Profile

বায়োডাটা নং : 558

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা জামালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: মানি গাঁও, লাল বাজার, জামাল গন্জ
বর্তমান ঠিকানা জামালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: মানি গাঁও, লাল বাজার, জামাল গন্জ
কোথায় বড় হয়েছেন? নিজ এলাকায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম কওমী
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা ফযিলত
ফযিলত কোন মাদ্রাসা থেকে পড়েছেন? আল জামেয়াতুত্তায়্যিবাহ খাদিমুল কুরআন মহিলা মাদ্রাসা, জামাল গন্জ।
পাসের সন
ফলাফল lang.
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ বাজারের একজন বিশ্বস্ত ব্যবসায়ি ছিলেন, কাপড়ের দোকান ছিলো তাছাড়া ধানের ব্যবসা ছিলো। আলেমদের সাথে খুব ভালো সম্পর্ক ছিলো, মসজিদ মাদরাসার কমিটির সদস্য ছিলেন। সামাজিক ভাবে খুবই সম্মানিত একজন মানুষ ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৩ জন
ভাইদের তথ্য বড় ভাই বিবাহিত, আলিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে আছেন। যোগ্যতা এইচএসসি দেওয়ার পর মালয়েশিয়া উচ্চ শিক্ষার জন্য গিয়েছিলেন সেখানে একবছর পড়াশোনা করে পরে আর পড়তে পারেন নি। মেজো ভাই বিবাহিত, বাংলামার্ক কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে আছেন। যোগ্যতা অনার্স পাশ। ছোট ভাই আলেম বর্তমানে একজন ফ্রিল্যান্সার ডিজাইনার, অবিবাহিত।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন সবার বড় শিক্ষাগত যোগ্যতা এসএসসি পর্যন্ত তারপর বিয়ে হয়ে যায়, গৃহিণী।
চাচা মামাদের পেশা চাচা সাতজন তারমধ্যে চারজন মৃত। বাকি তিনজনের মধ্যে দুই জন কিছু করেন না সবার ছেলে ইউরোপ থাকে অবস্থা সবারই সচ্ছল। ছোট চাচা আলীম ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে মার্কেটিং অফিসার হিসেবে আছেন, আলহামদুলিল্লাহ সচ্ছল ফ্যামিলি। মামাদের মধ্যে দুজন জীবিত একজন নিজের জমিই দেখাশোনা করেন আরেকজন সুনামগঞ্জ কোর্টের আইনজীবী। আলহামদুলিল্লাহ সবার সচ্ছল ফ্যামিলি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজের দালান বাড়িতেই থাকি,যা অনেক আগে করা হয়েছিলো, এখন নতুন করে ঘর করার ইচ্ছা আছে আমার বিয়ের পর, এখন ঘরে হাত দিলে বিয়ে আরো পিছনে পড়বে,তাছাড়া আরো দুইটা বাড়ির জায়গা আছে, জমি আলহামদুলিল্লাহ যা আছে তা অন্যরা করে, বাজারে নিজস্ব দোকান ছিলো সেটা বর্তমানে ভাড়া দেওয়া হয়েছে। বর্তমানে সময়টা একটু খারাপ যাচ্ছে এর কারণ মেজো ভাই ইতালি যাওয়ার জন্য লিবিয়া গিয়েছিলেন তখন অনেক বড় ক্ষতি হয়েছিল আমাদের। প্রায় ৩২ লাখ চলে গেছিলো তারপরও ইতালি যেতে পারেন নি। তারপর দেশে আনা হয় ঋন যা ছিলো আলহামদুলিল্লাহ শেষ কিছু বাকি যা আমার খালার কাছে সেটাও দেওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে আলহামদুলিল্লাহ ভালোই যাচ্ছে দিন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের দ্বীনি পরিবেশ আমার মা বাবা আলহামদুলিল্লাহ অনেক দ্বীনদার। নন মাহরামের মধ্যে আমার চাচা দুলাভাইর সামনে আমার ভাবিরা যায় তাছাড়া কারো সামনে কেউ যায়না, সবাই দ্বীন মেনে চলার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ। আম্মা আলহামদুলিল্লাহ অনেক দ্বীনদার এই যোগে এসে এমন মা বাবা পাওয়া অনেক গর্বের যা আমরা পেয়েছি। দোয়া করি আল্লাহ সবাইকে পরিপূর্ণ দ্বীনদার বানিয়ে দিক আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ, ২০১৮ সাল থেকে নিয়মিত নামাজ পড়া হয়, ২০১৫ সাল থেকে স্কুল টাইম ছাড়া যেগুলো সময় পাইতাম পড়তাম।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আগে তেমন কাজা হতো না কিন্তু এখন একটু অসুস্থতার জন্য ৩-৪ ওয়াক্ত কাজা হয়ে যায়, তবে পরবর্তীতে আদায় করার চেষ্টা করি।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ কোন রোগ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পূজা করা শিরক, যা আমরা কখনোই পছন্দ করিনা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন মাওয়ায়েজে সিরাজী, হুদাল্লিল মুত্তাকিন, জান্নাত জাহান্নাম, মৃত্যুর আগে ও পরে, এছাড়াও অনেক বই পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শায়খ আহমাদুল্লাহ, ডক্টর জাকির নায়ক, আবু ত্বহা আদনান, মাওলানা তারিক জামিল
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি মানুষটা সাদাসিধে থাকতে পছন্দ করি, সমবয়সীদের সাথে খুব সহজেই মিশে যাই, যাদের সাথে কমফোর্ট ফিল করি তাদের সাথে বেশি মিশি, সবসময় হাসিখুশি থাকতে পছন্দ করি।ঝামেলা হিংসা এগুলো মুটেও পছন্দ করিনা। আমার শখ বলতে বাগান করা, ঘর সাজানো, সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা,বই আমার ইমোশন বেশি বেশি বই পড়া, ঘরে একটা ইসলামিক, শিক্ষনীয় বইয়ের পাঠাগার তৈরি করা। দান করা, ঘুরতে যাওয়া আল্লাহর সৃষ্টি উপভোগ করা। সবথেকে বড় স্বপ্ন হলো রাসুলের সুন্নত অনুসরণ করে মসজিদে বিয়ে করা, বিয়ের পর মহরের টাকায় উমরাহ আদায় করা বিগ ড্রিম।দ্বীনি একটা পরিবার গঠন করা, আমি চাই আমাদের থেকে ভবিষ্যত মুজাহিদ তৈরি হোক, সালাউদ্দিন আইয়ুবি, আবু উবায়দার মতো বীর মুজাহিদ গড়ে উঠুক এরজন্য আমি যতটুকু পারি চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ, তবে এরজন্য চাই একজন দ্বীনদার গায়রতবান মুজাহিদ জীবনসঙ্গী যার থেকে এগুলো আশা করা যাবে, যে নিজেও সবসময় দ্বীনের জন্য নিজেকে বিলাবে আর ভবিষ্যত প্রজন্মকেও সেই শিক্ষা দিয়ে তুলবে।আর কিছু না বলি তবে দ্বীনদার তাক্বওয়াবান গায়রতবান, অকৃপণ, উদার মনের, দানশীল ফ্রেন্ডলি , কেয়ারিং, শিক্ষিত একজন জীবনসঙ্গী চাই যে আমার জন্য না শুধু আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিক্ষিত একটা বাবা হতে পারবে, বাচ্চাদের সঠিক শিক্ষা দিতে যার উদাসীনতা থাকবেনা। আল্লাহ আশা পূরণ করুক আমিন। মেয়ের পরিবার থেকে উপহার আশা করেন এমন কেউ যোগাযোগ করবেন না, আমার ফ্যামিলি দিতে রাজি কিন্তু আমি একটা সোতাও নিতে চাইনা। অনেকেই বলবেন মেয়েদের চাহিদা অনেক বেশি, তাদেরকে একটা কথা বলি, একটা মেয়েকে বিয়ে দিলে সে নিজের বাপের ছায়া ছেড়ে নতুন একটা বাড়িতে যায়, সব মেয়েরা বাপের বাড়ি রাজকন্যার মতো থাকে, আর এই মেয়ে একদিন সম্পূর্ণ অপরিচিত একটা বাড়িতে যায় সবার মন জয় করে চলা, সেই পরিবারের সাথে খাপ খাওয়াতে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। কিন্তু একটা ছেলে বিয়ে করার জন্য ভালো বংশের ভালো পরিবারের ভালো একটা মেয়ে হলেই হয়, আর কিছু লাগে না, তাই মেয়েদের বেলায় এতকিছু দেখতে হয়, যেন বিয়ের পর সে সুন্দর ভাবে থাকতে পারে, বাবার বাড়িতে এসে যেন হাত পাততে না হয়।একটা মেয়ের চলার মতো চাহিদা থাকতেই পারে যেখানে সে কমফোর্ট ফিল করবে, চলতে কোন অসুবিধা হবে না তাকে বুঝার মতো মানুষ থাকবে।যাদের ভালো লাগবে বায়োডাটা পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন। জাযাকুমুল্লাহ খাইর।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বোরকা হিজাব নিকাব সবসময়,মাঝে মধ্যে মোজা পড়া হয়না।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ ২০১৯ সাল থেকে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ ১৯ সাল থেকেই
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ না, এগুলো পছন্দ করিনা তবে মাঝে মধ্যে সি আই ডি দেখা হয় ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না তবে যতটুকু পারি যারা বাসায় আসে তাদের বুঝানোর চেষ্টা করি
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ পেশা বলতে দুই বছর যাবত প্রাইমারি স্কুলের স্টুডেন্টদের প্রাইভেট টিচার হিসাবে আছি, এতটুকুই ।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ফিতনা থেকে বাঁচতে, নিজের দ্বীনকে পরিপূর্ণ করতে বিয়ের কোনো বিকল্প নেই। তাছাড়া বিয়ে রাসুলের সুন্নত, বরকতময় একটা জীবন, যেখানে আল্লাহর রহমত ও বরকত রয়েছে।বেশাক আমি একজন গুনাহগার, প্রতিনিয়ত নিজেকে পরিবর্তন করার চেষ্টা করি, কেউ পরিপূর্ণ গুনাহমুক্ত নয়, নফসের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করতে হয়, এমন কেউ আসুক যে আমাকে আল্লাহর পথে চলতে সাহায্য করবে, আল্লাহর প্রিয় বান্দাদের মধ্যে থেকে একজনকে আমার জীবনে দান করুক, যার হাত ধরে জান্নাতে প্রবেশ করবো।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-29
উচ্চতা ৫'৪-৫'১০
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল হলে সর্বনিম্ন এইচএসসি, আর উর্ধ্বে যা হয়, আর মাদ্রাসা হলে নূন্যতম তাকমীল পাস,তবে দ্বীনদার গায়রবান হওয়া চাই।
জেলা সিলেট সদর, হবিগঞ্জ সদর, সুনামগঞ্জ সদর, শহরে থাকেন এমন হলে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা হালাল বিজনেস, শিক্ষার্থী হলে বাবার অবস্থা ভালো এমন, প্রবাসী হলে ইউরোপ সিটিজেন,(ডক্টর, ইন্জিনিয়ার, চাকুরীজীবী হলেও সমস্যা নেই), দুনিয়ার শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষা থাকতে হবে, আলেম হলেই যে দ্বীনদার এমন কোন কথা নেই। জেনারেল শিক্ষায় দ্বীন মেনে চলে ওরা বেশি ভালো।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, সচ্ছল ফ্যামিলি,উচ্চ মধ্যবিত্ত ।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গী হিসেবে সব আগে বলবো গায়রত থাকা চাই, দ্বীনের পথে চলে পরিবারকেও দ্বীনের পথে রাখতে চেষ্টা করেন, এমন কাউকে চাই, অল্প কথায় রেগে যান এমন না হোক, রাগ সবারই থাকে তবে এত বেশি না হওয়াই ভালো। ঘুরতে পছন্দ করেন বই প্রেমি, ফ্রেন্ডলি, কেয়ারিং, চক্ষু শীতলকারী, ধৈর্যশীল, দানশীল, উদার মনের ঠান্ডা মেজাজের একজন আসুক। দান করতে ভালোবাসেন এমন কেউ আসুক, সবশেষে বলবো উনি আসুক সূরা ফোরকানের ৭৪ নং আয়াতের উসিলা হয়ে যায় হাত ধরে জান্নাতে যেতে চাই। যাকে পাওয়ার পর দ্বীনকে হারানোর কোন ভয় থাকবেনা, যে আল্লাহকে ভালোবাসে এবং আমাকেও ভালোবাসতে শিখাবে, যাকে নিয়ে আদর্শ দ্বীনি পরিবার গঠন করা যাবে, যার ফ্যামিলির সবাই হবে ফ্রেন্ডলি ধার্মিক। অবশ্যই প্রস্তাব পাঠানোর আগে সম্পূর্ণ বায়োডাটা ভালো করে পড়ে নিবেন, যদি কারো ফ্যামিলির মধ্যে ঝামেলা করে এমন মানুষ থাকে প্লিজ যোগাযোগ করবেন না ।এসব আমি ভয় পাই, কুসংস্কার মুক্ত দ্বীনি পরিবেশ, পরিবারের সবাই ধার্মিক ফ্রেন্ডলি, যেখানে চলতে কোন কষ্ট হবে না, যারা আমাকে নিজের মেয়ের মতো রাখবে এমন শশুর শাশুড়ি চাই। শহরের শিক্ষিত পরিবার যারা এসব করে না তাদের থেকে কেউ আসুক। গুছিয়ে কথা বলতে পারিনা তবে নিজের ইচ্ছা শহরে বিয়ে করার গ্রামে সব সুবিধা পাওয়া যায় না, নিজে বড় হইছি বুঝি পড়ালেখা সবকিছুর জন্য শহরে ছোটা লাগে যাদের সামর্থ্য আছে তারা যায় নইলে গ্রামেই থাকতে হয়। ভবিষ্যত প্রজন্মকে সঠিক শিক্ষা দেওয়ার জন্য অবশ্যই ভালো প্রতিষ্ঠান দরকার আর তা শহর ছাড়া হয় না। আল্লাহ যেন এই ওয়েবসাইটের উসিলায় আমার বিয়েকে সহজ করে দেন আর উত্তম জীবনসঙ্গী মিলিয়ে দেন আমীন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

জামালগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5177

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ১″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10438

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ৯″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
জামালগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন