Profile

বায়োডাটা নং : 5477

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৪৫ কেজি কেজি
রক্তের গ্রুপ বি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: টাইলা, রজনীগন্জ বাজার, শান্তিগন্জ, সুনামগঞ্জ।
বর্তমান ঠিকানা দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
এলাকা/গ্রামের নাম: টাইলা, রজনীগন্জ বাজার, শান্তিগন্জ, সুনামগঞ্জ।
কোথায় বড় হয়েছেন? আমার ছোটবেলা কেটেছে নিজের বাড়িতে এবং শৈশব নানুবাড়িতে। আমার নানু বাড়ি হচ্ছে ছাতক থানায়। ক্লাস সিক্স নানুবাড়িতেই আসি আর এখান থেকেই পড়াশোনা করছি।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৩
বিভাগ ব্যবসা
ফলাফল বি
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? স্নাতক (রাষ্ট্রবিজ্ঞান)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জনতা মহাবিদ্যালয়, মঈনপুর
এখন কোন বর্ষে পড়ছেন? ২য় বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি কাজ করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রাব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই সবার ছোট। সে অষ্টম শ্রেণির ছাত্র। বৈবাহিক অবস্থা : অবিবাহিত
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য ছোট বোন: পড়াশোনা করছেেন। সে এখন এসএসসি পরিক্ষা দিয়েছে। (পাত্রির ছোট) বৈবাহিক অবস্থা : অবিবাহিত
চাচা মামাদের পেশা মামা নেই। তবে খালামনি আছেন তিনি সরকারি চাকরি করেন। আপন চাচা বাবাসহ ৪ জন।আর একজন চাচা আছেন তিনি শহরে থাকেন পরিবারসহ। বাকি ২ জন চাচা মারা গেছেন। তবে চাচি, চাচাতো ভাই ও বোন সহ আমরা সবাই নিজ বাড়িতেই থাকি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ পরিবারের অর্থনৈতিক অবস্থা মোটামুটি। আমাদের নিজস্ব বসত বাড়ি রয়েছে। এর বাইরে তেমন জমি জমা নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের পরিবারে দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ সবাই প্র্যাকটিসিং মুসলিম।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ। ২০২৩ থেকে নিয়মিত পড়া হয়। এর আগেও পড়া হতো, তবে নিয়মিত ছিলাম না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২-৩ ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার জানা মতে না।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজারে সিজদা করা এবং তাবিজ এসব শিরক। তবে জিয়ারত করা যেতে পারে।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১.কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ ২.প্যারাডক্সিক্যাল সাজিদ ৩.আসমান
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১.শাইখ আহমাদুল্লাহ ২.মিজানুর রহমান আজহারী ৩.ড.জাকির নায়েক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিলাসিতার রঙিন জগতে আমি এক সাদা কালো মস্তিষ্কের সাদামাটা একটা মানুষ। আমি অনেকটা নরম ও সহজ সরল হৃদয়ের মানুষ। কাউকে কষ্ট দিতে পছন্দ করি না। যদি আমার দ্বারা কারো উপকার নাও হয় তবে ক্ষতি যেন না হয় এই চেষ্টা করি। যদি ভুল করে কষ্ট দিয়ে ফেলি তাহলে দ্রুতই ক্ষমা চাই। ডাইরি লিখতে ভালোবাসি,বই পড়তে ভালোবাসি। এবং ভবিষ্যতে বইয়ের নিজস্ব লাইব্রেরি করার ইচ্ছে। ফুল, পাখি,আকাশ,পাহাড়, সবুজ প্রকৃতি ভালোলাগে। এবং সেগুলোর ফটোগ্রাফি করতে খুব ভালোবাসি। মানুষের সম্পর্কে ভালো ধারনা করতে ভালোবাসি। আলহামদুলিল্লাহ সর্বাবস্থায় তাকদীরকে মেনে নেওয়ার মতো মন মানসিকতা আছে। আমি গিবতকে অপছন্দ করি।এবং কেউ করলে সেটা এড়িয়ে চলার চেষ্টা করি। দ্বীনের বিষয়ে আমার আগ্রহ ছিল আগে থেকেই, তবে সে-রকম পরিবেশ পাইনি। আগে শরীয়াসম্মত পর্দা, মাহরাম,আরো অনেক বিষয় সম্পর্কে জানতাম না।আমি আল্লাহর একজন নগন্য বান্দী, প্রতিনিয়ত নিজেকে শুদরানোর চেষ্টায় আছি। আমার স্বপ্ন আমার পরিবার, রাষ্ট্র ইসলামি শরীয়াহ প্রতিষ্টিত হবে।। আর একটিবার হলেও মাদিনাতে,রাসুলের দেশে যেতে চাই। আমার ভবিষ্যৎ পরিকল্পনা সন্তানদেরকে চতুর্মুখি শিক্ষা দিয়ে বড় করতে চাই যেন তারা হতে পারে দ্বীনের দাঈ।আমি হতে চাই সেই বীর মুজাহিদদের মা। যারা থাকবে সত্যের পথে অবিচল! আমার লালন-পালনে থাকবে ঈমান, আমল ও আখলাকের শিক্ষা, আর জবানে থাকবে দ্বীনের কথা! তারা আসবে দুনিয়ার নূর হয়ে আর আখিরাতে তারা হবে আমার জন্য সদকায়ে জারিয়া। চক্ষুশীতলকারী একটা পুরো পরিবারের স্বপ্ন যেন পূরন হয়।আমিন। নিজেকে দুনিয়া ও আখিরাতে সঠিক মুমিন হিসেবে দেখতে চাই।আল্লাহ কবুল করুন। আমীন। বিদ্র:আমার কথায় ভুলত্রুটি হতে পারে সেজন্য ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরখা ও হাতা-পা মোজা সহ নিকাব পরি।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৩ বছর
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ। সবমসময় মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।তবে ইসামিক বিভিন্ন ভিডিও ও নাশিদ শোনা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না।আসলে আমি ততটা জানিনা। তাই জানতে চেষ্টা করি। আমি একজন ছাত্রী।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আপাতত টিউশন করাই আর টুকটাক সেলাই কাজ জানি সেগুলো করি।এভাবেই চলছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যা
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ইসলামে বিয়ে হলো দুইজন নারী ও পুরুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক প্রনয়নের বৈধ আইনি চুক্তি ও তার স্বীকারোক্তি। বিয়ে হলো একটি সুন্নাহ বা মোহাম্মদ (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর আদর্শ এবং ইসলামে বিয়ে করার জন্য অত্যন্ত জোরালোভাবে পরামর্শ দেওয়া হয়েছে। মোটকথা আমার অর্ধেক দ্বীন পূর্ন করতে চাই।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 22-32
উচ্চতা ৫'৭"–৬'
গাত্রবর্ন কালো, শ্যামলা, উজ্জল শ্যামলা
পেশা স্নাতক
জেলা সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সরকারি বা বেসরকারি চাকুরীজীবি, শিক্ষক ,ব্যবসায়ী,অন্যান্য অথবা সম্মানজনক কোনো হালাল পেশা।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
প্রকৃত দ্বীনদার,গায়রতবান,বিনয়ী, কেয়ারিং,ভ্রমনপিপাসু,সুন্দর চরিত্রের অধিকারী।পর্দাকে সাপোর্ট করেন এবং আমাকে পরিপূর্ণ পর্দা করতে সাহায্য করবেন। এমন একজন যিনি লেবাসধারী নয়।সর্বাবস্থায় আল্লাহর ভয় করেন।যিনি ন্যায় কে ন্যায় এবং অন্যায়কে অন্যায় বলেন। দ্বীনদারিত্ব বলতে যারা শুধু পাঁচ ওয়াক্ত সালাত পড়াকে মনে করেন তিনি যেন এমন না হন। তাঁর মধ্যে যেন দ্বীনি ইলম থাকে যা থেকে আমিও শিখতে পারবো। আমি এমন অনেককে দেখেছি যারা নামাজী কিন্তু চক্ষুকে হেফাজত করে চলেন না।এমনকি গায়রতবোধও নেই। ফ্রি মিক্সিং চলাফেলা অথচ তাঁরা দ্বীনের দাঈ,গায়ে সুন্নতি লেবাস। কিন্তু ভেতরে আসল দ্বীনের বুঝ নাই। আমি চাই একজোড়া পবিত্র চোখ! যে চোখ পরনারী দেখে নত হয়ে যায়!যে চোখ রবের ভয়ে সিজদাহ'য়ে অশ্রু ঝরায়! আমি ছোট থেকে তেমন কোনো দ্বীনি পরিবেশ পাইনি। এখন যা দ্বীনের বুঝ আল্লাহ দিয়েছেন তা যেন ধরে রাখতে পারি তেমন কাউকেই চাই। আল্লাহ সুবহানাল্লাহ আফিয়াতের সহিত কবুল করুন আমিন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

দক্ষিণ সুনামগঞ্জ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7802

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
দক্ষিণ সুনামগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট
সুনামগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন