Profile

বায়োডাটা নং : 585

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সরাই পাড়া, পাহাড়তলী, কাস্টমস একাডেমি চট্টগ্রাম
বর্তমান ঠিকানা , চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: সরাই পাড়া, পাহাড়তলী, কাস্টমস একাডেমি চট্টগ্রাম
কোথায় বড় হয়েছেন? চট্টগ্রামে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? বি এস সি(ডিগ্রি)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি সিটি কলেজ
এখন কোন বর্ষে পড়ছেন? ২য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ব্যাবসায়ী। ছোটো খাটো একটা রেস্টুরেন্ট আছে আমাদের সেটার দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবাহিত। চাকরি করেন। মেট্রিক পর্যন্ত পড়াশোনা করেছেন। উনার দুইটি মেয়ে সন্তান আছে। বউ বাচ্চা নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকেন।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন বড়। বিবাহিত গৃহিণী।
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ নানু বাড়িতে নিজস্ব জায়গা জমিতে বর্তমানে বসবাস করছি, তবে বিবাহর পরে ফ্ল্যাট বাসায় দ্বীনি পরিবেশে পরিবার নিয়ে থাকার নিয়্যত আছে। চাকরির পাশাপাশি একটি খাবারের হোটেলের ব্যাবসা পরিচালনা করছি আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? মধ্যম। আব্বু আম্মু পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে যত্নশীল। দাওয়াহর মাধ্যমে আরও যত্নশীল করা সম্ভব। পরিবারে পর্দার চর্চা পূর্ণাঙ্গ না হলেও আমাদের পরিবার এ বিষয়ে আন্তরিক।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? ছোটোবেলা থেকেই নিয়মিত নামাজ পড়া হতো তবে ১৯/২০ বছর বয়স থেকে দ্বীনের সম্পর্কে জানার ও পরিপূর্ণ ভাবে পালন করার আগ্রহ জন্মে। ২০২২ সাল থেকেই নিয়মিত সালাত আদায় করা হয়। সপ্তাহে মাঝেমধ্যে ১/২ ওয়াক্ত কাজের প্রেসারে কাযা হয়। চেষ্টায় আছি নিজেকে দ্বীনের প্রতি আরও সংকল্পবদ্ধ করার।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১/২ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? ছোটবেলায় মক্তব শিখেছিলাম কিন্ত শুদ্ধ হতো না। তাই কিছুদিন আগে থেকে একজন দ্বীনি ভাইয়ের(কোরআনে হাফেজ) কাছ থেকে শুদ্ধতার সাথে তিলাওয়াত করা শিখছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আল্লাহর রহমতে কোনো মানসিক রোগ নেই। শুধু ঠান্ডাজনিত সর্দি কাশির সমস্যা আছে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কবরকেই মাজার বলা হয়। জিয়ারত ব্যাতিত কিছু করার নেই মাজারে। বর্তমানে যা কিছু হয় মাজারকে কেন্দ্র করে তা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন তরুনপ্রজন্মের দ্বীনি ভাবনা, তাসাউফ ও আত্মশুদ্ধি ও সিরাতে খাতামুল আম্বিয়া।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ আহমাদুল্লাহ, শাইখ হারুন ইজহার ও ড. খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর (রহিঃ), আসিফ আদনান, জাকারিয়া মাসুদ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুব নগন্য আল্লাহর একজন গুনাহগার বান্দা। আমার বরাবরই গাড়ি বাড়ি অট্টালিকার প্রতি বিন্দু পরিমাণ মোহ নেই। আমি ছোটেবেলা থেকেই স্বপ্ন দেখেছি একটা সুন্দর পরিবারের। একটা ছোট্ট কুঁড়েঘরে সবাই হাসি খুশি ভাবে থাকবো, নিজেকে ও নিজের পরিবারকে দ্বীনি করে তুলবো। আমি অল্পতে সন্তুষ্ট থাকি, আমার চাওয়া আমার অর্ধাঙ্গিনীও তাকওয়াপূর্ণ ও সহনশীল প্রকৃতির হবে। যিনি আমার পরিবারটা্কে তার মায়ায় জড়িয়ে রাখবে। আমার মা বাবাকে তার নিজের মা বাবার মতো করে ভালোবাসবে ও শ্রদ্ধা করবে। আমি ও আমার পরিবার খুবই মিশুক প্রকৃতির। আমার চাওয়া আমার স্ত্রী মিশুক ও কোমল প্রকৃতির হোক। মা বাবার আদরের আশ্রয় থেকে হঠাৎ করেই চরম বাস্তবতার স্বীকার হওয়াতে কম বয়সেই অনেক টানাপোড়েন দেখেছি। নিজেকে ওভাবে গড়ার চেষ্টা করছি। ছোট ছেলে হয়েও পরিবারের বড় ছেলের দায়িত্ব পালন করার সুযোগ আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞ। আমিই আমার মা বাবা ও ভাই বোনের একমাত্র ভরসার জায়গা। আমার চাওয়া আমার স্ত্রী ও নিজেকে আমার পরিবারের কাছে ওভাবে তুলে ধরুক। কারন আমি পরিক্ষিত ভাবে লক্ষ্য করেছি আমার ওপর যাদের হ্বক আছে তাদের হ্বক পরিপূর্ণ ভাবে আদায় করার মাধ্যমে তাদের পরিপূর্ণ সন্তুষ্টি অর্জন করা সম্ভব না হলেও আল্লাহকে খুশি করার সম্ভব। আর এটা নিজের মনের মধ্যে আল্লাহর দেওয়া প্রশান্তির মাধ্যমে বুঝা যায়। আমি ভ্রমন করতে পছন্দ করি, স্ত্রী কে নিয়ে হজ্জ করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। স্বপ্ন আছে আমার স্ত্রীকে নিয়ে আল্লাহর সৃষ্টি করা সুন্দরতম স্থানগুলো দেখবো। কোনোপ্রকার তামাকজাতদ্রব্য পান সিগারেট বা কোনো নেশাজাত দ্রব্য সেবন কখনো করি নি ও এখনো এমন কোনো বদঅভ্যাস নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? শার্ট প্যান্ট, পাঞ্জাবি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? বায়োলজিকালি দাড়ি কম। আলহামদুলিল্লাহ দাড়ি যতটুকু আছে তা সুন্নতি ভাবেই রাখা হয়।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? অধিকাংশই মেনে চলি। তবে আত্মীয়দের মাঝে ছোট থেকে বড় হওয়ায় তাদের সাথে এখনো পরিপূর্ণ মেইনটেইন করা সম্ভব হয়ে উঠেনি। আর তাই চেষ্টা করছি বিয়ের আগেই ফ্লাট বাসায় শিফ্ট হতে। নিজের পরিবারকে নিয়ে আলাদা হয়ে আল্লাহর দ্বীন কায়েমের চেষ্টারত থাকবার মাধ্যমে নিজেকে দ্বীনের প্রতিটা ক্ষেত্রে সামর্থ্যবান হিসেবে গড়ে তোলা সম্ভব বলে মনে করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। ইসলামিক সিরিজ দেখতাম আগে। এখন মাঝে মধ্যে নাশিদ শুনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? দ্বীনি ভাইদের সাথে সাপ্তাহিক দারস ও মাঝেমধ্যে সিরাত প্রতিযোগিতা অংশগ্রহণ নিজে করি ও ভাই বন্ধুদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করি।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ ট্রাভেল এজেন্সি। পদ: সিনিয়র এক্সিকিউটিভ এন্ড রিজার্ভেশন অফিসার নোট: ট্রাভেল এন্ড ট্যুর প্যাকেজসহ যাবতীয় টিকেট ট্যুরিস্ট ভিসা করে দেওয়া।(কোনো প্রকার হজ্জ, ওমরাহ ও ওয়ার্ক ভিসা রিলেটেড কাজ করা হয়না।) করোনার বেশ কিছুদিন আগে থেকেই বাবার ব্যাবসার খারাপ যাচ্ছিলো দেখে এস এস সি পাশ করে ইন্টার চলাকালীন অবস্থায় আমি চাকরি করা শুরু করি এবং এই সিদ্ধান্তই আমার জন্য আল্লাহর রহমত স্বরুপ হয়ে যায়। শুরুতে সেলস মার্কেটিং এর চাকরি করে বাস্তবতা সম্পর্কে বুঝতে শিখি এবং নিজেকে উপলব্ধি করতে পারি। যার কারনে স্কুল কলেজের সমস্ত বন্ধু বান্ধব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলি। আমার বড় ভাই ও তার বন্ধুরা সালাফি হওয়ায় তাদের দ্বীনের প্রতি যত্নশীলতা দেখে ছোটোবেলা থেকে দ্বীনের বিষয়ে আগ্রহ থাকলেও কর্মজীবনে প্রবেশ করার পর থেকে দ্বীনের ব্যাপারে আরও জানা শুরু করি ও যত্নশীল হওয়ার চেষ্টা করি। এখনও আল্লাহর রহমতে আমার অতীতের ফ্র্যান্ড সারকেল বা আমার আশে পাশের সমবয়সীদের তুলনায় নিজের সারকেল টাকে দ্বীনি কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ রাখতে পেরেছি। কম বয়সে স্ট্রাগল শুরু করেছি আল্লাহর করুনায় এখন একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সম্মানজনক পদে হালাল রুজি আয় করার সুযোগ হয়েছে।
মাসিক আয় ৩০,০০০
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা অবশ্যই
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? বাসায় থেকে দ্বীনি পড়াশোনা ও ইলম অর্জনে আমি নিজে সাহায্য করবো।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমি আমার মা বাবা ও স্ত্রীকে নিয়ে ফ্লাট বাসায় থাকবো ইনশাল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আমি সম্পূর্ণ সুন্নতী কায়দায় বিয়ে করবো ইনশাআল্লাহ। আমাদের পক্ষ থেকে ৮-১০জন গিয়ে পাত্রীর পক্ষ শুধু এক গ্লাস পানি খেতে দিলে ওটা খেয়েই আমার স্ত্রীকে নিয়ে আসবো। কোনো প্রকার দাবি দাবা বা আলাদা করে চাওয়া পাওয়া নেই। আমি পাত্রী পক্ষের প্রতি জুলুম হয় এমন যেকোনো আচরণ থেকে বিরত থাকবো। আশা করবো পাত্রীপক্ষ আমার প্রতি জুলুম হয় এমন কোনো দাবি রাখবে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূর্ণ করার জন্য। আমি মনে করি একজন পুরুষের সমস্ত অপ্রাপ্তি ও হতাশা দিনশেষে তার চক্ষুশীতলকারী স্ত্রীর কমলতায় ও তার হাস্যজল পরিবারের ভালোবাসায় ধুয়ে মুছে যায়। নিজের চরিত্র হেফাজত করার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৪'১০ - ৫'৫"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এস এস সি পাশ অথবা এইচ এস সি পাশ অথবা অনার্স/ডিগ্রি রানিং
জেলা চট্টগ্রাম ও চট্টগ্রামের বিভাগের তবে চট্টগ্রাম জেলায় বসবাসরত।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রযোজ্য নয়।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহকে ভয় করবে ও আল্লাহ আদেশ ও নিষেধ মেনে চলবে। আল্লাহর দেওয়া ফরজ গুলো মেনে চলবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে ও নিয়মিত কুরআন তেলওয়াত করবে। পর্দাশীল, সহনশীল ও কোমল প্রকৃতির হবে। প্রাপ্তি অপ্রাপ্তি হিসেব দুরে রেখে সবাইকে নিয়ে হাশি খুশি থাকবার মতো মনমানসিকতা হতে হবে। আমি আমার পরিবারের ছোট ছেলে হলেও বড় ছেলের সব দায়িত্ব আমার কাঁধে। আমি অল্পতেই সন্তুষ্ট থাকা মানুষ। নিজের উপর যাদের হক আছে পরিপূর্ণভাবে সবার হক আদায়ের সর্বোচ্চ চেষ্টা করি। আমি কোনো ব্যাংক ব্যালেন্স বা অনেক টাকা পয়সা জমা করি নি। আমার বিয়ের পর আমার সংসারে নতুন করে যাবতীয় যত জিনিসপত্র প্রয়োজন পড়বে সব আমি নিজের সামর্থ্যের মধ্যে ধাপে ধাপে ক্রয় করবো। আর এজন্য আমি আশা করবো যিনি আমার অর্ধাঙ্গিনী হবেন তিনি অতিরিক্ত পরিমাণে দেনমোহর আশা করে আমাকে অপ্রস্তুত করবে না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

চট্টগ্রাম এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3381

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3396

বয়স
36 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1506

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3292

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সন্দ্বীপ, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3297

বয়স
34 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1461

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মীরসরাই, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন