Profile

বায়োডাটা নং : 5951

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা ডিভোর্সড
জন্ম সন 1981
উচ্চতা ৫′ ১০″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৯৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চান্দগাঁও আবাসিক এলাকা
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: চান্দগাঁও আবাসিক এলাকা
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রাম, ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ১৯৯৭
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ১৯৯৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Business Administration (BBA)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম North South University (NSU)
পাসের সন 2003
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Master of Business Administration (MBA)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম University of Melbourne (Ranked No.1 in Australia and No.13 in the world according to QS World University Rankings 2025)
পাসের সন 2011
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Business
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Housewife
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য Brother 1: IT Professional, US citizen, married. Brother 2: Corporate job in IT industry, unmarried.
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য Sister 1: Doctor, Australian citizen, married. Sister 2: Assistant Professor at a renowned university, married. Sister 3: Doctor, unmarried.
চাচা মামাদের পেশা Paternal uncle: He was an expat. Died a few years ago. No maternal uncle.
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ অস্ট্রেলিয়াতে MBA করার পর আমি ম্যানেজমেন্ট কনসালটেন্ট হিসেবে কাজ করেছি। দেশে ফিরে আসার পর মূলত পারিবারিক দায়িত্ব পালন করছি। বর্তমানে সিঙ্গেল প্যারেন্ট হিসেবে সন্তানের লালন-পালন এবং সঠিক তারবিয়াতের পিছনে মেহনত করছি। পাশাপাশি একটি স্বনামধন্য প্রাইভেট ইউনিভার্সিটিতে এডজাঙ্কট প্রফেসর হিসেবে পড়াই। এছাড়া একটি ছোট ব্যবসা রয়েছে। চলাফেরার জন্য আমার নিজের গাড়ী আছে। যদিও আমি এবং আমার সন্তানরা অস্ট্রেলিয়ার নাগরিক, আমার বাচ্চাদের দ্বীনশিক্ষা এবং সঠিক তারবিয়াতের জন্য আমি বিয়ের পর আমাদের চট্টগ্রাম শহরে অবস্থিত নিজেদের বাড়ীতে বসবাস করতে চাই ইনশাআল্লাহ্। ভবিষ্যতে আমার যোগ্যতার সাথে ম্যাচ হয় এমন কোন চাকরি/ব্যবসার সুযোগ পেলে স্ত্রী সন্তানদের নিয়ে মদীনা / সৌদি আরবে গিয়ে সেখানে বসবাস করার নিয়ত আছে ইনশাআল্লাহ্।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমি কখনো কোনো হারাম সম্পর্কে জড়াইনি। আমি ইসলামকে পূর্ণ জীবনব্যবস্থা হিসেবে জানার এবং অনুসরণ করার চেষ্টা করছি। আমি বিগত এক দশকেরও বেশি সময় ধরে পাঁচ ওয়াক্ত সালাত সঠিক সময়ে আদায় করার চেষ্টা করেছি, ছোটবেলা থেকে প্রতিটি রমজানে রোযা রেখেছি, যখন থেকে আয় করা শুরু করেছি সঠিক নিয়মে যাকাত আদায় করার চেষ্টা করেছি এবং ২০২৪ সালে হজ্ব করার সৌভাগ্য অর্জন করেছি। আমি টিভি, সিনেমা, নাচ-গান সহ অপ্রয়োজনীয় ক্ষতিকর বিষয়গুলি থেকে দূরে থাকি এবং দৃষ্টি ও অন্তর সংযত রাখার চেষ্টা করি শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আলহামদুলিল্লাহ, আমি সবসময় হালাল পথে উপার্জন করেছি। আমি আল্লাহর দেওয়া হালাল রিযিক এর মাধ্যমে সন্তুষ্টচিত্তে একটি বরকতময়, সাদাসিধে, সাধারণ জীবন যাপন করি। সামর্থ্য থাকলেও লোকদেখানো কোন কিছু অপছন্দ করি। আল্লাহ্ আমার অন্তর প্রশান্তিতে পূর্ণ করে দিয়েছেন। সর্বাবস্থায় আমি আল্লাহ্র প্রশংসা করি এবং শুকরিয়া আদায় করি। আমি খুব অপছন্দ করি মিথ্যা বলা, গীবত, পরচর্চা, গালগল্প, অপবাদ, ওয়াদা-ভঙ্গ, আমানত খেয়ানত, অপচয়, মূর্খতা, অহংকার, হিংসা, কুতর্ক, ঝগড়া-বিবাদ, অশ্লীল ভাষা, গালি-গালাজ, অপ্রয়োজনীয় কৌতূহল ইত্যাদি। আলহামদুলিল্লাহ আমার আব্বা-আম্মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন এবং ইসলামের মৌলিক আচার-অনুষ্ঠান পালন করেন। আলহামদুলিল্লাহ, আমার আব্বা হজ্জ করেছেন। আমার আম্মা এবং ছোট ভাই ওমরা করেছেন। আমার আব্বা-আম্মা আমাদের বাড়ির ১ম এবং ২য় তলায় থাকেন এবং আমি ৩য় তলায় থাকি। সুতরাং আমার ভবিষ্যৎ স্ত্রী সঠিকভাবে পরিপূর্ণ পর্দা করার জন্য উপযুক্ত পরিবেশ পাবে ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? Yes, since 2014, Alhamdulillah!
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? None, Alhamdulillah!
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? Yes, Alhamdulillah!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? No, Alhamdulillah!
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? I don't go there.
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন 1. Al-Quran 2. Al-Jami Al-Musnad Al-Sahih Al-Mukhtasar Min Umur RasulAllah SallaAllahu Alayhi Wa-sallam Wa-Sunanihi Wa-Ayyamihi 3. Al-Adhkar
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন Dr. Khandaker Abdullah Jahangir, Dr. Zakir Naik, Dr. Bilal Philips, Dr. Omar Suleiman, Dr. Mohammad Salah, Dr. Yasir Qadhi, Shaykh Ahmadullah, Shaykh Mohamed Hoblos, Shaykh Bilal Assad, Shaykh Abu Bakr Zoud and many others.
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি আমার ব্যাপারে কিছু বর্ণনা করছি যার উপর ভিত্তি করে একজন প্রকৃত মু'মিনা, মুত্তাকী, মুহসিনা নারী আমাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহন করবেন ইনশাআল্লাহঃ ১) আল্লাহকেন্দ্রিক জীবনঃ আমি দেশে এবং বিদেশে শিক্ষা ও কর্মক্ষেত্রে দুনিয়াবি সাফল্য পাওয়ার পরও আমার হৃদয়কে আল্লাহর দিকে ফিরিয়ে এনেছি আল্লাহর ইচ্ছায় ও তাঁর সাহায্যে। অস্ট্রেলিয়ান নাগরিক হওয়া সত্ত্বেও আল্লাহর ইচ্ছায় আমি উন্নত জীবনের মোহ ত্যাগ করে দেশে ফিরে এসে দ্বীনের জ্ঞান অর্জন এবং অনাড়ম্বর জীবন যাপনের দিকে নিজেকে নিবেদিত করেছি। আল্লাহ্ আমাকে বুঝিয়েছেন জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদত করা ও তাঁর প্রতি পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে তাঁর সন্তুষ্টি অর্জন করা। ২) ইসলামী অনুশাসনের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিঃ আমি এক দশকের বেশী সময় ধরে নিয়মিত সালাত, সাওম, যাকাত ইত্যাদি পালন করছি এবং ২০২৪ সালে হজ্জ সম্পন্ন করেছি, যা আমার ইসলামী অনুশাসনের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার পরিচায়ক বলে মনে করি। ৩) হালাল ও নৈতিক জীবিকাঃ আমি সবসময় হারাম উপার্জন থেকে স্বেচ্ছায় বিরত থেকেছি এবং আল্লাহ্র দেয়া হালাল রিজিক বরকতময় হিসেবে গ্রহণ করেছি। একটু অনৈতিক হলেই অঢেল ধন-সম্পদ পাওয়া আমার জন্য কঠিন হতো না কারন আমার কাছে সেই বৈষয়িক জ্ঞান ও কানেকশন ছিল শুরু থেকেই। কিন্তু কখনো সেই পথে না যেতে দেয়ার জন্য আমি আল্লাহ্র কাছে অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। তাছাড়া জীবনে কখনো আল্লাহ্ আমাকে কোন ধরনের সিগারেট, মাদকদ্রব্য, পান-জর্দা, হারাম পানীয় ইত্যাদির সান্নিধ্যে যেতে দেন নি। আলহামদুলিল্লাহ্। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ৪) চারিত্রিক দৃঢ়তা ও বিনয়ঃ আল্লাহ আমাকে কখনো হারাম সম্পর্কে জড়াতে দেননি। আল্লাহ আমাকে পবিত্র রেখেছেন। আলহামদুলিল্লাহ্। তাছাড়া আমি আমার কথাবার্তা ও জীবনযাপনে কখনো কারো জন্য অহেতুক কষ্টের কারন না হওয়ার চেষ্টা করি। কোরআন এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর সুন্নাত এর উপর ভিত্তি করে আমি সবসময় জিহ্বা, দৃষ্টি ও অন্তর সংযত রাখার চেষ্টা করি। আমার অন্তর অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে সব সময় আপোষহীন। ৫) দ্বীনের দাওয়াত ও অনুপ্রেরণাঃ আমি নিজে ইসলাম পালন করার পাশাপাশি সন্তানদের আলেম হিসেবে গড়ে তোলার নিয়ত করেছি। তাছাড়া আমি সাধ্যমত ইসলামের বানী আমার আশেপাশের সবার মধ্যে ছড়িয়ে দেয়ার চেষ্টা করি। ৬) পরিবারকেন্দ্রিকতা ও দায়িত্বশীলতাঃ আমি সন্তানদের প্রতি যত্নশীল এবং তাদের সাথে সময় কাটাতে পছন্দ করি। আমি গৃহজীবনকে প্রাধান্য দেই এবং আমার ঘরকে শান্তি ও মমতার কেন্দ্র হিসেবে দেখতে চাই। আমি সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল। শৃঙ্খলা ও দায়িত্বশীলতার সাথে প্রত্যেকটি কাজ যথাযথভাবে সঠিক সময়ে করার চেষ্টা করি। ৭) শিক্ষা, অভিজ্ঞতা ও প্রজ্ঞাঃ মেলবোর্ন ইউনিভার্সিটির মত শীর্ষ বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রী লাভ করা এবং বিভিন্ন শীর্ষ আন্তর্জাতিক প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমার। এটিও আল্লাহ্র তরফ থেকে আমার উপর অসীম দয়ার অংশ। এর মাধ্যমে আমি যেই প্রজ্ঞা লাভ করেছি তা আল্লাহ্র তরফ থেকে অমূল্য নেয়ামত যা খুব কম মানুষকে আল্লাহ্ দিয়েছেন। ৮) সাদাসিধে ও পরিপূর্ণ জীবনদৃষ্টিঃ এখন আমি বিলাসিতা থেকে দূরে থেকে সহজ ও মিনিমালিস্ট জীবন পছন্দ যাপন পছন্দ করি। সামর্থ্য থাকলেও লোকদেখানো অপচয় অপছন্দ করি যা আমাকে বিনয়ী ও আখিরাতমুখী থাকতে সাহায্য করে। ৯) দুনিয়া ও আখিরাতের ভারসাম্যঃ আমি এমনভাবে জীবন যাপন করার চেষ্টা করি যা একদিকে সফল, সুশৃঙ্খল ও আল্লাহ্র প্রতি কৃতজ্ঞতায় পূর্ণ, অন্যদিকে আখিরাতের প্রস্তুতিতে নিবেদিত।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? Panjabi, pajama, shirt, t-shirt, pants, anything comfortable, following the Islamic guidelines.
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? Yes, since 2021, Alhamdulillah!
টাখনুর উপরে কাপড় পরেন? Yes.
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? I have moved to the 3rd floor of our house so that my wife can practice it strictly.
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? No, Alhamdulillah!
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? I try to spread the knowledge of Islam and Islamic lifestyle through social media.
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ Currently, as a single parent, I am committed to giving my children a good upbringing with proper Islamic knowledge, values and principles. Besides, I work as an Adjunct Professor at a renowned private university in Chittagong. I have a small businesses in Bangladesh which gives me a small but steady stream of income. My management consulting business in Australia is on hold at the moment due to my inability to commit adequate time. After I get married, I hope to expand my business in Bangladesh inshaaAllah. Alhamdulillah! I believe that my income is entirely halal and it's sufficient for me and my family. HasbunAllah! Allah alone is sufficient for us!
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বাসায় থেকে দ্বীনি ঈল্ম অর্জন করার ক্ষেত্রে উৎসাহিত করা হবে ইনশাআল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে ডাক্তার হলে বাসায় চেম্বার করতে পারে শুধুমাত্র মহিলা এবং শিশু রোগী দেখার জন্য।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি আল্লাহ্র ইবাদত, যা একজন মুসলিমের অর্ধেক দ্বীন পূরণ করে। বিয়ে শয়তানের বিরুদ্ধে একটি দুর্গ স্বরূপ। আমি আল্লাহ্র হুকুম মেনে আল্লাহ্র ইবাদত হিসেবে একজন চক্ষু শীতলকারী স্ত্রীর জন্য আল্লাহ্র কাছে প্রার্থনা করি। “তোমাদের মধ্যে যারা বিবাহহীন, তাদের বিয়ে সম্পাদন করে দাও এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ, তাদেরও। তারা যদি নিঃস্ব হয়, তবে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে স্বচ্ছল করে দেবেন।” (সূরা নূর: আয়াত ৩২) “আর এক নিদর্শন এই যে, তিনি তোমাদের জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদের সঙ্গিনীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাক এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়া সৃষ্টি করেছেন।” (সূরা রুম: আয়াত ২১) আমি আল্লাহ্র কাছে একজন দ্বীনের জ্ঞান অর্জনকারী, মু’মিনা, মুত্তাকী, মুহসিনা, উত্তম চরিত্র ও আখলাক সম্পন্ন, অনুগতা, চক্ষু শীতলকারী (অন্তর প্রশান্তকারী) স্ত্রী উপহার চাই—যে এই দুনিয়ার খুদ্র সফরে এবং আখিরাতের চিরস্থায়ী জান্নাতে আমার সঙ্গী হবে। আল্লাহুম্মা আমীন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-35
উচ্চতা 5'3"+
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা Undergraduate / Alima
জেলা Any, Chittagong and Dhaka preferable
বৈবাহিক অবস্থা অবিবাহিত, ডিভোর্সড, বিধবা
পেশা Student of knowledge (of Islam)
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চ-মধ্যবিত্ত / উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। আমার পূর্বের অভিজ্ঞতা অনেক কষ্টের হলেও মূল্যবান। তিক্ত অভিজ্ঞতার মাধ্যমে আল্লাহ্ আমাকে দ্বীনের গুরুত্ব শিখিয়েছেন। তাই আমি চাই আমার ভবিষ্যৎ স্ত্রী এমন একজন হবেন ইনশাআল্লাহ যিনি আল্লাহ প্রদত্ত নিখুঁত দ্বীন ইসলাম এর সঠিক জ্ঞান অর্জন করেন এবং তা পূর্ণ নিষ্ঠার সাথে মেনে চলেন। জীবনের সব ক্ষেত্রে আখিরাতকে প্রাধান্য দেন এবং একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীন ইসলাম এর উপর অটল থাকার জন্য জীবনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। আবূ হুরাইরাহ রাদিআল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নারীদেরকে (সাধারণত) চারটি বিষয় দেখে বিয়ে করা হয়। তার ধন-সম্পদ, বংশমর্যাদা, তার রূপসৌন্দর্য এবং তার দ্বীনদারী। তবে তুমি দ্বীনদার নারী বিয়ে করো। অন্যথায় তুমি লাঞ্ছিত হবে। [বুখারী] ২। তিনি পবিত্র, কখনো হারাম সম্পর্কে লিপ্ত হননি। একজন মুমিনা, মুত্তাকী, মুহসিনা, সত্যবাদী, সৎকর্মশীল, নিরহঙ্কার, হিংসামুক্ত, বিনয়ী, প্রেমময়ী, প্রজ্ঞাবান, বিচক্ষণ, আমানতদার, ধৈর্যশীল, দায়িত্বশীল, সংসারী, উত্তম আখলাক ও উত্তম চরিত্রের অধিকারী। "দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য; দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য; সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষের জন্য এবং সচ্চরিত্র পুরুষ সচ্চরিত্রা নারীর জন্য। লোকে যা বলে এরা তা থেকে পবিত্র; এদের জন্য রয়েছে ক্ষমা এবং সম্মানজনক জীবিকা।" [সূরা আন-নূর, আয়াত ২৬] ৩। ইনশাআল্লাহ আমার পুত্র ও কন্যা সন্তানদ্বয়কে আপন সন্তানের মত করে আদর, যত্ন ও ভালবাসা দিয়ে লালন-পালন করবেন এবং দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করবেন আল্লাহর কাছ থেকে উত্তম পুরষ্কার পাওয়ার আশায়। ৪। আল্লাহর হুকুম অনুযায়ী সর্বাবস্থায় স্বামীর প্রতি শ্রদ্ধাশীল এবং অনুগতা থাকবেন ইনশাআল্লাহ। স্বামীর সম্মান, সন্তানাদি ও সম্পদ আমানত হিসেবে সব সময় সুরক্ষিত রাখবেন। কখনো আমানত খেয়ানতকারী হবেন না। আবূ হুরাইরা রাদিআল্লাহু আনহু বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হল, 'কোন্ স্ত্রী সর্বশ্রেষ্ঠ?' তিনি বললেন, শ্রেষ্ঠ স্ত্রী সেই, যার দিকে তার স্বামী তাকালে সে তাকে খোশ করে দেয়, কোন আদেশ করলে তা পালন করে এবং স্ত্রী ও সম্পদের ব্যাপারে স্বামী যা অপছন্দ করে তা থেকে বিরত থাকে। [আহমাদ] ৫। মুনাফিকের তিনটি লক্ষনঃ ১) মিথ্যা কথা বলা ২) ওয়াদা ভঙ্গ করা ৩) আমানত খেয়ানত করা। তিনি এসব থেকে অনেক দূরে থাকেন। ৬। অপচয়, আড্ডাবাজী, গীবত, ঝগড়া, কুতর্ক, পরচর্চা, পরনিন্দা, কুৎসা রটনা, লোভ, হিংসা, মোবাইল-টিভি আসক্তি ইত্যাদি বদঅভ্যাস নেই। ৭। পূর্বে বিবাহিত হলে সন্তান নেই। ৮। সম্পূর্ণ সুন্নাহ তরিকায় বিয়ে করতে আগ্রহী। ৯। সন্তান নিতে আগ্রহী ইনশাআল্লাহ। বন্ধ্যা হলে ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেনঃ ‘‘অধিক প্রেমময়ী, অধিক সন্তানদাত্রী রমণী বিবাহ কর। কারণ, আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতে অন্যান্য উম্মতের সামনে (সংখ্যাধিক্যের ফলে) গর্ব করব।’’ [আবু দাঊদ] "হে আমাদের রব! আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় (অন্তরে প্রশান্তি আনে) আর আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।" [সূরা ফুরকান, আয়াত ৭৪]
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3381

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3396

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1506

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3292

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1461

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন