| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
খুব ছোট থেকেই আব্বু এক ওয়াক্ত, দুই ওয়াক্ত এভাবে তাগিদ দিয়ে দিয়ে নামাজের অভ্যাস করান, ফরজ হওয়ার পর থেকেই পড়ি আলহামদুলিল্লাহ, তবে আগে নামাজ বিরতির পরে নামাজ শুরু করতে বিলম্ব হয়ে যেত। করোনার সময় থেকে এমনটা আর হয়না, আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণ হয়না,তারপরও ওজর বসত কখনো কখনো [১-২] ওয়াক্ত। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি,আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না,আলহামদুলিল্লাহ। ( ওয়েদার চেঞ্জের কারণে মাঝেমধ্যে হালকা-পাতলা ঠান্ডা সর্দি লাগে)
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
বুজুর্গানে দ্বীনগনের মাজার জিয়ারত করা জায়েজ তবে সিজদাহ্ করা হারাম।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
তুমিও পারবে(ড.আয়েজ আল করনী),প্রোডাক্টিভিটি লেসন্স(শাইখ মাশআল আব্দুল আজিজ আল ফাল্লাহি),ডাক দিয়ে যায় তোমায় হে মুসলিম তরুণী (উসতাজ হাসসান শামসি পাশা),প্যারাডক্সিকাল সাজিদ(আরিফ আজাদ),বিয়ে স্বপ্ন থেকে অষ্ট প্রহর (মির্যা ইয়াওয়ার বেইগ) সহ আরও অনেক আছে আপাতত ইন্সট্যান্ট যেগুলো মনে পড়ল সেগুলোই লিখলাম।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
নোমান আলী খান,মাওলানা তারিক জামিল, শায়েখ আহমাদুল্লাহ, মুফতি জোবায়ের সাহেব (প্রতিষ্ঠাতা -ইসলামিক অনলাইন মাদ্রাসা)
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি আল্লাহর একজন নগন্য বান্দি,আসলে কোন শব্দগুলো চয়ন করলে নিজের সম্পর্কে সম্পর্কে সঠিক ধারণা দিতে পারব সেটাই বুঝে উঠতে পারছি না,ভয় হয় নাজানি কোন বাক্যে নিজে যতটা উত্তম নয় তার চেয়ে বেশি হিসেবে প্রকাশ পেয়ে যায় । আল্লাহ পাক তেমন ভুল শব্দচয়ন এবং রিয়া হতে হেফাজত করুন। 🔹খুব সাধারণ একটা মেয়ে এবং খুব সাধারণ ভাবে চলতেই পছন্দ করি। 🔹শান্ত স্বভাবের,ইন্ট্রোভার্ট বলা যায়, তবে কমফোর্ট জোনে কিছুটা চঞ্চলতা চলে আসে। 🔹আল্লাহকে ভয় করি,দ্বিন পালনের চেষ্টা করি। আত্নীয় স্বজনের সাথে সুসম্পর্ক রক্ষার চেষ্টা করি। 🔹কুরআন তেলাওয়াতে অন্তরে প্রশান্তি লাভ করি।ভবিষ্যতে কুরআনে কারীম হিফয করার নিয়ত আছে, ইনশাআল্লাহ। করোনার সময় হিফয শুরু করার চেষ্টা করেছিলাম,কিন্তু হিফয করতে গিয়েই বুঝতে পারি যে আমার পড়া সহীহ শুদ্ধ হচ্ছে না,তারপর থেকেই পড়া সহীহ করার পেছনে মেহেনত করি এবং পরবর্তীতে আইওএম এ ভর্তি হই,এখন আলহামদুলিল্লাহ শুদ্ধ করে তেলাওয়াত পারি,শীঘ্রই পুনরায় হিফয শুরু করার নিয়ত আছে, ইনশাআল্লাহ। 🔹বই পড়তে ভালোবাসি,বই সংগ্রহ করতেও পচ্ছন্দ করি,ভবিষ্যতে পারিবারিক লাইব্রেরি তৈরির ইচ্ছে আছে,ইনশাআল্লাহ। 🔹হালালকে আলিঙ্গন করার অপেক্ষায় নিজেকে সবসময় হেফাজত করার চেষ্টা করে চলেছি। 🔹শখ বলতে জাওজের সাথে একসাথে কাবা শরিফ তাওয়াফ ও নবীজির রওজা মোবারক যিয়ারত করার ইচ্ছা পোষণ করি। 🔹প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ,আল্লাহ পাকের অপরুপ সৃষ্টি দু চোখ দিয়ে অবলোকন করা এবং তার শুকরিয়া আদায়ের জন্য ভ্রমণ পচ্ছন্দ করি,কিন্তু বাস জার্নি করতে কষ্ট হয় ট্রেন জার্নি ভালো লাগে। 🔹আমি একজন সপ্নময়ী মানুষ। অনেক উদ্ভট উদ্ভট ভালো মন্দ সপ্ন-আশা ঘুরপাক খায় মনের ভেতর সেগুলো সামনাসামনি দেখা হলে বিস্তারিত আলোচনা করব,ইনশাআল্লাহ। সপ্নগুলোর মধ্যে অন্যতম সন্তানদের হোম স্কুলিং,সকল পথশিশুর একটা সুন্দর সুশৃঙ্খল জীবন, আবর্জনা ব্যাবস্থাপনার মাধ্যমে সুন্দর পরিচ্ছন্ন পরিবেশ,নীতিনৈতিকতায় পরিপূর্ণ ইসলামি শাসন এবং রাষ্ট্রব্যবস্থা। এই সপ্নগুলো হয়তো খোলা চোখে দেখা সম্ভব কিন্তু তুরষ্কের প্রেসিডেন্ট এরদোয়ানের মতো করে সত্যি করা সম্ভব নয় কারণ আমি নারী আর নারীদের পর্দার অভ্যন্তরে থাকা আল্লাহর ফরজ বিধান।তাই প্রত্যক্ষ ভাবে সপ্নপূরণ করতে না পারলেও পরোক্ষ ভাবে সপ্নপূরণের আসা রাখি। 🔹আরেকটা সপ্ন হচ্ছে জীবনভর উম্মাতে মুহাম্মাদীর কল্যাণের জন্য কাজ করে যাওয়া, আল্লাহ পাক যেন আমাকে একজন দ্বায়ী এবং উম্মাতে মুহাম্মাদীর খাদিমা হিসেবে কবুল করেন।
|