অনুসারে সুন্দর পারিবারিক জীবন সাজানোর স্বপ্ন দেখি। নিজের সন্তান-সন্ততিকে উম্মাহর রাহবার বানানোর জন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চেষ্টা করতে প্রস্তুত এবং এর জন্য আল্লাহর কাছে সবর্দা দু'আ করি। আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার তামান্না রয়েছে। প্রায়শই সীমালঙ্ঘন হয়ে যায়, নিজের উপর জুলুম করে ফেলি। তাই তওবাই একমাত্র সম্বল। তওবার মধ্যে থেকে, শুধু আল্লাহর সন্তুষ্টি নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারলেই নিজের সবচেয়ে বড় সফলতা হবে বলে মনে করি। এ বিশ্বাসের কারণে দুনিয়াবি কোনো কিছু নিয়ে কখনো excessive stress অথবা depression অনুভব করি না, আলহামদুলিল্লাহ, সবকিছু নিয়ে আমার রবের উপর আমি সন্তুষ্ট।
|