জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন আসসালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ। ★★★ প্রথমত, কোনো ভীরু,কাপুরুষ,গায়রত ও ব্যাক্তিত্বহীন,লোভি,হিংসুক,হারাম ও হারাম গোপনকারি, গোপনপাপে লিপ্ত,চাটুকার,জালিম,দুনিয়ালোভি,অন্যের হক আত্মসাৎকারী,অলস,হায়া-লজ্জাহিন,ইনবক্সে গায়রে মাহরামের সাথে আলাপচারীতা করা, ফোনে কথাবলা, বিয়ের পরে চাকরি করাতে ইচ্ছুক, ছেলে-মেয়ে সমান অধিকার, হিজাব পরেও সবকরা যায়, যারা ফ্রী-মিক্সিং, কো-এডুকেশনকে যায়েজ ভাবেন,হারাম ফ্যান্টাসীতে ভোগেন, বিকৃত চাহিদা লালন করেন, অশালীন ও নীচুভাষা প্রয়োগ করেন, এই ধরনের ভন্ড লেবাসধারি,সুবিধাদি লোকজনকে যোগাযোগ না করার অনুরোধ। ★অবশ্যই একমুষ্টি পরিমান ওয়াজিব দাড়ি থাকতেই হবে, টাখনুর উপরে কাপড় পড়তেই হবে। পোশাকে শালীনতা বজায় রাখতে হবে। পাঞ্জাবি হলে উত্তম তবে শার্ট-প্যান্টেও সমস্যা নেই। ★৫ওয়াক্ত নামাজ জামায়াতের সাথে আদায়ের অভ্যাস থাকতে হবে। কুরআন তিলাওয়াত, হাদিস ও ইসলামিক বইপড়ার অভ্যাস থাকতে হবে। ★জেনারেল শিক্ষিত কিন্তু হেদায়েত পেয়েছেন এবং তার উপর টিকে থাকার জন্য স্রোতের বিপরীতে লড়ে যাচ্ছেন এমন কেউ হলে স্বাগতম। ★নফল সিয়াম, নফল সালাত যেমন- তাহাজ্জুদ, ইশরাকের অভ্যস্থ থাকলে আলহামদুলিল্লাহ্, না থাকলে চেস্টা করতে হবে। ★বড়দের সম্মানকরা,ছোটদের স্নেহ করা, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকরা, অসহায়,দরিদ্র,বৃদ্ধদের সাহায্য করা, এতিমদের মাথায় হাত বুলানোর ইচ্ছা পোষনকরা। ★ফিজিক্যাল ফিটনেস, খাওয়া-দাওয়ার প্রতি খেয়াল রাখা,ওয়ার্ক আউট করা, নিজের প্রতি যত্নশীল হওয়া, এসবে অভ্যস্ত না থাকলে (মনোভাব রাখা) অভ্যস্ত বানিয়ে নেয়া হবে ইনশাআল্লাহ। ★হারাম কে হারাম ই ভাবতে হবে এবং মনে প্রানে ঘৃনা করতে হবে, ইনিয়ে বিনিয়ে জায়েজ, মাকরুহ করার চিন্তাও করা যাবে না। ★আমাকে দ্বীনের বিষয়ে নাসিহা, তালিম করতে হবে। ★সহিহ আকিদার ও সুন্নাহের অনুসারি, সকল আমলের বিষয়ে যত্নশীল ও দ্বীন পালনে কঠোর হতে হবে। ★আমার সাথে নফল আমলের প্রতিযোগিতা করতে হবে। ★সবকিছু করতে হবে একমাত্র মহান রবের জন্য এবং রাসুলের সুন্নাহ অনুযায়ী। ★এডুকেশনাল ব্যাক রাউন্ড জেনারেল হতে হবে এবং মেধাবী হতে হবে। কম্পিউটার আইটি বিষয়ক দক্ষতা থাকলে আলহামদুলিল্লাহ্, না থাকলেও সমস্যা নেই। ★আমি খুব জরুরী প্রয়োজন ছাড়া নন মাহরাহারামের সামনে যেতে একদম পছন্দ করি না, খুব দরকার ছাড়া কথাও বলি না,আমি চাইব আমার জীবন সংগিও কঠোর ভাবে মাহরাম মেনে চলুন, বাড়ি ও বাড়ির বাইরে (অন লাইন-অফ লাইন) মামি,চাচি,ভাবি, শালি, বোন,ক্লাসমেট, কলিগদের সাথে মাহরাম মেনে চলবেন। ★আমার পুর্ন পর্দার পরিবেশ রাখতে হবে এবং দ্বীনের ব্যাপারে আমাকে পজেটিভ ভাবে সাপোর্ট করতে হবে। ★কোনো অবস্থাতেই দেবর, ভাসুর, দুলাভাই আপনার মামা, চাচাদের সামনে গিয়ে নিকাব খুলার আদেশ করতে পারবেন না। তাদের সাথে বসে গল্প, আড্ডা, হাসি-তামাশা, ফ্রি মিক্সিং করার আদেশ দেয়া যাবে না। ★আপ্যায়নের ও সামাজিকতার নামে এসব বেহায়াপনা শরীয়ত সম্মত নয় এবং আমার পক্ষে সম্ভব নয়। ★মুসলিমদের আপ্যায়ন হবে সুন্দর,সুশীল পরিবেশে যেখানে নারীদের আপ্যায়ন নারীরা এবং পুরুষদের আপ্যায়ন পুরুষেরা করবেন। আমি শুরু থেকেই আমার সংসারে এই পদ্ধতি অবলম্বন করব ইন শা আল্লাহ এবং আমার সন্তাদের ও তাই শেখাব। এক্ষেত্রে আমার জীবন সংগির গায়রত, হিকমত ও প্রজ্ঞা থাকতে হবে। ★নিজের বাবার পরিবারে না হলেও নিজের পরিবারে ইসলামি অনুশাসন মেনে গড়ে তুলতে হবে। ★গান,সিনেমা, নাটক এক কথায় হারাম কন্টেন্ট দেখার অভ্যাস থাকা যাবে না। আমি চাই আমার বাসা হবে টিভি ও মিউজিকবিহিন। আমার সন্তানেরা হারাম কন্টেন্ট বিহিন পরিবেশে বড় হবে ইন শা আল্লাহ। ★আমার বাচ্চাদের আমি ফ্রি-মিক্সিং এ পড়াবো না ইনশাআল্লাহ এবং মেয়ে বাচ্চা ছোটবেলা থেকেই মাহরাম মেইন্টেইন করে বড় হবে ইনশাআল্লাহ। ★সিগারেট, পান, বা যেকোনো নেশা জাতীয় দ্রব্য খাওয়ার অভ্যাস থাকা যাবে না। ★অত্যাধিক রাগ,জিদ,তর্ক করার অভ্যাস থাকলে কন্ট্রোল করার এবিলিটি রাখতে হবে। কেননা বেশি রাগি মানুষ আমি ভয় পাই। ★আমার বাবা মা,ভাই ও পরিবারের মানুষগুলাকে নিজের পরিবারের মত ভালোবাসতে হবে এবং সম্মান করতে হবে। ★কোনো ধরনের দিবস যেমন- জন্মদিন, বিবাহবার্ষিকীসহ আরোও যেসব দিবস আছে এসব পালনের অভ্যাস থাকা যাবে না। আমার সন্তাদের কখনো এসব শেখাব না, তারা জানবেই না জন্মদিন বিশেষ কিছু ইন শা আল্লাহ। ★দ্বীনের ব্যাপারে ছাড় দেয়ার মানসিকতা রাখা যাবে না এবং এই বিষয়ে আমাকেও আদেশ করা যাবে না। ★বিয়েতে পুরোপুরি পর্দার পরিবেশ রাখতে হবে, আমি চাই আমার বিয়ে সুন্নাহ মেনে হোক। ★গায়ে হলুদ, এনগেজমেন্ট, ছবি তুলা ও ভিডিও করার নামে ফ্রি-মিক্সিং করা যাবে না। যদি আপনার পরিবার একান্ত ভাবে বউভাত করতে চান, সেক্ষেত্রে পুরুষ -মহিলদের খাওয়া হাত ধোয়ার জায়গা আলাদা করতে হবে, কোনো প্রকার মিউজিক,শোরগোল করা যাবে না এবং কনের রুমে কোনো পুরুষ প্রবেশ করতে পারবেন না। ★সহীহ আকিদা, বিশুদ্ধ মত ও মাজহাবের প্রতি সম্মান থাকতে হবে। বাড়াবাড়ি ছাড়াছাড়ি কোনোটাই ঠিক নয়। ★আপনার পরিবারের কেউ ব্যাংকার, এনজিও বা হারাম উপার্জনকারি থাকলে তাদের দেয়া কিছু খেতে বাধ্য করা যাবে না। ★আমার যে কোনো ভুল শুধরে দেয়ার মানসিকতা থাকতে হবে। আমি কোনো ভুল করলে অযথা রাগারাগি বা চিল্লাচিল্লি না করে আমাকে বুঝিয়ে বলতে হবে যেন আমি তা শুধরে নিতে পারি ★ব্যাংকার, সুদী এনজিও, প্রবাসী বা ইউরোপ কান্ট্রিতে সেটেল হওয়ার ইচ্ছা থাকা ব্যাক্তিগন আমার বায়োডাটা এড়িয়ে যাবেন ইন শা আল্লাহ। ★আমি একটু অভিমানি স্বভাবের, একটুতেই কস্ট পাই, মন খারাপ হয়, আবার ঠিক হয়ে যায়। আমার ব্যাপারে যত্নশীল, সহানুভুতি, সৌহার্দ্য,ববন্ধুত্বপূর্ণ আচরন, ভালোবাসা, সম্মান ও মুগ্ধতার আশা রাখছি। ★বিয়ের আগে পাত্রের বাইরে পাত্রের বাবা বা আর কোনো পুরুষের সামনে যাওয়া জায়েজ নেই। পাত্রী দেখার সময় বিষয়টি খেয়াল রাখবেন ইন শা আল্লাহ। ★আপনার ইনকাম শতভাগ হালাল হওয়ার ক্ষেত্রে কঠোরতা অবলম্বন করতে হবে। প্রয়োজনে রোযা রাখব, একবেলা কম খাব কিংবা না খেয়ে থাকব তবুও আমার সংসারে আমি ১পয়সা হারাম ঢুকতে দিব না ইনশাআল্লাহ। ★শুধু চাকরির উপর নির্ভরশীল না থেকে উদ্যেক্তা বা ব্যাবসায়ী হওয়ার মানসিকতা থাকতে হবে। উন্নত কৃষিব্যাবস্থা, গরু-ছাগল-মুরগীর ফার্ম মাছের চাষ, ফলের বাগান করা সহ কৃষি ভিত্তিক অর্থনীতিতে অবদান রাখতে আগ্রহী হতে হবে। ★স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করার মানসিকতা, ভালোদিক গুলো এপ্রিশিয়েট করা এবং দূর্বলতা গুলা সুন্দর ভাবে বুঝিয়ে দেয়ার মানসিকতা কাম্য। ★চারিত্রিক ত্রুটি,ঘরের কাজকে ছোট করে দেখা, খোটা দেয়া বা আঘাতকরে কথা বলার প্রবনতা থাকলে আমাকে এড়িয়ে যাবেন। ★আশা রাখব আপনি একজন প্রকৃত মুমিন, তাওয়াক্কুলকারি,ব্যাক্তিত্ববান,সত্যবাদি,বিনয়ী,নম্র, সবরকারি,দায়িত্ববাদ, ন্যায়পরায়ন এবং আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দাদের একজন হবেন। ★আমার হকের ব্যাপারে সচেতন,আমার প্রয়োজনের প্রতি যত্নশীল হবেন। আমার প্রতি কোমল ও দায়িত্ববান হবেন। আমার আবেগ-অনুভুতি, অভিমান, ছোট ছোট বায়না কিংবা আবদার গুলোর প্রতি শ্রদ্ধাশীল হবেন। ★আমার জন্য নির্ভরযোগ্য আশ্রয়স্থল হবেন,এই ক্ষনস্থায়ী দুনিয়ার পথে চিরস্থায়ী জান্নাতেও আমাকেই স্ত্রী হিসেবে চাইবেন, আপনার সবটুকু ভালোবাসা আমাকে দিবেন। ★আপনি আল্লাহর সন্তুস্টির জন্য আল্লাহর দ্বীনের পথে ছুটে চলবেন অবিরাম। আপনার সংসার, সন্তানদের সামলানোর দায়িত্ব আমার ইনশাআল্লাহ। ★আশা রাখব আপনি আমার জন্য নিজেকে পবিত্র রেখেছেন। তবে যদি পূর্বে শয়তানের প্রতারনায় পড়ে হারামে লিপ্ত হয়ে থাকেন (ব্যাভিচার ব্যতীত) এখন তাওবা করে আল্লাহর দিকে ফিরে এসেছেন, পূর্বের পাপের জন্য অনুশোচনায় ভোগেন তবে সেটা না লুকিয়ে সাহসিকতার সাথে আমাকে ইমেইলে জানাবেন ইনশাআল্লাহ। বিয়ের পূর্বে বা পরে হারাম কোনো সম্পর্ক্যের সত্যতা পাওয়া গেলে কোনো ছাড় দেয়া হবে না। ★জীবনে অন্তত একবার যেন আমাকে ইতিকাফে বসার অনুমতি দেয়া হয় এবং আমাকে বায়তুল্লাহ তাওয়াফ করানোর চেষ্টা করা হয়। ★★★পরিশেষে বলতে চাই, এতকিছুর বিনিময়ে আমি ওয়াদা করছি আপনি যতদিন সহীহ আকিদা, সুন্নাহ ও হক্কের উপরে থাকবেন আপনি আমাকে আপনার প্রতি অনুগত পাবেন, যেকোনো জটিল পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুলকারিণী, অল্পেতুস্ট,সবরকারিণী হিসেবে পাবেন ইনশাআল্লাহ। আপনার হক্ক আদায়ে, আপনার প্রতি যত্নশীল,বিনয়ী,নম্র,কোমল,মমতাময়ী, প্রশান্তির জায়গা, চক্ষুশীতলকারিণী ও বন্ধু হিসেবে পাবেন ইন শা আল্লাহ। যেকোনো প্রতিকূল পরিবেশে আপনার সহযোগি হিসেবে পাবেন ইন শা আল্লাহ। আপনার অনুপস্থিতিতে নিজের আত্মসম্মান রক্ষায় সবোর্চ্চ চেষ্টাকারিনি হিসেবে পাবেন ইন শা আল্লাহ। আপনার পরিবারের কোনো সদস্য আমার কাছে কখনো অসম্মানিত হবেনা ইন শা আল্লাহ। নোট: আমার ডিপ্লোমা শেষ হওয়ার বছরেই (২০২৩)আমাদের ছোট্ট পুতুল (আমার ছোট বোন মাত্র ৯মাস বয়সে) এক রাতের অসুস্থতায় আল্লাহর কাছে চলে যায়। সেই শোক কাটাতেই আমাদের ২-৩বছর লেগে গিয়েছে এবং এখনও আমরা তাকে মনে করি। বিয়ের ব্যাপারে দেরি করার এটা একটা উল্লেখযোগ্য কারন ★★★উপরোক্ত বায়োডাটা কয়েকবার গুরুত্বসহকারে পড়ে অভিভাবকের অনুমতি ইস্তেখারা করে তারপর যোগাযোগ করার অনুরোধ রইল। ভালোভাবে বুঝে সিদ্ধান্ত নিবেন ইন শা আল্লাহ। আমরা কেউ ই ১০০% পারফেক্ট নই। যদি ফান্ডামেন্টাল বিষয় গুলো মিলে যায় তবে বাকি দিকগুলা নিয়ে আলোচোনা করা যেতে পারে ইন শা আল্লাহ। নিজের মনমতো না হোক নিজের চরিত্রের মতো পরিশুদ্ধ একজনকে পেলেই আল্লাহর নিকট অশেষ শুকরিয়া। রব্বানা হাবলানা মিন আজওয়া-জিনা ওয়া যুররিইয়াতিনা কুররতা আইয়ুন ওয়াজ আলনা লিল মুত্তাকীনা ইমামা। রব্বী ইন্নি লিমা আংঝালতা ইলাই ইয়া মিন খইরিং ফাকীর। জাযাকাল্লাহু খইরন ফিদ্দুনিয়া ওয়াল আখিরাহ
|