Profile

বায়োডাটা নং : 5997

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬১ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: ঘোড়াবান্দ, বীরগঞ্জ
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: বসুন্ধরা আবাসিক , ঢাকা
কোথায় বড় হয়েছেন? ছোটবেলা থেকে বীরগঞ্জ নিজ বাড়িতে তারপর রাজশাহীতে বর্তমানে ঢাকায় থাকা হয়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি বি এ
শিক্ষা প্রতিষ্ঠানের নাম নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে কাঠের ব্যবসা করতেন এখন নিজেদের জমি চাষাবাদ করেন।এক কথায় কৃষক।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য আমি বড়ো মেজো ভাই অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন, অবিবাহিত ছোট ভাই এসএসসি ২০২৫ পরীক্ষার্থী (একটি স্থানীয় অনাবাসিক মাদ্রাসা থেকে) অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার ছোট একটি স্থানীয় অনাবাসিক মাদ্রাসায় পঞ্চম শ্রেণীতে পড়ে।
চাচা মামাদের পেশা চাচা একজন, কৃষক। মামা একজন, ব্যবসা করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার পরিবারের আয় মূলত কৃষি নির্ভর। গ্রামে নিজেদের বাড়ি (টিনশেড বিল্ডিং) , আবাদি জমি, পুকুর আর বাড়িতে কিছু গরু পালা হয় যেমনটা সচরাচর কৃষক পরিবারে হয়ে থাকে। যা দিয়ে পরিবার ভালোই চলে আলহামদুলিল্লাহ। এখন সুযোগ পেলে আমিও কান্ট্রিবিউট করি যদিও বাবা সবসময় আমার টাকা নিতে অনীহা প্রকাশ করেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার পরিবার শতভাগ প্রাক্টিসিং না বাবা-মা উনাদের কোন প্রাতিষ্ঠানিক দ্বীনি শিক্ষা নেই কিন্তু সন্তানদের শিক্ষা দেওয়ার চেষ্টা করেছেন। দ্বীনের ফরজ বিধানগুলো যথাসম্ভব মেনে চলার চেষ্টা করেন। বাবা- মা ৫ ওয়াক্ত সালাত আদায় করেন। তবে দ্বীনি জ্ঞান তেমন না থাকায় বাবা নামাজের ব্যাপারে মাঝে মধ্যে একটু উদাসীন হয়ে পড়েন আমরা সব সময় তাগিদ দিয়ে যাই আল্লাহ উনাকে তৌফিক দান করুন। রমজান মাসে পরিবারের সবাই সিয়াম পালন করে আলহামদুলিল্লাহ। মা আর বোন পর্দার ব্যাপারে সচেতন। বাড়িতে মা আর বোনের নন মাহরাম কেউ নেই। বাড়ির বাইরে গেলে বোরকা পরেন, মাহরাম নন-মাহরাম মেনে চলার চেষ্টা করেন তবে আমার মনে হয়না শতভাগ সম্ভব হয় আল্লাহ তৌফিক দান করুন।আমার জানামতে পরিবার কোন প্রকার হারামের সাথে যুক্ত নেই আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। ছোটবেলা থেকেই পরতাম তবে আনুমানিক ২০১৩ - ২০১৪ সাল থেকে গুরুত্বের সাথে আদায় করছি। মাঝখানে নাফ্স এর ধোকায় রাস্তা থেকে সরে গিয়েছিলাম ( সেটা খুব অল্প সময়ের জন্য ছিল ) ২০২০ সালের মাঝামাঝি থেকে নিয়মিত সালাত আদায় করছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত। চেষ্টা করি না করার আল্লাহ তৌফিক দান করুন। তবে প্রতি সপ্তাহেই হয় বিষয়টা এমনও না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই পারি প্রতি রমজানেই আবার নতুন করে সবক নেই।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। আলহামদুলিল্লাহ স্থায়ী কোনো রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? একটি কবর মাত্র যেখানে মৃত ব্যক্তির জন্য দোয়া করা যেতে পারে কিন্তু সেখানে কিছু চাওয়া বা মানত করা যেমনটা বর্তমান সময়ে হয়ে থাকে এসব শিরক এর মধ্যে অন্যতম আল্লাহ ক্ষমা করুন।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মোহাম্মাদ দি গ্রেটেস্ট, চোখের হেফাজত, যুবক ইউ আর দা গেম চেঞ্জার, মুজাহিদের তলোয়ার, গাইরত (পুরুষের হারানো আত্মমর্যাদাবোধ)।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আল্লামা তারিক জামিল, আল্লামা ত্বকী উসমানী, ড.মিজানুর রহমান আজহারি, শায়েখ আহমাদুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন প্রথমেই বলি আমি আমার নির্দিষ্ট এরিয়ার মধ্যে থাকতে পছন্দ করি। আমি খুব বেশি মিশুক প্রকৃতির মানুষ না। তবে যাদের সাথে স্বাচ্ছন্দবোধ করি তাদের সাথে একেবারেই মিশে যাই। সব সময় নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলার চেষ্টা করি। মানুষের সাথে তর্ক করা একেবারেই পছন্দ করি না। সব সময়ই শক্তিশালী নৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন মানুষদের ভালো লাগে। আমার কাছে আমার নৈতিকতা আর আত্মসম্মান সবার আগে। হ্যাঁ আমি একটু রাগী তবে বদমেজাজি না। চেষ্টা করি কখনোই কারো সাথে খারাপ ব্যবহার না করতে। যে পরিস্থিতিতেই থাকি না কেন সবার সাথে হাসিমুখে কথা বলার চেষ্টা করি এবং কি বিপরীত ব্যক্তি আমার খুবই অপছন্দের হলেও। যেহেতু আমি নিজেও স্পষ্টভাষী ঘুরিয়ে পেচিয়ে কথা বলতে পছন্দ করি না তাই স্পষ্টভাষী মানুষদের ভালো লাগে। মিথ্যা আর গীবত এই দুইটা কাজ আমার খুবই অপছন্দের। কেউ আমার সামনে এই দুটি জিনিস চর্চা করলে তাদেরকে সবসময়ের জন্য এড়িয়ে চলি। কারোর অজান্তেই তার উপকার করতে পারলে খুবই ভালো লাগে। আমার পার্থিব শখ সম্পর্কে বলতে গেলে সবার আগে অবশ্যই খেলাধুলা আসবে। ছোটবেলা থেকেই খেলাধুলা করতে পছন্দ করি। ক্রিকেট, ব্যাডমিন্টন, ফুটবল খেলতে ভালো লাগে। যদিও এখন তেমন একটা খেলা হয় না। বিভিন্ন টপিক নিয়ে লিখতে ভালো লাগে। বর্তমান সময়ে অনেকেই বইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু আমার বই পড়তে ভালো লাগে। কোন বই পছন্দ হলে সেটা পড়ে শেষ না করা পর্যন্ত অস্থির লাগে। বই পড়ার সময় বইয়ের ভিতরে ঢুকে যাওয়ার অদ্ভুত ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। বিশেষ করে ঐতিহাসিকভাবে বিখ্যাত মানুষদের জীবনী পড়তে ভালো লাগে। তাছাড়াও আমার ঘুরতে ভালো লাগে। ঐতিহাসিক সব জায়গায় ভ্রমণ করার অনেক ইচ্ছা। অনেক জায়গায় ভ্রমণ করাও হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার শখের কিছু কাজ আছে যেগুলো সুযোগ পেলেই আমি করে থাকি যেমন, রাতে চাঁদের আলোয় আমার হাটতে ভালো লাগে। গ্রামে শীতকালে ফজরের পর কুয়াশার মধ্যে হাটতে ভালো লাগে। বিকেলে সূর্যাস্তের আগে গ্রামের রাস্তায় বাইক রাইড করতে ভালো লাগে। যদি স্বপ্নের কথা বলেন তাহলে বলবো আমার সব থেকে বড় স্বপ্ন হল যে পরীক্ষার জন্য এই পরীক্ষা ক্ষেত্রে এসেছি তাতে ভালোভাবে উত্তীর্ণ হয়ে আবার আমার রবের জান্নাতে প্রবেশ করা, ইনশাআল্লাহ। আবার এই পরীক্ষার ক্ষেত্রেই অনেক ছোট ছোট স্বপ্ন আছে যেমন সমাজে নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করা যেন আমার নেক চিন্তা ভাবনাগুলো আমি সমাজে প্রতিফলিত করতে পারি। আমি এমন একটি সোসাইটির চিন্তা করি যেখানে সব কিছুই দ্বীনের উপর ভিত্তি করে চলবে আমি আবার বলছি সবকিছু, শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সবকিছু। স্বপ্ন দেখি এমন এক পৃথিবীর যেখানে কুরআনের শাসন প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্র নামক ধোঁকা থেকে বের হয়ে আবার খলিফা তন্ত্রের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। স্বপ্ন দেখি সেই কুরআনের শাসন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করার। হয় জিহাদের মাধ্যমে কুরআনের শাসন প্রতিষ্ঠা করে বাকি জীবন কুরআনের শাসনের স্বাদ গ্রহণ করার অথবা কুরআনের শাসন প্রতিষ্ঠার সেই যুদ্ধে শহীদ হওয়ার। তবে অবশ্যই শহীদ হওয়ার আগে ইসলামকে জয়ের খুব কাছাকাছি নিয়ে যেতে চাই ইনশাআল্লাহ । আরো অনেক স্বপ্ন আছে সবগুলো বললে লেখা অনেক দীর্ঘ হয়ে যাবে। তবে এসবের মধ্যে অন্যতম হলো বাবা-মাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করতে যাওয়া ইনশাআল্লাহ। আপাতত একজন উত্তম জীবনসঙ্গিনীর জন্য অপেক্ষা করছি যাকে নিয়ে সুন্দর একটি দ্বীনি পরিবার গড়ে তুলবো আর জীবনের বাকি স্বপ্নগুলো পূরণ করব ইনশাআল্লাহ। আশা করি আমি ও আমার মানসিকতা সম্পর্কে কিছুটা ধারণা দিতে পেরেছি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবী, পায়জামা, শার্ট, টি-শার্ট, প্যান্ট, ট্রাউজার পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জি আছে আলহামদুলিল্লাহ শেভ করিনা অনেক বছর কিন্তু ১ বছর আগেও ছোট করতাম তারপর আর করিনি আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? জী, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ! যথাসম্ভব চেষ্টা করি তবে শতভাগ সম্ভব হয় না আল্লাহ তৌফিক দান করুন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? নাটক সিরিয়াল এসবের প্রতি কখনোই তেমন আগ্রহ ছিলনা তবে এক সময় গান শুনতাম মাঝে মাঝে সিনেমাও দেখতাম বর্তমানে আর সিনেমাও দেখিনা গানও শুনিনা তবে ফেইসবুক স্ক্রল করার সময় চোখের সামনে চলে আসে যা সবসময় এড়িয়ে চলি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমরা স্থানীয়ভাবে একটি দ্বীনি সংগঠন পরিচালনা করি যেটির প্রধান কাজ হলো স্থানীয় মসজিদগুলোতে মসজিদ ভিত্তিক মক্তব চালুর মাধ্যমে ছোট বাচ্চাদের দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা আর প্রতিমাসে অন্তত একবার ইসলাহী বয়ানের আয়োজন করা। আর সুযোগ পেলে তাবলিগ জামাতের সাথি হই।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ Support Officer at Grameenphone Ltd. ( By VX Services Ltd.) Address: Grameenphone Ltd. GP House (Head Office) Basundhara, Baridhara, Dhaka মাল্টিন্যাশনাল কোম্পানি হওয়ায় অফিস টাইম, সাপ্তাহিক ছুটি ও বাৎসরিক ছুটি সহ প্রায় সকল ক্ষেত্রেই সরকারি অফিসের নিয়ম অনুসরণ করে।
মাসিক আয় আমি চাই আমাকে আমার আখলাক দিয়ে বিবেচনা করা হোক আমার ইনকাম দিয়ে নয়। তবে এটুকু বলি খুব বেশি বিলাসিতা না করলে যা সংসারের খরচ চালানোর জন্য যথেষ্ট আলহামদুলিল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? অবশ্যই থাকতে হবে। নিজ ইচ্ছায় বা অনিচ্ছায় তবে আমি জীবনসঙ্গিনী হিসেবে এমন একজনকে নিজের জন্য বেছে নিতে চাই যিনি নিজের ইচ্ছাতেই স্বতঃস্ফূর্তভাবে পর্দার বিধান মেনে চলবেন। ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ। যদি চান পর্দার বিধান মেনে পড়াশোনা চালিয়ে যেতে পারেন। আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা পাবেন ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? যেখানেই থাকি নিজের সাথে ইনশাআল্লাহ। বর্তমান কর্মস্থল ঢাকায় হাওয়ায় ঢাকায় ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য নির্ধারিত জীবনসঙ্গিনীকে লালন পালন করে উপযুক্ত করেছেন এর জন্যই আমি উনাদের প্রতি কৃতজ্ঞ। আমাদের পরবর্তী দুনিয়াবী জীবন ও আখিরাতের জীবনের জন্য দোয়া আর ভালোবাসা ছাড়া কিছু চাইনা।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে রাসূল (সাঃ) এর একটি অন্যতম সুন্নাহ। বিয়ে করলে অর্ধেক দ্বীন পূর্ণ হয়ে যায়। একটা আমলেই অর্ধেক দ্বীন পূর্ণ হয়ে যাবে বাকি অর্ধেক পূরণের জন্য দুজন একসাথে চেষ্টা করব ইনশাআল্লাহ। আর বর্তমান সময়ে নিজের চরিত্র হেফাজত ও ফিতনা থেকে বাঁচার জন্য বিয়ের বিকল্প আর কিছু নেই। হযরত আদম (আ:) জান্নাতে থাকার পরেও একাকি অনুভব করেছিলেন আর এই পরীক্ষা ক্ষেত্রে একজন স্ত্রীর থেকে ভালো সহযোগী আর কেই বা হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা যতো নবী-রাসূল দুনিয়ায় পাঠিয়েছেন সকলেরই কমোন বিষয়গুলোর মধ্যে একটি হলো বিয়ে, প্রায় সকল নবী-রাসূল গনই বিয়ে করেছেন। আমাদের প্রিয় রাসূলুল্লাহ (সাঃ) ও আমাদের বিয়ে করতে উৎসাহিত করেছেন। ইসলামে উম্মতের সংখ্যা বৃদ্ধি এবং সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে দ্বীনী পরিবার তথা সমাজ গঠনের দায়িত্ব কেবলমাত্র বিয়ের মাধ্যমেই পালন করা সম্ভব। বিয়ে নিয়ে কিছু কথা যেগুলো জানানো প্রয়োজন বলে মনে করছি, আমার পরবর্তী জীবনের জন্য বিয়ে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমি পুরোপুরি সুন্নাতি তরিকায় বিয়েটা করতে চাই যেখানে হারাম ও অশ্লীলতার ছিটেফোটাও থাকবে না ইনশাআল্লাহ। যেগুলো এখনকার মুসলিম বিয়েতে খুবই সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।বিয়ের পর প্রিয়তমাকে নিয়ে আল্লাহর ঘর তাওয়াফ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। বিয়ের মাধ্যমে আমি আমার থেকে একটি সম্পূর্ণ দ্বীনি পরিবার গঠন করতে চাই যেখানে দ্বীনের সকল আহকাম পরিপূর্ণভাবে পালন করা হবে ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১" থেকে ৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে কমপক্ষে উচ্চমাধ্যমিক পাস অথবা পড়ছে এমন কিন্তু নির্ধারিত বয়স সীমার মধ্যে থাকতে হবে আর কওমি হলে কমপক্ষে মেশকাত জামাতে অধ্যায়নরত অথবা এর থেকে বড় জামাত হলে আলহামদুলিল্লাহ।
জেলা নির্দিষ্ট করে দিতে চাই না তবে দিনাজপুর, ঢাকা বা দিনাজপুরের আশেপাশের জেলায় হলে ভালো হয়। সবকিছু ঠিক থাকলে অন্য জেলায় হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা না থাকলে ভালো হয়। তবে বিয়ের পরে দ্বীনি কোন খেদমতে যুক্ত হতে বা থাকতে চাইলে আহলিয়ার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হবে ইনশাআল্লাহ।
অর্থনৈতিক অবস্থা পরিবার হালাল উপার্জনে সম্মানজনক জীবন যাপন করে এমন হলেই হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
কল্পনায় তো জীবনসঙ্গিনীকে নিয়ে কত কিছুই কল্পনা করি কিন্তু কল্পনা করা যতটা সহজ লিখে প্রকাশ করা ঠিক ততোটাই কঠিন।সবার আগে যিনি দ্বীন পালনের ব্যাপারে অত্যন্ত কঠোর হবেন।যিনি দ্বীনের সকল ফরজ বিধান পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করেন।বিশেষ করে পর্দার বিধান পরিপূর্ণভাবে মেনে চলেন।পর্দা সম্পর্কে অনেকেই এমন ধারণা পোষণ করেন যে বাড়ির বাইরে কোথাও গেলে বোরকা পড়ে যাওয়াকেই পর্দা বলে।কিন্তু আসলেই কি তাই? পর্দার পরিপূর্ণ বিধান জানেন এবং সে অনুযায়ী আমল করেন এমন কাউকেই চাই আমি জীবনসঙ্গিনী হিসেবে । স্ট্রং পার্সোনালিটির মানুষ আমার বরাবরই ভালো লাগে জীবনসঙ্গিনীর ক্ষেত্রেও যা একইভাবে প্রযোজ্য।যিনি একজন নারী হিসেবে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে চলেন।যিনি সবার সাথে হাসিমুখে কথা বলেন।কথা বলার হেকমত জানা খুবই জরুরী কেননা একই কথা বলার ধরনের উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করতে পারে।হ্যাঁ জীবনসঙ্গিনীর প্রতি আকৃষ্ট থাকার জন্য উনার শারীরিক সৌন্দর্য অবশ্যই গুরুত্বপূর্ণ ঠিক তেমনি উনার ব্যক্তিত্বও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। জীবনসঙ্গিনীর সাহসী হওয়াটা খুবই জরুরী কারণ একজন সাহসী মা-ই পারে সাহসী সন্তান জন্ম দিতে।যিনি পরিস্থিতি বিবেচনা করে "না" বলার মানসিকতা রাখে।মানুষের ভুল হওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু ভুল করলে সেটা মেনে নিয়ে সেটাকে শুধরে নেওয়ার মানসিকতা থাকতে হবে।সবকিছুতেই নিজেকে সঠিক ভাবার মানসিকতা খুবই ভয়ঙ্কর,এমন মানসিকতা থাকলে আমি আপনার উপযুক্ত না।গীবত আর মিথ্যা এ দুটি আমার খুবই অপছন্দের বিষয়।এই দুই ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে সব সময়।আর(খুবই গুরুত্বপূর্ণ) যিনি নিজের সংসারে তৃতীয় কোন ব্যক্তির হস্তক্ষেপকে কখনোই প্রশ্রয় দিবেন না হোক সে আমার বাবা-মা অথবা উনার,অথবা অন্য কেউ। আমি আমার জীবনসঙ্গিনী হিসেবে প্রেমময়ী কাউকে চাই যার প্রেমে প্রতিদিন নতুন করে তার প্রতি মুগ্ধ হবো।যিনি শুধুমাত্র আমার সামনে তার পাগলামি, বাচ্চামি আর শিশুসুলভ আচরণ প্রকাশ করবেন কিন্তু বাকি সবার সামনে হবেন একজন ম্যাচিউর/পরিণত নারী।যিনি পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পছন্দ করেন।যিনি নিজেকে সাজিয়ে রাখতে পছন্দ করেন।বিশেষ করে যিনি নিজের ফিটনেস এর ব্যাপারে খেয়াল রাখেন।যিনি হাসিখুশি থাকতে পছন্দ করেন কারণ উনার হাসিমুখ আমার কাছে অনেক দামি যেটা আমার সমস্ত ক্লান্তির ঔষধ হবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা(রাঃ) এর জীবনী আমাকে অনেক বেশি আকৃষ্ট করে।আমি জীবনসঙ্গিনী হিসেবে উনার মতো চঞ্চল, জ্ঞানী, বিচক্ষণ আর ব্যক্তিত্বসম্পন্ন কাউকে চাই ইনশাআল্লাহ।যিনি হযরত খাদিজা(রাঃ) এর মতো সাপোর্টিভ হবেন।পুরো দুনিয়া আমার বিরুদ্ধে থাকলেও যিনি আমার উপর বিশ্বাস রেখে আমার পাশে থাকবেন।জীবনসঙ্গিনী হিসেবে এমন কাউকে চাই যিনি জ্ঞান অর্জন করতে ভালোবাসেন।ইসলামের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে আগ্রহী।এক কথায় ইলম পিপাসু যাকে বলে।আমি কখনোই নিজেকে পরিপূর্ণ দ্বীনদার মনে করিনা আমি প্রতিদিনই চেষ্টা করে যাচ্ছি নিজেকে আরো উত্তমভাবে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করতে।আমি এমন একজনকে জীবনসঙ্গিনী হিসেবে চাই যিনি আমার সকল অপূর্ণতার পূর্ণতা হয়ে আসবেন এবং এই অপূর্ণ আমি কে পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ। সর্বোপরি যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন।যিনি নিজেকে আড়ালে রাখতে পছন্দ করেন।যার শারীরিক সৌন্দর্য ও হৃদয়ের কমলতা শুধুই আমার জন্য থাকবে।যিনি এতটাই বিশ্বস্ত হবেন যে উনার উপরে চোখ বন্ধ করে ভরসা করা যাবে।যিনি নিজের হক,স্বামীর হক,সন্তানের হক ও পরিবার পরিজনের হক সম্পর্কে সচেতন থাকবেন।নিজেকে একজন উত্তম স্ত্রী এবং একজন উত্তম মা হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

বীরগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1616

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8420

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10573

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6718

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #557

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8250

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
বীরগঞ্জ, দিনাজপুর, রংপুর
দিনাজপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন