| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, ক্লাস ৬/৭ থেকে |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা হয়না বললেই চলবে ইনশাআল্লাহ তবে অনিচ্ছাকৃত ভাবে মাঝে মধ্যে কোনো সপ্তাহে ২/১ ওয়াক্ত হয় |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো জানেন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আলহামদুলিল্লাহ আমার জানামতে কোনো সমস্যা নেই। আর হ্যাঁ আমার রক্তের গ্রুপ আমি জানিনা কারণ ইনজেকশনে আমার ভয় এবং আল্লাহর রহমতে কখনো বিশেষ প্রয়োজন পড়েনি তাই ব্লাড টেস্ট করা হয়নি।বায়োডাটা ফর্ম পূরণ করার স্বার্থে যেকেনো একটা ব্লাড গ্রুপ দিয়েছিলাম।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারকে কেন্দ্র করে ইবাদত করাটা মূলত শিরক
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১:মুসলিম নারী। ২: বেলা ফুরাবার আগে। ৩: লা- তাহযান। ৪: হে উদাসীন, সতর্ক হোন । ৫:নফসের বিরুদ্ধে লড়াই। ৬: গায়রত- মুমিনের হারানো অলংকার, ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর ,শায়েখ আহমাদুল্লাহ হুজুর, আসিফ আদনান হুজুর, সৈয়দ মোকাররম বারী হুজুর, আবু ত্বহা মোহাম্মদ আদনান হুজুর ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি জীবনের উদ্দেশ্য /স্বপ্ন বলতে জান্নাতী হওয়াকে বুঝি,বিয়ের পরে সুযোগ হলে হাফেজা হতে চাই ইনশাআল্লাহ ।আমি জান্নাত কে চাইনা,এমন ভাবে জীবনকে গড়তে চাই যেনো জান্নাত আমাকে চায় তার জন্য স্বামী নামক মানুষটির সাহায্য সহযোগিতার গুরুত্ব অপরিসীম, জীবনে একবার হলেও স্বপরিবারে হজ্জ করতে চাই ইনশাআল্লাহ।মানুষের অনেক শখ থাকে আমিও তার ব্যতিক্রম নই যদিও দুনিয়াটা ক্ষনস্থায়ী।আমার শখ হলো উত্তম স্বামী পাওয়া,মনের মতো এবং যত্নশীল,যিনি শুধু জীবনসঙ্গী নয় হৃদয়সঙ্গী হবেন ইনশাআল্লাহ (আমিও তার মনের মতো হওয়ার সর্বচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ),শাশুড়ী আম্মুর পছন্দের এবং আদরের বউ হতে চাই ইনশাআল্লাহ (শাশুড়ি আম্মুর একমাত্র বউ হতে ইচ্ছা হয় কারণ শাশুড়ি আম্মুকেও শেয়ার করতে মন চায়না,আমার মন তো এটাও চায়না যে আমি ব্যতিত অন্য কেউ বা কোনো মেয়ে আমার শাশুড়ি আম্মুকে শাশুড়ি হিসেবে দাবি করুক),সন্তানের আদর্শ মা হওয়া আর তারজন্য ভবিষ্যৎ পরিবারের সাহায্য প্রয়োজন।আমার কাছে শাশুড়ি আম্মু -আব্বু এবং তাদের ছেলে খুব শখের।আমি আমার স্বামীর বেস্ট ফ্রেন্ড হতে চাই,দুজন দুজনের স্বপ্ন গুলো একসাথে থেকে পূরণ করতে চাই সুখে দুখে একে অপরের পাশে থাকতে চাই(আত্মার সাথে)আমি তাকে বুঝতে চাই তার মতো করে( আমাকেও বুঝতে হবে,অন্তত সর্বচ্চ চেষ্টাটা তো করতে হবে)।আমি আসলে যত্নশীল স্বামী পছন্দ করি।আমি খেজুর অনেক বেশি পছন্দ করি রাসুল স: এর পছন্দ জানার পর আরও বেশি করি।বিরিয়ানি, চকলেট,ফুসকা,ঝালমুড়ি,চটপটি, ফালুদা,খিচুড়ি, বেশির ভাগ ফল আমার পছন্দের।ফুল অনেক বেশি পছন্দ।আমি ঘুরতে যেতে অনেক পছন্দ করি তবে তেমন যাওয়া হয় না আম্মু বলে বিয়ের পরে জামাইয়ের সাথে যেতে। গিফট এবং সারপ্রাইজ উভয় পেতে এবং দিতে পছন্দকরি, ফ্রি মাইন্ডের মানুষ আমার পছন্দ, মুড নিয়ে যারা কথা বলে তারা নয়। মিথ্যা বলা পছন্দ করিনা আমি চেষ্টা করি মিথ্যা না বলার আলহামদুলিল্লাহ।কোরআন সুন্নাহের আলোকে জীবন গড়তে চাই ইনশাআল্লাহ।এমন কাউকে জীবন সঙ্গী হিসেবে চাই যিনি আমাকে আমার রবকে ভালোবাসতে শেখাবেন এবং সাহায্য করবেন ইনশাআল্লাহ।নবীজী স: এর রোমাঞ্চকর সুন্নত গুলো তার সাথে পালন করতে চাই(এখানে সেগুলো নাহয় নাই বলি)আমি একটু বেশিই আদুরে পরিবারের ছোট মেয়ে এজন্য হয়তো।রাতে দুজনে হেটে গল্প করতে করতে বের হওয়া তবে বেশি নির্জন কোথাও না কারণ আমার আবার ভুতের ভয় করে।উইশলিস্টের বইগুলো পাওয়ার এক আকাশ পরিমাণ ইচ্ছা আমার,আমার স্বামী আমাকে দিবেন ইনশাআল্লাহ। মানুষদের কে হাসি খুশি দেখতে পছন্দ করি,কাঁদতে দেখলে কান্না পায়।শপিং করতে পছন্দ করি।অর্থসহ কোরআন তেলাওয়াত শুনতে অনেক বেশি ভাল্লাগে।নতুন নতুন হাদিস শিখতে এবং সেই অনুযায়ী আমল করতে পছন্দ করি। আমাকে শেখানো, বোঝানো,শাসন করা আমি পছন্দ করি তবে তা হতে হবে আদর করে ভালোবেসে।বিয়েটা হতে হবে শুক্রবার + মসজিদে(সব তো আর এখানে বলা যায় না,তবুও অনেক কিছু বলেছি) আমার আসলে অধিক পরিমাণ যত্নশীল স্বামী পছন্দ কারণ ভাতের অভাবে কোনো মেয়েকে অন্যের বাড়ি পাঠানো হয়না,মানসিক শান্তির জন্য পাঠাই, মানসিক শান্তির কারণ না হতে পারলে বিয়ে করিয়েন না।পর্দার ব্যাপারে যে আমার ঢাল হয়ে সাহায্য করে তার জন্য মনে সফট কর্ণার তৈরি হয়,পর্দার বিষয়ে এককথায় দ্বীনের বিষয়ে ছাড় পেতেও চাইনা, দিতেও চাইনা ইনশাআল্লাহ ।যশোর শহরে স্থায়ী হওয়াটা আমার পছন্দের লিস্টে। (full bio ৮০-৯০% মিল না থাকলে যোগাযোগ করার প্রয়োজন নেই,বেশি অমিলে আর যাইহোক সংসার হয়না আর এটা সারাজীবনের ব্যাপার পরকালেরও।বড় বড় করে লেখা এজন্য অন্য কিছু ভাবার প্রয়োজন নেই, সারাজীবন যার সাথে থাকতে হবে তার সাথে মনমানসিকতা মিল না থাকলে, নামমাত্র সংসার করার ইচ্ছা নেই)
|