| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ।কবে থেকে পড়ছি স্পষ্ট মনে নাই,খুবসম্ভবত 2013 বা 2014.এর আগে সম্পূর্ণ নিয়মিত ছিলাম না। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কখনো কখনো সপ্তাহে ফজর ১/২বার হয়,কখনো আলহামদুলিল্লাহ সপ্তাহে ১ওয়াক্ত ও হয়না। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
জ্বি আলহামদুলিল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
মায়োপিয়ার সমস্যা আছে(মাইনাস পাওয়ারের চশমা পড়তে হয়)।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
কবরকে সিজদা করতে,পাকা করতে,বাতি জ্বালাতে রাসুল ﷺ কঠোর নিষেধাজ্ঞা দিয়ে গেছেন।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা,চিন্তাপরাধ,সাম্রাজ্যের ত্রাস,তিনিই আমার রব,সীরাহ,তিনিই আমার প্রাণের নবী,আয়নাঘর,বায়তুল্লাহর মুসাফির,কলবুন সালীম ইত্যাদি প্রিয় বইয়ের একাংশ।বাংলা সাহিত্য তথা রবীন্দ্রনাথ,নজরুল,ফররুখ,বিভূতি-ভূষণ সহ ইত্যাদি অনেকের বইই পড়েছি কিন্তু মূলত আমি ইসলামি বই পড়ি এবং সংগ্রহ করি।প্রায় দু'শর মতো কালেকশন আছে আমার।আমি পিডিএফ পড়তে, কালেকশনও পছন্দ করি,এটা প্রায় ৩০০ হবে।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
আবুল হাসান আলি নদভী রহিঃ,আব্দুস সালাম চাটগামি রহিঃ,জুনায়েদ বাবুনগরী রহিঃ।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
সহজ-সরল,নির্ঝঞ্ঝাট জীবনযাপন করতে পছন্দ করি।কারো সাথে সাতে-পাঁচে যাই না,সবার সাথেই ভালো ব্যবহার আর বন্ধুসুলভ আচরণ করি।অল্পতে কারো প্রতি দুর্বল হয়ে পড়ি।ওয়ালিদাইনের তো বটেই,দুবংশের বড় বিধায় একটু বেশিই আদুরে,নরম স্বভাবের,একটু হলেই ভেঙে পড়ি,বকা দিলে মন খারাপ করে ফেলি। হায়াবোধ প্রখর এবং প্রগাঢ় রাখার চেষ্টা করেছি সবসময়।ইন্ট্রোভার্ট কিন্তু কারো সাথে আইডিওলজি,মেন্টালিটি ম্যাচ করলে খুবই ভালোভাবে মিশতে পারি।ফ্রেন্ড বা পরিচিত অনেকেই আমার থেকে পরামর্শ নেন,বা আমার কাছে সমস্যার সমাধান চান।আল্লাহ তার অনেক বান্দাকে আমার উসিলা দিয়ে সাহায্য করছেন এটা খুবই আনন্দের।আল্লাহ তার বান্দাকে আমার কাছে সমস্যাটা বলার চিন্তা দেন,আমি মনে করি এটাও আল্লাহর রহমত।আল্লাহ যদি না চান তো আল্লাহর কোনো বান্দার মাথায় আমার নাম আসার কথা না। ঝগড়া করা,কথা লাগানো,চিল্লাচিল্লি অপছন্দ করি,এড়িয়ে চলি।রাসুল ﷺ কে উত্তম চরিত্রের পরিপূর্ণতা প্রদানের জন্য প্রেরণ করা হয়েছে,আমিও তাই উসওয়াতুন হাসানাহকে ধারণ করতে চাই। বই পড়তে,বাগান করতে,বোন,বান্ধবীদের সাথে গল্প করতে পছন্দ করি।ক্রাফটিং করতে তথা নতুন জিনিস বানাতে ভালো লাগে।নতুন কিছু শিখতে ভালো লাগে।ইউটিউবে ক্রাফটিং,গার্ডেনিং টিউটোরিয়াল দেখি।কখনো কখনো মুহতারমা আম্মিজানের সাথে রান্নার ভ্লগ দেখি।কেক বেকিং & decoration ও পছন্দ করি।ঘুম ভালোবাসি। যেহেতু বলেছি যে আমি রাজনীতির হালচালের খোজ রাখি সেহেতু আমার অবস্থান ক্লিয়ার করতে চাচ্ছি। আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গির মূল পার্সপেক্টিভ হচ্ছে কিভাবে, কিসে,কোন পদক্ষেপে/প্রভাবে মুসলিম উম্মাহ ভালো থাকবে।এছাড়া দুনিয়া,রাজনীতি জাহান্নামে গেলেও আমার কিছু না।গণতন্ত্রকে শরীয়াহ দৃষ্টিকোণ ছাড়াও বাস্তবিকভাবেও কেমন খাপছাড়া মনে হয়।আমি মনে করি একমাত্র খিলাফাহই হতে পারে এই উত্তপ্ত দুনিয়ার জন্য বরফ শীতল রুহআফজা। একটুখানি লেখালেখি করি,পরিবার,বন্ধুদের অনেকেই উৎসাহ দেয়,ভবিষ্যতে বই প্রকাশের ইচ্ছা আছে।বইয়ের সংগ্রহকে আরো এনরিচড করতে চাই।জীবনের শেষদিন পর্যন্ত একটু একটু করে হলেও হিফজের সাথে লেগে থাকতে চাই।সিএসই রিলেটেড কিছু প্রোজেক্ট নিয়ে ইনফিউচার কাজ করার প্ল্যান আছে।বলা যেতে পারে IT উদ্যোক্তা হওয়ার ইচ্ছা আছে।মুসলিম নারী এবং শিশুদের নিয়ে কিছু করার ও প্ল্যান আছে বিইযনিল্লাহ।সবচেয়ে বড় প্ল্যানিং হচ্ছে বায়তুল্লাহ যাওয়া।আল্লাহ তৌফিক দিলে ইসলামি ইমারাত অফ আফগানিস্তানে মসজিদে আকসার আদলে তৈরী করা মসজিদে মোল্লা ওমার রহিঃ ভ্রমণে যাওয়া।সবই সাইড রোল!আমি নারীরূপের প্রত্যেকটা ক্ষেত্রে শাইন করতে চাই।মৃত্যুর পরও সুবাস ছড়াতে চাই।
|