Profile

বায়োডাটা নং : 5995

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৮ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা ভারতীয়
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম: ভারত এলাকার নাম: শ্যামনগর, নওদা, মুর্শিদাবাদ
বর্তমান ঠিকানা , ,
এলাকা/গ্রামের নাম: ভারত এলাকার নাম: শ্যামনগর, নওদা, মুর্শিদাবাদ
কোথায় বড় হয়েছেন? গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2020
বিভাগ lang.আর্টস
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষক
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য বড় ভাই (২৫) শিক্ষাগত যোগ্যতা BA 1st year বর্তমানে ব্যাঙ্গালোরে সুপার ভাই যার,এখনো সাইট ধরেছে | বিবাহিত একটা সন্তান আছে | ছোট ভাই(১৬) শিক্ষাগত যোগ্যতাক্লাস সেভেন পর্যন্ত পড়েছে এখন আব্বুর সাথে মাঠের কাজে সাহায্য করে |
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা একজন চাচা আছে। তিনি কৃষক তিনজন মামা আছে বড় মামা রাজমিস্ত্রি এখন বেঙলারে মেজো মামা কৃষক চাষ বাষ করেন বেঙ্গলারে ছোটো মামা ঠিকাদার বেঙ্গালুরুর তে
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ জমি কিছুটা আছে। আমার পিতা কৃষক তাই চাষ বাষ করেন | এছাড়া মাঝে মাঝে ছোটখাটো ব্যবসা করেন |
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে আমরা তিন ভাই এবং আমাদের পিতামাতা রয়েছেন। দুঃখের বিষয় হলো, আমাদের পারিবারিক পরিবেশ খুব বেশি ধর্মীয় নয়। আমি এবং আমার দাদো ছাড়া পরিবারের অন্য কেউ নিয়মিত সালাত আদায় করেন না। বড় ভাইও সলাত আদায় করে গাফিলতি আছে | দ্বীনি বিষয়ে তাদের উদাসীনতা বেশ এবং জ্ঞানের অভাব। ধর্মীয় জ্ঞান অর্জন বা আমলের ব্যাপারে তাদের তেমন আগ্রহ দেখা যায় না। [ আমি ফিকহে হানাফী হলেও আকিদায় এবং মানহাজে সালাফী কে অনুসর করি ]
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা 7 বছর আগে থেকে কিছুটা গাফিলতি ছিল প্রায় 4 বছর থেকে ভালো ভাবে পাঁচ ওয়াক্তই পড়ি |
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ হয় না |
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? পারি আলহামদুলিল্লাহ আরো ভালোভাবে শিখছি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১)ইসলামী আকিদা ২) রিজিক ৩) রাহেকুল মাখতুম
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ডঃ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহঃ),ডঃ ইমাম হোসেন, আবুবকর মোহাম্মদ জাকারিয়া, এছাড়া সমস্ত সালাফি মানহাজের আলেম |
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারণ ভাবে জীবন যাপন করতে পছন্দ করি | নতুন নতুন সব জায়গায় দেখতে এবং ঘুরতে ভালো লাগে | নতুন কোন বিষয় শিখতে পছন্দ করি যা আমার দুনিয়া এবং আখেরাতে কল্যাণ আনবে তা হোক আমার কাজের বিষয় কিংবা দ্বীনি বিষয়ে | বই পড়তে পছন্দ করি | মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করি | এছাড়া আরবি ভাষা শিখতে চাই। ইসলাম পরিপন্থি সকল বিষয় কে অপছন্দ করি [ যা আমাদের ঈমানের দাবী ] আমার স্বপ্ন ঃ- ১) হালাল রিজিকের ব্যবস্থা থাকবে | ব্যবস্থা হয়েছে, এখনো আরো শিখছি | ২) আমি আমার জীবনের শেষ পর্যন্ত মুহুর্ত পর্যন্ত জ্ঞান অর্জন করতে চাই যাতে দ্বীন পরিপন্থি কোন কিছু আমার মধ্যে প্রবেশ না করে এছাড়া নিজের ঈমানকে বাড়াতে পারি, নেক আমল বাড়াতে পারি এবং আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি | ৩) নিজেকে একজন আদর্শবান মুসলিম হিসেবে গড়তে চাই | যে গায়ত বান হবেন, চরিত্র বান হবেন, যার ব্যবহার সুন্দর হবে, যিনি তার ইবাদতে যন্ত বান হবেন , যিনি তার সন্তাদের জন্য আদর্শ হবেন | ৪) আমি একজন আদর্শ স্বামী হতে চাই | যিনি আল্লাহকে ভয় করেন, তাই স্ত্রীর প্রতি সর্বদা ন্যায়পরায়ণ ও দয়ালু থাকেন। রসূলুল্লাহ (সাঃ)-এর মতো তিনি ধৈর্যশীল, ক্ষমাশীল হন এবং স্ত্রীকে সম্মান করেন। যিনি ভরণপোষণ ও নিরাপত্তার দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করেন। যিনি ঘরের কাজে সাহায্য করেন এবং স্ত্রীর একজন ভালো বন্ধু হন, যার সাথে মন খুলে কথা বলা যায় | স্ত্রীকে আল্লাহর পথে চলতে সাহায্য করেন, এক সঙ্গে জ্ঞান অর্জনে একে অপরকে সাহায্য করন এবং তাকে দুনিয়া ও আখিরাতের কথা মনে করিয়ে দেন | ৫) আমি একজন আদর্শ পিতা হতে চাই এবং একটি আদর্শবার গড়তে চাই যেখানে ছোটোবেলা থেকেই আমাদের সন্তানরা প্রথম থেকেই দ্বীনি পরিবেশ পায় এবং তারা আদর্শ মুসলিম হয় এবং আমাদের জন্য সদকায়ে জারিয়া হয় | ৬) আমি একজন আল্লাহর অনুগত এবং নৈকট্য প্রাপ্ত বান্দা হতে চাই | এবং দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই | এবং আমি এবং আমার আহলিয়া একসাথে জান্নাতুল ফেরদাউস এ যেতে চাই |
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা পোশাক পড়তে পছন্দ করি | সাধারণত প্যান্ট এবং জামা পরি। পাঞ্জাবিও পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ শুরু থেকেই প্রায় ৬ বছর আগে থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? মেনে চলি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ * আমি একজন মোবাইল টেকনিশিয়ান | * প্রায় 4 বছর ধরে একটি মোবাইল দোকানে কাজ করছি আমাদের পাশের গ্রামে | * এখন মিস্ত্রী হিসবে কাজ করছি | এখনও শেখার ইচ্ছে আছে যাতে আরো ভালোভাবে কাজ করতে পারি | *ইচ্ছে আছে একটি কোর্স করব ইনশাআল্লাহ |
মাসিক আয় এখন ১০০০০ ~ ১২০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? পারব ইনশাল্লাহ |
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? সাধারণ পড়াশোনা করতে দিতে চাই না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজেদের বাড়িতে
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? একদম না
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করার কারণ :- ১) নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করতে | রসূলুল্লাহ (সাঃ) বলেছেন আল্লাহ তিন ব্যক্তির জন্য তার সাহায্য করাকে নিজের উপর ওয়াজিব করে নিয়েছেন , তার মধ্যে একজন সেই যুবক যে নিজের পবিত্ৰতা রক্ষার জন্য বিয়ে করে | ২) রসূলুল্লাহ ( সাঃ ) এর নির্দেশ এবং রসূলুল্লাহ ( সাঃ ) সহ সমস্ত নবী রসূলদের সুন্নাহ | ৩) একটি আদর্শ পরিবার গঠন করতে চাই যার প্রথম ধাপই হল বিয়ে করা | ৪) বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিক বাড়িয়ে দেন এবং বরকত দান করেন | ৫) বিবাহ করে দুজনে মিলে জ্ঞান অর্জনে একে অপরকে সহজগিতা করবো তাহলে জ্ঞান অর্জন সহজ হবে এছাড়াও একজন প্রতিদ্বন্দ্বিও পাওয়া যাবে | বিবাহ একটি একটি ইসলামের গুরুত্বপূর্ণ ইবাদত | আল্লাহর আদেশ, রসূলের নির্দেশ এবং সমস্ত নবীগনের সুন্নাত যা আমরা বিভিন্ন আয়াত এবং হাদিস থেকে জানতে পারি | বিয়ে বিভিন্ন ধরনের গোনাহ থেকে বাচার জন্য মাধ্যম | যারা ফলে দৃষ্টিনত হয় এবং চারিত্রিক পবিত্রতা রক্ষা পায় | বিয়ের মাধ্যমেই একজন মুমিন নিজের ধর্মপালনে আরো সক্রিয় হন | বিয়ে সামাজিক শৃঙ্খলা রক্ষা করে এবং বিভিন্ন পাপের রাস্তা বন্ধ করে দেয় এবং একটি সুশৃঙ্খল পরিবেশে গড়ার জন্য অন্যতম প্রধান ভূমিকা পালন করে |
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা ৪'৬" - ৫'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা শিক্ষার্থী, হাফেজা, মওলানা, জেনারেল
জেলা মুর্শিদাবাদ, নদিয়া এছাড়া অন্য কোনো পাশের জেলা, অন্যান্য জেলা আলোচনা সাপেক্ষ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা জিনি জ্ঞান অর্জন করতে অগ্রিহী
অর্থনৈতিক অবস্থা নিম্নবৃত্ত, নিম্ন মধ্যবৃত্ত, মধ্যবৃত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১. দৃঢ় দ্বীনদারিতা: যিনি আল্লাহভীতি (তাকওয়া) সম্পন্ন হবেন, নিয়মিত ফরয ইবাদত সমূহ পালন করবেন, কুরআন ও সুন্নাহর প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং শরীয়তের বিধান অনুযায়ী পর্দা পালন করবেন এবং সালাত ও পর্দার ব্যাপারে কঠোর হবেন | ২.যিনি বিনয়ী , সৎ, বিশ্বস্ত এবং মার্জিত আচরণের অধিকারী হবেন। তিনি গীবত ও অনর্থক কথা থেকে নিজেকে দূরে রাখবেন | ৩. যিনি সংসার পরিচালনায় দায়িত্বশীল হবেন, পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতিশীল হবেন এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে সচেষ্ট থাকবেন। সন্তান লালন-পালনে ইসলামী আদর্শ অনুসরণ করবেন। যাকে বিয়ে করলে আমার সন্তানের উপর যে প্রথম হক আছে তা আদায় হবে| ৪. দ্বীনি ও দুনিয়াবি জ্ঞান অর্জনে আগ্রহী হবেন এবং আমাকেও সহযোগিতা করবেন | ৫. যিনি জাগতিক চাকচিক্য ও অপচয় পরিহার করে সরল ও পরিচ্ছন্ন জীবনযাপনে অভ্যস্ত হবেন। ৬. যার হচ্ছে শুধু দুনিয়ায় নয় বরং আখেরাতেও আমার সঙ্গী হিসেবে থাকার | সর্বোপরি, আমি এমন একজন জীবনসঙ্গিনী চাই যিনি আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবেন এবং যার সাথে আমি একটি শান্তিপূর্ণ, দ্বীনী ও সুখী পরিবার গঠন করে আখিরাতের সফলতার দিকে এগিয়ে যেতে পারব | [ আমি চাই যে আমি এবং আমার স্ত্রী স্মার্ট ডিভাইস থেকে একটু দূরে থাকার যতটুকু প্রয়োজন ততটুকু,কারণ তার জন্য আমাদের জন্য দায়িত্ব পালনে গাফিলতি এবং আমাদের সন্তানদের জন্য ক্ষতিকর প্রভাব ফেলতে পারে | যদিও আমি মোবাইল টেকনিশিয়ান | তাই এ বিষয়ে সতর্ক থাকতে বলছি ] [ আমার আয় নিয়ে হয়তো দ্বিধা গ্রস্থবোধ করবেন | যেখানে এখন যে কেউ বাইরে গেলে ১৫ ~ ২০ হাজার অনায়াশে আয় করতে পারে সেখানে আমার তুলনামূলক কম | প্রথমত প্রত্যেকে নিজের রিজিক নিয়ে এসেছি কেউ না শেষ করে মারা যাবো না আর এই কাজ করার মধ্যেও আমি দ্বীন পালন করতে পারছি এরচেয়ে বেশি আর কি চাওয়ার | বিয়ে করলে আল্লাহ রিজিক বৃদ্ধি করে দেবেন (সূরা নূর ৩২) | এটাই হয়তো তার জন্য ধৈর্য্যের পরীক্ষা ] আমাদেরদক্ষিণ এশিয়ায় যৌথ পরিবার এর প্রচলন বেশি আছে | আমাদেরও এর ব্যতিক্রম নয় | একজন দ্বীনদার মেয়ের সবচেয়ে এই পর্দার বেপারে চিন্তা করেন | আমিও চাই না যে আমি দাইউস হই | পৃথক বাসস্থানের আগের জন্যে কিছু নিয়ম মেনে চললে পর্দা মেনে চলা যাবে ইনশাআল্লাহ তাই নিম্নে কিছু নিয়ম উল্লেখ করছিঃ- ১) পোশাক ব্যবস্থা গ্রহণ বাড়িতে কাজ করার জন্য আলাদা এবং কম্ফেটেবল ড্রেস এবং হিজাব থাকবে অবশ্যয় শরিয়তের যেন না লঙ্ঘন হয়| যেন কোন ধরনের অসস্তি না হয় এবং কাজ ক্ষেত্রে বিশেষ করে রান্নার কাজের জন্য | ২) প্রবেশের অনুমতি নিতে প্রত্যেক পুরুষ বাড়িতে প্রবেশের পূবে সালাম এবং ঘরে যেখানে নারীরা থাকার অসঙ্কা আছে সেখানে অননুমতি নেবে [ সূরা নূর] ৩) দৃষ্টি নত পুরুষ নারী প্রত্যেকেই নজর নীচে রাখবে [সূরা নূর] ৪) খাবার ব্যবস্থাপনা খাবার সময় নির্দিষ্ট জায়গায় খাবার রেখে চলে যাবেন পুরুষ ব্যক্তিরা যেন নিজে এসে খাবার খেতে পারেন এবং পরে মহিলা সদস্যরা খেতে বসবেন | এছাড়া আগে পরে করে খাওয়া যেতে পারে মাঝে মধ্যে | ৫) অনর্থক কথা পরিহার নন মাহরামদের পরস্পর অনর্থক কথা বলা যাবে না | এবং কথা বলার সময় কথা গম্ভীর করে বলবে | ৬)শশুর শাশুড়ির আসঙ্কা উপরের শর্ত পূরণ করলে শশুর শাশুড়ির হয়তো মনে করতে পারেন যে নতুন বউ পৃথক হওয়ার জন্য এমন করছে | তাই অহংকারী না হয়ে তাদের প্রতি আরো বেশি করে যত্ন নিতে হবে যেন তাদের বোঝানো যায় যে পর্দা আল্লাহর ফরয হুকুম তাই মানতে হবে | এর ফলে যেন তারা বুঝতে পারে যে পর্দার ফলে তাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সন্মান আরো বহুগুণ বেড়ে গেছে | ৭) আল্লাহর কাছে দোয়া করা | যেন তিনি পর্দা পালন সহজ করে দেন এবং তাদেরকে বুঝ দান করেন |
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য