Profile

বায়োডাটা নং : 5837

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৬ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বাঘমারা।
বর্তমান ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বাঘমারা।
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ সদর।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ ব্যবসা
ফলাফল এ-
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ডিগ্রি ডিপার্টমেন্ট(বিবিএস) ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাতীয় বিশ্ববিদ্যালয়।
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ছেলেদের পাইকারি পোশাকের ব্যবসায়ী।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ১। বড় বোন বিবাহিত। (স্বামী হাফেজ মাওলানা। স্বামীর পেশাঃ কওমী মাদরাসার শিক্ষক।) ২। ছোট বোন অবিবাহিত। ইন্টারমিডিয়েটে অধ্যয়নরত।
চাচা মামাদের পেশা ১। কোন চাচা/ জেঠা নেই। ২। ৫জন মামা আছে আলহামদুলিল্লাহ সকলেই কর্মজীবী,১জন ব্যবসায়ী আর ৪জন চাকুরীজীবি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আমাদের এলাকায় আমরা স্থানীয় আল্লাহ যতটুকু দিয়েছেন নিজেস্ব বসত বাড়িতে থাকি আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে বেশ সচ্ছলতার সাথে জীবনযাপন করি। শুকরিয়া আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? শুকরিয়া আলহামদুলিল্লাহ বাসায় প্রত্যেকেই নামাজ পড়ে। কিন্তু মা-বোনেরা পর্দানশীন না,গতানুগতিক কোথাও গেলে বোরকা,হিজাব,নিকাব ইত্যাদি পরিধান করে। আলহামদুলিল্লাহ মোটামুটি দ্বীনি পরিবেশ আছে জেনারেলদের ফ্যামিলি যেমনটা হয়। মা-বাবা প্রেক্টিসিং মুসলিম হওয়ায় ফরজ বিধান পালন করেন। তাই দ্বীন পালন করতে খুব একটা অসুবিধা হয় না বরং সকলেই যথেষ্ট সাপোর্ট করে আলহামদুলিল্লাহ। তবে বাসায় সকলেই সম্পূর্ণ রূপে বা পরিপূর্ণ দ্বীন পালন করতে না পারলেও,ইনশাআল্লাহ পালন করার জন্য সকলেই সর্বাস্থায় চেষ্টা করে চলি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ছোট থেকে নামাজ পড়তাম, তবে পুরোপুরি ৫ওয়াক্ত পড়া হয় যখন থেকে বোরকা পড়া শুরু করেছি। তবে প্রতিদিনই নামাজ পড়া হয় হঠাৎ-সঠাৎ ১/২ওয়াক্ত বাদ পরে গেলে তবে পুনরায় তা কাযা আদায়ও করে ফেলি।। ইনশাআল্লাহ নিয়মিত ৫ওয়াক্ত আদায়ের চেষ্টায় আছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল্লাহ যতদিন পড়ার তৌফিক দান করেন পড়তে ইনশাআল্লাহ চেষ্টা করি। সাধারণত সপ্তাহে ১/২ ওয়াক্ত নামায কাযা হলে পুনরায় কাযা আদায় করে ফেলি ইন শা আল্লাহ। অযুর বিশিষ্ট কারণ হলে ব্যতিক্রম।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি। আলহামদুলিল্লাহ মোটামুটি পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? জি না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি মনে করি সৃষ্টিকর্তা এক, আল্লাহ ব্যতীত অন্য কেউ নয়। অন্য কাউকে স্বীকার করাও অনুচিত নাহলে শিরকে অন্তর্ভুক্ত হয়। তাই আমি আল্লাহ ব্যতীত অন্য কাউকে বিশ্বাস করি না। কিন্তু মাজারে কবর জিয়ারত করা যায়।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১।রিয়াদুস সালেহীন ২। শামায়েলে তিরমিজি ৩। আর-রাহীকুল মাখতুম ৪। আরিফ আজাদ সহ এবং অন্যান্য ইসলামিক লেখকদের আত্নশুদ্ধি মূলক বই পড়েছি আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১। আল্লামা আনোয়ারুল হক সাহেব দা.বা. ,২। মাওলানা মামুনুল হক দা.বা., ৩। শায়েখ আহমদুল্লাহ হাফি.।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ★শখ : বিভিন্ন রকমের বাহারি রান্না করার, করিও মাঝে মধ্যে যখন যেটা মন চায় সেটাই রান্না করি। আমার অনেক শখ রান্না করা কিংবা টুকিটাকি কাজের মাঝে গুনগুন করে তেলাওয়াত করার। শখের বশে আবার ক্যালিগ্রাফিও করা হয় তবে ছবি দেখে দেখে। ★পছন্দ-অপছন্দ : সব চাইতে তেলাওয়াত শুনতে পছন্দ করি। কেন যেন তেলাওয়াত শুনলে আমার মন কেমন করে এক অন্য রকম প্রশান্তি পাই আলহামদুলিল্লাহ। রান্না করতে পছন্দ করি, প্রচুর পরিমাণে নাশীদ/ গজল শুনতে পছন্দ করি, বড় বড় ইসলামিক লেকচারারদের নসিহত মূলক কথা শুনতে পছন্দ করি ভালো লাগে খুব,ঘুরাঘুরি, বাহিরের খাবার ভালো লাগে ইত্যাদি আরও নানান কিছু। পছন্দই অধিকাংশ অপছন্দ নেই তেমন। ★রুচিবোধ : চুপচাপ কম কথা বলা,অতিরিক্ত ফাহেসা কথাবার্তা বলা ভালো লাগে না, জনসমাগম এড়িয়ে চলা,কোলাহল মুক্ত নীরব পরিবেশে থাকা, ইসলামিক ওয়াজ নসিহত কথা-বার্তা শোনা, অন্যকে সাহায্য-অসহযোগিতা করা। ★স্বপ্ন : আমার স্বপ্ন/ইচ্ছা একটাই রবের প্রিয় বান্দা হওয়া এবং নবীর উম্মতের মতো খাঁটি মুসলিমাহ উম্মাহ হওয়া। দ্বীনি খাদেমা হতে চাই,দুনিয়াবী মোহ-মায়া থেকে দূরে যেয়ে দ্বীন পালন করতে চাই, ফেতনাহীন পরিবেশ থেকে বাঁচতে চাই। এই কারণে একজন অর্ধেক দ্বীনি হাতের প্রয়োজন যার লেবাস একজন পরিপূর্ণ দ্বীনদারের মতো। যথাসম্ভব দ্বীন পালন করে এবং আমাকে সহায়তা করবে সম্পূর্ণ রূপে সম্পূর্ণভাবে। যে আমাকে আমার মতো করে বুঝতে চেষ্টা করবে এবং আমার পাশে থাকবে সব সময়।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলেঢালা বোরকা, নিকাব এবং হাত-পা মোজা ব্যতীত অন্য কোন পোশাক পরিধান করা হয় না।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? করোনাকালীন সময় থেকে (২০২১ সাল)।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি। আলহামদুলিল্লাহ মেনে চলতে চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? দেখি বা শুনি বলতে মোবাইল স্ক্রোলিং করতে করতে ভিডিও এসে গেলে হঠাৎ-সঠাৎ দেখা হয়ে যায়। তবুও আমি এসব থেকে যথাসম্ভব দূরে থাকতে চেষ্টা করি ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি না।
পেশাগত তথ্য
পেশা মাদ্রাসা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ যেহেতু আমি একজন শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি একটি মহিলা মাদ্রাসায় খেদমত করার তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ।
মাসিক আয় প্রতিষ্ঠান - দারুন নাজাত মহিলা মাদ্রাসা, সদর ময়মনসিংহ এবং পাশাপাশি টিউশনও পড়ানো হয়। ৬,০০০টাকা আলহামদুলিল্লাহ শতভাগ হালাল ইনকাম।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আমি বিয়ে করতে চাচ্ছি শুধু একটিই কারণ দ্বীন পূরণ করতে আর আল্লাহর সন্তুষ্টি লাভ করতে।আমার ইচ্ছা একটাই একজন পরিপূর্ণ অর্ধেক দ্বীন যার হাত ধরে আমি দ্বীন পালন করতে পারব। আর যিনি আমাকে দ্বীন পালন করতে উদ্ধুদ্ধ করবে,আগ্রহী হতে সহায়তা করবে, সব সময় আমার পাশে থেকে অনুপ্রেরণা দিবে। যার ধার্মিকতা এবং দ্বীনদিতার জন্য আমাকে মানসিক প্রশান্তি দিবে। আল্লাহর প্রিয় বান্দী হতে আমাকে সর্বাস্থায় সাহায্য করবে এবং সকল বিধিনিষেধজ্ঞা মানতে সাহায্য করবে। বিবাহ বন্ধনের মতো এত সুন্দর পবিত্র বন্ধন অন্য কিছু আমি দেখিও না আর হতেও পারে না। ইন শা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাকে এমন এক নেয়ামত দান করবে বলে আমি সেই প্রত্যাশা রাখছি। এই পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে আমাদের উভয়ের মাঝে মানসিক প্রশান্তি মিলবে। এই বন্ধনের ধায়ায় আমাদের মাঝে মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা বারাকাহ ও রহমত দান করবে। জীবনের প্রতিটি পাঠে আমাদের নানান কিছু শিক্ষা গ্রহণের মাধ্যম হবে। ইন শা আল্লাহ এই পবিত্রতার মাধ্যমে একটি দ্বীনি আদর্শ পরিবার গঠন হবে আমি আশা রাখছি। স্বামী হিসেবে পাবেন একজন সুশীল ঘরোয়া স্ত্রী এবং ভবিষ্যৎ সন্তানেরা পাবে একজন লজ্জাশীলা মা। আর যিনি আমাকে বিয়ে করবেন উনিও আমাকে আমার মতো করে বুঝবেন আর ভাববেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-35
উচ্চতা ৫'৪" থেকে যে কোনো।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজ, মাওলানা, মুফতী কিংবা মুহাদ্দিস।
জেলা ময়মনসিংহ কিংবা ঢাকায়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসার শিক্ষক,ইমাম, মুয়াজ্জিন কিংবা অন্য যেকোনো দ্বীনের খেদমতে নিযুক্ত ।
অর্থনৈতিক অবস্থা আমাকে যিনি বিয়ে করবেন উনাকে বিত্তবান শ্রেণির মানুষ হতে হবে না।খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই মধ্যবিত্ত, তবে শর্ত একটা প্রযোজ্য ১০০% হালাল উপার্জন হতে হবে।নিত্যদিন চলার মতো অর্থনৈতিক অবস্থা থাকলেই হবে।❝ আলহামদুলিল্লাহ❞
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
১। ৫ওয়াক্ত নামাজি হতে হবে। চোখের হেফাজতকারী, দানশীল(যার মাঝে কৃপণতার কোনো বৈশিষ্ট্য প্রকাশ পাবে না),যত্নশীল,দায়িত্বশীল,সচেতন ব্যক্তিত্বসম্পন্ন,সততা এবং ন্যায় নিষ্ঠাবান বিবেক ওয়ালা। ২। একজন নবীর উম্মতের যে যে বৈশিষ্ট্য থাকা লাগে সেই সব সুন্নাহভিত্তি চলাফেরা কাজ-কর্ম হতে হবে। ৩। ১০০% হালাল উপার্জনকারী হতে হবে। ( খুব বেশি অর্থ সম্পদের প্রয়োজন নেই মধ্যবিত্ত হলেও আলহামদুলিল্লাহ চলবে)। ৪। একজন আল্লাহভীরু, আমল আখলাক সম্পন্ন তাকওয়া অবলম্বনকারী হতে হবে। ৫। যিনি স্ত্রীর পর্দার ব্যাপারে অধিক সচেতনতা অবলম্বন করে, স্ত্রীর প্রাপ্য হক পালনে সচেতন। স্ত্রীকে পর্যাপ্ত সম্মানসূচক আচরণ করবে, স্ত্রীর প্রতি সহনশীল, যত্নশীল, স্ত্রীর বিপদে-আপদে পাশে থাকবে, তাকে ভালোবাসাতে হবে যেমনটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য ছিল উম্মুল মুমিনীন মা আয়েশা রাঃ এবং অন্য স্ত্রীদের প্রতি যেমনটা আচরণ তার ছিল । নবীজি (সা.) এর একজন আদর্শ উম্মত হিসেবে এমন বৈশিষ্ট্য থাকাটা আবশ্যক বলে আমি মনে করি। এমনকি আমাকে দ্বীনের পথে চলার জন্য আমাকে দ্বীন পালন করতে সর্বাস্থায় সহযোগিতা করতে হবে। সব চাইতে মূল বিষয় হচ্ছে আমাকে দ্বীনি পরিবেশ করে দিতে হবে পর্দার যথাযথ ব্যবস্থা থাকতে হবে। দ্বীনি পরিবার গঠনের সহযোগিতাকারী এবং দায়িত্বশীল হতে হবে। ৬। ম্যাচিউরড, ধৈর্যশীল ব্যক্তি এবং রাগ নিয়ন্ত্রণকারী একজন ভালো মন-মানসিকতা সম্পন্ন মানুষ। ৭। আমার কওমী লাইনের পড়ার অনেক আগ্রহ তা যথারীতি চালিয়ে যেতে হবে। ৮। পিতা-মাতা অভিভাবক হিসেবে যেমনটা ভূমিকা পালন করেন, ঠিক সেই রকম একজন অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবে। আমার ঠিকবেঠিক,দোষ,ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে তা সংশোধন করিয়ে দিবে। এবং সর্বশেষে ৯। আমার মা-বাবা আমার পরিবারের সঙ্গে যথেষ্ট সম্মানসূচক আচরণ করতে হবে। তাদেরকে অর্থাৎ আমার মা-বাবাকে নিজের বাবা-মায়ের মতো শ্রদ্ধা,সম্মান এবং ভালোবাসাতে হবে। তাদের প্রতিও কিছু হক থাকে তা পালন করতে হবে। আমাকে ঘিরে আমার মা-বাবার কিছু স্বপ্ন আছে তা পালনে সহযোগিতা করতে হবে। চিন্তা নেই তাদের স্বপ্ন পূরণের জন্য আমার পর্দা কিংবা শরীয়াহ্ কোনো বিধান লঙ্ঘন হবে না ইন শা আল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ময়মনসিংহ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12195

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6484

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6515

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5030

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4983

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4986

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন