Profile

বায়োডাটা নং : 5763

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ২″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: (পরে জানানো হবে)
বর্তমান ঠিকানা , ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: ( এলাকার নাম পরে জানানো হবে )। পড়াশোনার জন্য গাজীপুরে আমার মেডিকেলের হোস্টেলে থাকছি।
কোথায় বড় হয়েছেন? ময়মনসিংহ
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? এমবিবিএস
শিক্ষা প্রতিষ্ঠানের নাম একটি বেসরকারি মেডিকেল কলেজ (গাজীপুর)
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য়
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ ডাক্তার ( Professor )
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ শিক্ষিকা ( একটি সরকারি প্রাইমারী স্কুলে আছেন)
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য ১ / বড় ভাই - ডাক্তার, MBBS, BCS, বিবাহিত ★ ভাবী - ডাক্তার, MBBS, BCS ( দুজনের পোস্টিং একই জায়গায় ) ২/ মেজো ভাই - MBBS doctor, অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা- মামারা সবাই ব্যবসায়ী
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ দাদুরবাড়ি গ্রামে আবাদি ফসলের জমি আছে, শহরে ও গ্রামে নিজস্ব বাড়ি আছে। আল্লাহ তায়ালা যেমন দিয়েছেন, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করি। বাবা মা নামাজ পড়েন। ধর্মীয় বিধি বিধান মোটামুটি মেনে চলেন, পর্দা মোটামুটি মেনে চলেন (আল্লাহ তায়ালা তাদের পরিপূর্ণ ভাবে মেনে চলার তাওফিক দান করুন)। বড় ভাই এবং ভাবী প্র্যাকটিসিং মুসলিম। বড় ভাই তাবলীগ করেন (৩ চিল্লা দিয়েছেন) এবং ভাবী পরিপূর্ণ পর্দা করেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালা আমাকে আমার বড় ভাইয়ের মাধ্যমে দ্বীনের রাস্তায় আসার সৌভাগ্য দান করেছেন। পর্দার গাইডলাইন, বাসায় পর্দার পরিবেশ সৃষ্টি করা, ইলম অর্জন, ইবাদতের নিয়মকানুন সম্পর্কে জানা ইত্যাদি সবকিছুই প্রাথমিকভাবে বড় ভাইয়ের কাছ থেকে আমার শেখা। আলহামদুলিল্লাহ আল্লাহ ﷻ আমাকে খুবই শান্তিপূর্ণ একটি পরিবেশে বড় হওয়ার তৌফিক দিয়েছেন। সবার কনিষ্ঠ সদস্য ও একমাত্র কন্যাসন্তান হওয়ায় আমার ছোটবেলা থেকে যেমন আদরের কোনো কমতি ছিল না, তেমনি জায়গামতো শাসনও করা হয়েছে। পারিবারিক ভাবে আমাদের আদব খুব ভালোভাবে শেখানো হয়েছে। তাই কারো সাথে ঝগড়া না করা, বড়দের সাথে বেয়াদবি না করা, মা বাবাকে সম্মান করা, কারো ক্ষতি না করা, কেউ বিপদে পড়লে সাহায্য করা ইত্যাদি আমরা ছোটবেলা থেকে খুব গুরুত্ব দিয়ে মেনে এসেছি। আমার পরিবারে মাহরাম নন মাহরাম মেনে চলতে কারো কোনো সমস্যা হয়না..বাসায় আমি এবং ভাবী পরিপূর্ণ পর্দা মেইনটেইন করি, আত্মীয়ের বাসায় গেলেও তারা আমাদের পর্দার জন্য পরিবেশ তৈরী করে দেন আলহামদুলিল্লাহ। দূরে কোথাও সফরের ক্ষেত্রে অথবা আমার হোস্টেলে যাওয়া আসার ক্ষেত্রে মাহরাম ছাড়া যাওয়া আসা করা হয় না। এক্ষেত্রে আমার বাবা এবং ভাইয়েরা তাদের মূল্যবান সময় আমার জন্য ব্যয় করে থাকেন, আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি, আলহামদুলিল্লাহ। আনুমানিক ৬ বছর যাবত
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত নামাজ কাযা হয় না। তবে কখনো ঘুমের কারণে ফজর কাযা হয়ে যায়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চশমা পড়ি (-৮ D পাওয়ারের), এছাড়া আমার জানামতে তেমন উল্লেখযোগ্য কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার হলো বুজুর্গ ব্যক্তিদের কবর। পুরুষ মানুষ সেখানে জিয়ারত করতে পারে। কিন্ত সিজদাহ করা বা মানত করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১/ সীরাতে মুস্তফা সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ২/ আমার আম্মা, ৩/ আহকামুন নিসা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা তাকী উসমানী, মাওলানা তারিক জামিল, মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ★ শখ-পছন্দ-রুচিবোধ: • খুব সাধারণ জীবনযাপন করা। • আত্মশুদ্ধির চেষ্টা করা। • একা অথবা ফ্রী থাকলে সেই সময়টাতে প্রোডাক্টিভ কিছু করা। • বই পড়া। • ঘর গোছানো। • লিখালিখি করা ( ডায়েরী লিখি )। • ছবি আঁকা ( প্রাণীর ছবি ছাড়া) । • সময়ের কাজ সময়মতো করা। ( চেষ্টা করি ) • সবমসময় হাসিখুশি থাকা। • রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ যথাসম্ভব মেনে চলা। • চা-কফি পান করা। • নতুন কোনো রান্নার রেসিপি দেখে এক্সপেরিমেন্ট করতে করতে কিছু রান্না শেখা হয়েছে, যদিও পড়াশোনার চাপে প্রতিদিন রান্না করার সুযোগ বা ইচ্ছা হয় না। • অবসরে পরিবারের সবার সাথে সময় কাটানো এবং গল্প করা। আমার কাছের মানুষদের সাথে সুখ-দুঃখের কথা শেয়ার করতে পছন্দ করি। ★অপছন্দ: - আমি সোশ্যাল মিডিয়া ( ফেসবুক, ইন্সটাগ্রাম...) ব্যবহার করিনা। দ্বীনের বুঝ হবার পর থেকে নিজের ছবি তোলা থেকে বিরত থেকেছি। আমার নিজের জন্য এসব অপ্রয়োজনীয় মনে করি। তবে আমার স্মার্টফোন ব্যবহার করতে হয় কিছু প্রয়োজনে। - মাজহাবের ক্ষেত্রে বাড়াবাড়ি অথবা ছাড়াছাড়ি পছন্দ করিনা, আমি হানাফি মাজহাব অনুসরণ করি, এবং বাকিসব মাজহাবকে সম্মান করি। - ছেলে-মেয়ে ফ্রী মিক্সিং, ফরজ ইবাদতে ওজরবিহীন শিথিলতা এবং যা কিছু হারাম, সে সবই আমি অপছন্দ করি। - সব ধরণের মানুষের সাথে মিলেমিশে চলতে পারি, তবে অহংকারী, মিথ্যুক এবং ফেমিনিস্টদের থেকে দূরত্ব বজায় রেখে চলি। ★ স্বপ্ন : - মেডিকেলে পড়ে যা-কিছু শিখছি সেটাকে ইবাদতে এবং সাদাকায়ে জারিয়াহ হিসেবে কাজে লাগাতে চাই। জানিনা কতটা করতে পারবো, তবে নিজের ক্যারিয়ার গড়ার চেয়ে এরকম কিছু করার প্রতিই ইচ্ছা বেশি। মেডিকেলে পড়ার জন্য খুব ডেডিকেটেড ছিলাম না, আমার স্বপ্ন ছিলো জেনারেল পড়াশোনা সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে পরিপূর্ণ পর্দার সাথে দ্বীনি ইলম অর্জন করা এবং তদনুযায়ী আমল করে আল্লাহ তায়া’লার সন্তুষ্টি অর্জন করা। আমার আব্বু আম্মুর ইচ্ছা ছিলো আমাকে ডাক্তার বানানোর, তাই একটা প্রাইভেট মেডিকেলে ভর্তি করে দিয়েছে। মন না মানলেও অনেক কষ্টে এখানে সারভাইভ করতে হচ্ছে । আমি রেগুলারিটি মেইনটেইন করে পড়াশোনা করছি, রেজাল্ট সন্তোষজনক হয় আলহামদুলিল্লাহ। তাই এতো পরিশ্রমকে অবশ্যই কাজে লাগাতে চাই। একজন দ্বীনদার ডাক্তার হিসেবে নিজের যেটুকু দ্বায়িত্ব থাকবে সেটুকু পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আশা করি হয়তো আমি কখনো নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পারবো, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে দ্বীনের জন্য উৎসর্গ করে দিতে পারবো, ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত-পা মোজা সহ নিকাব পরি ( বেশিরভাগ সময় চোখ ঢেকে চলি)
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৬ বছর যাবত।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি, আলহামদুলিল্লাহ। অনলাইন এবং অফলাইনে কঠোরভাবে মেইনটেইন করা হয়। প্রোপার পর্দা শুরু করার পর থেকে আজ পর্যন্ত আল্লাহর রহমতে কোনো গাইরে মাহরামের সাথে অতি প্রয়োজন না পড়লে কথা বলা হয়নি। ছেলে ক্লাসমেট বা কাজিনদের সাথে একদমই কথা বলিনা। থার্ড ইয়ার থেকে যেহেতু ওয়ার্ডে ক্লাস থাকে, জেনারেল এক্সামিনেশন বা অন্যান্য এক্সামিনেশনে এখন পর্যন্ত ( টিচারদের সাথে যুদ্ধ করে হলেও ) পুরুষ বডিতে এক্সামিনেশন করিনি এবং ভবিষ্যতেও এটা মেইনটেইন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না। সুযোগ হয়নি এখনো। তবে সুযোগ পেলে ইচ্ছা আছে দাওয়াতি কাজের সাথে যুক্ত হওয়ার।
পেশাগত তথ্য
পেশা MBBS/BDS শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ ৩য় বর্ষ, একটি বেসরকারি মেডিকেল কলেজে। কোনো পেশার সাথে যুক্ত নই।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি, আলহামদুলিল্লাহ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? অর্ধেক দ্বীন পূরণের জন্য। রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "বান্দা যখন বিবাহ করে, তখন সে তার অর্ধেক দ্বীন পূরণ করে নেয়। অতএব অবশিষ্ট অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। " চরিত্রের হেফাজতের জন্য, সুন্নাহ পালনের জন্য। দ্বীন পালনের জন্য একজন উপযুক্ত সঙ্গী পাওয়ার জন্য এবং নবীজি ﷺ এর উম্মতের সংখ্যা বৃদ্ধির নিয়তে বিইযনিল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-30
উচ্চতা ৫'৫"- ৫'১১"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা এমবিবিএস
জেলা ময়মনসিংহ, ঢাকা বা এগুলোর আশেপাশে কোথাও ( অন্য সমস্ত বিষয় পছন্দ হলে জেলা নিয়ে কোনো সমস্যা নেই )
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ডাক্তার / এমবিবিএস শিক্ষার্থী
অর্থনৈতিক অবস্থা উচ্চবিত্ত, উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
যদিও কোনো মানুষই শতভাগ পারফেক্ট না, তবুও নবীজি ﷺ এর উম্মত বা একজন দ্বীনদার জীবনসঙ্গীর থেকে নিম্নোক্ত কিছু গুণ আশা করা যায়... ★আল্লাহর হক্বের প্রতি সচেতন, আল্লাহর বান্দাদের হক্বের প্রতি সচেতন, ★ আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকিদাহ সম্পন্ন। ★ হানাফি মাজহাবের অনুসারী এবং সকল মাজহাবের প্রতি সম্মান পোষণ করেন। ★তাক্বওয়াবান। ★তাবলীগ বা দ্বীনি মেহনতের সাথে যুক্ত। ★ কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নন। ★রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাহ মেনে চলেন ★শান্ত মেজাজের এবং বন্ধুত্বপূর্ণ স্বভাবের । (বাচাল স্বভাব, চিৎকার চেচামেচি, অতিরিক্ত জেদ আমার পছন্দ না), ★পরিশ্রমী, দায়িত্বশীল, বিচক্ষণ, সবাইকে সম্মান করেন, হারাম থেকে কঠোরভাবে বিরত থাকেন, ★ রাগ নিয়ন্ত্রণ করতে পারেন। ★নিজের চরিত্র ও দৃষ্টির হেফাজত করে চলেন। ★ফরজে আইন পরিমাণ ইলম আছে এবং ইলম অর্জনের প্রতি আগ্রহ আছে। ★ মসজিদ এবং হক্কানি আলেম-উলামাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করেন। ★ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করেন। ★ সুন্নতি দাড়ি আছে, ( তাতে কোনোপ্রকার কাঁটছাট বা স্টাইল করেন না ) ★ শার্ট-প্যান্ট না পরার, বেশভূষা ও চালচলনে কাফিরদের অনুসরণ না করার, অনলাইন -অফলাইন- আত্মীয়স্বজন-কর্মস্থলে ফ্রী মিক্সিং এভোয়েড করার যথাসাধ্য চেষ্টা করেন। ★ দেনমোহর, ভরণপোষণ এবং স্ত্রীর হক্বের বিষয়ে ওয়াকিবহাল। ★পরিবারের সদস্যরা দ্বীনদার এবং পর্দানশীল। ( কেননা একটা পরিবারে সদস্যরা নিজেরা পর্দা না করলে, আমার পর্দার ক্ষেত্রে সাহায্য কতটুকু করতে হবে বুঝতে পারবেননা, নিজের বাসায় যেভাবে পর্দার পরিবেশ সৃষ্টি করেছিলাম সেভাবে স্বামীর বাড়ি গিয়ে করতে গেলে ভুল বোঝাবুঝি অথবা মনোমালিন্য হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।) আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় --- ★ আমার পর্দা রক্ষার ১০০% গ্যারান্টি দিতে হবে। ★ অশান্তি বা ঝামেলা লেগে থাকা পরিবারে যেতে আগ্রহী নই, যেহেতু আমার নিজের পরিবারে শান্তিপূর্ণ পরিবেশে বড় হয়েছি আলহামদুলিল্লাহ। ★ পাত্রী দেখতে চাইলে ছবি চাওয়া যাবেনা। ★ পাত্রী দেখতে আসলে পাত্র ব্যতীত অন্য কোনো পুরুষ আসা যাবেনা। ★ প্রস্তাব দেয়ার ক্ষেত্রে সব রুলস এবং ভদ্রতা বজায় রাখতে হবে। [ বি.দ্র : উপরোক্ত বিষয়গুলো ভালো করে পড়ে, চিন্তা করে, ইস্তেখারা করে তারপর পছন্দ হলে প্রস্তাব পাঠাবেন। প্রতারণা করার বা মানতে না পারার মানসিকতা থাকলে দয়া করে প্রস্তাব পাঠাবেন না ( যদি পাঠান তাহলে আল্লাহর কাছে এর জবাব আপনাকে দিতে হবে ) ] ~ রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, " যার চরিত্র ও দ্বীনদারি তোমাদের কাছে সন্তোষজনক, এমন কেউ বিয়ের প্রস্তাব নিয়ে এলে তার সাথে বিয়ে সম্পন্ন করে দাও। যদি তা না করো, তবে জমিনে ফিতনা ও ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। "
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ময়মনসিংহ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12195

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6484

বয়স
25 বছর
উচ্চতা
৪′ ১১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6515

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৪″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ময়মনসিংহ সদর, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5030

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হালুয়াঘাট, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4983

বয়স
20 বছর
উচ্চতা
৪′ ৬″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4986

বয়স
25 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন