Profile

বায়োডাটা নং : 5731

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1996
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ জানা নেই
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শাহজাদপুর। ভাটারা।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: শাহজাদপুর। ভাটারা।
কোথায় বড় হয়েছেন? ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাকমীল
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? ঢাকার স্বনামধন্য একটি মহিলা মাদ্রাসা তবে পাবলিক প্রোফাইলে আগেই ব্যক্তিগত সব তথ্য প্রকাশ করতে চাচ্ছিনা।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ নিজের ছোট মাদ্রাসায় পরিচালক। ও ব্যবসা আছে ছোটখাট। আব্বুর বয়স হবায় এখন আর ব্যবসা সেভাবে করেন না।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য সবাই মাদ্রাসায় পড়েছেন। দুইজন আলেম হয়েছেন। হিফজ করেছে সবাই। বিবাহিত ও যার যার আলাদা সংসার এখন।
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য সব বোনেদের বিয়ে হয়েছে। বাচ্চা আছে। সবাই মাদ্রাসায় পড়ুয়া।
চাচা মামাদের পেশা চাচা নেই। মামাদের ও বয়স হয়েছে। নিজেদের ফ্লাট ও দোকান +হোটেল ভাড়ায় চলছেন। আলাদা করে উল্লেখ করার মত কিছু পাচ্ছিনা।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় নিজেদের বাড়ী ও দোকান আছে। গ্রামেও ঘর আছে। সামাজিকভাবে উচ্চবিত্ত ও সম্মানিত। তবে আব্বু এখন বয়সের কারণে আয় উপার্জন সেভাবে করতে পারেন না বরং ঋণগ্রস্ত এবং আয়ের চেয়ে ব্যয় বেশি হয়ে গেছে মাদ্রাসা চালানো সহ আরো কারণে। এখনকার অবস্থা অনুযায়ী মধ্যবিত্ত বলতে হয়।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? ভাই বোন সবাই মাদ্রাসায় পড়েছেন এবং বাবা আলিম। তাই পর্দা ও দ্বীন মানার পরিবেশ অবস্থা ছোট হতেই আছে। আমাদের সব নারীরাই পর্দা করেন। এবং নিজেদের ঘরে গাইরে মাহরামের ঢুকার সুযোগ নেই।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ। কত বছর ধরে এটাও মনে নেই। অনেক বছর ধরেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ঘুমের চাপে বা অন্য কারণে কখনো এক ওয়াক্ত কাজা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? চোখে চশমা পড়ি। সহজে ভুলে যাই এছাড়া বলার মত কোন স্থায়ী রোগ জানা নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? বিদআত ও ভ্রান্ত কার্যক্রমের জায়গা।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দুনিয়াবিমুখ শত মনীষী। চিন্তাপরাধ। যেমন ছিলেন তারা।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আশরাফ আলী থানভী রহ:। মুফতী ত্বকি উসমানী হাফি:। মাওলানা মানজুর মেঙ্গল হাফি:।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন স্বপ্ন ও লক্ষ্য কুরআনের সাথে জীবন পার করা। দ্বীনের খেদমতে জীবন পার করা। উত্তম স্ত্রী ও মা হতে পারা। আল্লাহর দ্বীনের পথে উৎসর্গ করার জন্যেই সন্তান জন্ম দিতে পারা। নির্দিষ্ট করে স্বপ্ন লিখলে খুব আমলদার কেও মনে হতে পারে তাই সব লিখছিনা। আমার মনে হয় বিয়ের জন্য সব স্বপ্ন নেক নিয়ত বলে দেয়ার মানে নেই। আমাদের ভালো স্বপ্ন নেক নিয়ত বিশেষভাবে আল্লাহর জন্যেই হওয়া উচিত। কাওকে মুগ্ধ করতে নয়। ব্যক্তিগতভাবে হাসিখুশি, মিশুক, চঞ্চল, নরম মনের মানুষ। বয়স ও অভিজ্ঞতার কারণে বুঝজ্ঞান আছে স্বভাবতই এবং দ্বীনের জন্য সিরিয়াস মানুষ কিন্তু এর বাইরে এখনো কিশোরী বয়সে আটকে থাকা পরিবারের ছোট মেয়ে। সহজে ক্ষমা করতে পারা, অল্পতে সন্তুষ্ট থাকতে পারা, শোকরগুজার থাকার চেষ্টা করি। সহজতা সরলতা যথাসাধ্য পজিটিভ মেন্টালিটি রাখার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। এমন কিছু গুণাবলী আল্লাহ প্রদত্ত বলতে হয় আলহামদুলিল্লাহ । চাইলেও খুব দুনিয়াবিমুখ হতে পেরেছি তা বলব না কিন্তু অপচয় ও বিলাসিতা পছন্দ করিনা। অন্যের কল্যানকামী হওয়া, সাহায্যের চেষ্টা করা। যথাসাধ্য বিবাদ এড়িয়ে মিলে চলতে পছন্দ করি। নিজের ভুলত্রুটি, গাফলতি, অহেতুক সময় অপচয় নিজের সহ্য হয়না এখন আর। নিজেকে পুরোপুরি সংশোধন করে সময় গুলাকে যথাসাধ্য অপচয় কম করে কাজে লাগাতে আল্লাহর সাহায্য চাওয়া, দুয়া ও চেষ্টায় আছি। আরেকটা ব্যাপার হলো এখানে ওজন একদম নির্দিষ্ট করে লিখতে হয় তাই শেষবার যখন মেপেছি সেটাই লিখেছি কিন্তু এখন ২/৩ কেজি বাড়তেও পারে। অনেকদিন মাপা হয়না। আমি আমার দিক হতে যা জানি সে অনুযায়ী ই সত্য তথ্য দেয়ার চেষ্টা করেছি। এবং এখানে অপশন এর জায়গায় ফর্সা ও উজ্জ্বল শ্যামলা দুটো অপশন এর একটা লিখার সুযোগে ফর্সাই সিলেক্ট করেছি৷ কারণ ফর্সার কাছাকাছি বা ফর্সা বলা যেতে পারে এটা সত্য। অন্যটা সঠিক হতো না। আর মাঝামাঝি কিছু লিখা বা ব্যাখ্যা করার কোন অপশন তো নেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা ও হাত পা মোজা সহ নিকাব পরি বাইরে যেতে।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? অনেক বছর আগে হতেই। কত বছর আগে মনে নেই।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না। আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? অনলাইনে যথাসাধ্য দ্বীনি দাওয়াতের কাজ করা হয় নারীদের মাঝে।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ কুরআন হিফজ করছি আলহামদুলিল্লাহ। অনলাইনে একটি একাডেমিতে পড়া দিচ্ছি গত বছর থেকে। হিফজের পরিমাণ কম ই। হাফেজা টাইটেল পাওয়ার আশায় যেহেতু পড়ছিনা তাই আজীবন কুরআনের শিক্ষার্থী থাকতে চাই ইনশাআল্লাহ। হিফজের কথা উল্লেখ করতাম না কারণ কোন মানুষের বাহবা পাওয়া বা কারো কাছে পছন্দনীয় হতে বা বিয়ে হতে বা দুনিয়াবি কোন প্রাপ্তির জন্য হিফজ করছিনা আসলে। তাই উল্লেখ করাটাও অস্বস্তিকর লাগে। কিন্তু উল্লেখ করা দরকারী এজন্য যে, এই ক্ষেত্রে অবশ্য ই জীবনসঙ্গীর সাপোর্ট /সহযোগিতা করা সুযোগ দেয়ার মেন্টালিটি থাকাটা দরকারী নাহয় বিবাহিত জীবনে হিফজ চালিয়ে যাওয়া অনেক কঠিন হতে পারে।
মাসিক আয় নেই।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? পবিত্র জীবনযাপন করার জন্য সহায়ক হিসেবে বিয়েটা গুরুত্বপূর্ণ। বিয়ে নিজের চরিত্র হেফাজত, ইবাদত ও গুরুত্বপূর্ণ সুন্নত পালনের নিয়তে করা উচিত। 🌷
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-32
উচ্চতা অন্তত ৫-৫ হলে ভালো হয়।
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল পড়ুয়া হলে অনার্স-মাস্টার্স পাস হলে ভালো এবং তা ফ্রিমিক্সিং নেই এমন কোথাও করলে ভালো। মাদ্রাসা পড়ুয়া হলে অন্তত মাওলানা হতে হবে।
জেলা ময়মনসিংহ। ফরিদপুর, বরিশাল বাদে অন্য কোন জায়গার হলে ভালো হয়। কারণ আব্বু গ্রামের বাড়ী এসব জায়গায় হলে মানা করে দিতে দেখা যায়।।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা আমাদের সাথে মানানসই হবার মত পেশা যেমন মাদ্রাসায় শিক্ষকতা। বা হালাল কোন ব্যবসা বা ফ্রি মিক্সিং মুক্ত কোন জব।
অর্থনৈতিক অবস্থা অন্তত মধ্যবিত্ত হতে হবে যাতে কুফু মিলে। পরিবার আর্থিক স্বচ্ছলতা চাইবে বা মেয়েকে নিয়ে রাখার মত পরিবেশ অবস্থা দেখবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহভীরুতা। দ্বীন মানার প্রবল চেষ্টা। আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসা ও কুরআনের প্রতি অনেক ভালোবাসা ও নিয়মিত পড়ার চেষ্টা বিশেষভাবে প্রত্যাশা করি। অবশ্য ই সুন্নতি দাড়ি ও বাইরে পাঞ্জাবী পরার অভ্যাস থাকতে হবে। কোন আল্লাহওয়ালা আলিমের সুহবত সান্নিধ্যে আসা যাওয়ার চেষ্টা থাকতে হবে। সালাফদের জীবনী তাদের নিয়ে বই পড়ার চেষ্টা থাকলে ভালো। দ্বীনের প্রয়োজন পরিমাণ জ্ঞান বুঝ থাকতে হবে এবং আল্লাহভীরু আলিমদের মুহাব্বতকারী হতে হবে, ঢালাওভাবে আলিম বিদ্বেষী বা মাওলানা সাদপন্থী হওয়া যাবেনা। পরিবারে পর্দার সাথে রাখার ব্যবস্থা থাকতে হবে। এবং বিশেষভাবে আমার হিফজের ক্ষেত্রে সাপোর্ট সহযোগীতা আশা করি এবং এটা অন্যতম শর্ত। ✅ আর হ্যা কাফেরদের দেশে প্রবাসী হওয়া যাবেনা। দ্বীনের জন্যে গাইরতবান হওয়াটা গুরুত্বপূর্ণ। হালাল উপার্জন এর ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা কাম্য। আর অনিয়ন্ত্রিত রাগ বা অতিরিক্ত রাগ। পরনিন্দা গীবতের অভ্যাস। রাগ উঠলে বাজে কথাবার্তা বলা। অহেতুক কুধারণা/ সন্দেহের অভ্যাস। অহংকার। অন্যকে ট্রল ও তুচ্ছতাচ্ছিল্য এর অভ্যাস আমি খুব অপছন্দ করি বা মেনে নিতে পারবোনা তাই জানানো জরুরী মনে হলো। যিনি আমার সম্মানিত অভিভাবক হবেন উনার অবশ্য ই উত্তম আখলাকের অধিকারী হবার দরকার আছে মনে করি। একিসাথে বুঝদার সহনশীল ও ম্যাচিউরড হবার দরকার আছে দায়িত্বশীল পুরুষ হিসেবে। পুরুষ হয়েও দুনিয়াবি ব্যাপারে অতিরিক্ত আবেগী ও অনেক ভীতু হওয়া। খুব সেন্সিটিভ হওয়া, অল্পতেই ভুল বুঝা বা বকাঝকা করা এসব অপছন্দ করি সত্যি বলতে। জীবনসঙ্গীর প্রতি প্রবল বিশ্বাস ভরসা, বন্ধুত্বপূর্ণ মনোভাব, সাধারণভাবে পজিটিভ মেন্টালিটি, আন্তরিকতা, সহজতা ও জীবনের আসল লক্ষ্য উদ্দেশ্য এর প্রতি মনোযোগী ও চিন্তিত হবার মত মানুষ দরকার। দ্বীনের জন্য আবেগী নরমদিল হওয়া। আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চাওয়া পুরোপুরি হেদায়াত চেয়ে যাওয়ার মত কেও হওয়াটা দরকারী মনে করি। দানশীল এবং আল্লাহর শুকরগুজার বান্দা হবার খুব চেষ্টা ও থাকার দরকার আছে মনে করি। ⚫ বিশেষ করে এখনো যদি নাটক সিনেমা গান দেখার অভ্যাস থাকে ও জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টাই না থাকে। কুরআন নিয়মিত পড়া না হয়। বিলাসী জীবনযাপনের ইচ্ছে থাকে। মানুষের মাঝে সুনাম নাম ধাম কামাতে সেলিব্রেটি হতে দ্বীনি কিছু করার ইচ্ছে থাকে বা এজন্য লিখালিখি বা বক্তৃতা দেয়া অভ্যাস থাকে তাইলে অনুগ্রহ করে যোগাযোগ করবেন না। আর ইলম যোগ্যতা পরিচিতি সম্পদ বাহ্যিক লেবাস সবি আছে কিন্তু ইন্টারনেটে বা মোবাইলে বাজে কিছু দেখার অভ্যাস থাকা বা এই অভ্যাস ও অন্তরের লাগাম রাখতে না পারা হতে বিকৃত মেন্টালিটির কেও হলে অনুগ্রহ করে মোটেও যোগাযোগ করবেন না। আমি মোটেও পারফেক্ট নই বা অনেক আমলদার হতে পেরেছি তা ও বলবোনা ইভেন আমার নিজের প্রাতিষ্ঠানিক পড়াশোনার কিতাবি ইলম এতদিনে অনেক ভুলে গেছি এবং নিজের কমতি নিয়েই দু:খে থাকি কিন্তু ব্যাপার হলো ছোট হতেই ইসলামি কিতাবাদী পড়ার অভ্যাস, জ্ঞানী আলিম সালাফদের কিতাবাদী পড়া ও দ্বীনি দুনিয়াবি অনেক কিছু ই জানাশোনার সুবাদে একান্ত ই আল্লাহর অনুগ্রহে অনেক কিছু বুঝি বা জানি। অন্তরের রোগ নিয়তের সমস্যাও টের পাই সহজে। তাই উত্তম আখলাক, ভালো মনমানসিকতা ও যথাযথ বুঝজ্ঞান ম্যাচিউরিটি অর্থাৎ সঠিক ইলম ও হিকমাহ এর গুরুত্ব বেশি আমার কাছে। একটা ব্যাপার না বললেই নয় ফ্যামিলি দেখতে মোটামুটি পছন্দসই হওয়া ও মানানসই উচ্চতাকে প্রাধান্য দেয় সব সময়। তারপর দ্বীনদারিতা আমল পরিবার ইত্যাদি খোঁজ নেয়। আব্বু আম্মুর পছন্দসই মনে না হলে সে প্রস্তাব সাধারণত আমার পর্যন্ত আসেনা। আমার কাছে তেমন সুন্দর হওয়ার কোন শর্ত নেই কিন্তু নিজের কাছে ভালো লাগতে হবে এটা একটা ব্যাপার বটে। বিয়ের ক্ষেত্রে সব খোজখবর নেয়ার পর পারিবারিকভাবে দেখার পর একে অপরকে পছন্দ না ই হলে ভালো না ই লাগলে বিয়ে করার পক্ষপাতী নই আমি। এজন্য পরে সমস্যা হতে দেখেছি। দেখে পছন্দ করার সুযোগ তো শরীয়ত এমনিই এমনিই রাখেনি এর গুরুত্ব আছে অনেকের ক্ষেত্রেই। তাছাড়া বিয়ে নিয়ে এত তিক্ত অভিজ্ঞতার কথা জানি এবং এত এত হাফেজ আলেমদের মাঝে ও প্রকৃত দ্বীনদার আল্লাহভীরু দায়িত্বশীল স্বামী পাওয়া এত কঠিন হয়ে গেছে যে স্রেফ দ্বীনদার ভেবে সবকিছু ছাড় দেয়ার মত মানসিকতা এখন আর নেই। দ্বীনের জন্য অনেক আবেগ আছে কিন্তু বাহ্যিক দ্বীনি লেবাস আর সার্টিফিকেট ও পদবী পরিচিতি দেখেই আবেগী হইনা। আর আমি ভালো করেই জানি ছেলেদের কাছে স্ত্রীর বয়স কম হওয়াটা কেন গুরুত্বপূর্ণ এবং তা আসলেও কেন যুক্তিযুক্ত। কিন্তু আল্লাহর অনুগ্রহে আমি কোন কোন ক্ষেত্রে অন্যান্য মেয়েদের মত মেন্টালিটির নই তাই আমার কাছে হাসবেন্ডের বয়স কিছুটা কম বা বরাবর হওয়াটা সমস্যার মনে হচ্ছেনা। বরং ছেলেদের অধিক বয়স পর্যন্ত বিয়েবিহীন থাকাটা নানা কারনেই সমস্যাদায়ক জানি তাই অধিক বয়সী কাওকে বিয়ের আগ্রহ সেভাবে নেই আসলে। বয়স এজন্যেই নির্দিষ্ট করে দেয়া আরেকটা ব্যাপার হলো আব্বু সাধারণত আলেম ই চান। কিন্তু দ্বীনদার ও অন্যান্য দিকে পছন্দনীয় হলে জেনারেল পড়ুয়া কারো ক্ষেত্রেও রাজি হতে পারেন জানানোতেই বায়ো লিখা। এক্ষেত্রে পড়াশোনা কেমন হতে হবে এমন কিছু উনি জানান নি। কিন্তু এখানে নির্দিষ্ট করে না লিখলে বায়ো এপ্রুভ হয়না। আর আমি নিজে সহশিক্ষার পুরোপুরি বিরোধী কিন্তু আমি যেমন চাই তেমন দ্বীনদারিতা আলিমদের মাঝে পাওয়া কঠিন হয়ে যাওয়া ও যারা আছেন তারা সাধারণত দ্রুত ই বিয়ে করেন সব মিলিয়ে ই জেনারেল পড়ুয়া হলেও সত্যিকারেই দ্বীনদার বুঝদার অনেকে আছেন জেনে বিয়েতে আগ্রহী হওয়া এক্ষেত্রে সমস্যা হলো কোন লাইনের পড়াশোনা ই ঠিকমত না করলে ম্যাচিউরিটির দিক হতে আমার সাথে ম্যাচ হবে কিনা জানিনা বা ফ্যামিলি ই কি বলবে জানিনা। সব মিলিয়ে ই অনার্স-মাস্টার্স এর কথা লিখা। কিন্তু জেনারেল এ কিছু পড়ে পরে দ্বীনি লাইনে নিয়মতান্ত্রিকভাবে শর্ট কোর্স করলেও এক কথা। মোট কথা ছেলেদের পড়াশোনা কোন না কোন লাইনে নিয়মতান্ত্রিকভাবে করার দরকার আছে মনে হয় (সাধারণত) আর জানানোর আছে যে, আব্বুর কিছু বিষয়ে উনার মনমত বাছবিচার এর প্রবণতা আছে এবং উনার পছন্দ না হলে আমাদের কিছু করার থাকেনা। এবং উনি বিয়ের ব্যাপারে গুরুত্ব দিতেন না তাছাড়া অনেক কারণে রিজেক্ট করেছেন আমার আর আপুর ক্ষেত্রে একিসাথে মেয়েদের প্রতি ওভার প্রটেক্টিভ। সব মিলিয়ে ই বিয়ে কঠিন হয়ে গেছে। বয়স বুঝা যায়না আল্লাহর অনুগ্রহে কিন্তু এজন্যেই কিনা জানিনা মেয়ের বয়স আব্বুর কাছে গুরুত্বপূর্ণ মনে হয়না যা বুঝি। সব মিলিয়ে বিয়ের ক্ষেত্রে পরিবারের প্রতি কোন প্রত্যাশা রাখিনা এখন আর। আমার নিজের চেষ্টা হিসেবে এবং এক ভাই চাচ্ছিলেন দিতে তাই এখানে বায়োডাটা দেয়া। এখানে বায়ো দেয়ার দ্বারা বিয়ে হবে এমন কোন কথা নেই তাই এত প্রত্যাশা অনুযায়ী পাত্র পাওয়া যাবে কিনা সেটা নিয়ে কারো চিন্তিত হবারো কিছু নেই। আমি একমাত্র আল্লাহর উপর ভরসা করি তিনি যখন চাইবেন মিলিয়ে দিবেন। জীবন আল্লাহর জন্যেই। তাই তাকদীরের ফায়সালা যাই হোক দুনিয়ার জীবনে আমি একমাত্র আল্লাহর মুখাপেক্ষী ও শুকরগুজার থাকতে চাই। 🔷 যদি কেও যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আল্লাহর শপথ করেই নিজের ব্যাপারে জানিয়ে বায়োডাটা লিখে ইমেইল এ পাঠাবেন অনুগ্রহ করে। বিশেষ কোন শর্ত আছে কিনা। কোন বিষয়টা মানতে পারবেন না। পছন্দ অপছন্দ উল্লেখ করেই দিবেন অবশ্য ই। আমি আগাতে চাইলে সেক্ষেত্রে আমার এক ভাই যোগাযোগ করবেন এবং খোজখবর নিবেন। আগেই ভাইকে ফোন দেয়া ফায়দাজনক মনে হয়না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন