Profile

বায়োডাটা নং : 6142

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1992
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মিরপুর, কুষ্টিয়া, খুলনা
এলাকা/গ্রামের নাম: মিরপুর
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম:
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকাতেই।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০০৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১০
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বিএসসি ইন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, খুলনা।
পাসের সন ২০২০
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। অবিবাহিত। বর্তমানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত আছেন। খুব শীঘ্রই বিএসসি তে ভর্তি হবেন ইনশা আল্লাহ্।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১। বিবাহিত। গৃহিণী। ২। মাদ্রাসায় ৭ম শ্রেণীতে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা চাচাদের তথ্যঃ আমার চাচা ৬ জন। বড় চাচা ইন্তেকাল করেছেন। মেজো, নোয়া, এবং তার ছোট জন কৃষক। মাঠে পৈতৃক সুত্রে পাওয়া জমি চাষাবাদ করেন। ছোট দুই চাচা প্রবাসী। মামাদের তথ্যঃ আমার মামা ৫ জন। বড় মামা পৈতৃক সুত্রে পাওয়া জমি চাষাবাদ করেন। মেজো মামা একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার(GM) হিসেবে কর্মরত আছেন। সেজ মামা চাকরিজীবী(বিভাগীয় বিক্রয় প্রতিনিধি)। ছোট দুই মামা প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ কৃষি নির্ভর। নিজেদের কিছু জমিজমা, বৈদ্যুতিক সেচ পাম্প, কৃষি সরঞ্জামাদি রয়েছে। বাবা সেগুলোই দেখাশোনা করেন। বাড়িতে গবাদি পশু পালন করেন। আলহামদুলিল্লাহ্ ভালোভাবেই চলে যাচ্ছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? শতভাগ দ্বীনি পরিবার নয়। দ্বীনের প্রতি ভালবাসা থাকলেও, দ্বীন পালনের ব্যাপারে কিছুটা উদাসীন। নামাজ কালাম পড়েন, কিন্তু নিয়মিত না। আমার ছোট ভাই হিফজ শেষ করেছিল, পরবর্তীতে জেনারেল লাইনে পড়াশুনা করায় এখন সেসব ভুলতে বসেছে। মেয়ে সদস্যদের অন্যান্য বিষয়াদি যেমন মাহরাম/নন-মাহরাম ও পর্দা পরিপূর্ণভাবে মেনে চলা হয় না, তবে বাড়ির বাইরে গেলে বোরকা পরে যান। প্রতিনিয়ত তাদের হেদায়েতের জন্য মহান আল্লাহর নিকট প্রার্থনা করি। নিশ্চয়ই আল্লাহ্ রাব্বুল আলামীন উত্তম প্রতিদান দান করবেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, প্রায় ৫ বছর যাবৎ। ছোটবেলা থেকেই পড়তাম, কিন্তু নিয়মিত পড়া হতো না। ২০২০ থেকে নিয়মিত পড়ি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ঘুমের কারণে ফজরের নামাজ ১-২ দিন কাযা হয়ে যায়। তবে পরবর্তীতে কাযা আদায় করে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী না। শেখার চেষ্টায় আছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ্, জানামতে কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবর ব্যতীত কিছুই নয়। তাই মাজারে গিয়ে কোন কিছু চাওয়া, মানত করা, অথবা সিজদাহ করা শিরকের অন্তর্ভুক্ত। তবে জিয়ারতের উদ্দেশে সেখানে যাওয়া যেতে পারে। কারন, কবর জিয়ারত করা সুন্নত।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিক্যাল সাজিদ, রাহে বেলায়েত, বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লাহ স্যার, নোমান আলী খান, শাইখ আহমাদুল্লাহ, ড. মিজানুর রহমান আল আজহারী, আবু ত্বহা মুহাম্মদ আদনান।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন সদ্ব্য দ্বীনে ফেরা আল্লাহর এক নগণ্য গোলাম। দ্বীন সম্বন্ধে সহী বুঝ না থাকাই আল্লাহর অবাধ্য হয়ে কাটিয়েছি জীবনের অনেকটা সময়। আলহামদুলিল্লাহ্, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা করুণা করে তার এই গোলামকে দ্বীনের পথে ফেরার সুযোগ দিয়েছেন। বাকিটা জীবন রাসূল (সাঃ) এর সুন্নাহগুলো আঁকড়ে ধরে দ্বীনের সেই পথের পথিক হয়ে চলতে চাই। স্বপ্ন দেখি সুন্নতি বিয়ের মাধ্যমে দ্বীনি পরিবার গঠন করার। জীবনসঙ্গীকে সাথে নিয়ে বাইতুল্লাহ্ তাওয়াফ করার ভীষণ ইচ্ছে আছে। ইসলামিক প্যারেন্টিং এর মাধ্যমে সন্তানদেরকে দীনের খেদমতের জন্য গড়ে তুলতে চাই। একটি পারিবারিক লাইব্রেরী(ইসলামিক) গড়ে তোলার মাধ্যমে নিজেদের এবং পরিবারের অন্যান্য সদস্যদেরকে ইসলামিক জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করতে চাই। নানাবিধ সামাজসেবামূলক কাজে যুক্ত থাকার চেষ্টা করি যা ভবিষ্যতেও অব্যাহত রাখবো ইনশা আল্লাহ্। দুনিয়াবি শত ব্যস্ততার পরেও আল্লাহ্ চান তো কোন একদিন কোরআনে হিফজ করবো, সেই স্বপ্ন দেখি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, টি-শার্ট, জিন্স। পাঞ্জাবি পরা হয়, কিন্তু নিয়মিত না।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ। ৫ বছর যাবৎ রেখেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী। আগে এই ব্যাপারে সচেতন না থাকাই পরা হতো না, ২০২০ থেকে পরি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? পারিপার্শ্বিক কারণে পরিপূর্ণভাবে হয়ে ওঠে না। তবে, সব সময় দৃষ্টি সংযত রেখে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো কোন কিছুতেই আসক্ত নয়। তবে মাঝে মধ্যে দেখা এবং শোনা হয়। ইনশা আল্লাহ্ ভবিষ্যতে এসব গুলো বাদ দিয়ে দেব।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। জানার এবং শেখার উদ্দেশ্যে ভাই-বন্ধুদের মধ্যে দ্বীনি বিষয়ে আলাপ-আলোচনা করি। তবে, ভবিষ্যতে দ্বীনের খিদমতে যুক্ত হওয়ার প্রবল ইচ্ছা আছে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ উচ্চশিক্ষার উদ্দেশ্যে বর্তমানে ফিনল্যান্ডে অবস্থান করছি। এর আগে একটি স্বনামধন্য ক্যাবল ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে কর্মরত ছিলাম।
মাসিক আয় পড়াশোনার পাশাপাশি পার্টটাইম চাকরি করি। আলহামদুলিল্লাহ্, আল্লাহ করুণা করে অনেক ভালো রেখেছেন ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, ইনশা আল্লাহ্। এই ব্যাপারে আমার সর্বাত্মক চেষ্টাটুকু করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি পড়াশোনা আমৃত্যু চালিয়ে যাক এমনটাই আমার চাওয়া। দুনিয়াবি পড়াশোনার ক্ষেত্রে স্ত্রীর পর্দা, ইচ্ছা, মানসিকতাকে প্রাধান্য দিতে চাই।।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। আল্লাহ্ চাইলে তার ছোটখাটো সকল শখ, আবদার (যেমন তার পিতা, মাতা এবং নিকট আত্মীয়ের হক) আমি নিজেই পূরণ করবো। তবে যদি উনি নিজ থেকে এবং পর্দার সহিত মুসলিম উম্মার খেদমত অথবা সেবার স্বার্থে কোন কাজে যুক্ত হতে চাই, তাহলে আমি পূর্ণ সমর্থন করবো।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত আমার নিজের বাড়িতে। যেহেতু আমি পড়াশোনার জন্য দেশের বাইরে আছি, তাই যত দ্রুত সম্ভব স্ত্রীকে আমার কাছে নিয়ে আসতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। বিয়ের সময় তো দূরের কথা, এমনকি বিয়ের পরে আত্মীয়তার উছিলায়ও না।।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? চারিত্রিক হেফাজতের মাধ্যমে দুনিয়াবী ফিতনা থেকে নিজেকে রক্ষা করতে। দ্বীনি পরিবার গঠন করতে। একজন নেককার এবং দ্বীনদ্বার জীবনসঙ্গী পাওয়ার আশায়। বিয়ে মহান আল্লাহর হুকুম। আমাদের রাসুল (সাঃ) সহ বেশিরভাগ নবী এবং রাসূলগণের সুন্নত। বিয়ে একটি পবিত্র এবং জান্নাতি সম্পর্ক।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-27
উচ্চতা ৫'২"-৫'৫"
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা, চক্ষু শীতলকারী যে কোন বর্ণ
পেশা HSC অথবা তদুর্ধ, এক্ষেত্রে দ্বীনদারিতা প্রাধান্য পাবে। দ্বীনি শিক্ষা ঠিক থাকলে, দুনিয়াবি সকল যোগ্যতা শিথিলযোগ্য হবে।
জেলা কুষ্টিয়া বা এর আশেপাশের যে কোন জেলা।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত অথবা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
সবকিছুর উপরে প্রাধান্য পাবে তার দ্বীনদারিতা। পরিপূর্ণ পর্দাসহ ইসলামের সমস্ত বিধি নিষেধগুলো মেনে চলার মানসিকতা অবশ্যই থাকতে হবে। আল্লাহভীরু হতে হবে,আখিরাতমুখী চিন্তা-চেতনা এবং ধ্যান-ধারণা থাকতে হবে। স্ত্রী হিসেবে আমি এমন একজনকে চাই যে হবে আমার উত্তম বন্ধু, সময়ের স্রোতের বিপরীতে নিজেকে দ্বীনের পথে অবিচল রাখার যে যুদ্ধ আমার চলমান সেই যুদ্ধে তিনি হবে আমার সহযোদ্ধা। আমাকে সহ আমার পরিবারকে আগলে রাখবে। আমিও চেষ্টা করব তার পরিবারের একজন হয়ে উঠতে। আমার দ্বীনি জ্ঞান খুবই সামান্য। তাই আমি চাই আমার স্ত্রীর দ্বীনি জ্ঞান অন্ততপক্ষে আমার চেয়ে বেশি হোক, যা আমার নিকট তাকে অধিক সম্মানিত করবে। আমি চাই আমার স্ত্রী একজন হাফেজা হবে। যদিও সেটা চাওয়ার মত ন্যূনতম যোগ্যতাটুকুও (আমি নিজে শুদ্ধভাবে কুরআন পড়তেই পারি না) আমার নেই, তবুও অন্ততপক্ষে হিফজ করার মতো ইচ্ছা তার থাকতে হবে। আমি জানি এতো গুণে গুণান্বিত একজন মানুষকে পাওয়ার কোন যোগ্যতাই আমার নেই। তবুও চাওয়াটা যখন মহান রবের কাছে, তখন তার রহমত থেকে নিরাশ হতে চায় না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মিরপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11095

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মিরপুর, কুষ্টিয়া, খুলনা
কুষ্টিয়া জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন