| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
মাওলানা তৈয়ব আশরাফ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদী,মিজানুর রহমান আজহারী, মুফতি হাবিবুর রহমান কাসেমী,মুফতি আরিফ বিন হাবিব,এবং ঢালকানগরের পীরসাহেব।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
ব্যক্তিত্বঃ- আমি শান্ত-শিষ্ট, এবং সর্বক্ষেত্রে মধ্যমপন্থা অনুসরণকারী একজন মানুষ। ব্যক্তিগতভাবে আমি একজন আল্লাহভীরু মানুষ। সবসময় সকল প্রকার হারাম থেকে বাঁচার জন্য চেষ্টা করি। (আল্লাহর অশেষ রহমতে ) আমি সর্বক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করি এবং সর্বাবস্থায় তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। যেকোনো ভালো কাজের বিনিময় কেবল আল্লাহর তায়ালার সন্তুষ্টি কামনা করি। ( মানুষের কাছে নয়, কারণ আমি আল্লাহ ব্যতীত আর কারো কাছ থেকে কিছু পাওয়ার আশা করি না এবং আমি কেবল আল্লাহরই মুখাপেক্ষী) নিড়িবিলি থাকা এবং ইসলামের প্রতিটা কাজ ই রুচি সম্মত তাই ইসলাম অনুযায়ী চলাটাকেই নিজের জন্য রুচিবোধ মনে করি পছন্দঃ- আমার পছন্দ কুরআন তেলাওয়াত শুনা, php Quran alo অনুষ্ঠান দেখা, ওয়াজ শুনা (মাওলানা তৈয়ব আশরাফ), ইসলামিক লেকচার শুনা (নোমান আলী খান) আমার খুবই পছন্দ।আমি পরিষ্কার-পরিচ্ছন্ন থাকি এবং পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করি। ভ্রমণ করতে পছন্দ করি,অল্পতেই তুষ্ট থাকতে পছন্দ করি,আল্লাহ তায়ালা যে নিয়ামত দিয়েছেন তার শুকরিয়া আদায় করতে পছন্দ করি। প্রকৃতির প্রতি আমার বিশেষ আগ্রহ রয়েছে। সবুজ বৃক্ষরাজি, সমুদ্র সৈকত ও ফুলের বাগান আমাকে মুগ্ধ করে এবং 'আল্লাহ তায়ালার সৃষ্টির কথা স্মরণ করিয়ে দেয়,তাই ভ্রমণ করি। অপছন্দ: অহংকার ও হিংসা করা, হারাম ভক্ষণ, যিনায় লিপ্ত হওয়া, মিথ্যা বলা, গিবত করা, নাচ-গানে সময় নষ্ট করা, বেশি কথা বলা, গালি দিয়ে কথা বলা,কাউকে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলা।কুসংস্কার বিশ্বাস করা।ছোটখাটো গুনাহ কে কিছু মনে না করা।নিজেকে সব সময় সঠিক মনে করা।আল্লাহ তায়ালা যা কিছু দেয় নাই তার জন্য আফসোস করা পছন্দ করি না তবে ধৈর্য ধারন করি এবং মানুষের হক নষ্ট করা থেকে বিরত থাকি। আমি আদব (শিষ্টাচার) কে সবচেয়ে বেশি প্রাধান্য দেই কারন বেয়াদব আল্লাহ তায়ালার রহমত হবে বঞ্চিত সেই জন্য,দুনিয়ায় শান্তি ও আখেরাতে মুক্তি পাওয়ায় মূল সফলতা। ফিটনেস ঠিক রাখার জন্য ইনশাআল্লাহ জিমে যাওয়া হচ্ছে, কারন সাধারণ যুবকের চেয়ে শক্তিশালী যুবকের মর্যাদা ইসলামে বেশি। আর আসলাফ একাডেমি থেকে বিয়ের পূর্ব প্রস্তুতি ও নিকাহ কোর্স করেছি,সাথে ডাক্তার শামসুল আরেফিন শক্তি স্যারের বিয়ের প্রস্তুতি ও তালাকের বিষয় মাসয়ালা সেমিনারে অংশ গ্রহন করেছি স্বপ্ন ইসলামি পরিবার গঠন করা, স্বামী, স্ত্রী ২ জন, ২ জন কে বুঝবে,সময় দিবে,কোন কাজে স্বামী কষ্ট পায় বা কোন কাজে স্ত্রী কষ্ট পায় তা খেয়াল রেখে উভয়ে চলা, যাতে ২ জনের মধ্যে বুঝা-পড়া ভালো হয়।
|