Profile

বায়োডাটা নং : 6089

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন কালো
ওজন ৫৯ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
এলাকা/গ্রামের নাম: পশ্চিম বড়ুয়া, কুলাঘাট
বর্তমান ঠিকানা লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
এলাকা/গ্রামের নাম: পশ্চিম বড়ুয়া, কুলাঘাট
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বাংলা
শিক্ষা প্রতিষ্ঠানের নাম লালমনিরহাট সরকারি কলেজ, লালমনিরহাট
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১. বড় ভাইয়া বিবাহিত,১ ছেলে (ভাইয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছে।বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প লালমনিরহাট জোনে কম্পিউটার অপারেটর পদে আছে) ২.ছোট ভাইয়া বিবাহিত (ভাইয়া মাস্টার্স পাশ করেছে এ বছর।বর্তমানে বাজারে একটা ছোটোখাটো গ্রোসারি শপ দিয়েছে পাশাপাশি ফ্রিল্যান্সিং এর কাজ করছে)
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু বিবাহিত,২ ছেলে ১ মেয়ে (আপুর ইন্টারমিডিয়েট শেষে বিয়ে হয়েছে,শিক্ষকতা করেছিলো কিছুদিন বর্তমানে গৃহিণী)
চাচা মামাদের পেশা বড় বড়আব্বা আমাদের থেকে দূরে থাকেন (উনার পেশা সম্পর্কে আমার খুব একটা জানা নেই) ছোট বড়আব্বা আর আমার বাবা পাশাপাশি থাকেন দুজনই নিজেদের জমিই দেখাশোনা করেন, চাষাবাদ করেন। (আগে কাপড়ের দোকানে থাকতেন) মামা একজন রাজমিস্ত্রী। এছাড়া সৎ মামা আছেন ৩ জন একজন মক্তব পড়ান+ডাক্তার,একজন অটো চালান,আর আরেকজন সবজির ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ নিজস্ব জমিতে বাড়ি আছে আর চাষাবাদের যে জমি আছে তাতে আমাদের কিনে খাওয়ার প্রয়োজন হয় না। বাড়ির পিছনে স্বল্প পরিমাণে বাঁশঝাড় ও সুপারির বাগান আছে আর পুকুর আছে বড়আব্বা আর আমাদের একসাথে [কুফু মিলানোর স্বার্থে অনেকে এসব গুরুত্বপূর্ণ মনে করে তাই এভাবে উল্লেখ করা]
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ প্র্যাকটিসিং সবাই।হালাল উপার্জনের দিকে সবসময় গুরুত্ব দেওয়া হয়।বাবা-মা,ভাইয়া-ভাবি সবাই নামাজ পড়েন রোজা রাখেন।আমরা ৪ ভাই-বোন পিচ্চিকাল থেকেই নামাজ-রোজা এসবে অভ্যস্থ ছিলাম।এখন নফসের ধোকায় ভাইয়াদের কখনো নামাজ কাজা হয় কিনা তা তো জানি না যেহেতুু তাঁরা বাসার বাইরে থাকে অনেকটা সময়।তবে আমার বাবা নামাজের ব্যাপারে ভীষণ কঠোর।উনি নিজেও ছোটবেলা থেকে নামাজ পড়তেন।আমি আমার বোধ হয়েছে থেকে কখনো বাবাকে নামাজ কাযা করতে দেখি নি।আর আমাদেরকেও সবসময় নামাজের তাগিদ দেন।বাড়ির পাশেই মসজিদ সেখানের মুয়াজ্জিনও আমার বাবা। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের এলাকার মসজিদের নিয়মিত মুসল্লির সংখ্যা একদমই নগন্য।তবে আমার বাবা সেই নিয়মিতদের মধ্যে অন্যতম একজন আলহামদুলিল্লাহ। আমি, আমার মা এবং ছোট ভাবি নন মাহরাম মেনে চলি,চলার সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিনিয়ত।অনেক প্রচেষ্টার পর বর্তমানে বাড়ির পরিবেশও পর্দার অনেকটা অনুকূলেই আছে আলহামদুলিল্লাহ।তবু মাঝে মাঝে কিছু কঠিন পরিস্থিতি চলে আসে তারপরও অটল আছি,থাকবো ইংশাআল্লহ। আমাদের বাড়িতে তা'লীম হতো ইদানিং যদিও হচ্ছে না।তখন আমারও আসা যাওয়া ছিল তা'লীমে এখন আর সময় দেওয়া হয় না বিভিন্ন ব্যস্ততায়।তবে অনলাইন তা'লীমে অংশগ্রহণ করা হয় সময় সুযোগ পেলেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? একদম ছোট থেকেই পড়ি আলহামদুলিল্লাহ তবে মাঝে মাঝেই নফসের ধোঁকায় কিছুদিন নিয়মিত আবার কিছু দিন অনিয়মিত এরকম চলতো।আসলে বলা যায় বাড়িতে নামাজের জন্য শাসন ছিল কিন্তু নিজে নামাজের গুরুত্ব বুঝে উঠতে পারি নি (আল্লহুম্মাগফিরলী) এখন আনুমানিক ২-৩ বছর ধরে নিয়মিত পড়ছি, নিজের গাফিলতি গুলো শোধরানোর চেষ্টায় আছি ইংশাআল্লহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? এভাবে নির্দিষ্টভাবে কখনো কাযা হয় না। হঠাৎ দেখা যায় কোনো একদিন ঘুম বা অসুস্থতার কারণে ফজর মিস হয়ে গেল।(জানি এটা অজুহাত ছাড়া আর কিছু না)এরকম হঠাৎ কোনো সময়ে নামাজ মিস হয়ে গেলে পরে সুযোগ পেলেই কাযা পড়ে নেই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ। তবে কুরআন তিলাওয়াতের শুদ্ধতার যেহেতু শেষ নেই তাই আরো ভালো করার চেষ্টা চলছে।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানামতে বড় কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ ( আল্লাহু আ'লাম )
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরকের আখড়া
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মাআল মুস্তফা,কুরআনের সাথে পথ চলা,মুহাম্মাদ বিন কাসিম,ফাজায়েলে আমল,প্যারাডক্সিক্যাল সাজিদ, জীবন যদি হতো নারী সাহাবির মতো,হিফয করতে হলে,তারাফুল প্রভৃতি (অসংখ্য..)
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন সকল আলেমকেই সম্মান করি তবে যাদের লেকচার বেশি শোনা হয় ও ভালো লাগে: শায়খ আহমাদুল্লাহ,ড.খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর(রাহি.),মুফতী আব্দুল মালেক হাফিজাহুল্লাহ,শায়খ তামিম আল আদনানী হাফি. প্রমুখ.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখ,পছন্দ-অপছন্দ,রুচিবোধ এসব নিয়ে কখনো কোথাও বলা হয় নি।গুছিয়ে কিছু বলতেও যোগ্যতা লাগে যা আমি পারি না একদমই।নিজের সম্পর্কে কিছু বলতে গেলে তো আরো এলোমেলো লাগে পাবলিকলি বলাতেও গায়রতের একটা ব্যাপার আছে।তবু বিয়ে যেহেতু সারাজীবনের ব্যাপার সারাজীবন একসাথে থাকার জন্য এবং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য একে অপরের মন-মানসিকতা,পছন্দ-অপছন্দ এসব জানা খুবই গুরুত্বপূর্ণ।তাই ভালো-মন্দ মিলিয়ে নিজের সম্পর্কে অল্প কিছু বলা জরুরি মনে করছি।আশা করছি সকলেই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ইংশাআল্লহ। আমি অল্পে তুষ্ট থাকতে পারি।দুনিয়াবি কোনো বিষয়ে অতিরিক্ত চাহিদা নেই।তবে দারিদ্রতা পছন্দ করিনা।ইসলাম নিজেও দারিদ্র্যকে ঘৃণা করে তবে দরিদ্রকে ভালোবাসে।আর এই দুইটার মাঝে পার্থক্য আছে।নবীজি(সাঃ)দারিদ্র্য,অভাব,লাঞ্ছনা থেকে সবসময় পানাহ চাইতেন।তিনি বলেছেন দারিদ্র্য মানুষকে কুফরীর দিকে নিয়ে যায়।কিন্তু তিনি নিজে দরিদ্রের জীবন যাপন করেছেন।আমারও এমন জীবনই পছন্দনীয় যা ভীষণ সাধারণ।আর এর প্রতিফলনও আমার জীবনে রয়েছে আলহামদুলিল্লাহ।পোশাক-আশাক,সাজ-সজ্জা এসব নিয়ে খুব বেশি ফ্যান্টাসি আমার মধ্যে নেই।চলার মতো হলেই চলে।এজন্য আমাকে ব্যাকডেটেট বললেও অত্যুক্তি হবে না।তবে জাওজ যদি এমন পছন্দ না করেন তার পছন্দমতো নিজেকে পরিবর্তন করতে দ্বিধা নেই[যেকোনো ক্ষেত্রেই]কিন্তু তা হতে হবে শরীয়াহ স্বীকৃত গন্ডির মধ্যেই।সবার ভাষ্য মতে শান্তশিষ্ট।হ্যা আমি চুপচাপ থাকতেই পছন্দ করি।খুব সহজে কারো সাথে মিশতে বা সহজ হতে পারি না।এই ব্যাপারটা আমার নিজেরও খুব অপছন্দের।আমি চেষ্টা করি মিশতে কিন্তু কেন জানি খুব দ্রুত সহজ হতে পারি না।তবে অপর পাশের মানুষটা যদি নিজে থেকে একটু সাহায্য করে তাহলে আমার জন্য মিশতে সুবিধা হয়।এমনিতে একটু সময় লাগলেও একবার কারো সাথে মিশতে পারলে বা কাউকে আপন ভেবে ফেললে তার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করতেও দ্বিধা করি না।নিজের সম্পর্কে কিছু বলতে বা প্রকাশ করতে পছন্দ করি না যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখতেই বেশি সাচ্ছন্দ্যবোধ করি।আমি একজন প্রকৃতি প্রেমী।কখনো তেমন সুযোগ হয় নি বাইরে ঘুরে বেড়ানোর।মনের কোণে গোপন ইচ্ছে জাওজের সাথে সুন্দর সবুজ প্রকৃতি চষে বেড়াবো একদিন ইংশাআল্লহ।বাইরে থেকে অনেক স্ট্রং মনে হলেও প্রকৃতপক্ষে আমি খুবই ইমোশনাল।ইন্ট্রোভার্ট তাই তেমনভাবে কোনোকিছু প্রকাশ করতে পারি না।তবে কম্ফোর্টজোন পেলে বা কারো প্রতি ভরসা করা যায় এমন বিশ্বাস জন্ম নিলে গড়গড় করে সবকিছু বলে দিতে ইচ্ছা হয়।আমার আত্মসম্মানবোধ,গায়রত ভীষণ প্রখর।নিজেকে আমি আমার রবের সৃষ্টি হিসেবে মূল্যবান মনে করি।কেউ আমাকে পছন্দ করছে না বুঝতে পারলে তার সামনে না যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করি।এটাকে কেউ ইগো বা অহংকারের সাথে গুলিয়ে ফেলবেন না দয়া করে।তিল পরিমাণ অহংকার করারও অনুমতি বান্দাকে দেওয়া হয় নি।অহংকার আল্লাহর ভূষণ।ক্ষুদ্র এই মাখলুকের অহংকার করার মতো আছেই বা কি!ক্ষণিকের দুনিয়ায় আমার সবচেয়ে বড় স্বপ্নগুলোর একটি বোধহয় কুরআন হিফজ করা।আমি আমার মতো করে চেষ্টা করে যাচ্ছি।জানি না কবে এই স্বপ্ন পূরণ করতে পারবো!আমি প্রচুর বই পাগল।বই পড়তে,সংগ্রহ করতে ভীষণ ভালোবাসি।যেকোনো হাদিয়ায় বই পেতে ভালো লাগে।একটা ব্যক্তিগত লাইব্রেরি করার ভীষণ শখ আমার।যদি কোনোদিন সামর্থ্য হয় তাহলে হজ্জ্ব/উমরাহ করার,নবীর রওজা মোবারক যিয়ারত করার ইচ্ছে লালন করি ভীষণভাবে।আর সেটা যদি জাওজের সাথে হয় তাহলে তো সুম্মা আলহামদুলিল্লাহ।এমন অনেক স্বপ্নই মনের মাঝে পুষে রেখেছি শুধু সেই হালাল সঙ্গীর সাথে পূরণ করব বলে।সব তো প্রকাশ্য বলা সম্ভব না।আল্লাহ কবুল করুন আমীন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, চোখ ঢাকা সহ নিকাব,হাত মোজা,পা মোজা।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? নিকাব অনেক আগে থেকেই পড়তাম তবে স্কুলে গিয়ে মুখ খুলতে হতো। ২০১৮ সালে ইন্টারমিডিয়েটে ভর্তির দিন থেকে শুরু করে পরবর্তীতে কলেজ-প্রাইভেট কোনো জায়গায়ই কখনো আর নিকাব খুলি নি।মহিলা কলেজে পড়লেও এর জন্য অনেক প্রতিকূল পরিস্থিতিতে পড়তে হয়েছে তবে আলহামদুলিল্লাহ আমি এ ব্যাপারে কঠোর ছিলাম এখনো আছি।কিন্তু দুঃখের বিষয় আমার এ কঠোরতা আমি তখন একদম কাছের আত্মীয় স্বজনের সাথে দেখাতে পারি নি।সৎ সাহসের অভাব ছিল। এখন সম্ভবত ২০২৩ (এক্সাক্ট সময়টা মনে পড়তেসে না) থেকে আলহামদুলিল্লাহ স্ট্রিক্টলি পর্দা শুরু করেছি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি কঠোরভাবে
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? নাহ তেমন যোগ্যতা এখনো হয়ে উঠে নি।কিন্তু ইচ্ছে এবং স্বপ্ন দ্বীনের খেদমতে নিজেকে শামিল করার।বলা যায় জীবনের প্রধান লক্ষ্যই এখন দ্বীনের দাঈ হওয়া।আল্লাহ কবুল করুন।আমীন
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাড়িতে প্রাইভেট পড়াই অবশ্য সবসময় না।নিজের পড়ালেখা সামলিয়ে সময় বের করাটা কঠিন হয়ে পড়ে তারপরও কেউ খুব বেশি জোর করলে পড়াই মাঝে মাঝে।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামাহ এবং রাসূল (সাঃ) এর একটি সুন্নাহ। বিয়ের মাধ্যমে জীবনে পূর্ণতা আসে।দ্বীন এবং ঈমানে পরিপক্বতা অর্জিত হয়।রাসূল সাঃ বলেছেন, "বান্দা যখন বিয়ে করে,তখন সে তার দ্বীনের অর্ধেক পূরণ করে।অতএব বাকি অর্ধেকাংশে সে যেন আল্লাহকে ভয় করে।" ভবিষ্যৎ প্রজন্মকে ঘিরে আমার অনেক স্বপ্ন। আর এই স্বপ্নের বাস্তবায়ন বিয়ে ছাড়া কিংবা একাকী তো সম্ভব নয়।তাই আমার উদ্দেশ্য বিয়ের মাধ্যমে এমন একজন সঙ্গী বেছে নেওয়া যে আমাকে রাসূলের সুন্নাত পালন করতে,জান্নাত পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে পাশাপাশি যার সংস্পর্শে থাকলে ভবিষ্যতে দুজনেই আদর্শ পিতা-মাতা হতে পারবো এবং ভবিষ্যৎ প্রজন্মকে আল্লাহর রাস্তায় কুরবান করার জন্য প্রস্তুত করতে পারবো।কারণ নেক সন্তানই হতে পারে আমাদের জন্য সাদকায়ে জারিয়ার অন্যতম উপায় কিংবা মাধ্যম। এছাড়াও আদম (আ:) কে যখন সৃষ্টি করা হয়েছিলো তখন তিনি একা ছিলেন। তাঁর একাকীত্ব কাটানোর জন্য এবং বিনোদনের মাধ্যম হিসেবে অন্য কোনো কিছু না দিয়ে আল্লাহ তাঁকে একজন স্ত্রী দিয়েছিলেন।আমাদের জীবনে একজন পবিত্র সঙ্গীর গুরুত্ব স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই নির্ধারিত। বর্তমান সময়ে চারিদিকে এতো এতো ফিতনার ছড়াছড়ি দুর্বল ঈমানের আমি জানি না কতোদিন এসব ফিতনা থেকে নিজেকে, নিজের চরিত্রকে হেফাজত করতে পারবো!প্রতিনিয়ত বিভিন্নভাবে এসব ফিতনা,নফসের ফিতনা সবকিছুর সাথে একা একা যুদ্ধ করে করে ভীষণ ক্লান্ত আমি!একটুখানি মানসিক শান্তি,একটা ভরসার কাঁধের জন্যেও একজন উত্তম জীবনসঙ্গী ও দায়িত্বশীল মাহরামের ভীষণ প্রয়োজনীয়তা অনুভব করছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 24-34
উচ্চতা ৫'৫"+
গাত্রবর্ন বাহ্যিক সৌন্দর্য্য কখনোই ধর্তব্য নয় বরং যাকে দেখে চক্ষু শীতল হবে সে যে বর্ণেরই হোক
পেশা স্বাভাবিকভাবেই বাহ্যিকভাবে অন্তত নিজের সমপরিমাণ চাওয়াটাই বাঞ্ছনীয় (সেটা জেনারেল বা মাদরাসা যেকোনো মাধ্যমে হতে পারে এটা ফ্যাক্ট না) তবে এর পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো তাঁর মাঝে *পরিপূর্ণ ও সূক্ষ্মভাবে দ্বীন* পালনের জ্ঞান থাকতে হবে। ইসলামকে শুধু ধর্ম হিসেবে নয় বরং পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রয়োগ করার জ্ঞান এবং তা সাধ্যমত বাস্তবায়ন করার প্রচেষ্টা থাকতে হবে।এবং আমার চাওয়া তিনি দ্বীন এবং দুনিয়া উভয়দিকেই সাধ্যমত পরিপূর্ণ জ্ঞান রাখবেন।
জেলা লালমনিরহাট জেলা হলে সবচেয়ে ভালো হয় অথবা রংপুর বিভাগের যেকোনো জেলা [তবে দ্বীনদারীত্বে বেশি প্রাধান্য থাকবে সেক্ষেত্রে দূরত্ব খুব বেশি সমস্যা নয়]
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ইমাম/শিক্ষক/ব্যবসায়ী [ অথবা অন্য কোনো পেশা। যে পেশাই হোক না কেন প্রধান শর্ত হালাল হতে হবে তাতে আয়ের পরিমাণ অল্প হলেও সমস্যা নাই আর সেই পেশা যদি সরাসরি দ্বীনের কোনো খেদমতের সাথে সংযুক্ত থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ ]
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত (কুফু মিলানোর স্বার্থে এটা বলা তবে পাত্রের দ্বীনদারিত্বে বেশি প্রাধান্য থাকবে)
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি নিজে জেনারেল ঘরানার,দ্বীনি বিষয়ে পরিপক্কতা নেই।তাই আমার প্রবল ইচ্ছে যিনি আমার জীবনসঙ্গী হবেন তিনি যেন দ্বীনের পরিপূর্ণ জ্ঞান রাখেন।আমাকে হাতে ধরে ইলম শেখাতে পারেন।আমি তাঁকে আমার গুরু মানতে চাই।আমি আমার অপূর্ণতাগুলো আমার জাওজের মাধ্যমে পূরণ করতে চাই।আমার জীবনের একটা বড় অপূর্ণতা হলো কুরআন হিফজ করতে না পারা।অফলাইনে তো সুযোগ হয়নি অনলাইনেও অনেকবার হিফজ শুরু করতে গিয়েও ব্যক্তিগত কিছু সমস্যার কারণে হয়ে উঠে নি।তবে আল্লাহ চাহেনতো খুব শীঘ্রই এই পথের যাত্রী হবো ইংশাআল্লহ (আল্লাহর উপর ভরসা করে অলরেডি যাত্রা শুরু করেছি لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ) আর এজন্য আমার চাওয়া আমার জীবনসঙ্গী যেন এ পথের পুরনো কোনো পথিক হন।আমাকে হিফজের যাত্রায় অনুপ্রাণিত করতে পারেন,সব রকম সাপোর্ট করেন। ✪আমার জীবনে একজন ভালো বন্ধুর অভাব সবসময়ই ছিল।দ্বীনি সোহবতও তেমনভাবে পাই নি। তাই সবসময়ই চেয়ে এসেছি আমার জীবনসঙ্গীই হবেন আমার জীবনের সবচেয়ে উত্তম বন্ধু হাদীসে যাঁর উদাহরণ দেওয়া হয়েছে আতর বিক্রেতার সঙ্গে;আতর কিনলে বা না কিনলেও শুধু যাঁর পাশে উপস্থিত হওয়ার কারণেও সুগন্ধি পাওয়া যায়। ✪তাঁর চরিত্রের অন্যতম যা না থাকাকে আমি ব্যক্তিত্বহীনতা মনে করি তা হলো গায়রত।এক ভাইয়ের লেকচারে শুনেছিলাম "সন্তানের বাবা হওয়া পুরুষত্বের লক্ষণ নয় বরং প্রকৃত পুরুষত্বের লক্ষণ হলো গায়রত(আত্মমর্যাদাবোধ)থাকা"। অতএব তাঁর অধীনস্থ নারীদের পর্দার ব্যাপারে তাঁকে ভীষণ কঠোর হতে হবে যেন তাঁদেরকে পর্দায় রাখার বিষয়ে সবচেয়ে বেশি চিন্তা তাঁর থাকে।স্ত্রীকে মুক্তোর মতো লুকিয়ে রাখবে।যেকোনো প্রতিকূল পরিবেশ-পরিস্থিতিতেও তাঁর পর্দার বিষয়ে কোনোরকম কম্প্রোমাইজ করবে না।বন্ধুমহলে তাঁর আহলিয়ার নাম পর্যন্ত নিবে না।অবশ্য গায়রত শুধু দায়িত্বভুক্ত নারীদের পর্দায় রাখার মাঝেই সীমাবদ্ধ না গায়রত বিষয়টা অনেক বিস্তৃত।আশা করবো তিনি এবিষয়ে বিস্তারিত জ্ঞান রাখবেন এবং নিজের জীবনে তার প্রয়োগও করবেন। ✪আমি সবচেয়ে বেশি ঘৃণা করি ফ্রী মিক্সিং।যদিও জেনারেল পড়েছি কিন্তু কখনো ফ্রী মিক্সিং এর স্রোতে গা ভাসাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ চেয়েছেন বলেই এসব থেকে আমাকে সবসময় দূরে রেখেছেন।আমি চাইবো তিনিও এই বিষয়টা ঘৃণার চোখে দেখবেন।কাজিন বোন,ভাবি বা মেয়ে ক্লাসমেট এদের সাথে মেশা তো দূর অপ্রয়োজনে কথা বলা,সোস্যাল মিডিয়া ব্যবহারেও ফ্রী মিক্সিং এর ব্যাপারে ভীষণ সতর্ক থাকবেন আশা করি।নজরের হেফাজত এক্ষেত্রে ভীষণ জরুরি। ✪যত জ্ঞানীই হোক ইলম অর্জনে প্রচন্ড আগ্রহী হতে হবে।বই পড়ুয়া হলে বেশি প্রাধান্য থাকবে। ✪দ্বীনের দাঈ কেউ।দ্বীনের খেদমত করার প্রচেষ্টা যাঁর মাঝে থাকবে।যাঁর হৃদয় থাকবে উম্মাহর জন্য ভালোবাসায় ভরপুর। ✪সন্তানকে দ্বীনি পরিবেশের মাঝে লালন করার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করার,সচেষ্ট ও সচেতন থাকার মন মানসিকতা থাকতে হবে। ✪ আরেকটা বিষয় কোথায় লেখা উচিত বুঝতে পারতেসি না বলে এখানেই লিখলাম;আমার বাবরি চুল ভীষণ ভালো লাগে।এটা তাঁর থাকলে আলহামদুলিল্লাহ।আর না থাকলে ভবিষ্যৎ এ রাখার ইচ্ছে থাকলে ভালো হয়[এটা আমার ব্যক্তিগত পছন্দ।থাকতেই হবে এমন নয় কিন্তু অন্তত রাখার ইচ্ছে থাকা উচিত]। ★★★একজন স্ত্রী ততটাই সুন্দর যতটা তাঁর স্বামীর দৃষ্টি সুন্দর।আমি নিজেকে কখনোই অসুন্দর মনে করি না।আমার আল্লাহ আমাকে যেভাবে পছন্দ করেছেন সেভাবেই বানিয়েছেন।এ নিয়ে আমার আফসোস নেই।আমি চাইবো আমার জাওজও কখনো আমাকে নিয়ে আফসোস না করেন।তাঁর চোখে আমিই যেন শ্রেষ্ঠ সুন্দরী হতে পারি।সুতরাং বাহ্যিক সৌন্দর্য যদি আপনার চাওয়া হয়ে থাকে তাহলে বায়োডাটা এড়িয়ে যাবেন আশা করছি। ★★★বিয়ের যাবতীয় সবকিছু সম্পূর্ণ সুন্নাত মোতাবেক হতে হবে।আশা করি এ বিষয়ে বিস্তারিত বলতে হবে না এবং তিনি নিজেও এই সুন্নাত পালন করতে পুরোপুরি সচেষ্ট থাকবেন। ★★★আমি গুছিয়ে লিখতে একদমই পারদর্শী না।তাই বায়ো তেই সব লেখা হয়ে গেছে বলে মনে করছি না।প্রাথমিকভাবে পছন্দ হলে যদি প্রয়োজন পড়ে পরবর্তীতে আলোচনা করে আরো বিস্তারিত জানা যেতে পারে।এটা দু'পক্ষের জন্যই প্রযোজ্য।আর সবচেয়ে ইমপোর্ট্যান্ট বায়োডাটা পছন্দ হলে অবশ্যই প্রথমে ইস্তেখারা করে নিবেন ইংশাআল্লহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

লালমনিরহাট সদর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6550

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7815

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8373

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6795

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11727

বয়স
23 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #11683

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
লালমনিরহাট সদর, লালমনিরহাট, রংপুর
লালমনিরহাট জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন