| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
ছোট থেকেই পড়তাম কিন্তু নিয়মিত ছিলাম না। দ্বীনের বুঝ আসার পর থেকে(আনুমানিক ৫ বছর) নিয়মিত পড়ি আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
সাধারণত যুহরের নামায কাযা হয়ে যায়( ক্লাস,ল্যাব অথবা বাইরে থাকার কারণে)। আর সফররত অবস্থায় ২/৩ ওয়াক্ত। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
নিজের গাফিলতির কারনে এখনও পুরোপুরি শুদ্ধ হয় না। সবচেয়ে বেশি সমস্যা হয় মাদ্দ নিয়ে।আল্লাহ সহজ করুন। তাজবীদ ক্লাসগুলো নিয়মিত না করা এবং প্রাকটিস ক্লাসে করতে না পারার কারণে ঘাটতিগুলো পূরণ করতে পারছি না।এটি আমার জীবনের সবচেয়ে বড় বর্থ্যতা।আল্লাহ সহজ করুন।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
না, নেই আলহামদুলিল্লাহ। চোখে এলার্জির সমস্যা ছিল। বর্তমানে অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ।জানামতে পরিপূর্ণ সুস্থ আছি আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার স্পষ্ট শির্ক।হিন্দুরা তাদের তথাকথিত মূর্তিদের পূজা করে আর মাজার বিশ্বাসীরা কবরে শায়িত ব্যক্তিটাকে পূজা করে।আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১.মুহস্বানাত, ২.পর্দা গাইড লাইন,৩. কুরআন ও হাদিসের আলোকে রাসূল মুহাম্মদ স., ৪. হিজাব আমার পরিচয়, ৫.জীবন যদি হতো নারী সাহাবীর মতো,৬. প্রত্যাবর্তন, ৭.মুমিনের ক্যারিয়ার ভাবনা, ৮.আই লাভ ইউ, ৯.বিয়ে-স্বপ্ন থেকে অষ্টপ্রহর, ১০.দুজন দুজনার, ১১.কুরআন বুঝা সহজ, ১২.আমার শত্রু আমি, ১৩.কুরবানি নিয়ে যত প্রশ্ন,১৪.সেদিন পালাবে কোথায়,১৫.সৌন্দর্য প্রদর্শন, ১৬.কেমন হবে মুমিনের জীবনযাপন, ১৭.বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি ইত্যাদি।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, শায়েখ আহমাদুল্লাহ, খোন্দকার জাহাঙ্গীর রহিমাহুল্লাহ
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
🔹আমি খুবই সাধারণ একজন মেয়ে। আমার জীবনের পরম আরাধ্য বিষয় হলো উত্তম আখলাক, চারিত্রিক বিশুদ্ধতা এবং নৈতিকতা। আমি বিশ্বাস করি জীবনের সার্থকতা প্রাচুর্যে নয় বরং পবিত্রতায়। আড়ম্বরপূর্ণ বিলাসিতার চেয়ে 'অল্পে তুষ্টির' স্নিগ্ধ আভিজাত্যকে শ্রেয় মনে করি। আমি minimalism এ বিশ্বাসী এবং আমার কাছে Quality over quantity'র গুরুত্ব বেশি। মিথ্যা, কপটতা, স্বার্থপরতাকে আমি কেবল বর্জনই করি না বরং সুস্থ মানসিকতা ও রুচির পরিপন্থী মনে করে তা থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখি। আমার জীবনদৃষ্টির মূলে রয়েছে রাসূল(স.) এর আদর্শ এবং জান্নাতি নারীগণের পদাঙ্ক অনুসরণ করে নিজেকে এক অনন্য উচ্চতায় আসীন করা। 🔹4 rules of my life - Sabr,Shukr,Dua,Tawakkul. আমি এই Rules কে নিজের জীবনে প্রতিফলিত করতে চাই ইনশাআল্লাহ। 🔹দ্বীনি জ্ঞানের মহাসমুদ্রে আমি একজন অতৃপ্ত নাবিক। আমার অর্জিত জ্ঞান একদমই যৎসামান্য কিন্তু সেই আলোর প্রতিটি কণা আমার যাপিত জীবনে প্রতিফলিত করতে আমি বদ্ধপরিকর। আমি স্রোতের বিপরীতে হাঁটা এক স্বপ্নচারী; দুনিয়াবি ক্ষুদ্র প্রাপ্তির লোভে ইসলামের শাশ্বত বিধানকে পাশ কাটিয়ে যাওয়ার মতো দুঃসাহস আমার নেই। আমি কুরআনের নূরকে হৃদয়ে ধারণ করতে চাই এবং এমন এক প্রজন্মের ভিত্তি প্রস্তর স্থাপন করার স্বপ্ন লালন করি,যারা বাতিলের দুর্ভেদ্য প্রাচীর ভেঙ্গে হকের নিশান উড়াবে। আখিরাতের পাথেয় সঞ্চয় করাই আমার জীবনের মূল লক্ষ্য। 🔹আমি এক জান্নাতি নীড়ের স্বপ্নচারী, যেখানে সম্পর্কের বুনন হবে পরম শ্রদ্ধা, ভালোবাসা এবং তাকওয়ার পবিত্র সুতোয়।প্রবীণদের স্নেহছায়া এবং ভারসাম্যপূর্ণ যৌথ পরিবার আমার কাম্য। আমি আমার জীবনসঙ্গীর নিকট এক নিরাপদ অরণ্য হতে চাই,যেখানে তিনি খুঁজে পাবেন পৃথিবীর শ্রেষ্ঠ প্রশান্তি। আমি তার আমানত রক্ষায় যেমন পাহাড়ের মত অটল, ঠিক তেমনি তার সান্নিধ্যে হিল্লোলিত এক আদুরে স্নিগ্ধতা হতে চাই। আমার আনুগত্য ও ভালোবাসা কেবল তার জন্যই সংরক্ষিত। তার চোখে আমার জন্য মুগ্ধতা এবং আত্মতৃপ্তি খুঁজে পাওয়াই আমার আমৃত্যু আরাধনা। আমি বিশ্বাস করি স্বামী-স্ত্রীর মধ্যে একে অপরের প্রতি সম্মান, বিশ্বাস,আস্থা,ক্ষমা করার বা ছাড় দেয়ার মনোভাব, তাকে তার মত করে বুঝতে চাওয়ার আকাঙ্ক্ষা এবং ভালোবাসার রসায়নেই এক সাধারণ ঘরও হয়ে উঠতে পারে জান্নাতের টুকরো। 🔹বইয়ের ঘ্রাণ আর সবুজের সান্নিধ্য আমার প্রাণের খোরাক। ফুল,গাছপালা,নির্মল প্রকৃতিতে মানসিক প্রশান্তি পাই। যেই বই পড়ি না কেন চেষ্টা করি তার নির্যাসটুকু দিয়ে নিজের ব্যক্তিত্ব উন্নত করার। সর্বদা নিজের ত্রুটিবিচ্যুতিগুলো খুঁজে খুঁজে self improvement এর চেষ্টা করছি। আমি শৌখিন, তবে আমার রুচি বিলাসিতার মোড়কে বন্দি নয়; বরং তা অল্পের মাঝে নান্দনিকতা এবং সৃজনশীলতার ছোঁয়ায় মোড়ানো। লেখালেখি করতে অনেক ভালো লাগে। মুখে কথা বলার থেকে লিখে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। 🔹আমি স্বাস্থ্য সচেতন থাকার চেষ্টা করি।জাঙ্ক ফুড এড়িয়ে সুন্নতি ও স্বাস্থ্যকর খাদ্যাভাসে অভ্যস্ত। ভবিষ্যতে আমার একটি কীটনাশক মুক্ত অর্গানিক ফার্ম করার পরিকল্পনা আছে, যাতে আমার পরিবারকে বিষমুক্ত খাবারের নিশ্চয়তা দিতে পারি। আমি বিশ্বাস করি শারীরিক সুস্থতা ইবাদতের শক্তি যোগায়। বাহ্যিক চটক অপেক্ষা মানুষের ব্যক্তিত্ব, শব্দ চয়ন এবং মনস্তাত্ত্বিক আভিজাত্যই আমাকে বেশি টানে। 🔹আমি নিয়ম ও শৃঙ্খলার নিগড়ে বাঁধা থাকতে ভালোবাসি। নিজের সীমাবদ্ধতা স্বীকারে আমি যেমন অকপট,অন্যের অধিকার রক্ষায় তেমনি অতন্দ্র প্রহরী। পরিস্থিতির আবর্তনে আমি কখনো কঠোর, কখনো কোমল - তবে ভারসাম্যপূর্ণ থাকার চেষ্টা করি। পরিস্থিতির প্রয়োজনে আমি যেমন আপোসহীন 'বাঘিনী' তেমনি একান্ত মানুষজনের কাছে এক সমর্পিত প্রাণ।আমি positive ভাবে চিন্তা করতে পছন্দ করি। কারোর ব্যাপারে জাজমেন্টাল না হয়ে তার পরিস্থিতি বিবেচনা করে তাকে তার মত করে বোঝার চেষ্টা করি। 🔹আমি মূলত নিজের কাছে স্বচ্ছ, Loyal থাকতে চাই। নিজের বিবেকের কাঠগড়ায় নিজেকে আসামি হিসেবে দেখার যেই অপরাধবোধ,সেটা বহন করার মানসিক শক্তি আমার নেই। তবে বাকিদের ক্ষেত্রে ছাড় দেয়া, ছেড়ে দেয়া এবং সেক্রিফাইজ করার মানসিকতা রাখি। 🔹আমি এমন একজন নারী হতে চাই যেনো কোনো পুরুষ আমাকে পেয়ে রবের দরবারে শতবার শুকরিয়া আদায় করে। 🔹আমি বিশ্বাস করি জীবন এক কঠিন পরীক্ষাক্ষেত্র। আর পরীক্ষার হলের পরিবেশ কখনই শিক্ষার্থীর অনুকূলে হয় না। তবে দৃঢ় মনোবল এবং প্রস্তুতি ভালো থাকলে হলের পরিবেশ গরম কিংবা ঠান্ডা, চেয়ার নড়বড়ে কিংবা ভাঙ্গা হলেও সফলতা আসবে ইনশাআল্লাহ। 🔹আমি সেই স্মার্টনেসে বিশ্বাসী যা যুগের স্রোতে হারিয়ে যাওয়া নয়। বরং যুগের বিপরীতে দাঁড়িয়েও নিজের আদর্শকে সমুন্নত রাখা।দিনশেষে আমি সেই প্রশস্ত দুনিয়া ও আখিরাতের প্রত্যাশী যা আমার রব আমার জন্য নির্ধারিত করে রেখেছেন। 🔹জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর উপর তাওয়াক্কুল ও সবরই হলো প্রকৃত মুমিনের পাথেয়। আমি এমন জীবন গড়তে চাই যা কেবল নিজের জন্য নয়, বরং উম্মাহর জন্য এক নীরব অনুপ্রেরণা হয়ে থাকবে। 🔹আমি নিজেকে Flexible রাখার চেষ্টা করি।যাতে যেকোনো পরিবেশ,পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে সহজ হয়।আমার জবান এবং হাত দ্বারা কারোর অনিষ্ট হোক এমনটা কখনোই চাই না। নিজেকে সবসময় বন্ধুসুলভ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি,যাতে কারোর সমস্যাগুলো নির্দ্বিধায় প্রকাশ করতে পারে এবং সাহায্যের প্রয়োজন হলে নিঃসংকোচে বলতে পারে।অন্যের উপকার করা এবং মন ভালো হওয়ার কারণ হতে পারলে মানসিক তৃপ্তি পাই। 🔹নিজেকে এমনভাবে গড়তে চাই যেন আমার সান্নিধ্য কাল হাশরের ময়দানে অন্য কারোর আফসোসের কারণ না হয়।তারা যেন এমনটা ভাবতে না পারে যে 'আমার যদি ওর সাথে বন্ধুত্ব না হতো,আমরা যদি পরিচিত না হতাম; তাহলে হয়তো এতটা লাঞ্ছিত হতাম না'। 🔹অবসর সময়ে রান্না,বই পড়া,শব্দ নিয়ে খেলা, একটুখানি রসিকতা করতে ভালো লাগে। আমি গম্ভীরতা পছন্দ করি কিন্তু আমার কাছের মানুষজনের কাছে আমি বরাবরই হাসিখুশি,ফ্রেন্ডলি থাকার চেষ্টা করি। Risk, Stress নিতে পারি কিন্তু এসব যেন আমার স্বাভাবিক জীবনে তেমন প্রভাব ফেলতে না পারে সে ব্যাপারে আমি খুবই সতর্ক থাকি। জীবনের উত্থান-পতনকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করি। যেকোনো পরিস্থিতি থেকে দ্রুত Move on করতে পারি আলহামদুলিল্লাহ। তবে আমার আত্মসম্মান, চরিত্রের উপর আঘাত সহ্য হয় না। এই ব্যাপারে সহজে আপোস করতে পারি না (ইচ্ছাও নেই ইনশাআল্লাহ) 🔹ছোট বাচ্চা এবং বয়োবৃদ্ধ মানুষদের সাথে খুব সহজে মিশে যাই। বাচ্চা আমার মানসিক প্রশান্তি এবং বয়োবৃদ্ধ মানুষ আমার অভিজ্ঞতার উৎস। 🔹আমি অন্যকে ডমিনেট করতে চাই না। আর আমাকেও কেউ ডমিনেট করুক এমনটাও চাই না।আমাকে বরং একটু বুঝিয়ে বললে বুঝে যাই আলহামদুলিল্লাহ। আমি স্বভাবগতভাবেই অনুগত, বাধ্যগত। ✅আমার সীমাবদ্ধতাঃ ইমাম গাজ্জালী (রহি.)-এর মতে,নিজের দোষ নিজে দেখা অত্যন্ত কঠিন;তাই একজন আন্তরিক বন্ধু বা মেন্টর থাকা প্রয়োজন। যে আয়নার মতো আমাদের ত্রুটিগুলো ধরিয়ে দিবে। আমি এমন একজন সঙ্গী চাই যিনি আমার ভুলগুলো ধরিয়ে দিবেন এবং আমার accountability partner হবেন। আমার গুণ যদি চৌবাচ্চার সমান হয় তো ত্রুটিবিচ্যুতি সাগর সমান হবে। আমার জানা মতে উল্লেখযোগ্য কমতি গুলো- আমি যেকোনো কাজ নিজের সামর্থ্য অনুযায়ী নিখুঁত করতে চাই।সেজন্য খুব দ্রুত কোনো কাজ করতে পারি না। কোনো কাজে সফল হবো কি না সেটা গুরুত্বপূর্ণ নয়।১০০% এফোর্ট দিয়ে কিছু করতে না পারলে আত্মতৃপ্তি আসে না।এটার জন্য অনেক সময় মানসিক অস্থিরতায় ভুগি। একবার কাউকে চরিত্রহীন হিসেবে জানতে পেলে তার প্রতি সম্মান আসে না।অনেক চেষ্টা করছি যাতে এই মনোভাব কন্ট্রোল করতে পারি। ইদানীং রাত জাগার বদঅভ্যাস বেড়ে গেছে। চেষ্টা করছি ব্যস্ততা থাকলেও যেন এটা কমিয়ে আনতে পারি। সবচেয়ে বড় যে সমস্যা - আমি নিজেকে প্রোডাক্টিভ রাখার জন্য অনেক প্ল্যান করি।কয়েকদিন ভালোভাবে মেইনটেইন করতে পারলেও যদি একটু হেরফের হয় তাহলে আবার নফসের ধোঁকায় পড়ে যাই। সহজে মনোবল হারাই না।কিন্তু একবার আত্মবিশ্বাস কমে গেলে মেরুদন্ড সোজা করতে অনেক ভুগতে হয়। আমি একটু কৌতুহলপ্রবন।অনেকসময় এটার জন্য নিজের কাছেই লজ্জিত হই। তোষামোদ করতে পারি না এবং ঘুরিয়ে ফিরিয়ে কথা বলার থেকে স্পষ্ট কথা বলা সহজ মনে হয়।এজন্য মাঝে মাঝে রুঢ় সত্য বলে ফেলে আবার অনুশোচনা হয় যে হয়তো আরেকটু কৌশলে কথা বলা উচিত ছিল। নিজের ত্রুটি সম্পর্কে বলতে গেলে লেখা শেষ হবে না। আল্লাহ আমাকে শুধরানোর সুযোগ দান করুন। আমি perfect কেউ নই।আমি চাই আমার জীবনে যিনি আসবেন তিনি যেন আমার ভালো -মন্দ,দোষ-গুণ সবকিছুই গ্রহণ করার মানসিকতা রাখেন।
|