Profile

বায়োডাটা নং : 5872

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৯৬ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
এলাকা/গ্রামের নাম: গাজীপুর সদর।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: লালমাটিয়া, মোহাম্মদপুর
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা সানাবিয়াহ উলিয়া
সানাবিয়াহ উলিয়া কোন মাদ্রাসা থেকে পড়েছেন? মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামি ঢাকা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার পিতা একজন খাদেমে কুরআন ছিলেন । মাদ্রাসার শিক্ষক হিসেবে হিফজ বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। এরপর দীর্ঘ ২৬ বছর যাবৎ তিনি আল্লাহর ঘরের খাদেম হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকার অন্যতম কেন্দ্রীয় মসজিদ নয়াপল্টন জামে মসজিদ-এ ইমাম হিসেবে তিনি নিয়োজিত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বড় বোন একটি প্রাইভেট প্রতিষ্ঠানে জব করে। "অবিবাহিত।
চাচা মামাদের পেশা চাচা ছয় জন, তিনজন মৃত বাকি তিনজন ব্যবসায়ী। প্রথম মামা অবসরপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক । দ্বিতীয় মামা অবসরপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা। তৃতীয় মামা নিজস্ব দোকানের ম্যানেজার ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, গাজীপুরে আমাদের সাড়ে পাঁচ কাঠা জমি আছে। এর উপরই নিজস্ব বসতবাড়ি । আর আমার পৈতৃক ভিটায় কিছু জমি আছে। আমার বাবা ( রহ: ) আল্লাহ বাবাকে জান্নাত নসিব করুন । তিনি পরিবারের জন্য যথেষ্ট ব্যবস্থা করে গিয়েছেন। আলহামদুলিল্লাহ,আমরা স্বচ্ছলভাবে চলতে পারছি ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমার বাবা একজন সম্মানিত আলেম ছিলেন। তিনি সবসময় আমাদের পরিবারকে ইসলামের আলোয় গড়ে তোলার চেষ্টা করেছেন। তাঁর দিকনির্দেশনায়ই আমার শিক্ষা জীবনের শুরুটা সাধারণ স্কুল থেকে হলেও, পরে তিনি আমাকে মাদ্রাসায় ভর্তি করান। অন্যদিকে, আমার মা' সম্পূর্ণ পর্দানশীল। আর বড় বোন জেনারেল শিক্ষায় শিক্ষিত হলেও, পারিবারিক ইসলামী পরিবেশের প্রভাবেই তিনি দ্বীনের প্রতি অনুগত। আল্লাহর রহমতে, তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন । আর যেহেতু সে জেনারেল লাইনে পড়ালেখা করেছেন তারপরও ইসলামী আদর্শে জীবনযাপন করার চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ছোট থেকেই ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? স্বাভাবিকভাবে হয় না ।তবে মাঝে মাঝে দুই তিন ওয়াক্ত কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এগুলো শিরক বা তাওহিদের পরিপন্থী।ইবাদত শুধুমাত্র আল্লাহর জন্য, মৃত বা অলির কাছে কিছু চাওয়া বা তাদের 'মাধ্যম' বানানো ইসলামসঙ্গত নয়। হাদীসে এসেছে: > "তোমরা কবরকে ইবাদতের স্থান বানিও না।" (সহীহ মুসলিম)
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আর রাহীকুল মাখতুম। তোমাকে ভালোবাসি হে নবী। Enjoy your life. ইত্যাদি।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শেখ আহমাদুল্লাহ । মুফতি আব্দুল মালেক সাহেব হাফিজাহুল্লাহ। মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। প্রমুখ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন জীবনের সবচেয়ে বড় শখ, সবচেয়ে গভীর স্বপ্ন হলো—একদিন আমার পুরো পরিবারকে সঙ্গে নিয়ে পবিত্র কাবাঘরের তাওয়াফ করা, আল্লাহর ঘরে সেজদাহ দেওয়া এবং রাসূলুল্লাহ ﷺ-এর রওজা মোবারক জিয়ারত করার সৌভাগ্য লাভ করা। এছাড়া আমি বিভিন্ন জায়গায় সফর করতে খুব ভালোবাসি। তবে এসবের পাশাপাশি আমার হৃদয়ের আরেকটি অগাধ চাওয়া রয়েছে জীবনে এমন একজন উত্তম জীবনসঙ্গীনী পাওয়া, যে শুধু আমার স্ত্রী নয়, হবে আমার পরকালীন সহযাত্রী। এমন একজন স্ত্রী , যাকে দেখলে অন্য কারো প্রতি দৃষ্টি যাওয়ার সুযোগই থাকবে না। যার দ্বীনদারী, চরিত্র ও ভালোবাসা আমাকে আমার ঈমান হেফাজতে সহায়তা করবে। আমি চাই আমার ভবিষ্যতের জীবনসঙ্গীনী হোক আমার মায়ের প্রতি দায়িত্ববান, শ্রদ্ধাশীল এবং তাঁর অভাব যেন কোনোদিন অনুভব না হয়। যেহেতু আমার বাবা আর পৃথিবীতে নেই, তাই এমন একজনকে চাই যে আমার পরিবারকে নিজের পরিবার মনে করে আগলে রাখবে, ভালোবাসবে এবং সবকিছুকে সুসংগঠিতভাবে পরিচালনা করবে। এমন একটি জীবন—যেখানে থাকবে ভালোবাসা, দ্বীনের সৌন্দর্য, পারিবারিক শান্তি ও আল্লাহর অশেষ বরকত—এইটাই আমার সবচেয়ে বড় আশা।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঘরের বাহিরে আলহামদুলিল্লাহ সবসময় সুন্নতি পোশাক থাকে যেমন পাঞ্জাবি, পায়জামা, জুব্বা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ শুরু থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এগুলো থেকে বিরত থাকার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? কোরআনের খেদমতে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ ঢাকার লালমাটিয়ায় অবস্থিত একটি ইসলামিক ইংলিশ মিডিয়াম স্কুলে 'আল-কোরআন' ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে কর্মরত।
মাসিক আয় ২৮,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার সাথে নিয়ে থাকবো।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করতে চাই এই নিয়তে যে, এটি আল্লাহর রাসূল ( সাঃ ) সুন্নাহ ও বড় একটি নিয়ামত ,যার মাধ্যমে একজন মানুষ দ্বীনকে পূর্ণ করতে পারে এবং একটি বরকতময় জীবন গঠন করতে পারে। আমার দৃষ্টিতে বিয়ে কেবল দাম্পত্য সম্পর্ক নয় , বরং এটি একটি ভালোবাসা, দায়িত্ব, সহানুভূতি এবং তাকওয়ার ভিত্তিতে গড়ে ওঠা এক পবিত্র বন্ধন। আমি চাই এমন একজন জীবনসঙ্গীনী ,যার সঙ্গে আমি শুধু দুনিয়ার পথ চলব না, বরং আখিরাতের পথেও একে অপরের সাহায্যকারী হব ইনশাআল্লাহ। বিয়ের মাধ্যমে আমি এমন একটি পরিবার গড়তে চাই, যেখানে থাকবে দ্বীনের আলো, পরস্পরের প্রতি সম্মান, এবং আমার মা’র প্রতি হৃদয়বান যত্ন। আমি বিশ্বাস করি, একজন সহীহ ও দ্বীনদার সঙ্গীনী আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার জান্নাতের মতো একটি নিয়ামত। সেই জান্নাত খুঁজতেই আমার এই সুন্দর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-20
উচ্চতা ৫'৪"——৫'৬'"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা। আলেমা। জেনারেল হলে সম্পূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত থাকতে হবে।
জেলা ঢাকা বিভাগের মধ্যে হলে ভালো হয়। তবে অন্য জেলায় হলেও কোন সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী। হাফেজা, আলেমা ।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি একজন আল্লাহভীরু ও পর্দাশীল জীবনসঙ্গিনী চাই ..যিনি উত্তম চরিত্র , নম্র, ও ধৈর্যশীল হবেন । এবং ইসলামী আদর্শে জীবন পরিচালনায় করবেন। তিনি পারিবারিকভাবে দায়িত্বশীল হবেন, বিশেষ করে আমার মায়ের প্রতি শ্রদ্ধাশীল ও যত্নশীল। সুখ দুঃখে পাশে থাকার মানসিকতা রাখবেন এবং ভালোবাসা, সম্মান ও বোঝাপড়ার মাধ্যমে সংসার গড়তে সক্ষম হবেন এবং পরকালের পথচলায় একজন সত্যিকারের সহযাত্রী হবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গাজীপুর সদর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12162

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2888

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5924

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4276

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3529

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4627

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গাজীপুর সদর, গাজীপুর, ঢাকা
গাজীপুর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন