Profile

বায়োডাটা নং : 5462

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1997
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৬ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সুত্রাপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: সুত্রাপুর
কোথায় বড় হয়েছেন? পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ছোট থেকে বড় হয়েছি। বাপ-দাদার আমল থেকেই আমাদের পরিবার এখানকার স্থায়ী বাসিন্দা।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ ব্যবসা
ফলাফল এ+
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ লোহার কবজার ব্যবসার সাথে জড়িত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একমাত্র বড় ভাই একজন কোরআনের হাফেজ। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন এবং বর্তমানে অনলাইনে পাঞ্জাবি ও অর্গানিক ফুডের ব্যবসা করছেন। তিনি বিবাহিত এবং তাঁর ১ ও ২ বছর বয়সী দুটি ছেলে রয়েছে। আমার ভাবি অত্যন্ত পর্দাশীল মাদ্রাসা পড়ুয়া একজন নারী এবং মাহরাম-ননমাহরামের বিধান অত্যন্ত কঠোর পালনের চেষ্টা করেন এবং আমরা পারিবারিকভাবেও এই ব্যাপারে অত্যন্ত কঠোরভাবে পালনের চেষ্টা করি। আমি প্রত্যাশা করি, আমার জীবনসঙ্গীও একজন পরিপূর্ন পর্দাশীল হবেন এবং দ্বীনের প্রতিটি হুকুম মন থেকে পরিপূর্ণভাবে মেনে চলার যথাসাধ্য চেষ্টা করবেন এবং দ্বীনের প্রতিটি বিধানকে অন্তর থেকে ভালোবাসবেন ও শ্রদ্ধার সাথে পালন করবেন, ইন শা আল্লাহ।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা আমার ৩ জন চাচা আছেন। বড় চাচা তাঁর উনার হোটেল ব্যবসা ছিল মারা গিয়েছেন ২০২৬ সালের আগস্টে। বাকি ২ জন চাচা লোহার কবজার কাজের সাথে যুক্ত আছেন। অন্যদিকে, আমার একমাত্র মামা চকবাজারে দীর্ঘদিন ধরে একটি বুক স্টলের ব্যবসা পরিচালনা করে আসছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার নানাবাড়ির সূত্র ধরে আমার মা প্রায় পণে ৩ কাঠা জমির ওপর একটি ফ্ল্যাট তৈরির জন্য ছাদের অংশ উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। ভবিষ্যতে এখানে আল্লাহ চাহিলে ফ্ল্যাট নির্মাণ করা হবে। এছাড়া ঢাকায় আমাদের নিজেদের ৫ তলা ভবনের মধ্যে ২টি ফ্ল্যাট ও ৬ষ্ঠ তলার একটি ছাদ আমার বাবার মালিকানাধীন রয়েছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবার দ্বীন মানার ব্যাপারে যথেষ্ট আন্তরিক। আমার মাকে ছোটবেলা থেকেই ৫ ওয়াক্ত নামাজ পড়তে এবং দ্বীনের প্রতি অত্যন্ত আগ্রহী হিসেবে দেখেছি বাহিরে যাবার প্রয়োজনে উনি সর্বদা পরিপূর্ন শরীয়া অনুযায়ী পর্দা করেন, ৫ ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার ব্যাপারে অত্যন্ত কঠোর, চেষ্টা করে ধীরস্থির ভাবে খুশু সহিত সময় নিয়ে সালাত আদায় করতে আলহামদুলিল্লাহ। বড় ভাই একজন কোরআনের হাফেজ এবং ভাবি একজন মাদ্রাসা শিক্ষার্থী উনি পরিপূর্ন পর্দাশীল একজন নারী। এছাড়া আমি নিজেও ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি এবং নিয়মিত চেষ্টা করি ফরজ ইবাদত ছাড়াও কিছু নফল আমল করতে যেমন ( রাতে সুরা মুলক, বাকারা শেষ ২ আয়াত তেলাওয়াত, মাঝে মাঝে সুরা বাকারা সম্পূর্ন তেলওয়াত, শুক্রবার সুরা কাহফ পাঠ, সকাল সন্ধ্যার মাসনুন দুয়া ও জিকির, মাঝে মাঝে নফল সিয়াম, আরাফার সিয়াম, মুহারম সিয়াম, নফল ৬ রোজা ইত্যাদি)। এছাড়া চেষ্টা করি দ্বীনের জ্ঞান অর্জনে বিভিন্ন হাদিসের PDF বই পড়তে । আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মোটামুটি দ্বীনের হুকুম ও হালাল হারাম সম্পর্কে আলহামদুলিল্লাহ জ্ঞাত এবং মানার সর্বাত্মক চেষ্টা করেন। পারিবারিক ভাবে মাহরাম নন মাহরাম কঠোর ভাবে মেনে চলা হয়। তাই আমার স্ত্রী যেন পরিপূর্ণ পর্দার সহিত দ্বীনি পরিবেশে দ্বীনের প্রতিটি হুকুম সুন্দর ভাবে মেনে চলতে পারে তার জন্য আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে চেষ্টা করব। আমি জানি, যে স্বামীর স্ত্রী বেপর্দা ও বেনামাজী, কাল কিয়ামতের দিন সেই স্বামীকে দাইয়ুস হিসেবে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাই স্ত্রীর দ্বীন পালনে ও পর্দায় যেন কোনো অসুবিধা না হয় এবং তিনি যেন স্বাচ্ছন্দ্যে পর্দা রক্ষা করতে পারেন, সে বিষয়ে আমি আমার সাধ্য অনুযায়ী পরিপূর্ণ সহযোগিতা করব, ইন শা আল্লাহ। নোট: আমার বাবার দ্বীনের বুঝ একটু কম, কিন্তু নামাজ পড়ার চেষ্টা করেন। আমরা পারিবারিক ভাবে চেষ্টা করি উনাকে নসিহা করতে দ্বীনকে শক্ত ভাবে আঁকড়ে ধরার ব্যাপারে আল্লাহ সহজ করুন। উনি বর্তমানে আমাদের সাথে থাকেন না উনি ২য় বিবাহ করেছেন সেখানে থাকেন কিন্তু আমাদের সাথে সম্পর্ক ভালো ও দেখা সাক্ষাৎ আছে।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যা আলহামদুলিল্লাহ, নিয়মিত ৫ ওয়াক্ত নামাজ পড়া হয়। ছোটবেলা মাদ্রাসা পড়েছি অনেক আগ থেকেই নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু ২০১৮ পর মনে হয় না কখন ও বাদ গিয়েছেন।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? কাযা হয় না আলহামদুলিল্লাহ! খুবই অনাকাঙ্ক্ষিত কিছু না হলে আলহামদুলিল্লাহ হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি! আলহামদুলিল্লাহ, ছোট বেলায় মাদ্রাসায় পড়া হয়েছে। সঠিক উচ্চারণ সহ পড়তে পারি আলহামদুলিল্লাহ! ইতিমধ্যে বেশ অনেক গুলো ছোট বড় সুরা ও আমার কিছু বিশেষ প্রিয় আয়াত হিফজ আছে : - পছন্দের যেসকল আয়াত হিফজ আছে: আয়াতুল কুরসী, সুরা বাকারা শেষ ২ আয়াত, সুরা আল ইমরান শেষ ১০ আয়াত, সুরা কাহফ ১ম ১০ আয়াত, সুরা হাশর ১৮-২৪, সুরা মুনাফিকুন ৯-১১, - যে সকল সুরা সম্পূর্ন হিফজ আছে: সুরা কিয়ামাহ, সুরা ইনসান, সুরা নাবা, সুরা নাজিয়াত, সুরা ইনফিতার, সুরা ফজর সহ বেশ কিছু ছোট বড় মিলিয়ে আলহামদুলিল্লাহ। ইচ্ছা আছে সম্পূর্ন কুরআন হিফজ করার ইন শা আল্লাহ!
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ! আমার জানা মতে তেমন নেই! মাঝে মাঝে চুলকানি এলার্জি হয় কিছুটা।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার নিয়ে আমাদের দেশের প্রচলিত কর্মকাণ্ডকে স্পষ্ট শিরক বলে বিশ্বাস করি এবং মনে প্রাণে এইগুলো ঘৃণা করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন কুরআন তর্জমা কয়েকবার পড়েছি, মরণের পর যা হবে, নবীদের জীবনী, সহী ফাযায়েলে আমল (peace publication) অর্ধেক পড়েছি, আর রাহিতুল মাখতুম অর্ধেক এর মত পড়া হয়েছে, এছাড়া জান্নাত জাহান্নাম সম্পর্কিত সহী হাদীস সম্পর্কিত বই, কিয়ামত এর আলামত নিয়ে বই, গুনাহ মাফের উপায়, সহ বেশ কিছু আলহামদুলিল্লাহ
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন শাইখ তামিম আল আদনানি, শাইখ আহমাদুল্লাহ, মিজানুর রহমান আযহারী, শাহাদাত হোসেন ফরসাল ভাই, আবু ত্বহা মুহাম্মাদ আদনান, আব্দুলাহ বিন আব্দুর রাজ্জাক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুবই সাধারণভাবে জীবনযাপন করতে পছন্দ করি, আমার দুনিয়াবি তেমন কোনো বিশেষ শখ নেই। যেহেতু অনলাইনে কাজ করি, তাই বেশিরভাগ সময় বাসাতেই থাকা হয় নিজের Desk এ বসে কাজ করি। নামাজ ও একান্ত প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে তেমন একটা সময় দেয়া হয় না। বর্তমানে তেমন একটা বন্ধু বান্ধব নাই। একা নিজের মত থাকতেই পছন্দ করি। — সবসময় পরিপাটি, গোছানো এবং নিরিবিলি পরিবেশে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মজার মজার খাবার খেতে ভালো লাগে। এছাড়া অবসরে মাঝে মাঝে বিভিন্ন ইসলামিক ও প্রোডাক্টিভিটি বিষয়ক বই পড়ার চেষ্টা করি। দুনিয়াবি আমার একটি বড় ইচ্ছা হলো হালাল উপায়ে অনলাইনে নিজস্ব একটি ব্যবসায়িক ব্র্যান্ড দাঁড় করানো আল্লাহ তৌফিক দিলে। সে লক্ষ্যেই চেষ্টা করে যাচ্ছি। আর জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হলো কুরআন হিফজ করার, মা এবং স্ত্রী পরিবারকে সাথে নিয়ে বায়তুল্লাহ হজে যাওয়া। এছাড়া আমার সন্তানদের যেন আল্লাহ দ্বীনের এক শক্ত হাতল হিসেবে দুনিয়াতে প্রস্তুত করতে পারি। আল্লাহ সুবহা'না ওয়া তায়া'লা যেন আমাকে তৌফিক দান করেন। আমিন!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? বাইরে কোথাও বেড়াতে গেলে সাধারণত পাঞ্জাবি পায়জামা ও টুপি পরি। এছাড়া বাসায় বা নিচে মসজিদে গেলে পাঞ্জাবি / টি-শার্ট ও পায়জামা পরি।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে, সম্ভবত পরিপূর্ন সুন্নতি ভাবে ২০২১ থেকে কিন্তু এর আগেও দাড়ি ছিল।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি পরি এবং নীচে পরিধান করাকে মন থেকে ঘৃণা করি, কারণ আমি জানি কিয়ামতের দিন টাকনুর নিচে কাপড় পরিধান কারীদের উপর আল্লাহ সুবহা'না ওয়াতা আ'লা রহমতের দৃষ্টিতে তাকাবেন না।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, কঠোরভাবে মেনে চলি। পর্দা ও মাহরাম মানার কারণে আমি এবং আমার সম্পূর্ণ পরিবার নন-মাহরাম আত্মীয়দের (যেমন: খালাতো/মামাতো বোনদের) বিয়ে বা বর্তমান কালচারের ফ্রি-মিক্সিং বিবাহ অনুষ্ঠানগুলোতে বর্তমানে কোনরকম অংশগ্রহণ করি না।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ দয়া ও রহমতে এইগুলো থেকে তওবা করে ফিরে এসেছি। আল্লাহর কাছে খাস করে চাই উনি যেন আমাকে এসকল ফেতনা থেকে হেফাজত করেন।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? Online এ বেশ কিছু দ্বীনি ইলম অর্জনের গ্রুপের সাথে যুক্ত আছি সেখানে বিভিন্ন ইসলামিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করি ও বিভিন্ন দ্বীনি ব্যাপার নিয়ে আলোচনা করার চেষ্টা করি। ২০২৪ সালে আস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন করে একটি ধাপে ৯ম স্থান অর্জন করেছিলাম। পরবর্তীতে কুরআনের তাফসীর জানতে IOM Online tafseer course এ যুক্ত হয়েছিলাম কিন্তু সম্পূর্ন করা হয়নি। এছাড়া আমাদের একালার মসজিদ ও বিভিন্ন মসজিদে জামাত হিসেবে দাওয়াতি কাজে মাঝে মাঝে যাওয়া হয় এবং মাঝে মাঝে মসজিদে দ্বীনি হালাকায় সময় দেয়ার চেষ্টা করি। এছাড়া মাঝে মাঝে বিভিন্ন মসজিদে সাপ্তাহিক কুরআন এর তাফসীর এ সময় দেয়ার চেষ্টা করি।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ অনলাইনে যারা ব্যবসা করেন, আমি তাদের ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস দিয়ে থাকি। ফেসবুকে আমার একটি ব্যবসায়িক পেজ রয়েছে। হালাল-হারামের ব্যাপারে আমি অত্যন্ত কঠোর থাকার চেষ্টা করি। আমি আমার তৈরি করা কোনো সাইটে বেপর্দা নারীর ছবি ব্যবহার করি না এবং হারাম প্রোডাক্ট নিয়ে কাজ করি না। কারণ আমি জানি হারাম ভক্ষণ কারীর ইবাদত ও দুয়া কবুল হবে না, তার দেহ জান্নাতে বেশ করবে না। আল্লাহ সুবহা'না ওয়া তা আ'লা আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। যদি ইবাদত ই কবুল না হয় তাহলে এ জীবনের কোন মানেই হয়না। তাই নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিটি কাজ শতভাগ হালালভাবে করার আপ্রাণ চেষ্টা করি। উক্ত ব্যবসার পাশাপাশি চেষ্টা করছি Online এ নিজের আরেকটা ব্যবসা শুরু করতে (Men's Clothing Item নিয়ে) চেষ্টা চলমান।
মাসিক আয় আমার আয় নির্দিষ্ট করে ফিক্সড না, তবে মিনিমাম ২০,০০০ টাকার মতো অ্যাভারেজ থাকে আলহামদুলিল্লাহ এবং এখন তা বাড়ছে। মূলত ওয়েবসাইটের কাজগুলো প্রজেক্ট-বেইজড হয়, যেখান থেকে ৩-১৫ হাজার টাকা আসে। এমনকি বড় প্রজেক্ট গুলোর চার্জ ২০ হাজার ও হয়। তাছাড়া আমার Web Hosting Service Based কিছু প্যাসিভ সাইড ইনকাম হয়, যেখান থেকে ১০-১৫ হাজারের মতো মাসে মাসে subscription fees নিয়ে থেকে client থেকে। সব মিলিয়ে বলা যায়, মাসে আমার ২০-৩০ হাজার টাকার মতো থাকে, আল্লাহ চাইলে। এর পাশাপাশি সামনে আমার আরও কিছু বিজনেস প্ল্যান এক্সিকিউট করার চেষ্টা আছে, ইন শা আল্লাহ।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি অবশ্যই পর্দা করতে হবে। আমি আমার পক্ষ থেকে যথা সাধ্য সহযোগিতা করবো।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? জ্বি, উনার ইচ্ছা থাকলে করতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে চাই, তিনি যেন দ্বীনি জ্ঞান অর্জনের পেছনেই বেশি সময় অতিবাহিত করেন।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তবে যদি কখনো এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি পাওয়া যায়, যেখানে দ্বীনের বিধান এবং পর্দা পরিপূর্ণভাবে মেনে কাজ করা সম্ভব, তবে বিষয়টি ভেবে দেখা যেতে পারে ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজ বাড়িতে নিজেদের ফ্ল্যাটে ইন শা আল্লাহ। আমি এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে চাই যিনি আমাকে একটি ইসলামিক সুন্দর গুছানো সংসার উপহার দিবেন। বিবাহের পর আমি সম্ভবত আমার কাজের সুবিধার্থে এবং স্ত্রীর পর্দার পরিবেশ রক্ষার্থে ২ রুমের একটি ফ্ল্যাটে আলাদা ভাবে থাকতে পারি। তাই আমি চাইবো এমন কাউকে স্ত্রী হিসেবে পেতে যিনি সাংসারিক কাজে যথেষ্ট পারদর্শী হবেন এবং যথাযথ দায়িত্বশীল হবেন।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, যৌতুকের ব্যাপারে আমি এবং আমার পরিবার কঠোরভাবে বিরোধীতা পোষণ করি। আমি শুধু এমন একজন স্ত্রী চাই, যিনি দ্বীন ও তাকওয়ার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক হবেন, আল্লাহ প্রতি অন্তরে ভালোবাসা ও তাকওয়া লালন করবেন এবং আমার তাকওয়া বৃদ্ধিতে সহযোগিতা করবেন।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বর্তমান ফেতনার যুগে বিবাহ ছাড়া নিজেকে পবিত্র রাখা অত্যন্ত কঠিন, চারিদিকে শুধু ফেতনার ছড়াছড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রতিটি বস্তু জোরায় জোরায় সৃষ্টি করেছেন সেখানে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক। বিবাহ মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিবাহের গুরুত্ব বুঝতে আল্লাহ সুবহা'না ওয়া তা'আলা বলেন: "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।" ( সূরা রুম - ২১) “তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ।” (সূরা বাকারা - ১৮৭) তাছাড়া হাদিসে এসেছে, বিবাহের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণতা পায়, দৃষ্টির সংযম ও চরিত্রের হেফাজত হয়। তাই নিজের চরিত্র হিফাজত ও দ্বীনের পূর্ণতা অর্জন, নিজের তাকওয়া বৃদ্ধি, ইবাদতের ইহসান, উত্তম আখলাখপূর্ণ জীবন, ও আল্লাহ সন্তুষ্টি মোতাবেক নিজেকে গড়ে তুলতেই মূলত বিবাহ করতে চাচ্ছি। আল্লাহ নিকট প্রত্যাশা তিনি যেন আমাকে এমন জীবন সঙ্গী উপহার হিসেবে দেন যিনি আমাকে আমার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের প্রতি ভালোবাসা ও তাকওয়া বৃদ্ধিতে সহযোগিতা করবেন, যার সাথে দ্বীনের বিভিন্ন আমলের প্রতিযোগিতা করতে পারবো। স্বপ্নের সেই জান্নাতে ঘর সাজানো নিয়ে পরিকল্পনা আকতে পারবো। যাকে দেখলে চক্ষু হবে শীতল হৃদয় হবে প্রশান্ত। যাকে আগলে রেখে ক্ষণস্থায়ী দুনিয়ার যাত্রা যেন সুন্দর ভাবে আল্লাহ সন্তুষ্টি নিয়ে পার হয়ে চিরস্থায়ী জগতের চিরস্থায়ী জীবন সঙ্গী হয়ে উঠতে পারি সেটাই কামনা। বর্তমান ফেতনার যুগে বিবাহ ছাড়া নিজেকে পবিত্র রাখা অত্যন্ত কঠিন, চারিদিকে শুধু ফেতনার ছড়াছড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা প্রতিটি বস্তু জোরায় জোরায় সৃষ্টি করেছেন সেখানে মানুষ হচ্ছে আশরাফুল মাখলুক। বিবাহ মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিবাহের গুরুত্ব বুঝতে আল্লাহ সুবহা'না ওয়া তা'আলা বলেন: "আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকেই সৃষ্টি করেছেন তোমাদের সঙ্গিনীদের, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করতে পারো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে।" ( সূরা রুম - ২১) “তারা (স্ত্রীগণ) তোমাদের পোশাক এবং তোমরা (স্বামীগণ) তাদের পোশাকস্বরূপ।” (সূরা বাকারা - ১৮৭) তাছাড়া হাদিসে এসেছে, বিবাহের মাধ্যমে দ্বীনের অর্ধেক পূর্ণতা পায়, দৃষ্টির সংযম ও চরিত্রের হেফাজত হয়। তাই নিজের চরিত্র হিফাজত ও দ্বীনের পূর্ণতা অর্জন, নিজের তাকওয়া বৃদ্ধি, ইবাদতের ইহসান, উত্তম আখলাখপূর্ণ জীবন, ও আল্লাহ সন্তুষ্টি মোতাবেক নিজেকে গড়ে তুলতেই মূলত বিবাহ করতে চাচ্ছি। আল্লাহ নিকট প্রত্যাশা তিনি যেন আমাকে এমন জীবন সঙ্গী উপহার হিসেবে দেন যিনি আমাকে আমার রবের কথা স্মরণ করিয়ে দিবে, রবের প্রতি ভালোবাসা ও তাকওয়া বৃদ্ধিতে সহযোগিতা করবেন, যার সাথে দ্বীনের বিভিন্ন আমলের প্রতিযোগিতা করতে পারবো। স্বপ্নের সেই জান্নাতে ঘর সাজানো নিয়ে পরিকল্পনা আকতে পারবো। যাকে দেখলে চক্ষু হবে শীতল হৃদয় হবে প্রশান্ত। যাকে আগলে রেখে ক্ষণস্থায়ী দুনিয়ার যাত্রা যেন সুন্দর ভাবে আল্লাহ সন্তুষ্টি নিয়ে পার হয়ে চিরস্থায়ী জগতের চিরস্থায়ী জীবন সঙ্গী হয়ে উঠতে পারি সেটাই কামনা। নোট: রাসূল সাঃ দেখানো সুন্নাহ পদ্ধতি মেনে স্বল্প খরচে বিবাহ করতে ইচ্ছুক, হাদিসে বলা হয়েছে বিবাহের একটি মাত্র আয়োজন ওয়ালিমা যেটা ছেলে পক্ষ তার সামর্থ্য অনুসারে করবেন। মেয়ে পরিবারের পক্ষের সামর্থ্য থাক কিংবা না থাক তাদের কাছ থেকে কোন ধরনের আয়োজন, হাদিয়া কোন কিছুই প্রত্যাশা করি না। আল্লাহ কাছেই এইটাই কামনা করি যেন তিনি আমার বিবাহ বারাকা পরিপূর্ন ভাবে সম্পাদন করার তৌফিক দান করেন।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৪'৮"-৫'৩"
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা শিক্ষার্থী বা হাফেজা হলে ভালো হয়। তবে দ্বীনের প্রতি অন্তরে ভালোবাসা ও সহী আকিদা ভিত্তিক জ্ঞান থাকলে মাদ্রাসা কিংবা জেনারেল লাইনের যেকোনো ব্যাকগ্রাউন্ডের হলেও সমস্যা নেই। [ দ্বীনের ফরজ বিধানগুলো অবশ্যই পরিপূর্ন মানতে হবে। ]
জেলা ঢাকা বা রাজশাহী হলে ভালো লাগে, তবে আল্লাহ চাইলে অন্য যেকোনো জেলার হলেও বিবেচনা করা হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা মাদ্রাসা শিক্ষার্থী, জেনারেল পড়ুয়া দ্বীনদার সাংসারিক মেয়ে
অর্থনৈতিক অবস্থা নিম্নভিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যম পর্যায়ের আল্লাহর ইচ্ছা!
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
দ্বীনের ব্যাপারে যেসকল বিষয় থাকলে আলহামদুলিল্লাহ: ___________ - ছোটবেলা থেকেই অত্যন্ত আন্তরিকতার সাথে ও সময়মতো ৫ ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাস রয়েছে। - শুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করতে পারেন এবং দৈনিক নিয়মিত কোরআন তিলাওয়াত ও দ্বীন চর্চায় সময় দেওয়ার মানসিকতা রাখেন। - কোরআনে আল্লাহ কী বলেছেন, তা জীবনে অন্তত একবার হলেও অর্থ বুঝে অনুধাবন করে পড়েছেন, এমন হওয়া কাম্য। - দ্বীনের মৌলিক বিষয়গুলো (যেমন: জান্নাত-জাহান্নাম, পরকাল এবং দুনিয়ার হাকীকত) সম্পর্কে স্পষ্ট জ্ঞান রয়েছে, যেন দুনিয়ার ধোঁকায় ডুবে না যান। - পর্দার ক্ষেত্রে একদম কঠোর হতে হবে। এমনকি নিজের ফুফাতো, মামাতো বা খালাতো ভাইদের সামনেও পরিপূর্ণ পর্দা রক্ষা করে চলেন এমন। - নিয়মিত তাহাজ্জুদ পড়ার অভ্যাস থাকলে ভালো হয় এবং আমাকেও নিয়মিত তাহাজ্জুদে অভ্যস্ত হতে সহযোগিতা করবেন। - দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি প্রবল আগ্রহী এবং আমলের প্রতি যত্নশীল হবেন। - অর্জিত দ্বীনি জ্ঞানের আলো অন্যদের মাঝেও ছড়িয়ে দেওয়ার সুন্দর মানসিকতা রাখবেন। দুনিয়াবি ব্যাপারে যেসকল বিষয় থাকলে আলহামদুলিল্লাহ: ____________ - স্বভাবগতভাবে সুন্দর মনের অধিকারী, সর্বাবস্থায় শুকরগুজার, ধৈর্যশীল, আন্তরিক, স্নেহপরায়ণ, হাস্যোজ্জ্বল এবং হালকা অভিমানী হবেন। - আমার মায়ের প্রতি যত্নশীল হবেন এবং নিজের বাবা-মায়ের মতোই তাঁকে শ্রদ্ধা, আন্তরিকতা ও ভালোবাসায় আগলে রাখবেন। - ভালো ভালো রান্না করতে পছন্দ করেন অথবা নতুন রান্না শেখার আগ্রহ রাখেন, যাতে পছন্দের খাবার দিয়ে পরিবারের সবার মন ভালো করে দেওয়া যায় 🙂 - স্বামীর প্রতিটি বৈধ ও ইসলাম অনুমোদিত হুকুম বা চাওয়াগুলো সানন্দে এবং যথাসম্ভব মেনে চলার মানসিকতা রাখবেন। - সর্বদা নিজেকে পরিপাটি রাখতে পছন্দ করবেন এবং ঘরের পরিবেশ সুন্দর ও গোছানো রাখার চেষ্টা করবেন। পরিশেষে বলব, এমন একজনকে জীবনের সঙ্গী হিসেবে চাই, যিনি আমাকে এবং আমি তাঁকে জান্নাতে যাওয়ার পথে সহযোগী হিসেবে পেতে পারি। আমরা উভয়ে যেন একসাথে রবের সন্তুষ্টি অর্জন করে তাঁর দয়ার জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি, এটুকুই আমার একান্ত চাওয়া। ...ইয়া রব, তুমি কবুল করো দয়াময়।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন