Profile

বায়োডাটা নং : 5600

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৮০ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সিরাজপুর, চান্দর
বর্তমান ঠিকানা হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: খন্দকিয়া, ইউনুস নগর
কোথায় বড় হয়েছেন? গ্রাম ও ঢাকায় মিলিয়ে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তাখাসসুস
তাকমীল কোন মাদ্রাসা থেকে পড়েছেন? জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ
পাসের সন
ফলাফল lang.
তাখাসসুস কোন মাদ্রাসা থেকে পড়েছেন? আল মারকাজুল ইলমী ঢাকা
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ বৃদ্ধ হওয়ার কারণে এখন কিছু করেন না (পূর্বে কৃষি কাজ করতেন)
আপনার মা কি জীবিত আছেন? না, মৃত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য তিনি আমার বড় ভাই • ঢাকা বাংলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স কমপ্লিট করেছেন। • তিনি বিবাহিত, তার একটি পাঁচ বছরের ছেলে এবং সাত মাসের একটি মেয়ে আছে। • নিজ এলাকায় একটি কমিউনিটি ক্লিনিক আছে। বর্তমানে সেখানে Community Health Care Provider (CHCP) হিসেবে দায়িত্বরত অবস্থায় আছেন। • নিজের দক্ষতা ও বুদ্ধিমত্তার কারনে সামাজিক সকল কাজ, ধর্মীয় অনুষ্ঠান ও এলাকার উন্নয়নের কাজ তার দায়িত্তে সম্পূর্ণ হয়। তবে তিনি কোন রাজনৈতিক দলে যুক্ত নয়।এলাকার মানুষজন তাকে খুব সম্মান করে এবং যেকোনো কঠিন পরিস্থিতিতে তার পরামর্শ নেয়। তিনি সবসময় চেষ্টা করেন সকলের মাঝে ঐক্য ধরে রাখতে এবং শান্তি বজায় রাখতে। তার এই নিঃস্বার্থ সেবা ও সমাজকল্যাণমূলক কাজের জন্য তিনি সকলের কাছে প্রিয় একজন মানুষ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার দাদার পাঁচ সন্তান। • বর্তমানে আমার আব্বা (তিনি মেজো) এবং ছোট চাচা জীবিত আছেন। • ছোট চাচা কুয়েত প্রবাসী। আমার তিনজন মামা • তাদের মধ্যে যিনি বড় তিনি বৃদ্ধ হওয়ার কারণে এখন কোন পেশায় নেই। তার বড় ছেলে পরিবারের দেখাশুনা করেন। • মেজো মামা ইন্তেকাল করেছেন। তার ২ ছেলে বড় ছেলে রাশিয়া প্রবাসী ও ছোট ছেলে রাশিয়া যাওয়ার চেষ্টা করছেন। আগে তিনি সাভার নিউ মার্কেটে ইলেকট্রিশিয়ান ছিলেন। তারা ২ জন পরিবারের দেখাশুনা করেন। • ছোট মামা সৌদি প্রবাসী। তার ২ মেয়ে, তাদের বিয়ে হয়েছে। বড় মেয়ের একজন কন্যা আছে।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ • বর্তমানে পরিবারে বড় ভাই, তার স্ত্রী ও দুটি ছোট বাচ্চা আছে। আমি দূরে থাকায় আব্বা ভাইয়ের সাথে থাকেন। ভাই পরিবার দেখাশোনা করেন ও খরচ চালান। বর্তমানে আমাকে কোনো খরচ বহন করতে হয় না, তবে বিয়ের পর আব্বার খরচের জন্য কিছু টাকা দিতে হবে। • নিজ এলাকায় বাজারের সাথেই নিজেদের বাড়ি করার মত একটি জায়গা আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? • আমার পরিবারে আমি বাতিত সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। সকলে নিয়মিত নামাজ আদাই করেন, তবে পর্দায় পুরোপুরি ১০০% অভ্যস্ত নন। তবে চেষ্টা করেন মাহরাম ননমাহরাম মেনে চলার। • তবে আমি নিজ wife কে নিজের কাছে রাখতে চাই। ফলে পর্দা করায় কোন সমস্যা হবে না ইনশাআল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। নামাজ ফরজ হওয়ার আগ থেকেই আমি নামাজ আদায় করি এবং আলহামদুলিল্লাহ আমি সাহেবে তারতীব এর অন্তর্ভুক্ত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুল্লিলাহ কাযা হয় না
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুল্লিলাহ পারি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, তবে চশমা ব্যবহার করি।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন সিহাহ সিত্তার সকল কিতাব, الإسلام والطب الحديث, প্যারাডক্সিক্যাল সাজিদ, ডাবল স্ট্যান্ডার্ড, সীরাতে খাতামুল আম্বিয়া, আর-রাহীকুল মাখতুম, ভারত অভিযান, খেলাফতে রাশেদা, খেলাফতে বনু উমাইয়া ইত্যাদি অসংখ্য বই পরেছি আলহামদুলিল্লাহ্
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন সাঈদ আহমদ পালনপুরী সাহেব (রহঃ), মুফতি তাকী উসমানী সাহেব, মাওলানা আব্দুল মালেক সাহেব, মুফতি দেলোয়ার হোসেন সাহেব, শায়খ আব্দুর রহমান আল সুদাইস, মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি সাহেব, ড. মিজানুর রহমান আজহারী,
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন • আমি দ্বীন ও দুনিয়ার মধ্যে ভারসাম্য রেখে জীবন পরিচালনায় বিশ্বাসী। নিয়মিত কুরআন তিলাওয়াত, তার অর্থ ও তাফসীর বোঝার চেষ্টা, নিয়মিত কুরআন মুখস্ত করা, হাদিস ও ফিকহ পড়া এবং ইসলামী জ্ঞান চর্চা আমার গুরুত্বপূর্ণ অভ্যাস। দ্বীনি আদব আখলাক, সততা ও আমানতদারিকে জীবনের মূলনীতি হিসেবে মানি। • একই সঙ্গে ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক ডিজিটাল স্কিল শেখার প্রতি আমার আগ্রহ রয়েছে। • আমি আত্ম-উন্নয়নমূলক বই পড়া এবং তার ভিত্তিতে নিজেকে গড়ে তোলা, স্বাস্থ্যকর খাবার গ্রহণের জ্ঞান অর্জন করা পছন্দ করি। এজন্য আমি নিয়মিত বই পড়ি এবং স্বাস্থ্য বিষয়ক ব্লগগুলো অনুসরণ করি। • অবসর সময়ে হাঁটা ও হালকা ব্যায়াম করি, যা আমাকে শারীরিক ও মানসিকভাবে সক্রিয় রাখে। ভবিষ্যতে হালাল পথে আত্মনির্ভরশীল হয়ে পরিবার ও সমাজের উপকার করতে চাই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমার জীবনের প্রধান লক্ষ্য। অপছন্দ: আমি অসততা, সময়ের অপচয়, অলসতা ও দায়িত্বহীনতাকে অপছন্দ করি। মানুষের সঙ্গে অসম্মানজনক আচরণ, অযথা বিতর্ক, মিথ্যা বলা এবং অশালীন কার্যকলাপ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা, পাঞ্জাবি, সালোয়ার, টুপি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে, দাড়ি রাখা ওয়জিব হওয়ার পর থেকেই সুন্নতি দাঁড়ি আছে।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, টাখনুর উপর কাপর পরি। আমি নিজে কখনো টাখনুর নিচে কাপর পরি না এবং টাখনুর নিচে কাপর পরার অভ্যাসও পছন্দ করি না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুল্লিলাহ হ্যাঁ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সোশ্যাল মিডিয়া ইউজ করার সময় অনিচ্ছাকৃতভাবে যেগুলো সামনে চলে আসে
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইমাম ও খতীব এবং বাচ্চাদের কোরআন শিক্ষা দেই।
পেশাগত তথ্য
পেশা ইমাম
পেশার বিস্তারিত বিবরণ • পূর্ণকালীন ইমাম ও খতিব হিসেবে আমি নিয়মিতভাবে পাঁচ ওয়াক্ত নামাজে ইমামতি করি এবং জুমা ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে খুতবা ও বয়ান প্রদান করে থাকি। পাশাপাশি শিশু ও কিশোরদের কুরআন শিক্ষা প্রদান করি এবং টিউশনের মাধ্যমে তাজবিদসহ সহিহ তিলাওয়াত শেখানোর কাজ করে থাকি। • ইমামতির দায়িত্ব পালনের পাশাপাশি আমি সময়ের চাহিদা অনুযায়ী বিভিন্ন আধুনিক দক্ষতা অর্জনে সচেষ্ট। বিশেষ করে ডিজিটাল স্কিল, অনলাইনভিত্তিক কাজ এবং ফ্রিল্যান্সিংয়ের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে নিয়মিত শিখছি ও নিজেকে প্রস্তুত করছি। হালাল উপায়ে আত্মনির্ভরশীলতা অর্জন, পরিবার ও সমাজের জন্য ইতিবাচক অবদান রাখা এবং দ্বীনি দায়িত্বের পাশাপাশি আধুনিক কর্মক্ষেত্রেও নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলাই আমার দীর্ঘমেয়াদি লক্ষ্য।
মাসিক আয় 20000৳
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ্ পারবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দুজনে মিলে আলোচনা করে নেব।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? দুজনে মিলে আলোচনা করে নেব।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের সাথে থাকবে ইনশাআল্লাহ্ ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কোন সম্পদ বা মাল যৌতুক হিসেবে তো দূরের কথা হাদিয়া হিসেবেও তার আশাবাদী নই
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? • ঈমান ও চরিত্র রক্ষার জন্য। বিশেষত আল্লাহ ও তার রাসূলকে (সা.) খুশি করতে। বিয়ে রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামের সুন্নত। বিয়ে মানুষের জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবল একটি সামাজিক বন্ধন নয়, বরং ঈমান ও চরিত্র রক্ষার অন্যতম মাধ্যম। আল্লাহ তায়ালা বিবাহের মাধ্যমে নারী ও পুরুষের মধ্যে পবিত্র সম্পর্ক স্থাপন করার নির্দেশ দিয়েছেন। রাসূল (সা.) বলেছেন, "যখন কোনো বান্দা বিবাহ করে, তখন সে তার ঈমানের অর্ধেক পূর্ণ করে। • বিবাহের মাধ্যমে মানুষ নিজেকে হারাম কাজ থেকে বাঁচাতে পারে এবং শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকতে পারে। এটি চরিত্রকে কলুষিত হওয়া থেকে রক্ষা করে এবং মানসিক শান্তি এনে দেয়। রাসূল (সা.) আরও বলেছেন, হে যুবকেরা! তোমাদের মধ্যে যে বিবাহের সামর্থ্য রাখে, সে যেন বিবাহ করে। কেননা, বিবাহ দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হিফাজত করে। • আল্লাহ ও তাঁর রাসূলকে (সা.) খুশি করার অন্যতম উপায় হলো সুন্নত তরিকায় বিবাহ করা। বিবাহের মাধ্যমে নবীর সুন্নতকে জীবিত রাখা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জন করা যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-23
উচ্চতা 5'-5'4'
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ১) মাদ্রাসা লাইন: হাফেজাসহ কুদুরি বা এর বেশি পর্যন্ত অধ্যয়নকারীনিকে অগ্রাধিকার দেওয়া হবে। অথবা, শুধু কুদুরি বা এর বেশি পড়লেও গ্রহণযোগ্য। ২) আলিয়া লাইন: হাফেজাসহ আলিয়া লাইনে দাখিল বা আলিম পর্যন্ত অধ্যয়নকারীনিও গ্রহণযোগ্য। ৩) জেনারেল লাইন: জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েও যদি কুদুরি পর্যন্ত বা তার বেশি পড়া থাকে এবং বিশুদ্ধভাবে কুরআন পড়তে পারে, তবে তাও গ্রহণযোগ্য হবে।
জেলা ঢাকা, ঢাকার আশেপাশে
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী/আলেমা/হাফেজা/ঘরকন্যা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত/উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ধর্মীয় মূল্যবোধ: দ্বীনি আদর্শে বিশ্বাসী হবেন। নামাজ, পর্দা, কোরআন তিলাওয়াত করা, হালাল ও হারামের বিষয়ে সচেতন এবং ইসলামী জীবনধারা অনুসরণে আগ্রহী হবেন। ব্যক্তিত্ব ও আখলাক: ভদ্র, ধৈর্যশীল ও নৈতিক চরিত্রের অধিকারী হবেন। স্বামীর প্রতি সম্মান বজায় রাখবেন এবং অযথা ঝগড়া বা অশালীন আচরণ থেকে বিরত থাকবেন। পারিবারিক দায়িত্ববোধ: সংসার ও পারিবারিক দায়িত্ব পালনে আন্তরিক হবেন। স্বামীর পেশাগত ও সামাজিক দায়িত্ব বুঝে সহযোগী মনোভাব রাখবেন। জ্ঞানচর্চা ও দক্ষতা উন্নয়ন: নিয়মিত বই পড়া, নতুন নতুন বিষয় শেখা এবং সৃজনশীল কাজ বা কিছু তৈরি করার প্রতি আগ্রহী হবেন। আত্মউন্নয়ন ও শেখার ধারাবাহিকতায় বিশ্বাসী হবেন। মানসিকতা ও দৃষ্টিভঙ্গি: ইতিবাচক ও বাস্তবমুখী চিন্তাধারার অধিকারী হবেন এবং পারিবারিক জীবনে স্থিতিশীল ও সুস্থ পরিবেশ গঠনে আগ্রহী হবেন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সিংগাইর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4892

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4995

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7204

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #11162

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1145

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9398

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সিংগাইর, মানিকগঞ্জ, ঢাকা
মানিকগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন