Profile

বায়োডাটা নং : 550

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৭″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: বিস্তারিত পরে জানানো হবে।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তরা ১০ নাম্বার সেক্টর।
কোথায় বড় হয়েছেন? শহর এবং গ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২০
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? ডাবল অনার্স । অনার্স (Islamic Studies) – public University থেকে ২০২৫ সালে (সম্পন্ন) হয়। বর্তমানে বিএসসি অনার্স (Computer Science & Engineering - CSE) – তৃতীয় বর্ষ, চলমান।
শিক্ষা প্রতিষ্ঠানের নাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি
পাসের সন তৃতীয় বর্ষ অধ্যায়নত
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ আমার আব্বু (রহিমাহুল্লাহ) পাকিস্তান সরকারের একজন সরকারি কর্মকর্তা ছিলেন। পরবর্তীতে দাদার বিস্তীর্ণ জমি-জমার যথাযথ দেখভাল ও পারিবারিক দায়িত্ব পালনের প্রয়োজন দেখা দিলে তিনি অল্প বয়সেই চাকরি থেকে অবসর গ্রহণ করেন। এরপর তিনি একজন প্রভাবশালী ও সম্মানিত ব্যবসায়ী হিসেবে সসমাজে প্রতিষ্ঠিত ছিলো। অনেকের মনে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে—তিনি যদি পাকিস্তান সরকারের কর্মকর্তা হয়ে থাকেন, তবে আমাদের বয়স তুলনামূলকভাবে কম কেন? আসলে আব্বু লেট ম্যারেজ করেছিলেন, সে কারণেই আমাদের বয়স কম। ২০২০ সালে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মাকাম দান করুন—আমিন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আপু বিবাহিত অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে একটি স্কুলে শিক্ষকতা করছেন। তাঁর তিনজন কন্যা রয়েছে, আলহামদুলিল্লাহ। ভাইয়া (BHMS)ডিগ্রিধারী হোমিও ডাক্তার।পাইকারি মেডিসিনের ব্যবসার সাথেও যুক্ত আছেন। তাছাড়া তিনি তাবলিগের সাথেও যুক্ত আছেন।
চাচা মামাদের পেশা আমাদের দুইজন চাচ্চু ছিলেন, আল্লাহ তাদেরকে পরপারে নিয়ে গেছেন (আল্লাহতালা তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক) । তাঁরা ছিলেন অত্যন্ত সহজ-সরল মানুষ। ১৯৬০ সালের আগেই তাঁরা উচ্চশিক্ষায় শিক্ষিত ছিলেন —যে সময়ে খুব কম মানুষই পড়াশোনার সুযোগ পেতেন। মামারা (আলহামদুলিল্লাহ, তাঁরা জীবিত আছেন) প্রথম মামা : আলেম এবং উপজেলা তাবলীগ জামাতের আমির। দ্বিতীয় মামা : তিনিও তাবলীগের সাথে সাম্প্রতিক যুক্ত হয়েছেন জেনারেল শিক্ষায় শিক্ষিত, রাজনীতির সাথেও যুক্ত এবং বর্তমানে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল। তৃতীয় মামা : হাফেজ, মাওলানা,মুফতি; তিনি উপজেলা উলামা পরিষদের সেক্রেটারি জেনারেল এবং একজন বিশিষ্ট দেওবন্দী আলেম, জেলা হেফাজতে ইসলামের কেন্দ্রীয় দায়িত্বশীল ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা উচ্চ মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার সম্ভ্রান্ত ও সচ্ছল। আব্বু গ্রামে উল্লেখযোগ্য পরিমাণ জমি সংরক্ষণ করেছেন, যেখান থেকে বাৎসরিক প্রায় ৪থেকে ৫লাখ টাকা ভাড়া এবং অন্যান্য বাবদ বাৎসরিক আয় হয়ে থাকে। সেখানেই আমাদের ল্যান্ড প্রপার্টি ভাড়া দেওয়া আছে। দুঃখজনকভাবে একটি প্রতারণার শিকার হয়ে বেশ কিছু টাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় পরিবার কিছুটা আর্থিক সমস্যায় পড়েছেন। বর্তমানে আমাদের অবস্থা এমন ইনশাল্লাহ সাময়িক সময়ের জন্য। সুতরাং ধরা যায় আমাদের ফ্যামিলি সম্পদে উচ্চবিত্ত কিন্তু নগদে মধ্যবিত্ত! আমাদের একটি মাছের ফিশারি রয়েছে ৯০০ শতাংশ জমিতে, যার মধ্যে ৩৫% জমি আমাদের নিজস্ব এবং বাকিটা চাচ্চুদের অন্যান্য অংশীদারের। এখান থেকেও নিয়মিত বাৎসরিক আয় হয়ে থাকে। ঢাকা ও ময়মনসিংহ শহরে আমাদের জমি আছে, যদিও এখনো স্থায়ী নির্মাণ শুরু হয়নি। গ্রামে ৭–৮ একর জমি রয়েছে,আমাদের ব্যক্তিগত মালিকানাধীন যা থানা শহর ও আঞ্চলিক হাইওয়ের নিকটে—অবস্থানগতভাবে অত্যন্ত সুবিধাজনক। আলহামদুলিল্লাহ, এলাকায় আমরা সম্পদশালী পরিবার হিসেবেই পরিচিত। বর্তমানে আমরা ঢাকার উত্তরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করছি। আম্মু বেশিরভাগ সময় ময়মনসিংহ ও গ্রামের বাড়িতে থাকেন, বর্তমানে তিনি ব্যক্তিগত কারণে সেখানেই অবস্থান করছেন (সাময়িক সময়ের জন্য)। আমরা জলঢাকা DOHS-এ জমি নেওয়ার পরিকল্পনা করছি (বাংলাদেশ সেনাবাহিনীর আবাসিক প্রকল্প)। DOHS প্লটের ক্ষেত্রে আমরা আমার এক আঙ্কেল—যিনি ব্রিগেডিয়ার জেনারেল—তার সঙ্গে একত্রে ক্রয়ের চিন্তা করছি। যদি তা সম্ভব না হয়, তবে আম্মু আমাদের বিদ্যমান প্লট গুলো বিক্রি করে ফ্ল্যাট নেওয়ার পরিকল্পনা করেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, দ্বীনের ব্যাপারে আমি কোনো ছাড় দেওয়ার চেষ্টা করি না। হালাল-হারাম মেনে চলার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আম্মুর বয়স হয়েছে, তাই তিনি সব বিষয়ে খুব বেশি প্র্যাকটিসিং না হলেও নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন এবং ইসলামের অন্যান্য হুকুম যথাসাধ্য মেনে চলেন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জি আলহামদুলিল্লাহ, ছোট থেকে পড়া হয়। তবে নিয়মিত পড়ি ২০১৭/১৮ হবে
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত কাযা না করতে চেষ্টা করি বিশেষ কোনো প্রয়োজন ছাড়া।(তবে ৩-৪ ওয়াক্ত হতে পারে)
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ আমার জানামতে আমি সম্পূর্ণ সুস্থ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারের সিজদা দেওয়া নিঃসন্দেহে শিরিক। তবে মাজার জিয়ারত করা যায় মাজার এবং কবরকে আমি মনে করি
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১।আহকামে জিন্দেগি, ২।শামায়েলে তিরমিজি ৩।ইসলামী আকীদা ও ভ্রান্ত মতবাদ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১।আল্লামা মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ,২।হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী হাফিজাহুল্লাহ ৩।মুফতি আরিফিন হাবিব হাফিজাহুল্লাহ আত্মশুদ্ধিকূলকের জন্য মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অসীম মেহেরবানীতে আমি আমার আব্বুর কাছ থেকে প্রস্তাবিত হাইওয়ে সংলগ্ন ২ একর জমি নিয়েছি। আমার দৃঢ় স্বপ্ন—এই জমির উপর আন্তর্জাতিক মানের একটি সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, যেখানে আধুনিক স্কুল-কলেজ ও মাদ্রাসা একসাথে পরিচালিত হবে। যার আদর্শ ও আমল-আখলাক হবে দারুল উলূম দেওবন্দ-এর অনুকরণে, আর পাঠ্যক্রম চলবে জেনারেল শিক্ষাব্যবস্থা অনুযায়ী। লক্ষ্য—এমন প্রজন্ম তৈরি করা, যারা আধুনিক জ্ঞানেও পারদর্শী এবং দ্বীনি চরিত্রেও দৃঢ়; দুনিয়া ও আখেরাত উভয় ক্ষেত্রেই সফল। ইনশাআল্লাহ, ভবিষ্যতে আরও প্রায় ৫০০ শতাংশ জমি সংযুক্ত করে এই প্রকল্পকে বিস্তৃত করার ইচ্ছা রয়েছে। আমার আম্মুও অত্যন্ত আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন—তিনি তাঁর পুত্রবধূকে সঙ্গে নিয়ে ওমরাহ পালন করতে যেতে চান। আমিও চাই, ইনশাআল্লাহ, বিয়ের পর আমরা একসাথে ওমরাহ আদায় করি এবং আমাদের দাম্পত্য জীবন শুরু হোক ইবাদতের মাধ্যমে। আমি ভ্রমণপ্রিয় একজন মানুষ —দেশে ও বিদেশে ঘুরতে ভালোবাসি। ইনশাআল্লাহ, ভবিষ্যতে জীবনসঙ্গিনীকে সাথে নিয়ে সুন্দর ও স্মরণীয় ভ্রমণের স্বপ্ন দেখি। আমার ব্যক্তিগত জীবনে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে সফটওয়্যার ইন্ডাস্ট্রি গড়ে তোলার আন্তরিক ইচ্ছা রয়েছে। ইনশা আল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করলে প্রযুক্তিভিত্তিক একটি উদ্যোগ দাঁড় করিয়ে নিজস্ব প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই। আমার স্বপ্ন শুধু একটি প্রতিষ্ঠান গড়া নয়; বরং এমন একটি পরিবার প্রতিষ্ঠা করা—যেখানে দুনিয়া ও আখেরাত দুটোই আলোকিত হবে, আর আল্লাহর রহমতে আমাদের সম্পর্ক হবে সুন্দর, প্রশান্তিময় ও মজবুত।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বেশিরভাগ সময় আমি পাঞ্জাবি পরিধান করি। বিশ্ববিদ্যালয়ে ফরমাল পোশাক বাধ্যতামূলক হওয়ায় সেটি পরি, পূর্বে কখনো ফরমাল প্যান্ট-শার্ট পরিনি। নিয়মিত নয়, শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ে। ফরমাল ছাড়া জিন্স, হাতা কাটা টি-শার্ট বা কনুই পর্যন্ত খোলা পোশাক একদম অপছন্দ করি। ফরমাল পোশাক নিয়ে কারো সমস্যা বা অপছন্দ থাকলে অনুগ্রহ করে ইমেইল না করুন, জাযাকাল্লাহ।।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি আছে। দাড়ি উঠার পর থেকে কোনদিন কেচি খোর লাগায়নি। আনুমানিক ২০১৯ সাল থেকে।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আমি আমার জীবনে কখনো সিনেমা বা নাটকের দুনিয়ায় ডুব দেইনি। আজ পর্যন্ত আমি কোনো নায়ক-নায়িকার নামও ভালোভাবে বলতে পারব না। তবে ছোটবেলায় কিংবা জীবনের কোনো এক সময়ে অল্প কিছু গান শুনেছিলাম। বিনোদনের ঝলমলে জগতে না থেকেও আমি আমার বাস্তব জীবন, শিক্ষা আর অভিজ্ঞতার পথকেই বেশি গুরুত্ব দিয়ে চলেছি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? বিশ্ববিদ্যালয়ের দাওয়াত সোসাইটিতে যুক্ত আছি। আলহামদুলিল্লাহ
পেশাগত তথ্য
পেশা ইঞ্জিনিয়ার
পেশার বিস্তারিত বিবরণ আমাদের ল্যান্ড প্রপার্টির ভাড়া থেকে ভাড়া বাবদ আয় হয়, এবং আমি পাশাপাশি বিদেশি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে পার্ট-টাইম রিমোট জব করি। বর্তমানে আমার প্রধান লক্ষ্য পড়াশোনা সম্পন্ন করা—ইন শা আল্লাহ, শিক্ষা শেষে ক্যারিয়ারে মনোনিবেশ করব। আমি বাবা-মায়ের একমাত্র সন্তান এবং আব্বুর ইন্তেকালের পর পরিবারের সকল দায়িত্ব আমার কাঁধে।
মাসিক আয় ৩০০০০–৪০০০০(+ -) টাকা (রিমোট জব এবং ল্যান্ড প্রপার্টির ভাড়া বাবদ; নির্দিষ্ট নয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ অবশ্যই।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? হ্যাঁ, প্রয়োজন হলে অবশ্যই করতে পারবে এবং আমার থেকে আন্তরিকভাবে হেল্প পাবে ইনশাল্লাহ ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? পরিস্থিতির উপর ডিপেন্ডেন্ট করবে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ঢাকাতেই
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? কখনোই না। একজন বাবা-মা তাঁদের মেয়েকে যত্ন, স্নেহ আর ভালোবাসায় বড় করে যখন একজন মানুষের হাতে সারা জীবনের জন্য তুলে দেন — তার চেয়ে বড় উপহার পৃথিবীতে আর কিছু হতে পারে না।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী পূর্ণ্যবতী স্ত্রী ও সন্তান লাভ এবং সুখী পরিবার গঠনে পারস্পরিক ভালোবাসা, সততা, ক্ষমা, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং পরিবারের কাজে স্ত্রীকে সাহায্য করা অপরিহার্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫'২"-৫'৭"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা ইঞ্জিনিয়ারিং বা এমবিবিএস অথবা অনার্স অধ্যয়নরত হলে ভালো হয়। তবে কলেজ/HSC পর্যায়ের অধ্যয়নরত হলেও গ্রহণযোগ্য, তবে ভালো knowledge এবং ভবিষ্যতে উচ্চশিক্ষা নেওয়ার আগ্রহ থাকতে হবে।
জেলা ঢাকা, ময়মনসিংহ,রাজশাহী এবং রংপুর, অন্যান্য বিভাগ আলোচনা করে দেখা যাবে ইনশাল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী।
অর্থনৈতিক অবস্থা কুফু মিলনে উচ্চ মধ্যবিত্ত অগ্রাধিকার—তবে একাডেমিকভাবে ভালো হলে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্তও গ্রহণযোগ্য।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি চাই দ্বীনদার, দায়িত্বশীল এবং শিক্ষিত জীবনসঙ্গী। দ্বীনদারিতা শুধু বোরকা-নিকাব বা দাড়ি-টুপি নয়; এটি আল্লাহর আদেশ মেনে চলা এবং ইসলামী শিক্ষাকে জীবনে বাস্তবায়ন করা। আমার জীবনসঙ্গী হোক এমন, যে হিজাব পরিহিতা হলেও স্বাচ্ছন্দ্য, আন্তরিকতা এবং দায়িত্ববোধ রাখে। তিনি পরিবারের জন্য সময় দিতে প্রস্তুত থাকবেন এবং আগামী প্রজন্মকে আদর্শ মুসলিম হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন। আমি মেহমানদারী পছন্দ করি। আত্মীয়স্বজনের প্রতি কদর ও আন্তরিকতা থাকা জরুরি, এবং অতিথি থাকলেও কখনো বিরক্ত হবেন না। এমনও হতে পারে প্রতিবেলায় খাবারে একজন বা দুজন মেহমান থাকবে। তিনি আমার পরিচিত বা অপরিচিত কেউ-ই হতে পারেন। আমার পরিবারের একমাত্র বউ হিসেবে তাকে ম্যাচিউর, বিচক্ষণ, আন্তরিক ও দায়িত্বশীল হতে হবে, কারণ সংসারের দায়িত্ব তার কাঁধেও আমার মতো সমপরিমাণ থাকবে। উত্তম দ্বীনদারিতা, উত্তম আখলাক, যিনি স্বামী কি জিনিস তা নবীর স্ত্রীদের মত বুঝবে ইনশাআল্লাহ, যার দিকে তাকালে আমি সব ক্লান্তি ভুলে যাবো, যার সাথে কথা বললে আমি কথা বলতেই চাইবো.যার প্রতিটা কাজেই আমি বিমুগ্ধ হয়ে থাকবো ইনশাআল্লাহ। সর্বোপরি একসাথে জান্নাতে থাকার জন্য ব্যাকুল থাকবো ইনশাআল্লাহ। ১. যিনি শান্ত স্বভাবের হবে ইনশাআল্লাহ, নম্রতা, ভদ্রতা ও অত্যন্ত বিনয়ী হবে। আমি নিজে যেমন অতিরিক্ত কথা বলা থেকে বিরত রাখি। ২. যিনি অনেক বেশি রাগী, বদমেজাজী, চোগলখোরি, ঝগড়াঝাটির মত দোষ থেকে পবিত্র থাকবেন ইনশাআল্লাহ ৩. যিনি অনেক বেশি বিদুষী হবে এবং সর্বদাই জ্ঞান অর্জনের জন্য ব্যাকুল থাকবে ইনশাআল্লাহ ৪. আমি যেমন উনার বাবা মা কে আমার নিজের বাবা মায়ের মত দেখব্যে তেমনি উনিও আমার বাবা মা আত্মীয় স্বজন কে নিজের আপন জনের মতই দেখবে ইনশাআল্লাহ। যে কোনো পরিস্থিতিতে চুপ থেকে ভালোবাসা দিয়ে সবাইকে জয় করে নিবে ইনশাআল্লাহ। ৫. অত্যন্ত ধৈর্য্যশীল, সহনশীলতা প্রদর্শন করবে। ইনশাআল্লাহ। ৬. ব্যবহারের ক্ষেত্রে খুবই মিষ্টিভাষী, মিশুক, আকর্ষনীয় হবে যেন সহজেই সবার মন জয় করতে পারে। ৭. হাফেজা হলে আলহামদুলিল্লাহ। আর না হলেও এমন মানষিক প্রস্তুতি রাখা ও চেষ্টা করা যে আমি হাফেজা হবই ইনশাআল্লাহ। কেননা আমি চাই আমার সন্তান তার মায়ের কোলে থেকেই হেফজ সম্পন্ন করুক। আমিন। ৮. পর্দার বিষয় এ বিন্দুমাত্র ছাড় না দেওয়ার মানষিকতা রাখা। ৯. মাহরাম ছাড়া সকল ধরনের পর পুরুষ থেকে নিজেকে সকল দিক দিয়ে আলাদা করে রাখা। ১০. সব সময় স্বামীর জন্য একজন আনুগত্যশীলা ধৈর্য্যশীলা ও বিশ্বস্ত, নবীর স্ত্রীদের মত আদর্শ স্ত্রী হিসেবে উপস্থাপন করা। ১১. পৃথিবীর সব কিছুকে তুচ্ছ করে স্বামীর খেদমত ও পরিবার কে প্রাধান্য দিয়ে একটি আদর্শ পরিবার গঠনের মানুষিকতা রাখা। ১৩। নিজের চাহিদাকে স্বামীর আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ রাখা। অতি বিলাসী বা অতি কৃপন না হওয়া। ১৪. আদর্শ পরিবার ও সন্তান গঠনের জন্য নিজেকে অধিক পরিশ্রমি ও সকল ক্ষেত্রে চিন্তাশীল হিসেবে উপস্থাপন করা। ১৫. অবশ্যই অনেক বেশি পরোপকারী, আন্তরিকতা ও আতিথিয়েতা র মত গুনাবলী ধারন করা। ১৬. জীবনের শুরু থেকে এখন পর্যন্ত নিজেকে একজন সতী ও পবিত্র নারী হিসেবে হেফাজত করা। ১৭. শরীয়ত সমাত সকল কাজে স্বামীর সহযোগী হওয়া। ১৮. অনেক বেশি রোমান্টিক ও কেয়ারিং, হাস্যোজ্জ্বল হওয়া যা একটা সুস্থ ও সুন্দর পরিবার গঠনে ও সম্পর্ক সুদৃড় করতে ভূমিকা রাখে। ১৯.ইসলাম,দেশ ও জাতির কল্যানের জন্য নিজের জীবন কে উতস্বর্গ করার মানষিকতা রাখা।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

গফরগাঁও এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4638

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7288

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7265

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3924

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7649

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12061

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
গফরগাঁও, ময়মনসিংহ, ময়মনসিংহ
ময়মনসিংহ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন