Profile

বায়োডাটা নং : 6076

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৭৩ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শেইখদি, দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা - ১২৩৬
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা - ১২১৬
কোথায় বড় হয়েছেন? জেদ্দা, সৌদি আরব
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৪
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ১ম মেজর - একাউন্টিং এন্ড ফাইনান্স, ২য় মেজর - অপারেশন্স এন্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম American International University - Bangladesh (AIUB)
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
শিক্ষা প্রতিষ্ঠানের নাম American International University - Bangladesh (AIUB)
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ প্রবাসী - ব্যবসায়ী
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা বড় মামা - রিয়াটার্ড বাংলাদেশ নৌ বাহিনী অফিসার মামা এখন রিটায়ার্ড হয়ে সময় কাটাচ্ছেন। বাংলাদেশ নেভির স্টেশনের পাশে খিলক্ষেতে নিজেদের ফ্ল্যাটে থাকেন। বড় চাচা - রিটায়ার্ড কনট্রাকটর আমার একজনই চাচা। দাদা বাড়ি - নানা বাড়ি আমার দোহারে। আমার চাচা নাম করা কন্ট্রাক্টর ছিলেন দোহারে। আমার নানা বাড়ির এলাকায় গেলে ওনার নাম নিলে এখনো মানুষ চিনে এবং আমাদের পরিবারকে চিনে এবং সন্মানের চোখে দেখে। মেঝো মামা - চাকুরীজীবি পার্চেজ অফিসার মেঝো মামা মতিঝিলে একটা নাম করা কোম্পানির পার্চেজ অফিসার হিসাবে আছেন এবং দোহারে থাকেন ফ্যামিলি সহ। সেজো মামা - ব্যবসায়ী সেজো মামার বেশ কিছু বিজনেস ছিলো রাজশাহীতে, আমাদের সাথে সৌদিতেও ছিলেন। আমরা এক সাথে হজ্জ্ব করেছি। রাজশাহীতে ফ্যামিলিসহ নিজের ফ্ল্যাটে থাকেন। ছোট মামা - ফার্নিচার ব্যবসায়ী ছোট মামার ফার্নিচারের দোকান আছে মোহাম্মদপুরের বসিলাতে। পরিবারসহ বসিলাতে ভাড়া থাকেন আর ছোট ছোট দুই মামাতো ভাই বোন ক্বওমি মাদ্রাসায় পড়ে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ - যাত্রাবাড়ীর শেখদিতে আমাদের ৫ কাঠা জমি ডেভেলপারকে দেওয়া আছে। ৮ তলা বিল্ডিং উঠবে সেখানে। পাইলিং শেষ করে পার্কিং এর জন্য গ্রাউন্ড ফ্লোর ঢালাই দেওয়া হয়েছে। - সাভারের আশুলিয়াতে আমাদের ৬.৫ কাঠা জায়গা আছে। সাভারেও বাড়ির করার প্ল্যান আমাদের, এখন শুধু মাত্র যাত্রাবাড়ীর বাড়ি কমপ্লিট হয়ে গেলেই আব্বু দেশে চলে এসে কাজ শুরু করবেন। - খিলক্ষেতে পার্মানেন্টলি স্যাটেল হবো আমরা। খিলক্ষেতের লেকসিটি সংলগ্ন এলাকায় ফ্ল্যাটের কাজ নির্মাণাধীন রয়েছে। - বর্তমানে মা ছেলে আমরা ২ বেড রুমের ভাড়া বাসায় আছি শেওড়াপাড়াতে। তবে এই বাসায় বউ নিয়ে আসার ইচ্ছা নেই বিয়ের সময় বাসা চেঞ্জ করে ফেলবো ইনশাআল্লাহ, বিয়ের পরে বউয়ের পর্দা এবং তার বাড়ির আত্মীয়দের থাকা এবং আপ্পায়নের জন্য চেঞ্জ করতে হবে। আল্লাহর রহমতে আমরা কখনই অভাব চোখে দেখি নাই। আব্বু পরিবারে চাওয়ার আগেই সব দিয়ে গেছেন। সৌদিতে আব্বুর বেশ কয়েকটা ব্যবসা ছিলো কিন্তু সৌদি সরকার কর্তৃক জেদ্দা শহরকে পর্যটন কেন্দ্রিক শহর বানানোর রেনেভেশন শুরু করেছে এবং সব কিছুই ভেঙে দিয়েছে। সেখানে আব্বুর ব্যবসা প্রতিষ্ঠানগুলা পড়ে যায়। এখন আব্বু নতুন করে শুরু করেছেন। এত কিছুর মধ্যেও আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আমাদের সমস্যা হচ্ছে না। জীবনের বেশির ভাগ সময় আমরা উচ্চ মধ্যবিত্ত অবস্থায় কাটিয়েছি, এখন মনে করি আমরা মধ্যবিত্ত অবস্থায় আছি। এই সময়টাও কাটিয়ে দিবেন আল্লাহ ইনশা আল্লাহ। শুরু মাত্র কিছু বছর অপেক্ষা করতে হবে। যতটা সম্ভব পারলাম অর্থনৈতিক অবস্থার কথা বুঝিয়ে বলার তবে আমার গার্জিয়ান আরো ক্লিয়ার ভাবে বুঝিয়ে বলতে পারবেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমরা মানুষ মাত্র ২ জন আমাদের পরিবারে, আব্বু দেশে নাই। পরিবারে দ্বীনি পরিবেশ রয়েছে। আম্মু আলহামদুলিল্লাহ ৫ ওয়াক্ত নামাজ পড়েন, জন্মের পরে থেকে কোনদিন আম্মুকে বোরখা বাদে বাইরে যেতে দেখি নাই। তবে আমি যতটা স্ট্রিক্ট দ্বীনের বিষয়ে আম্মু ততটা না কিন্তু আমার ক্ষেত্রে দ্বীনের বিষয়ে সাপোর্ট দিয়ে থাকে সব সময়। গায়েরে মাহরাম বসায় খুব রেয়ারলি বাসায় আসে। স্ত্রীর জন্য স্ট্রিক্ট পর্দার ব্যবস্থা করবো এই নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই, মনে প্রানে চাই আমার বউকে আমি আর তার মাহরাম বাদ দিয়ে কেউ না দেখুক। বিষয়টা কঠোর মনে হতে পারে তবে পর্দার ক্ষেত্রে ছাড় দিবো না ইনশাআল্লাহ। বলবো না আমার পরিবার খুবই ধার্মিক, খুবই পর্দাশীল তবে আমি আমার পরিবারকে সম্পুর্ণরুপে দ্বীনি পরিবার হিসাবে গড়ে তুলতে চাই এবং এই কাজে আমার স্ত্রীর পূর্ণ সহযোগিতা কামনা করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? নামাজ পড়া হতো ছোট বেলা থেকেই তবে ধরতাম ছাড়তাম এমন। তবে খাওয়া-ঘুমানোর মত আবশ্যক ভাবে নামাজ পড়ি জানুয়ারি ২০২২ থেকে।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ অসুস্থতা বাদে কখনোই নামাজ কাযা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ তাজউইদ সহ পড়তে পাড়ি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চ্শমা পড়ি
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার এক মস্তবড় শিরকের আড্ডা খানা। আল্লাহ সেসব মানুষদের হিদায়েত দিক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইসলামি আকিদা, আর রাহীকুল মাখতুম, প্রোডাক্টিভ মুসলিম, কুরআন-সুন্নাহর আলোকে পোশাক, পর্দা ও দেহসজ্জা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাহমুদ বিন কাসিম, ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমুল্লাহ, নোমান আলী খান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের সম্পর্কে বলতে গেলে আমি অনেক স্ট্রেইটফরওয়ার্ড ,মনে যা মুখে তা এমন মানুষ। আমি মিশুক আর চঞ্চলও বটে সবার সাথে কথা হয় অনেক তবে যাদের সাথে আমি মনে করি আমার ইন্টারেস্ট মিলে না তাদের সাথে চুপচাপ থাকি। ইচ্ছা আছে বাগান করবো একদিন বড় একটা কারন ছোট থেকেই গাছের ওপর অনেক ইন্টারেস্ট আছে আমার। সেন্স অফ হিউমার অনেক আমার, আব্বা-আম্মা, চাচাতো-মামাতো ভাই, মামাদের সাথে আর কাছের বন্ধুদের সাথে অনেক মজা করি। কোন মিটাপে আমি না থাকলে তাই আমার অনুপস্থিতি সবাই টের পায়। দ্বীনের বিষয় জানতে, পড়তে এবং আমল করতে প্রবল ভাবে চেস্টা করি আর আগ্রহী এই বিষয়ে পড়াশোনা করতে এবং যতটুকু জ্ঞ্যান আছে সেটা আমার কাছের মানুষগুলার মাঝে বিলিয়ে দিতে চেস্টা করি। বেদ্বীন জিনিস পত্র অপছন্দের যেমন গায়ে হলুদ, গানের কনসার্ট, হারাম রিলেশন ইত্যাদি। কুকুর, বিড়াল, কবুতর অনেক পছন্দের। আমি দূর দুরান্ত ঘুড়ে বেড়াতে খুব একটা পছন্দ করি না, বেশির ভাগ সময়ই বাসায় থাকি তবে একাকিত্ব বড়ই অপচ্ছন্দের। পছন্দ না থাকলেও আম্মুকে নিয়ে, মামাতো ভাইদের নিয়ে, বন্ধুদের নিয়ে দেশের অনেক জায়গায় ভ্রমন করা হয়েছে। ইচ্ছা আছে বউ নিয়ে দূরে ঘুড়ার, অফিস শেষে কথা বলা আর হাটাহাটি করার এলাকা দিয়ে। মক্কা-মদিনা আমার লাইফের স্পেশাল জায়গা, সৌদি থাকতে উমরাহ করা হতো ২-৩ মাস পরপরই, দেশে চলে আসার পরে কাবা দেখা হয়নি আর, ২০১১ সালে হজ্জ্ব করেছিলাম। এখন ইচ্ছা আছে বিয়ের পরে ফ্যামিলিসহ উমরাহ করবো অন্তত একবার আর বৃদ্ধ হয়ে যাওয়ার আগেই হজ্জ্ব করবো বউকে নিয়ে ইনশাআল্লাহ। জিবনে লক্ষ্য খুব সোজাসাপটা। আল্লাহর দেখানো সরল পথে চলতে চলতে মৃত্যু। মিজানুর রহমান আজহারী সাহেবের একটা ওয়াজের শুনে ছিলাম আল্লাহ সেই সব মানুষদের শাস্তি দিতে লজ্জা পাবেন যারা যুবক বয়সে ইবাদত করতে করতে বৃদ্ধে উপনীত হয়ে যায় এবং তার কালো দাড়ি সাদা হয়ে যায়। ঠিক এমনটাই চাই আমি, নিজের যৌবন এবং বার্ধক্য বিলিয়ে দিতে চাই আল্লাহর পথে। সঠিক গাইডেন্স এবং দুনিয়াবি ফেতনা ফাসাদ থেকে দূরে থাকতে চাই একজন নেককার পরহেজগার চক্ষু এবং অন্তর শীতলকারি স্ত্রী। দুনিয়াবি চাহিদা অনেক কম আমার, আমি অঠেল টাকা পয়সা-সম্পদ-বাড়ি-গাড়ি চাই না। নিজের পরিবারের সাথে থেকে তাদের চাহিদা পূরন, আব্বা আম্মার সেবা করা, স্ত্রীর হক পরিপূর্নভাবে আদায় করা এবং আল্লাহর রাব্বুল ইজ্জাতির সান্নিধ্য চাই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট, টি শার্ট, পোলো শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, পায়জামা
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আমার দাড়ি তুলনামূলক কম। সুন্নতি দাড়ি রেখেছি ২০২৩ এর জানুয়ারি থেকে আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলি এবং চলার সর্বোচ্চ চেস্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এখনো যুক্ত নেই তবে প্রবল ইচ্ছা আছে
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ইউএস বেইজড কোম্পানিতে জব করি। মূলত আমার কাজটা দেশের অন্য সব কাজের মত না। আমেরিকা-কানাডাতে যারা জব করে তাদের প্রতি মাসের বেতনের টাকা থেকে কিছু টাকা কেটে রাখা হয় প্রভিডেন্ড ফান্ডের জন্য। আমেরিকা-কানাডা বিশ্বের সব থেকে বড় ইকোনমি হওয়ায় এই ফান্ডে টাকা জমার পরিমানও বিশাল বড় এমাউন্টের হয়। এই টাকা গুলা বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করা বাধ্যতামূলক প্রতিটা ইমপ্লোয়ির জন্য। যদি কেউ ইনভেস্ট না করে তাহলে ট্যাক্স কেটে নেয় সরকার বিপুল পরিমানে তাই টাকা ইনভেস্ট করতেই হয়। ইমপ্লোয়িরা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি মিলে ইনভেস্টমেন্ট কোম্পানিতে প্ল্যান কিনে আর আমাদের কোম্পানি হচ্ছে ইনভেস্টমেন্টের দেখাশোনার কোম্পানি। আমরা ইনভেস্টমেন্ট, ট্রেড, ট্যাক্স ক্যালকুলেশন, কমপ্লাইয়েন্স, ওপারেশনস এবং ক্লাইয়েন্ট সার্ভিস দিই ক্লায়েন্টদের। আলহামদুলিল্লাহ শতভাগ হালাল কাজ। Edgeco Holdings আমার প্যারেন্টস কোম্পানি এবং FinSource Limited তাদের বাংলাদেশের শাখা। আমার বর্তমান পজিশন Senior Executive Officer। অফিসের কর্পোরেট হেড কোয়ার্টার মহাখালির আমতলীতে অবস্থিত।
মাসিক আয় সম্মানজনক
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই এটা অত্যাবশকীয় কাজ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। বাসায় যদি ছোট বাচ্চাদের কুরআন পড়াতে চায় তাহলে কোন সমস্যা নেই।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? সবসময় নিজের সাথে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান যুগ ফেতনা দিয়ে ভর্তি একটা ট্র্যাপ। আল্লাহ রহমতে এখন পর্যন্ত এই ট্র্যাপে পা দেই নাই। তবে নফসের উসকানি, শয়তানের দেখানো মোহতে পড়ে যেতে কতক্ষন! তাই নিজেকে ফেতনা থেকে দূরে রাখতে, হারাম থেকে দূরে রাখতে, দ্বীনের অর্ধেক পূরণ করতে, চরিত্র হেফাজত করতে বিয়ে করতে চাই। পরিবার থেকে চেয়েছিলো আমাদের বাড়ি তৈরি কমপ্লিট হলে তারপরে বিয়ে দেওয়ার কথা এবং ততদিনে চাকরির বয়স বাড়লে ইনকামও বেশি হবে। তাদের কথা সঠিক তবে আমি মনে করি দুনিয়াবি এইসব জিনিসের চেয়ে নিজের ঈমান ঠিক রাখাটা বেশি জরুরি।রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ চাইলে বিয়ে করেও সব দিবেন। সামগ্রিক সমাজের অবস্থা দেখে আমি মনে করি আমার জন্য বিয়ে করা ওয়াজিব তাই পরিবারের সম্মতিতে বিয়ে করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫'২ - ৫'৬
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা শরহে বেকায়া/জালালাইন/মেশকাত/দাওরা হাদিস/দাখিল/ফাজিল/কামিল আর জেনারেল হলে নূন্যতম এইচএসসি
জেলা ঢাকা জেলা এবং ঢাকার আশেপাশের জেলার হলে ভালো হয়। তবে ঢাকায় থাকেন কিন্তু অন্য জেলার সে ক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী এবং মাদ্রাসায় শিক্ষকতায় আছেন এমন হাফেজা/আলেমা/মাওলানা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
স্ত্রী থেকে আশা করি যে তার স্বামীর আনুগত্য করবে এবং তার হক আদায় করবে। আমার আম্মাও আমার মতই সোজাসাপটা মানুষ তার সাথে এক সাথে থাকার মত মানসিকতা রাখতে হবে। উত্তম আখলাক ও চরিত্রের অধিকারি হতে হবে, নম্রভদ্র হতে হবে কারন আমি বিশ্বাস করে আসছি মানুষের প্রকৃত সৌন্দর্য তার সুন্দর আচারনিষ্ঠায়। রুপ লাবণ্য একসময় ফিকে হয়ে যায় কিন্তু উত্তম চরিত্র আর ভালো ব্যবহার সারাজীবন সুন্দর করে রাখে মানুষকে। ঠান্ডা স্বভাবের একজনকে চাচ্ছিয চিল্লাপাল্লা করে কথা বলা এবং রুডলি কথা বলা প্রচন্ড রকমের অপছন্দ। আমার পরিবারের ৩ জন সরল প্রকৃতির মানুষ, প্যাচগোজ আমাদের মধ্য নাই তাই চাই সরল মানুষ আসুক আমার পরিবারে। কুরআন তিলওয়াত শুদ্ধভাবে করতে জানে যেন আমার তিলাওয়াতে সংশোধন এবং ভবিষ্যতে সন্তানদের সহিহ কুরআন শিখাতে পারে। আশারাখি ধৈর্যশীল হবেন কারন আমাকে বিয়ে করলে আমি শুরুতেই বড় ফ্ল্যাটে তুলতে পারবো না বছর খানেক বা ২ বছরের মত আমরা যে ছোট ভাড়া বাসায় আছি সেখানে থাকতে হবে। চাকরি শুরু করেছি খুব বেশিদিন হয়নি তাই আমার সাধ্যের মধ্যে যা আছে তা বিবেচনা করে খরচ করতে হবে। অনেক দাবি আমার কাছে থাকবে স্ত্রীর সত্য তবে সেই দাবিগুলো পূরনের জন্য সবর করার মেন্টালিটি থাকতে হবে, আমার সামর্থ্য হলে আমি সাধ্যমত পূরণ করবো ইনশা আল্লাহ। হাদিয়া লাইফে খুব কম পাওয়া হয়েছে তবে দেওয়া হয়েছে অনেক, আশারাখি ছোটখাটো হাদিয়াতে খুশি থাকতে পারবেন। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফরজ, সুন্নাহ ও নফলের প্রতি ভালোবাসা থাকতে হবে। আল্লাহর রহমতে আমি ৫ ওয়াক্ত নামাজ পড়ি ও নফল ইবাদাত করি। আমি রেগুলার তাহাজ্জুত, সালাতুল দুহা (ইশরাক-চাশত), যাওয়ালের নামাজ পড়ি, আশাকরি আমার স্ত্রী ৫ ওয়াক্ত নামাজি হবে, ফরজ নামাজের পাশাপাশি এইধরনের নফল নামাজ গুলা পড়বে এবং নামাজ কাযা হওয়া থেকে বিরত থাকার চেস্টা করবে। পর্দার বিষয়ে কঠোর যেন হয় এটা আমার দাবি। পর্দা কোন দ্বায়ভার না বরং তার জন্য ফরজ এবং ফরজ আকড়ে ধরার জন্য পর্দা করা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আমি আমার স্ত্রীকে কোন পরপূরুষকে দেখাতে চাই না, বাসায় গায়েরে মাহরাম আসলে খিমার, জিলবাব পড়ে নিজেকে আড়াল করে রাখবেন এমন কঠোর। বাহিরে যাওয়ার সময় কালো বোরখা, হাত মোজা, পা মোজা, নিকাব পরিধান করবে এমন খাস পর্দা করতে হবে। আমার আত্মীয় থেকে খাস পর্দা করার জন্য কটু কথা শোনা লাগতে পারে কিন্তু মনে রাখবেন আপনি হকের পথে আছেন আর অতিরিক্ত পর্দা বলে কিছু নাই, আপনার পাশে পর্দার বিষয়ে প্রতিটা স্টেপে আমি সাথে থাকবো। আমি পর্দা ও দ্বীনের বিষয়ে খুবই কনজারভেটিভ আশাকরি বুঝতেই পারছেন তাই বেপর্দা ও বেদ্বীন মেয়ে কোনদিন পছন্দ হয় নাই। বাসায় থেকে হিফজ করতে চাইলে করতে পারবেন আপনার মত করে। কেউ বাধা দিতে আসবে না। আমার পরিবার ছোট তাই কাজও তুলনামূলক ভাবে কম, সময় বের করে পড়াশোনা করাটা সহজ হবে। আমার উচ্চশিক্ষা অর্জনে সব থেকে বড় ক্রেডিট আমার আম্মু আব্বুর। তারা সর্বদা আমাকে পড়াশোনার পরিবেশ নিশ্চিত করে গেছে এবং এখনো সাপোর্ট দেয় নতুন কোন কোর্সে ভর্তি আর পড়াশোনার জন্য। আমারা পরিবারের সবাই পড়াশোনা করনে ওয়ালা মানুষকে পছন্দ করি। পরিশেষ বলবো, আল্লাহ আমাকে যতটুকু হেদায়েত দিয়েছেন আমি ততটুকু পালন করে যাচ্ছি এবং আরো বেশি ইবাদাত করতে চাই। আশাকরি একজন পরিপূর্ণ দ্বীন পালন করতে চান এবং চেস্টা করেন এমন একজন স্ত্রী হয়ে জিবনে আসুক। সে শুধু স্ত্রী না আমার কাছের বন্ধু হোক, দ্বীন দুনিয়ার সব কথা শেয়ার করতে পারি তার সাথে, গোপন থেকে গোপনীয় কথা শেয়ার করতে পারি এক অপরের সাথে।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন