Profile

বায়োডাটা নং : 565

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল ফর্সা
ওজন ৫৪ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নতুন বাজার, ভাটারা থানা। বর্তমানে ঢাকায় আমাদের নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছি।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: নতুন বাজার, ভাটারা থানা। বর্তমানে ঢাকায় আমাদের নিজস্ব বাড়িতে স্থায়ীভাবে বসবাস করছি।
কোথায় বড় হয়েছেন? বাবার চাকরির সুবাদে শৈশব ও বেড়ে ওঠা লক্ষ্মীপুর, কুমিল্লা এবং ঢাকায়। পরবর্তীতে পরিবারসহ ঢাকায় স্থায়ীভাবে বসবাস করছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ ব্যবসা
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ ব্যবসা
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? মার্কেটিং
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সিদ্ধেশ্বরী গার্লস কলেজ বিশ্ববিদ্যালয়,ঢাকা।
পাসের সন ২০২৫
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ক্যাডারের সিনিয়র কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে অবসরপ্রাপ্ত।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী।
আপনার কতজন ভাই আছে? ২ জন
ভাইদের তথ্য - বড় ভাই: টেক্সটাইল ইঞ্জিনিয়ার। একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে সিনিয়র মার্চেন্ডাইজার হিসেবে কর্মরত। বিবাহিত; স্ত্রী গৃহিণী। - ছোট ভাই: রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা (জার্নালিজম) বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। বর্তমানে খাস ফুড লিমিটেডে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে কর্মরত। বিবাহিত; স্ত্রী গৃহিণী।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য -বড় বোন: ইডেন মহিলা কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন। বিবাহিত -ছোট বোন: ২০২৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি উত্তীর্ণ হয়েছে। বর্তমানে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থী।
চাচা মামাদের পেশা চাচা (২ জন): দুই চাচাই যুব উন্নয়ন অধিদপ্তরে সরকারি চাকরিতে কর্মরত। মামা (৬ জন): বড় মামা: এক্সিম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নাসা গ্রুপে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে অবসরপ্রাপ্ত। মেজো মামা: কাতার এয়ারওয়েজে সিনিয়র পাইলট হিসেবে কর্মরত। সেজো, চতুর্থ ও পঞ্চম মামা: ঢাকায় নিজ নিজ ব্যবসা ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ছোট মামা: একটি ইন্স্যুরেন্স কোম্পানিতে ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) হিসেবে কর্মরত।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থা স্বচ্ছল ও সম্মানজনক। বাবার চাকরি এবং ভাই-বোনদের পড়াশোনার প্রয়োজনে বর্তমানে আমরা ঢাকায় নিজেদের বাসায় স্থায়ীভাবে বসবাস করছি। এছাড়া গ্রামের বাড়িতে, রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে এবং ঢাকায় পারিবারিক জমি রয়েছে। ছোট ভাইয়ের কোম্পানিতে আব্বুর বিনিয়োগ রয়েছে, আলহামদুলিল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ রয়েছে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে দ্বীনের ওপর চলার চেষ্টা করি। আমি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি এবং দ্বীনের মৌলিক বিধানগুলো মেনে চলার চেষ্টা করি। আমার বাবা ছাত্রজীবন থেকেই তাবলিগের মেহনতের সঙ্গে সম্পৃক্ত এবং এখনও নিয়মিত সময় দেন। আমার দুই ভাইও তাবলিগের কাজে কিছু সময় ব্যয় করেছে। আমাদের পরিবারে নিয়মিত তালিম হয়, তাবলিগের তালিমের পয়েন্টে যাওয়া হয় এবং আমার আম্মুও মাসতুরাতে সময় দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মা-বাবা ছোটবেলা থেকেই আমাদের নামাজ, পর্দা, হালাল-হারাম, আদব-আখলাক ও মাহরাম-নন মাহরামের বিধান মেনে চলার ব্যাপারে উৎসাহ ও তারগীব দিয়ে আসছেন। পরিবারের সবাই এসব বিষয়ে সচেতন থাকার চেষ্টা করেন। আলহামদুলিল্লাহ, আমার মা-বাবা ২০১৭ সালে পবিত্র হজ পালন করেছেন। এছাড়া ২০২৬ সালে আমার বাবা ও বড় চাচা পুনরায় পবিত্র হজ আদায় করেছেন। সর্বোপরি, আমাদের পরিবারের সবাই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দ্বীনের ওপর চলার আন্তরিক চেষ্টা করেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। ১০বছর বয়স এবং ছোটকাল থেকেই নামাজ পড়া হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাজা হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ। কিছুটা ভুল হতে পারে। তাই ঠিক করার ইচ্ছা আছে ও চেষ্টা করি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? নাই, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারকেন্দ্রিক যেসব শিরক, বিদআত ও শরিয়তবিরোধী কার্যক্রম প্রচলিত আছে, সেগুলো সমর্থন করি না এবং সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মেয়েদের সুন্দর জীবন, নারী তুমি বেহেশতের রানী, আহকামে জিন্দেগী, ফাযায়েলে আমল
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আহমাদ উল্লাহ, মাওলানা রেজাউল করিম আবরার, মুফতি মুস্তাকুন্নবি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন শখ ও পছন্দ মানুষের মন-মানসিকতা, পরিবেশ ও পরিস্থিতির উপর নির্ভরশীল। আমি রান্না করতে এবং পরিবারের সদস্য ও প্রিয়জনদের নিজ হাতে রান্না করে খাওয়াতে ভালোবাসি। অবসর সময়ে ইনডোর প্ল্যান্টসের পরিচর্যা, ক্রাফটিং এবং পরিপাটি ও রুচিশীলভাবে ঘর গুছিয়ে রাখতে ভালো লাগে। আল্লাহ তাআলার সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে পর্দার বিধান মেনে জীবনযাপন করার চেষ্টা করি। ভবিষ্যতে জীবনসঙ্গীর সঙ্গে ইসলামের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানসমূহ পর্দার সঙ্গে ভ্রমণ করা এবং একসাথে ওমরা ও হজ আদায় করার ইচ্ছা রয়েছে, ইনশাআল্লাহ। অতিরিক্ত জাঁকজমকের চেয়ে আমি সরলতা, পরিচ্ছন্নতা, পরিমিত জীবনযাপন এবং ভালোবাসা, পারস্পরিক সম্মান ও মানসিক প্রশান্তিতে ভরা পারিবারিক পরিবেশকে বেশি মূল্য দিই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব ও হাত পা মোজা পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? ৮ বছর যাবৎ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? এভয়েড করার চেষ্টা করি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আলহামদুলিল্লাহ, তাবলিগের তালিমে অংশগ্রহণের চেষ্টা করি এবং বাসায় নিয়মিত তালিমের চেষ্টা করি। নিজের সামর্থ্য অনুযায়ী দ্বীনের দাওয়াত পৌঁছে দেওয়ারও চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ বাসার নিকটবর্তী মহিলা পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় শিক্ষিকা হিসেবে কর্মরত আছি। সেখানে নির্ধারিত সময়ে শিক্ষাদানের দায়িত্ব পালন করি। আলহামদুলিল্লাহ, দ্বীনি পরিবেশে শিক্ষার্থীদের পড়ানোর সুযোগকে আল্লাহর পক্ষ থেকে একটি নেয়ামত মনে করি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টি অর্জন, ঈমানের পরিপূর্ণতা লাভ এবং রাসূল (সাঃ)–এর সুন্নত পালনের উদ্দেশ্যেই বিয়ে করতে চাই। বর্তমান ফিতনাপূর্ণ সময়ে নিজেকে পবিত্র রাখা, হালালভাবে জীবন পরিচালনা করা এবং দুনিয়া ও আখিরাতে একজন নেক সঙ্গীর সঙ্গে আল্লাহর পথে চলাই আমার মূল উদ্দেশ্য। আমার কাছে বিয়ে শুধু ভালোবাসার সম্পর্ক নয়; বরং পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, দায়িত্ববোধ, ত্যাগ, বোঝাপড়া ও সহযোগিতার ওপর প্রতিষ্ঠিত একটি পবিত্র অঙ্গীকার। এমন একটি সম্পর্ক, যেখানে সুখ-দুঃখে একে অপরের পাশে থেকে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে একসঙ্গে জান্নাতের পথে চলার চেষ্টা করা হয়, ইনশাআল্লাহ।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 27-30
উচ্চতা ৫'৫"-৫'৮"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা কমপক্ষে অনার্স/স্নাতক সম্পন্ন। ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অন্যান্য সম্মানজনক পেশায় প্রতিষ্ঠিত।
জেলা কুমিল্লা বা চাঁদপুর জেলার হলে ভালো। তবে ঢাকায় স্থায়ীভাবে বসবাসকারী বা ঢাকায় প্রতিষ্ঠিত হলে অন্যান্য জেলার প্রার্থীও বিবেচ্য।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সম্মানজনক ও স্থিতিশীল পেশায় কর্মরত, অথবা নিজস্ব হালাল ও সম্মানজনক ব্যবসায় প্রতিষ্ঠিত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ-মধ্যবিত্ত, সচ্ছল বা উচ্চবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আল্লাহর কাছে এমন একজন জীবনসঙ্গী কামনা করি, যিনি আল্লাহভীরু, দ্বীনদার, সৎ, আমানতদার ও উত্তম চরিত্রের অধিকারী। পাঁচ ওয়াক্ত সালাত আদায়ে যত্নশীল, সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করেন এবং হালাল-হারামের ব্যাপারে সচেতন থাকেন। বিশেষভাবে সুদ ও অন্যান্য হারাম বিষয় থেকে নিজেকে সর্বোচ্চ দূরে রাখার চেষ্টা করেন। তিনি যেন ধৈর্যশীল, দায়িত্ববান, বিচক্ষণ ও আত্মসম্মানবোধসম্পন্ন হন। পরিবার, বিশেষ করে মা-বাবার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল থাকবেন এবং আত্মীয়তার সম্পর্ক রক্ষায় সচেষ্ট থাকবেন। আমি এমন একজন সঙ্গী প্রত্যাশা করি, যিনি স্ত্রীর প্রতি যত্নশীল, দয়ালু ও সম্মানজনক আচরণ করেন। পারস্পরিক আলোচনা ও বোঝাপড়ার মাধ্যমে সংসার পরিচালনায় বিশ্বাসী, মতের অমিল হলেও অপরের মতামতকে সম্মান করেন এবং যেকোনো পরিস্থিতিতে একে অপরকে বোঝার চেষ্টা করেন। সর্বোপরি, এমন একজন মানুষ চাই, যিনি শুধু দুনিয়ার সুখ-দুঃখের সঙ্গীই নন; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের পথে একে অপরের সহযোগী হয়ে দুনিয়া ও আখিরাতে উত্তম সঙ্গী হওয়ার আন্তরিক চেষ্টা করবেন, ইনশাআল্লাহ।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1662

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1675

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1692

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1613

বয়স
40 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #3398

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #1542

বয়স
21 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন