| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, শায়েখ আহমাদুল্লাহ,আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, মিজানুর রহমান আজহারী,আবু ত্বহা আদনান,আবদুল্লাহ বীন রাজ্জাক, জাফরি সাহেব,মতিউর রহমান মাদানি, আরিফ বিন হাবিব, লুতফুর রহমান,আমির হামজা,আল্লাহর রাজিখুশির জন্য সকল হক্কানি আলেমদের ভালোবাসি।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ, সাদ,আহলাদ,পছন্দ অপছন্দ,সব আল্লাহর জন্য,সপ্ন রাসূল সাঃ কে সপ্নে দেখা,জান্নাতুল ফেরদৌস পাওয়া। এমন একজনকে চাই যে আমাকে শুধু পরকালের সফলতার পথে ধাবিত করবে।আল্লাহর কাছে চাই।যে আল্লাহ কে ভয় করে সবকিছু করবে,আল্লাহ যা পছন্দ করে তাই করবে আল্লাহ যা অপছন্দ করে,তা থেকে বিরত থাকবে।চেষ্টায় থাকবে সবসময়। যেখানে ই থাকি পুরোটা জমিন ই আল্লাহর তাই সবজায়গায় তাকে রাজিখুশির চেষ্টা ই থাকে।আমি সর্বোচ্চ চেষ্টা করি আল্লাহর রাজিখুশি হাসিল করার তিনি আমাকে সফল করবেন আমার বিশ্বাস। আমি ইন্ডিয়ান বৈধ নাগরিক, বিস্তারিত পাত্রি পক্ষ কে জানানো হবে।আমি আল্লাহর কাছে পরকালের সফলতা চাই, সেটা আমার আল্লাহ কিভাবে দিবেন তিনিই জানেন। তবে শয়তান থেকে আশ্রয় চেয়ে চেষ্টা করে যাই,তিনি জানেন আমার মনের তামান্না। কিছু পারিবারিক সমস্যা পাত্রি পক্ষের কাছেই সরাসরি বলা ভালো। আমাদের একাধিক পরিবার, এটাই বললাম।আল্লাহর ইচ্ছে, হুকুম ছাড়া কিছু ই হয়না,আমাদের চোখে সেটা দেখতে পারবোনা।বা এতো তুচ্ছ জ্ঞান নিয়ে বুজতেও পারবোনা।,আল্লাহ যেভাবেই চেয়েছেন তাগদিরে যা ছিলো তাই হয়েছে,আলহামদুলিল্লাহ।তবে মা বাবার আদরটা আমার জীবনে অনেক কম পেয়েছি,আমার ১বছর থেকেই আমার মা-বাবার ছাড়াছাড়ি,তারপর নানা-নানুর ইচ্ছেতে মায়ের অন্য জাগায় বিয়ে, ছোটো থেকে কষ্ট দেখিয়ে, শিখিয়ে আল্লাহ এ পর্যন্ত এনেছেন, কোটি কোটি শুকরিয়া এজন্য মা-বাবা ছাড়া যারা বড় হয়েছে তাদের বেশির ভাগ ই দেখেছি নানারকম খারাপ কিছুতে জড়িয়ে যান,কিন্তু ছোটো থেকে আল্লাহ আমাকে সকল রকম হারাম,থেকে খারাপ থেকে রক্ষা করেছেন,এ শুকরিয়া আদায় করার মতো যোগ্যতা আমার নেই। যাদের অধিনেই ছিলাম কেনো যেনো আল্লাহ আমার প্রতি তাদের দিয়ে ভালো কিছু ই করেছেন।আশ্চর্যও লাগে মাঝে মাঝে ভাবলে।আমি মতলব পৌরসভার একটি প্রেসে প্রায় ১০বছর পরিচালনা দায়িত্বে ছিলাম,প্রেসটি এক নামে সবাই চেনে,মতলবের পুরনো দোকানদার বা মতলব হাইস্কুল মসজিদের ইমামের কাছে জিজ্ঞেস করলেই আমার সম্পর্কে কিছু টা হলেও ধারনা পাওয়া যাবে।আমি যেদিন মতলব ছেড়ে বিদেশে যাই সে প্রেসের মালিক ও তাদের পরিবারের সবাই কান্না করেছে আমার জন্য,আমি অনেক সাধারণ আল্লাহর অতি নগন্য গুনাহগার বান্দা,নিজের সম্পর্কে বলার তেমন কিছু নেই, যা চাওয়ার আল্লাহর কাছে চাই, আমি অযোগ্য হলেও তিনি চাইলে এমন কিছু বা কাউকে আমাকে দিতে পারেন,যার গুনে আমি দুনিয়ায় ও আখেরাতে সফল হতে পারবো,আল্লাহ চাইলে আমার জীবন সঙ্গীর উছিলায় আমাকে হেদায়েত দান করে জান্নাতের যোগ্য করে নিবেন দুনিয়া থেকে,আল্লাহ চাইলে এমন কাউকে আমার জীবন সঙ্গী বানাতে পারেন,যার যোগ্য আমি না।এটাই তার রহমত,মহিমা। আমি আল্লাহর কাছে ই চাই তিনিই আমাকে দিবেন,সফলতা দুনিয়ায় ও আখেরাতে। অর্ধেক দ্বীন তো একটা উছিলা মাত্র, এমনতো হতে পারে আমার থেকে হাজার গুণ যোগ্য, খাদিজা রাঃ বা আয়েশা রাঃ মতো বরকতময়ী কাউকে দিয়ে আমাকে হেদায়েত দিবেন।আমি আল্লাহর কাছে ই চাই। বিঃদ্রঃ আমি বর্তমানে কিছুটা ঋণগ্রস্ত আছি,৩/৪ মাস মুক্ত হতে সময় লাগবে। কেউ চাইলে আমাদের পাপের রাস্তা গুলো বন্ধ করার উদ্দেশ্যে, আল্লাহর ইচ্ছায় সবকিছু পছন্দ হলে বা ঠিক থাকলে আল্লাহর উপড় সম্পুর্ন তাওয়াককুল করে মোবাইলের মাধ্যমেও প্রাথমিকভাবে বিবাহের কাজ সম্পুর্ন করতে পারেন,সবকিছুই আল্লাহর উপড়। তিনি যখন যেভাবে, যা চাইবেন তাই হবে,আমরা শুধু ইচ্ছে পোষন করতে পারি। আমার দুনিয়ায় নিজস্ব কোনো ধনসম্পদ নেই, আল্লাহ কোথায়, কার কাছে আমাকে রাখবেন সেটা তিনি জানেন,আমি তার গোলাম সে যখন যেভাবে রাখবেন,আমি সেখানে সেভাবেই নিজেকে মানিয়ে চলার চেষ্টা করবো,আল্লাহর দেয়া,পরিশ্রম করার ইচ্ছে বা ক্ষুদ্র জ্ঞান কাজে লাগিয়ে।
|