Profile

বায়োডাটা নং : 6098

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৩″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৭ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রামেশ্বরপুর, ইউনিয়ন: চাপরাশিরহাট
বর্তমান ঠিকানা কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রামেশ্বরপুর, ইউনিয়ন: চাপরাশিরহাট
কোথায় বড় হয়েছেন? মুছাপুর, কোম্পানীগঞ্জ, নোয়াখালী।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী ছিলেন
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা জেঠা: প্রবাসী ছিলেন। বড় মামা: প্রবাসী ছিলেন, বর্তমানে ব্যবসায়ী। মেজো মামা: ব্যবসায়ী। সেজো মামা: প্রবাসী। ছোট মামা: M.Pharm. বেসরকারি চাকরিজীবী এবং ব্যবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নিজস্ব বাড়ি। আমরা একটি মুক্তিযোদ্ধা পরিবার, বাংলাদেশ সরকার কর্তৃক মুক্তিযোদ্ধা সম্মানী প্রদান করা হয়। এছাড়াও বাড়িতে আরও কিছু বৈধ আয়ের মাধ্যম আছে। সব মিলিয়ে আমাদের তিন সদস্যের পরিবারের প্রয়োজন সুন্দরভাবেই পূরণ হয়ে যায়, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? সমাজের সাধারণ রক্ষণশীল মুসলিম পরিবারের মতো। ইসলামের প্রতি অনেক ভালোবাসা আছে এবং যারা দ্বীন মেনে চলেন তাঁদেরকেও অনেক পছন্দ করেন। পরিবারের সবার নামাজ, কুরআন তিলাওয়াত নিয়মিত আদায় করা হয়। আব্বু দ্বীনের প্রতি আগ্রহী, সৎ ও দায়িত্বশীল মানুষ হওয়ায় মসজিদভিত্তিক বিভিন্ন দায়িত্বের সাথে সম্পৃক্ত আছেন। ওনাদের দ্বীনের অনেক বিষয় না জানা বা জানলেও সামাজিকতা মেইনটেইন ইত্যাদির কারণে সব ক্ষেত্রে পরিপূর্ণভাবে দ্বীন পালন করা হয়ে উঠে না। তবে আস্তে আস্তে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে, আলহামদুলিল্লাহ। পূর্ণ দ্বীনদার পরিবার না হলেও আমাদের পরিবার প্রচলিত কুসংস্কার, বিদআত, তান্ত্রিক-কবিরাজ, জাদু-তাবিজনির্ভর শিরকি কর্মকাণ্ড, ঝগড়া-বিবাদ থেকে মুক্ত। সবাই আন্তরিক, অতিথিপরায়ণ, পরোপকারী, সৎ, শালীন, মার্জিত। আমাকে দ্বীন পালনে সাহায্য করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। ২০২২ থেকে নিয়মিত পড়া হয়। এর আগেও পড়া হতো তবে নিয়মিত ছিলাম না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি। ব্যাসিকভাবে শুদ্ধ তবে ফ্লুয়েন্সি কম। ভুল এড়ানোর জন্য তাহকীক পর্যায়ে পড়া হয়।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নেই, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মনের মতো সালাত, পর্দা গাইডলাইন, তুমি ফিরবে বলে (ফিমেল ভার্সন) ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:), শায়েখ আহমাদুল্লাহ (হাফি:), মুফতি যুবায়ের আহমাদ (হাফি:) প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার একজন গুনাহগার বান্দী যিনি নিজ দয়াতে আমাকে হিদায়াত দান করেছেন, আলহামদুলিল্লাহ। বর্তমানে নিজেকে একটু একটু করে পরিবর্তন করার প্রচেষ্টা চলমান। অপরিচিতদের সাথে প্রথম সাক্ষাতে আমি ইন্ট্রোভার্ট তবে একই মেন্টালিটি, আন্তরিক এবং ইতিবাচক মানুষ হলে সহজে মিশে যেতে পারি। চুপচাপ থাকতে পছন্দ করি তবে প্রিয় মানুষদের সাথে এর বিপরীত, তাদের সাথে প্রাণখুলে গল্প করতে পারি। সব মিলিয়ে আমাকে বোধহয় এমবিভার্ট বলা যায়। শখ: আমি একজন শান্তিপ্রিয় ও প্রকৃতিপ্রেমী। বিশেষ করে বৃষ্টি, চাঁদের আলো আমার খুবই প্রিয়। বই পড়তে ভালো লাগে। নতুন কিছু শিখতে পছন্দ করি। ঘরোয়া পরিবেশে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করি। পছন্দ-অপছন্দ: নিরিবিলি ও শান্ত পরিবেশ পছন্দ করি। অতিরিক্ত কোলাহল, অযথা আড্ডা বা অতিরিক্ত হৈ-হুল্লোড় দীর্ঘ সময় ভালো লাগে না। একজনের ভুলের কারণে নির্দোষ অন্যদের দোষারোপ করা, মিথ্যা বলা—হোক তা মজা করে, গীবত, অহংকার, হিংসা, অশালীন কথা, গালি-গালাজ, খুঁত ধরা, পারিবারিক দ্বন্দ্ব-কলহ, অন্যকে ছোট করে কথা বলা, অন্যের ব্যক্তিগত জীবন নিয়ে আগ্রহ এবং বাহ্যিক সৌন্দর্য দিয়ে মানুষকে বিচার করা অপছন্দ করি এবং নিজেও এগুলো থেকে বেঁচে থাকার সর্বোচ্চ চেষ্টা করি। রুচিবোধ: নিত্যনতুন ট্রেন্ডের স্রোতে গা ভাসাই না। নিজস্বতা বজায় রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করি এবং সব ক্ষেত্রে নিজের স্বাচ্ছন্দ্য, রুচি ও শালীনতাকে প্রাধান্য দিই। নিজের প্রাইভেসি বজায় রাখতে পছন্দ করি। কাছের মানুষরা বলেন আমি অল্পতে সন্তুষ্ট হওয়া মানুষ। আমি ভোজনরসিক নই এবং প্রয়োজনের অতিরিক্ত, অপচয়, বিলাসিতাও পছন্দ নই, তবে কম হলেও ভালো ও মানসম্মত খাবার, জিনিস কেনা ইত্যাদিতে অভ্যস্ত। বাইরের খাবার এড়িয়ে চলি। সোশ্যাল মিডিয়াতে নিজের ব্যক্তিগত বিষয় প্রকাশ করা থেকে বিরত থাকি এবং চেষ্টা করি জরুরত ছাড়া এগুলো ব্যবহার না করার। ছোটবেলা থেকে সবার আদর-যত্নে বড় হয়েছি। ন্যায়-অন্যায়ের ক্ষেত্রে পক্ষপাতিত্ব না করে ইনসাফের উপর থাকার চেষ্টা করি। অযথা কোনো বিষয় জটিল করা পছন্দ করি না। সহজ ও ইতিবাচকভাবে চিন্তা করতে ভালো লাগে। নিয়মতান্ত্রিক জীবনযাপন পছন্দ করি। ভোরে ওঠা, আগে থেকে পরিকল্পনা করে কাজ করা এবং রাতে তাড়াতাড়ি খাওয়া ও ঘুমানোতে অভ্যস্ত। নিজের ভুল বুঝতে পারলে তা শুধরে নেওয়ার চেষ্টা করি। নিজে সঠিক থাকলেও অপ্রয়োজনীয় তর্কে জড়ানোর পরিবর্তে নীরবতা অবলম্বন করি। লোক দেখানো কাজ করতে পছন্দ করি না; যেটুকু করি, নিরবে-নিভৃতে ও আন্তরিকতার সাথেই করার চেষ্টা করি। দ্বীন পালনের ক্ষেত্রে "জানলাম ও মানলাম'' নীতিতে বিশ্বাসী। হয়তো কখনো নফস-শয়তান বা ঈমানী দূর্বলতার কারণে ভুল হয়ে যায় কিন্তু তাই বলে নিজের সুবিধার জন্য ইসলামকে কাটছাঁট করে নিজের ইচ্ছেমতো উপস্থাপন করার মানসিকতা লালন করি না। "পর্দা করে সব করা যায়'' এমন মনোভাবেও আমি বিশ্বাসী না। দ্বীনে ফেরার আগে শরীয়াহ অনুযায়ী পর্দার বুঝ না থাকলেও শালিনভাবে চলাফেরাতে অভ্যস্ত ছিলাম। বাইরে রেগুলার কালো বোরকা, চেহারা ঢেকে হিজাব পরা হতো। সকল মাযহাব, ইমাম ও আলেমকে সম্মান করি এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি বা আলেমদের নিয়ে বিদ্রূপ অপছন্দ করি। সমাজে প্রচলিত হলেও ইসলাম সমর্থন করে না—এমন অনুষ্ঠানে (জন্মদিন, হলুদ সন্ধ্যা, কুলখানি ইত্যাদি) যাওয়া এবং নিজের জানা মতে যারা কিস্তি, সুদ, হারাম উপার্জনের সাথে যুক্ত আছেন ওনাদের ঘরের খাবার যথাসম্ভব এড়িয়ে চলি। দিন শেষে কেউ পারফেক্ট না। আমিও না। অফলাইনে দ্বীনি সোহবতের অভাবে স্রোতের বিপরীতে চলতে চলতে আমারও একটা সময় ক্লান্ত লাগে, এলোমেলো হয়ে যায়, আবার নিজেকে গুছিয়ে নিই। স্বপ্ন: পরিবার ও ভবিষ্যৎ প্রজন্মকে নিয়ে উচ্চতর স্বপ্ন লালন করি। এমন একটি পরিবার গঠন করা, যেখানে প্রতিটি পদক্ষেপে ইসলামকে প্রাধান্য দেওয়া হবে। দুনিয়ায় ভবিষ্যৎ প্রজন্মকে প্রশান্তির কারণ এবং আখিরাতে সদকায়ে জারিয়ার মাধ্যম হিসেবে গড়ে তোলা। আমি যেন হতে পারি ওদের প্রথম শিক্ষক সেইজন্য নিজেকে তৈরি করা। পরিবারসহ বায়তুল্লাহ সফর করা। সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লার সন্তুষ্টি নিয়ে উত্তম মৃত্যুবরণ করা। বি.দ্র.: জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে যাঁদের কাছে বাহ্যিক সৌন্দর্য খুব গুরুত্বপূর্ণ বিষয়, তাঁরা এই বায়োডাটা এড়িয়ে যেতে পারেন। এমন চাওয়া থাকতেই পারে এবং আমিও সেই ব্যক্তিগত চাওয়ার প্রতি শ্রদ্ধাশীল। তবে আমি একজন নিতান্তই সাধারণ বাহ্যিক সৌন্দর্যের অধিকারী, আলহামদুলিল্লাহ। আহামরি সৌন্দর্য না পেলেও আমাকে উনি একজন লয়াল জীবনসঙ্গিনী হিসেবে পাবেন ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, কালো জিলবাব, নিকাব ও হাত-পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ২০২০
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি। অনলাইন ও অফলাইনে মেনে চলা হয়।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? জ্বি না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি না।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ছাত্রী
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি এবং রাসুল (সঃ)এর সুন্নাত আদায় করা। একটি ইসলামিক পরিবার গঠন করা। বিয়ের মাধ্যমে নতুন হালাল সম্পর্কের সূচনা হয়। দুনিয়াতে একজন পরিপূর্ণ দ্বীনদার, দায়িত্বশীল, গায়রতওয়ালা অভিভাবক পাওয়ার আশায়। আমি যেভাবে আপসহীনতার সাথে দ্বীন পালন করতে চাই তা বর্তমান পরিবেশ পরিস্থিতিতে সম্ভব হয়ে উঠছে না তাই আমার একজন দ্বীনদার মাহরাম, ওনার সহবত, সাপোর্ট ভীষণ প্রয়োজন। দ্বীনদার মাহরাম ছাড়া দ্বীনের প্রতিটি বিষয় মেনে চলা বিশেষ করে পর্দা রক্ষা বেশ চ্যালেঞ্জিং।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-33
উচ্চতা ৫'৩" এর উপরে।
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা হলে মাওলানা বা মুফতী। জেনারেল হলে এইচএসসি-অনার্স সাথে ফরজে আইন পরিমাণ ইলম থাকতে হবে অথবা শেখা চলমান আছে এমন।
জেলা নোয়াখালীর মধ্যে হলে ভালো হয়। পরিবারের একমাত্র সন্তান হওয়ায় পরিবারের ইচ্ছে কাছাকাছি কোথাও আত্নীয়তার সম্পর্ক করা। তবে দ্বীনদারিতা ও অন্যান্য বিষয়গুলো সন্তোষজনক হলে পার্শ্ববর্তী জেলার ক্ষেত্রেও বিবেচনা করা যেতে পারে ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ব্যবসা, চাকরি বা অন্যান্য পেশা। পেশা অবশ্যই হালাল হতে হবে। লং ডিসটেন্স রিলেশনশিপ পছন্দনীয় না হওয়ায় ব্যক্তিগত ভাবে প্রবাসীর ক্ষেত্রে তেমন আগ্রহী নই।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, স্বাবলম্বী।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
তিনি জামাআতের সাথে সালাত আদায়, নিয়মিত কুরআন তিলাওয়াত ও মাসনূন আমলের প্রতি যত্নশীল হবেন। নিজের এবং আমার ইলম অর্জনে আগ্রহী হবেন। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহর অনুসারী হবেন। সকল মাযহাব, ইমাম ও আলেমদের সম্মান করবেন এবং মাযহাব নিয়ে বাড়াবাড়ি, দলাদলি, আলেমদের নিয়ে বিদ্রূপ করা, অনলাইনের অপ্রয়োজনীয় বিতর্ক ও বিভিন্ন ইস্যুতে জড়ানো থেকে বিরত থাকবেন। “শুনলাম এবং মেনে নিলাম” এই মানসিকতায় দ্বীন পালনের চেষ্টা করবেন, মডারেট মুসলিম নই। নারী-পুরুষ উভয়ের পর্দা সম্পর্কে সঠিক ধারণা রাখবেন। নিজে নজরের হিফাজত, অনলাইন ও অফলাইনে মাহরাম-ননমাহরাম মেইনটেইন করবেন এবং পরিবারের নারীদের দ্বীন পালন, সঠিক পর্দার ব্যাপারে সচেতন, দায়িত্বশীল ও গায়রতসম্পন্ন হবেন। হালাল-হারামের ব্যাপারে সচেতন থাকবেন, ফ্রি-মিক্সিং, গুনাহের পরিবেশ এবং ইসলাম সমর্থন করে না এমন অনুষ্ঠান যথাসম্ভব এড়িয়ে চলবেন। বিয়ে, তালাক ও হুরমতে মুসাহারাহ সংক্রান্ত প্রয়োজনীয় মাসআলা সম্পর্কে ধারণা রাখবেন এবং সমসাময়িক ফিতনা সম্পর্কে সচেতন থাকবেন। কুসংস্কার, শিরক, বিদআত ও কবিরাজির মতো বিষয় থেকে নিজেকে এবং পরিবারকে দূরে রাখার চেষ্টা করবেন। হককে হক এবং বাতিলকে বাতিল বলার সৎ সাহস রাখবেন। ব্যক্তিত্বের দিক থেকে গায়রতসম্পন্ন, দায়িত্বশীল, পরিবারকেন্দ্রিক, বিশ্বস্ত, ধৈর্যশীল ও উত্তম আখলাকের অধিকারী হওয়া প্রত্যাশা করি। যিনি ইতিবাচক মানসিকতা, উদার, সৎ ও দানশীল হবেন। যার প্রচলিত কোনো রাজনৈতিক দলের সাথে (ইসলামিক দল হলেও) কোনো প্রকার সম্পৃক্ততা নেয়। অযথা আড্ডা, ধূমপানে অভ্যস্ত হবেন না। রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন এবং আহলিয়ার ভুল হলে সুন্দরভাবে বুঝিয়ে বলার মানসিকতা রাখবেন। সুন্দর দাম্পত্য জীবনের জন্য পারস্পরিক সম্মান, ভালোবাসা, ইনসাফ ও বোঝাপড়াকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করি। তাই এমন একজন মানুষ প্রত্যাশা করি, যিনি নিজের পরিবার ও আহলিয়ার হকের মধ্যে ভারসাম্য রক্ষা করতে পারবেন এবং কারো জন্য কাউকে কষ্ট দিবে না। আমার বাবা-মাকে সম্মান করবেন এবং তাঁদের দেখা-শুনার সুযোগ দেবেন। এটুকু কথা দিতে পারি যে আহল দুইজন নতুন বাবা-মা পাবেন যাকে আমার বাবা-মা নিজের ছেলের মতো যত্ন করবে, ভালোবাসবে। আমিও তাঁর পরিবারকে নিজের পরিবারের মতো সম্মান ও ভালোবাসার চেষ্টা করব, ইন শা আল্লাহ। আমি মনে করি শান্তিপূর্ণ দাম্পত্যজীবনের জন্য আহল-আহলিয়া উভয়ের শুধু দ্বীন নয়, দ্বীনের পাশাপাশি চিন্তা-ভাবনা ও মেন্টালিটি ম্যাচ করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বোপরি এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি দ্বীনদারিতায় অগ্রগামী হবেন এবং সামাজিকতার আগে দ্বীনকে প্রাধান্য দেবেন। তাঁর সোহবত, নসীহত ও উত্তম চরিত্র আমাকে আল্লাহর দিকে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি আমার জীবনসঙ্গী হওয়ার পাশাপাশি আমার জন্য সবচেয়ে কাছের বন্ধু, উত্তম সহবত, অভিভাবক এবং ব্যক্তিগত উস্তায হবেন। যার শক্ত কাঁধ এবং নরম মন আমার জন্য পৃথিবীর সবচেয়ে নিরাপদ ও নির্ভরতার জায়গা হবে। দুনিয়া ও আখিরাত উভয় দিক থেকেই আহলিয়ার ব্যাপারে দায়িত্বশীল এবং স্বাভাবিক অধিকারবোধসম্পন্ন হবেন। বিশেষ ভাবে বলতে চাই: বিয়ে একটি ইবাদত তাই সাধারণভাবে সুন্নাহ অনুযায়ী বিয়ের মাধ্যমে একটি বরকতময় জীবনে প্রবেশ করতে চাই। আশা রাখি উভয় পরিবারের অল্প কয়েকজন মিলে খুব সাধারণভাবে বিয়ে সম্পন্ন হবে। বিয়েতে সব ধরনের হারাম, বিধর্মীয়, আঞ্চলিক কালচার যেমন: গায়ে হলুদ, ফটোগ্রাফি, ফি-মিক্সিং, গান-বাজনা, গেট ধরা, নন-মাহরাম মহিলারা এসে পাত্রকে স্বর্ণ-টাকা গিফট করা, যৌতুক, সিজনাল জিনিস পাঠানো ইত্যাদি বিষয়গুলো এড়িয়ে চলতে হবে। আশা রাখি আহল এই বিষয়গুলো বিয়েতে না করার ব্যাপারে যথেষ্ট সাপোর্ট দিবেন এবং নিজ অবস্থানে অনড় থাকবেন। যৌতুকের কথা বলতে গেলে বর্তমানে সময়ে এমনটা প্রচলিত যে, "খুশি করে যেহেতু দিচ্ছে নিবো না কেন বা না নিলে কি মনে করবে।'' পাত্রীর পরিবারও মেয়েকে যেন শশুরবাড়ি থেকে কথা শুনতে না হয় তাই খুশি করার নামে সামাজিকতা রক্ষার্থে যৌতুক পাঠায়। এক্ষেত্রে পাত্রীর পরিবার পাঠালেও তা সসম্মানে ফেরত দেওয়ার দৃঢ় মনমানসিকতা থাকতে হবে। ছবি দিতে ইচ্ছুক নই। পর্দা ও প্রাইভেসি রক্ষার্থে পর্দার বুঝ হওয়ার পর থেকে ছবি তোলা থেকে বিরত আছি। এক্ষেত্রে পাত্র বা মহিলা অভিভাবক সরাসরি দেখতে কোনো সমস্যা নেই। বায়োডাটা পছন্দ হলে আগে ইস্তেখারা করে এরপর বায়োডাটা কেনার অনুরোধ থাকলো।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কবিরহাট এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5050

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7076

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3894

বয়স
32 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5026

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7984

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10091

বয়স
24 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কবিরহাট, নোয়াখালী, চট্টগ্রাম
নোয়াখালী জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন