| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ রান্না করা খাওয়া-দাওয়া করা ঘুরতে যাওয়া আত্মীয় স্বজন এবং পরিবারের মানুষের সাথে সময় কাটানো আর আমার স্বপ্ন হচ্ছে পরিবারের সকলের সাথে মিলেমিশে থাকা, এছাড়া আমার সবচেয়ে পছন্দের কাজ হচ্ছে কোরআন তেলাওয়াত শুনা, শুনার মাধ্যমে সূরা মূলক, আর রহমান, সূরা ওয়াকিয়া (এক তৃতীয়াংশ), সূরা বাকারার শেষ দুই আয়াত, আয়তুল কুরসি, সূরা ফুরকানের ৭০-৭৫ আয়াত, সূরা আলাক, সূরা আত তাকাসুর , সূরা আদিয়াত, সূরা মাউন, সূরা কদর, সূরা যিলযাল, সূরা আসর, সূরা ইনশিরাহ ,সূরা ক্বরিয়াহ , সূরা হুমাযাহ , সূরা আত তীন, সূরা আদ দূহা, সূরা ফীল মুখস্ত করার তৌফিক আল্লাহ দান করেছেন । আলহামদুলিল্লাহ এখনও চলমান আর ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে আরবি ভাষা শিখে কুরআনের তাফসির আরো ভালো করে বুঝতে চাই ইনশাআল্লাহ। অপছন্দের কাজ অযথা সময় নষ্ট করা এবং অতিরিক্ত মোবাইলের আসক্তি , অপচয় করা, গালি দেওয়া, মানুষকে অসম্মান করা। আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে BPT পাস করার পর কোন ভালো প্রাইভেট হসপিটাল এ যেমন ইবনে সিনা, পপুলার ল্যাব,এইড ইত্যাদি কিছু বছর চাকরি করে অভিজ্ঞতা অর্জন করা এবং পরবর্তীতে বোনের সাথে ব্যক্তিগত চেম্বার দেওয়া। ইনশাআল্লাহ ব্যক্তিগতভাবে আমার পছন্দের বিষয় হচ্ছে women's health and child care. এই বিষয়ে নিজেকে অনেক দক্ষ করতে চাই এবং ভবিষ্যতে নিজের জ্ঞান এবং সময়কে কাজে লাগিয়ে মুসলিম উম্মার জন্য ভালো কিছু করতে চাই। ইনশাআল্লাহ এ জীবনে কখনো কোনদিনও কারো সাথে প্রেমের সম্পর্কে জড়ানো হয়নি আলহামদুলিল্লাহ শান্ত স্বভাবের মানুষ এবং স্বাস্থ্য সচেতন । হাঁটতে পছন্দ করি এবং সিরাহ পড়তে ও শুনতে ভালোবাসি। আগ্রহীদের আরো বিস্তারিত জানানো হবে
|