| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার ছোটবেলা থেকেই শখ আমার একজন দ্বীনদার আহালিয়া হবে, যাকে দেখলে আমার আমলের শখ তৈরি হবে ঈমান বৃদ্ধি হবে, যে আমাকে প্রতিটা আমল করতে সাহায্য করবে, আমার একটা শখ বা ইচ্ছা বলতে পারেন প্রত্যেকদিন ফজরের নামাজের পরে আহালিয়ার কোলে মাথা রেখে তার কন্ঠে কোরআন তেলাওয়াত শোনার ইচ্ছা, বাচ্চাদের খুব বেশি পছন্দ করি, আমার অনেক আগে থেকেই ইচ্ছা বা শখ আমার প্রথম বাচ্চা যেন মেয়ে হয় বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা দিবেন সেটাতেই আলহামদুলিল্লাহ, স্বপ্ন তো কতই আছে কিন্তু তার মধ্যে সবচাইতে বড় স্বপ্ন হচ্ছে আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতে পাওয়ার স্বপ্ন, জানিনা আমার মত গোনাগারের কি কখনো এই স্বপ্ন পূর্ণ হবে কিনা তবু আশা রাখি দোয়া করি যেন মৃত্যুর আগে অন্তত একবার আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখতে পাই, নরম ভাষায় কথা বলতে পছন্দ করি, হুট হাট রবের সাথে কথা বলতে পছন্দ করি, কোন ঝামেলা পছন্দ করি না সেটা ছোট হোক অথবা বড়, আমি কখনো কাউকে কষ্ট দিতে চাই না আমি নিজে কষ্ট পাই তাতে আমার কোন সমস্যা নেই আমি চাই আমার দ্বারা কেউ যেন কখনো কোন কষ্ট না পায়, আমি কাউকে কোন কথা বলতে গেলে আগে ভাবি এই কথাই সে কষ্ট পাবে না তো যদি দেখি সে কষ্ট পাবে না তাহলে আমি বলি আর যদি দেখি সে কষ্ট পাবে তাহলে সে কথা আমি আমার নিজের মধ্যেই চেপে রাখি বলি না, আল্লাহ তা'আলা আমাকে মাফ করেন, আমি গুনাহগার একজন বান্দা আমার সম্পর্কে বলার মত কোন কিছু নেই, নিজের প্রশংসা করতে নেই তবু এখানে বলতে হচ্ছে তাই বলা, আমি ছোটবেলা থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়ি ছোটবেলা থেকেই তাবলীগের সাথে ইস্তেগামাতের সাথে থাকার চেষ্টা করতাম, আমার ২০১৫ সালে প্রথম এক চিল্লা হয় ২০১৬ সালে তিন চিল্লা পুড়ো হয়, তারপর সৌদি আরবে চলে যাই সেখানে গিয়েও তাবলীগে যাওয়া হয়েছে, আল্লাহ আমাকে চারবার উমরাহ সম্পূর্ণ করার তৌফিক দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, ২০২০ সালে কিছু মানুষের ষড়যন্ত্রের কারণে আমাকে দেশে চলে আসতে হয় একেবারে, দেশে আশার পর ২০২০ সালেও আমার এক চিল্লা পুড়ো হয়েছিল আলহামদুলিল্লাহ আফসোস এটাই আমার আল্লাহর রাস্তায় বের হওয়া শেষ সফর ছিল, ২০২০ সালে আগস্ট মাসের ১ তারিখে আমার বাইক এক্সিডেন্ট হয়, একজন মুরুব্বী কে বাঁচাতে গিয়ে আমি বাসের নিচে পড়ে যাই বাস আমার উপরে উঠিয়ে দেয়, এক্সিডেন্ট এর পর থেকে আমি হাঁটাচলা করতে পারিনা হুইলচেয়ারে চলাফেরা করতে হয়, আমি একটানা দেড় বছর অনেকগুলো হসপিটালে ছিলাম আমার চারটা অপারেশন হয়েছে, ডক্টরদের মতে আমার এটার কোন চিকিৎসা সারা দুনিয়াতেই নেই, আল্লাহ চাইলে সুস্থ হতে পারি তাছাড়া সুস্থ হওয়ার কোন রাস্তা নেই, আমার ফ্যামিলিগত অবস্থা আলহামদুলিল্লাহ ভালো আমি নিজেও একটা ব্যবসা করছি আলহামদুলিল্লাহ, সব সময় চেষ্টা করি গোনাহ থেকে বেঁচে থাকতে কিন্তু পারিনা আল্লাহ সন্তুষ্টির জন্য জীবনে কোন কিছুই করতে পারিনি, আমি জানি না কোথায় কি বলতে হয় আমার কোন কথাই ভুল হলে অথবা আমার কোন কথায় খারাপ লাগলে আমাকে আল্লাহর জন্য যাফ করে দিবেন, শেষ কথা একটাই বলবো যদি আমাকে মন থেকে মেনে নিতে পারেন এবং দুনিয়া থেকে জান্নাত পর্যন্ত একসাথে থাকার ইচ্ছা মন মানসিকতা থাকে তাহলে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম।
|