Profile

বায়োডাটা নং : 5846

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬২ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জিগাতলা, ধানমণ্ডি (হোমটাউন: লক্ষ্মীপুর)
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: জিগাতলা, ধানমণ্ডি
কোথায় বড় হয়েছেন? ঢাকা
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? B.Sc. (Engg.) in Computer Science and Engineering (CSE)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Green University of Bangladesh
পাসের সন ২০২২ সাল
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ Retired Service Holder
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ Home maker
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য 1) Masters - Businessman, Married, Dhaka 2) Masters, MBA (UK) - Service Holder & Business - Married, Wife: Medical Doctor, own duplex house in Tokyo city - Tokyo, Japan (Settled with family) 3) Masters, Post Graduation (Japan) - Service Holder - Married - Tokyo, Japan (Settled with family) 4) M.Sc. in Computer Science - Service Holder - Married - Madrid, Spain (Settled with family)
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য 1) Homemaker - Married - Husband: Businessman 2) BBA Student - Unmarried - Dhaka
চাচা মামাদের পেশা Paternal Uncle: 1 Retaired Passport Officer - Chattogram; Maternal Uncle: 1 Retaired Govt. Agriculture Officer - Lakshmipur
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ হোমটাউন লক্ষ্মীপুরে নিজস্ব বড় বাড়ি সাথে বাগান, পুকুর, ভিটি এবং কৃষি জমিসহ প্রশস্ত সরকারী রাস্তার পাশে প্রাইম লোকেশনে প্রায় ৩০০ শতাংশ অধিক জমি-জমা রয়েছে। গ্রামে খুব একটা যাওয়া হয় না। পাত্রের বেড়ে ওঠা পরিবারসহ ঢাকায়। পারিবারিকভাবে সম্ভ্রান্ত, সামাজিকভাবে সুপরিচিত এবং সম্মানিত। আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? পরিবারের অধিকাংশ সদস্যই প্র্যাকটিচিং এবং মাহরাম নন-মাহরাম মেনে চলেন। আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা। ২০১২ থেকে। আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ১-২ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? চেস্টায় আছি। আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না। আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া স্পষ্টতই শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১) প্যারাডক্সিক্যাল সাজিদ, ২) বেলা ফুরাবার আগে, ৩) এক নজরে কোরআন, ৪) আল হাদিস
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১) ড. জাকির নায়েক, ২) ড. আবদুল্লাহ জাহাঙ্গীর (রহ:), ৩) ড. বিলাল ফিলিপস, ৪) শায়েখ আহমাদুল্লাহ, ৫) ড. মিজানুর রহমান আজহারী, ৬) শায়েখ আবু তহা আদনান
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন একাডেমিক ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড ডাটা সাইন্স এ উচ্চতর এমএসসি করার ইচ্ছে আছে দেশ/বিদেশ থেকে অতিদ্রুতই। ইন শা আল্লাহ। সর্বদাই নিজের পরিচয়ে পরিচিত হতে চাই। বাস্তবিক জীবনের বিভিন্ন রকমের সমস্যা সমাধানের প্রতি যথেষ্ট আগ্রহ রয়েছে। বিভিন্ন জায়গায় ঘুরতে খুব পছন্দ করি। শারীরিক ফিটনেস এবং হাইজেনিক খাবারের প্রতি খুবই সচেতন। আলহামদুলিল্লাহ। নতুন পরিবেশের সাথে দ্রুত এডজাস্ট হয়ে যেতে পারি, যেকোনো পরিস্থিতি দ্রুত রিয়েলাইজ করার চেষ্টা করি, যেকোনো বড় সিদ্ধান্ত ক্ষেত্রে যথেষ্ট সময় নিয়ে রিসার্চ করে থাকি। আলহামদুলিল্লাহ। পার্সোনালিটি নিয়ে চলাফেরা পছন্দ করি। লিডারশীপ ব্যাপারটা খুবই পছন্দের। সাধ্য অনুযায়ী দান করার চেষ্টা করি। এবং ভ্রমণ খুবই পছন্দ করি, আলহামদুলিল্লাহ। বিশ্ব অর্থনীতি, রাজনীতি, ধর্ম এবং ইতিহাস নিয়ে আলাপ আলোচনা পছন্দের। যদিও আমি বাংলাদেশের খারাপ রাজনৈতিক সিস্টেমকে পছন্দ করি না। মিথ্যা বলা, গীবত অন্যের সমালোচনা, হিংসা, কৃপণতা, একরোখা মানুষ, অতিরিক্ত খাওয়া-দাওয়া খুবই অপছন্দের। ধূমপান, অ্যালকোহল এবং ফ্রি-মিক্সিং তথাকথিত বয়ফ্রেন্ড-গার্লফ্রেন্ড হারাম রিলেশনশিপ থেকে ছোটকাল থেকেই আমি কঠোরভাবে সম্পূর্ণরূপে বিরত। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের ক্ষ্মমা করুন, আমিন। কুরআন তেলাওয়াত শুনতে খুব ভালো লাগে। কোরআনের বাংলা অনুবাদ এবং হাদিস পড়তেও ভালো লাগে। মাঝে মাঝে বিভিন্ন ভাষায় তৈরি ইসলামিক নাশিদ গুলোও শোনা হয়। ভবিষ্যতে কোরআন, হাদিস এবং দাওয়া নিয়ে কাজ করার ইচ্ছে আছে। ইন শা আল্লাহ। ধর্মীয় এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেই পশ্চিমা দেশগুলোতে ভবিষ্যতে আমার সেটেল হওয়ার ইচ্ছা নেই। তবে শিক্ষা/ভ্রমন উদ্দেশ্যে যেকোনো সময় আহলিয়া সহ বিদেশে যেতে পারি। আল্লাহই মহা পরিকল্পনাকারী। আমার ভবিষ্যৎ সহধর্মিনী যদি উচ্চতর শিক্ষা কন্টিনিউ করতে চান ফ্রি মিক্সিং ব্যতীত এক্ষেত্রে উনি আমার কাছ থেকে সর্বোচ্চ সাপোর্ট পাবেন এবং উনি আমাকে একজন গায়রতপূর্ণ পুরুষ হিসেবে পাশে পাবেন সবসময় ইন শা আল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেয় ভবিষ্যতে আমার রমণী সহধর্মিনীকে নিয়ে পবিএ হজ এবং নবীর রওজা মোবারক জিয়ারত করার ইচ্ছে আছে। ইন শা আল্লাহ। আমাদের পরিবারটা অত্যন্ত শান্তি প্রিয় একটি পরিবার, আলহামদুলিল্লাহ। আমার ভাইদের অধিকাংশই পরিবারসহ বিদেশে বসবাস করে। পরিবারের সবাই উচ্চশিক্ষিত। আব্বু এবং আম্মু দুজনেই পবিত্র হজ করেছেন। আমার বাবা-মা খুবই উদার মনের তারা কৃপণতা খুবই অপছন্দ করেন। তাদের জীবনের একটাই অগ্রাধিকার ছিল সন্তানদের পিছনে ব্যয় করা এবং তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করা। আলহামদুলিল্লাহ। আমার পুরো জীবনে কোন ধরনের হারাম সম্পর্কে এবং ফ্রি মিক্সিং এ জড়িত ছিলাম না অনলাইন এবং অফলাইনে। আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর কাছে চাই আমার আহলিয়াও তেমনটাই হউক। খুব ইচ্ছে একটি পরিপূর্ণ ইসলামিক পরিবার গঠন করা, আল্লাহ কবুল করুন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? অধিকাংশ সময় পাঞ্জাবি, পায়জামা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যা। ২০২০ থেকে। আলহামদুলিল্লাহ।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যা। আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যা। আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? এই মুহুর্তে নেই, তবে ভবিষ্যতে ইচ্ছা আছে ইনশাআল্লাহ।
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ সফটওয়্যার ইঞ্জিনিয়ার - সফটওয়্যার ফার্ম; নিজস্ব রিয়েল এস্টেট এবং ইমপোর্ট বিজনেস (উদ্যোক্তা), আলহামদুলিল্লাহ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা। আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যা। আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যা। ইনশাআল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? দেখেন একজন মুমিন নারীর এই জাহেলিয়াতের সময়ে বাহিরের কর্পোরেট নারী-পুরুষের অবাধ ফ্রি মিক্সিং পরিবেশে কখনই তার চাকরি করা পছন্দ হওয়ার কথা না, তবে ফ্রি মিক্সিং মুক্ত হলে উনি যদি চায় সেক্ষেত্রে উম্মাহর জন্য করতে পারেন মেডিকেল/শিক্ষকতা পেশায়, তবে চাইলে অনলাইনে রিমোট জব/বিজনেসও করতে পারে স্বাধীনভাবে, এক্ষেত্রে পূর্ণ সাপোর্ট থাকবে। ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছে সবসময়। ইন শা আল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমত বিয়ে করলে অর্ধেক দিন পূরণ হয়। নিজের চরিত্রকে হেফাজত করার জন্য যা ঈমানকে পরিপূর্ণ করে এবং একজন জান্নাতের সাথী পাওয়ার জন্য। বিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নেয়ামত যার মাধ্যমে রহমত এবং বরকত নাযিল হয়। "আর তাঁর (আল্লাহ) নিদর্শনাবলির মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালোবাসা ও মায়া সৃষ্টি করেছেন।" -[সূরা রুম, আয়াত: ২১] ★★ বিয়ে হবে সম্পূর্ণভাবে ইসলামিক সুন্নাহ সংস্কৃতি অনুসারে। ইন শা আল্লাহ। ★★ গায়ে হলুদের নামে নারী-পুরুষের অবাধ গেট-টুগেদার অনৈসলামিক অনুষ্ঠান থাকবে না। ★★ কোন ধরনের হারাম যৌতুক লেনদেন থাকবে না। ইন শা আল্লাহ। ★★ সামর্থ্যের বাহিরে মোহরানা দাবি করা যাবে না। ★★ খুব কম খরচের মধ্যে মসজিদে সুন্নতিভাবে বিয়েটা সম্পূর্ণ করতে চাই। ইন শা আল্লাহ। আল্লাহর রাসূলের হাদিস- "যে বিয়েতে খরচ যত কম, সে বিয়েতে বরকত তত বেশি।" -[মেশকাত: ৩০৯৭]
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-25
উচ্চতা ৫'১"- ৫'৫"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা এইচএসসি, মেডিকেল ছাএী, ইউনিভার্সিটি ছাত্রী
জেলা ঢাকা, লক্ষ্মীপুর, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল এবং পছন্দসই অনান্য যেকোনো জেলা। (তবে বর্তমান ঠিকানা ঢাকায় হতে হবে)
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিও
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীনি এমন কেউ আসুক আমার জীবনে, যার দ্বীনদারিতা আমাকে বারবার শয়তানের প্রতারণা থেকে হেফাজতে রাখবে, যে আমাকে দুনিয়াবি শিক্ষার সাথে সাথে দ্বীন ইলমের জন্য আরো বেশি করে তাগিদ দিবে, যে আমাকে দুনিয়া ও আখিরাত উভয়ের জন্য সঙ্গী হিসেবে পাশে থাকবে, দ্বীনের পথে চলতে সাহায্য করবে, তাঁর দ্বারায় মহান আল্লাহ্ তা’য়ালা কে পেতে সহজ হবে, আমাকে আল্লাহর রাসূল (ﷺ) এর মোহাব্বতের পথে চলতে সাহায্য করবে, শুধুই আমাকে আল্লাহ তা’য়ালার জন্য ভালোবাসবে। ***অতিরিক্ত উচ্চাবিলাসী, লোভী, অহংকারী, অবাধ্য, তথাকথিত শাহাবাগী মন-মানসিকতার, নারী হয়েও চলাফেরা পুরুষদের মতো, ফ্রি মিক্সিং আসক্ত অতীত জীবনে হারাম প্রেমের সম্পর্ক (অনলাইন বা অফলাইনে) ছিল বা বর্তমানে জড়িত আছেন, তাদের জন্য এই বায়োডাটা না, তাদের যোগাযোগ না করার অনুরোধ রইল।***⚠️🚷 একজন সৎ, নম্র-ভদ্র ও সংসারী মানসিকতার জীবনসঙ্গী প্রত্যাশা করি। যে ইসলামের অনুশাসন ও বিধিবিধান মেনে চলার চেষ্টা করবে, ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধকে গুরুত্ব দেবে। উনি যেন রুচিশীল, উদার, আধুনিক চিন্তাভাবনার অধিকারী হয় এবং পরিবেশ ও পরিস্থিতি বুঝার মতো বিচক্ষণতা ও সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা থাকে। দাম্পত্য জীবনে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়াকে প্রাধান্য দেবে, স্বামীকে সম্মান করবে এবং শ্বশুরবাড়িকে নিজের পরিবারের মতো আপন করে নিতে আগ্রহী হবে। এক্ষেত্রে উনি আমাকে একজন ভালো বন্ধুর মতো করেই সবসময় পাশে পাবে, ইন শা আল্লাহ। মানুষ তার আদর্শিক জীবনসঙ্গী যদি সচেতনভাবে বাঁচাই না করতে পারে, তার দুনিয়া ও আখিরাত দুইটাই বরবাদ! আল্লাহ আমাদেরকে রহম করো এবং আমাদের নেক ইচ্ছা এবং পথকে সহজ করে দাও, দুনিয়া ও আখিরাত দুইটাকে কল্যাণমুখী করো, আমিন। "সমগ্র দুনিয়াটাই সম্পদ। এর মধ্যে সবচাইতে উত্তম সম্পদ হলাে পরহেযগার স্ত্রী।" -[মুসলিম: ৩৭১৬] "হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন।" -[সূরা ফুরকান, আয়াত: ৭৪] জাযাকাল্লাহ খাইরান।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন