Profile

বায়োডাটা নং : 546

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2004
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৬০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: পচাবহলা
বর্তমান ঠিকানা ফুলবাড়ীয়া, ময়মনসিংহ, ময়মনসিংহ
এলাকা/গ্রামের নাম: সন্তোষপুর
কোথায় বড় হয়েছেন? বর্তমান ঠিকানায় + মধুপুর, টাঙ্গাইল (পরিবারের সাথেই)
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BPH in Public Health and Informatics
শিক্ষা প্রতিষ্ঠানের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
এখন কোন বর্ষে পড়ছেন? অনার্স ৪র্থ বর্ষ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সরকারী চাকরিজীবী-বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন(BFIDC),রাবার বাগান। পদবী- ট্রাক্টর ড্রাইভার
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী(ঘরের রাণী)
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বয়স ১৩ বছর। নূরানি মাদ্রাসা থেকে ৪র্থ শ্রেণী পাশ করে বর্তমানে হিফজখানায় পড়াশুনা করছে।
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা চাচা ৪ জন- ১় কৃষক ২় গার্মেন্টসে জব করেন ৩় গার্মেন্টসে জব করেন ৪় সৌদিআরবে কর্মরত আছেন মামা ৫ জন- ১় অবসরপ্রাপ্ত সরকারী চাকরিজীবী (হেল্থ সেক্টর) ২় হাই স্কুলের দপ্তরী ৩় গার্মেন্টসে জব করেন ৪় সৌদিআরবে কর্মরত আছেন ৫় বাংলালিংক কোম্পানিতে জব করেন
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমাদের নিজস্ব গ্রামে বসতভিটা বাদে অল্প কিছু পরিমাণ আবাদি জমি আছে ,যা আত্মীয়দের মাঝে বর্গা দেওয়া। এছাড়া বাবার চাকরীর বেতন বাদে আর কোনো ইনকাম সোর্স নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমাদের একক পরিবার, দাদা-দাদী বেঁচে নেই। পরিবারের দ্বীনের বুঝ ও আমল এখনো খুব বেশি নয়, তবে আলহামদুলিল্লাহ ধীরে ধীরে দ্বীনের প্রতি আগ্রহ ও চেষ্টা বাড়ছে। আব্বা-আম্মা শারিয়াহ অনুযায়ী পর্দা করেন না, তবে তারা দ্বীন পালনের চেষ্টা করছেন এবং আমার পর্দা ও দ্বীন পালনে সম্মান ও সহযোগিতা দুটোই করেন আলহামদুলিল্লাহ। আম্মা আগের তুলনায় এখন নামাজ ও কুরআনের প্রতি অনেক বেশি মনোযোগী ও নিয়মিত হয়েছেন। আব্বাও মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। ছোট ভাইকেও দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে ফিকির ও চেষ্টা করা হচ্ছে। আমি মনে করি, তাদেরকে দ্বীনের দিকে আরও বেশি উৎসাহ দেওয়া ও তাদের পেছনে দাওয়াতি মেহনত করা গেলে ইনশাআল্লাহ তারা আরও বেশি আল্লাহর দিকে ফিরে আসবেন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের পথে কবুল করুন, হিদায়াত দিন এবং এই পথে অটল রাখুন—আমিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী, আড়াই বছর। তার আগে নামাজ পড়তাম কিন্তু কাযা হয়ে গেলে আদায় হতো না বা খেয়াল রাখতাম না।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? প্রতি সপ্তাহে কাযা হয় না, মাঝে মাঝে ফজরের নামাজ কাযা হয়ে যায়
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বী আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না,আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মৃত ব্যক্তির মাগফিরাতের জন্য মাজার বা কবর জিয়ারত করা। তবে বর্তমানে মাজারগুলোতে শিরকি,বিদআতি কার্যকলাপ হয়,এগুলো কাবিরা গুনাহ।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন প্যারাডক্সিকাল সাজিদ-১,২্, বেলা ফুরাবার আগে, ডাবল স্ট্যান্ডার্ড-২, মুমিনের ক্যারিয়ার ভাবনা
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা আবু তাহের মেছবাহ হুজুর,মুফতী আকরাম হুসাইন কাসেমী (দা়বা়),শায়েখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ, দ্বীন শেখার চেষ্টা করছি এবং শেখার অনেক আগ্রহ আছে। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চাই। দ্বীনের জ্ঞান খুবই সীমিত, তাই প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। আল্লাহ যেন আমাকে কবুল করে নেন! নিয়মিত সালাত, কুরআন তিলাওয়াত, যিকির ও বেশি বেশি দোয়া করার মধ্যেই সবচেয়ে বেশি শান্তি পাই। পরিপূর্ণ পর্দা ও নজরের হেফাজত করে চলার চেষ্টা করি। অপ্রয়োজনীয় কথা, আড্ডা, গীবত, হিংসা ও অহংকার থেকে দূরে থাকার চেষ্টা করি। সবার সাথে মিলেমিশে থাকতে ভালো লাগে এবং সুন্দর সম্পর্ক বজায় রাখার চেষ্টা করি। আমার শখের মধ্যে একটি হলো ইসলামিক বই সংগ্রহ করে পড়া এবং সামর্থ্য অনুযায়ী প্রিয়জনদের বই হাদিয়া দিতেও ভালো লাগে। ভবিষ্যতে ঘরে একটি ব্যক্তিগত ইসলামিক লাইব্রেরি গড়ে তোলার ইচ্ছা আছে। আল্লাহ তাওফিক দিলে সেই বইগুলো নিজের উপকারের পাশাপাশি দাওয়াতি কাজেও ব্যবহার করতে চাই, ইনশাআল্লাহ। ঘরের কাজ করতে, ঘর গুছিয়ে রাখতে এবং ঘরকেন্দ্রিক জীবনযাপন করতে ভালো লাগে। নিয়ম মেনে, স্বাস্থ্যকর ও সুন্নাহসম্মত জীবনযাপন পছন্দ করি। অনলাইনে যত কম থাকা যায় ততই ভালো লাগে। পড়াশোনার প্রয়োজনে আসতে হয়, তবে ফেসবুক বেশিরভাগ সময় ডিঅ্যাক্টিভ থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমকে নিজের জন্য বড় একটি ফিতনা মনে হয়, তাই যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করি। জীবনসঙ্গীর কাছেও এই বিষয়টিতে একই রকম মানসিকতা আশা করি। তিনি যেন দ্বীনের প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অনলাইন জগৎ থেকে নিজেকেও দূরে রাখার চেষ্টা করেন। ইনশাআল্লাহ এতে দুজনের জন্যই নজরের হেফাজত করা সহজ হবে। আমার স্বপ্ন- কুরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন সাজানো, আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে সহজ-সরল, শান্তিপূর্ণ জীবনযাপন করা এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। আর আমার প্রিয় দুয়াগুলোর একটি হলো--আল্লাহ যেন আমাকে আমার জীবনসঙ্গীর সাথে উমরাহ করার এবং পুরো পরিবার নিয়ে হজ করার তাওফিক দান করেন। আমীন!
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা,হিজাব ও হাত-পা মোজা সহ নিকাব
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আড়াই বছর,তার আগে হিজাবের সাথে মাস্ক পরা হতো
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বী আলহামদুলিল্লাহ চেষ্টা করি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না,আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগের তালিমের মেহনতের সাথে যুক্ত আছি ,আলহামদুলিল্লাহ। ক্যাম্পাসের হলের সাপ্তাহিক তালিম সহ সেন্ট্রাল মাস্তুরাত তালিমেও জুড়া হয় আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ এন্ড ইনফরমেটিক্স বিভাগে অনার্স ফাইনাল ইয়ারে(৪র্থ বর্ষের ১ম সেমিস্টার) পড়াশুনা করছি। পাশাপাশি দাওয়াতুল হক একাডেমিতে মিজান জামাতে পড়াশুনা করছি(অফলাইন ক্লাস)।
মাসিক আয় নেই
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে সুন্নাহ অনুসরণ করে নিজের দ্বীনের হেফাজত ও পূর্ণতা অর্জন করতে চাই। বিয়ে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত একটি পবিত্র বিধান ও সুন্দর ইবাদত এবং নবীজির সুন্নত। আমি বিশ্বাস করি, বিয়ের মাধ্যমে একজন মানুষ তার দ্বীনের পূর্ণতার পথে এগিয়ে যায় এবং একজন নেক জীবনসঙ্গীর সাথে আল্লাহর সন্তুষ্টিকে কেন্দ্র করে নতুন একটি জীবনের সূচনা করে। আমার বিয়ের উদ্দেশ্য শুধু সংসার করা নয়,বরং এমন একটি পরিবার গড়ে তোলা, যেখানে কুরআন ও সুন্নাহ হবে জীবনের পথনির্দেশনা, আল্লাহর রহমত,তাকওয়া, পরস্পরের প্রতি ভালোবাসা, সম্মান, দয়া ও দায়িত্ববোধ থাকবে, এবং একে অপরকে দ্বীনের পথে দৃঢ় থাকতে সাহায্য করব। দুনিয়ার এই অল্প সময়ের সঙ্গ যেন আখিরাতেও জান্নাতে একসঙ্গে থাকার কারণ হয়--এটাই আমার আন্তরিক দোয়া ও প্রত্যাশা।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-29
উচ্চতা ৫'৮" বা এর বেশী
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা জেনারেল (কমপক্ষে অনার্স পাশ/ মাস্টার্স) + দ্বীন সম্পর্কে জ্ঞান রাখেন
জেলা জামালপুর,শেরপুর,ময়মনসিংহ,টাঙ্গাইল,গাজীপুর বা এসবের কাছাকাছি জেলার হলে ভালো হয়
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা পরিবারের নিকট সরকারী চাকরী প্রাধান্য পাবে বেশী। আমার কোনো নির্দিষ্ট পছন্দের পেশা নেই, দায়িত্বশীল, আত্মনির্ভরশীল ও ইনকাম অবশ্যই হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার বিশ্বাস-একজন নেক জীবনসঙ্গী আল্লাহর অন্যতম বড় নিয়ামত। এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে চাই, যার সঙ্গে কুরআন ও সুন্নাহর আলোকে একটি দ্বীনদার পরিবার গড়ে তুলতে পারব। জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিতে চাই, আর একে অপরকে দ্বীনের পথে এগিয়ে যেতে সাহায্য করতে চাই। আল্লাহ যেন আমাদের দুনিয়া ও আখিরাত উভয় জায়গাতেই একে অপরের জন্য কল্যাণের কারণ বানিয়ে দেন। আমীন! জীবনসঙ্গী হিসেবে এমন একজনকে প্রত্যাশা করি, যিনি পাঁচ ওয়াক্ত সালাত যথাসম্ভব জামাআতের সাথে আদায় করেন, সুন্নতি দাড়ি রাখেন, সুন্নাহসম্মত পোশাক পরিধান করেন এবং তাকওয়ার সঙ্গে জীবনযাপনের চেষ্টা করেন। শারিয়াহ সম্পর্কে মৌলিক জ্ঞান রাখেন এবং কুরআন-সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করেন, হক্কানি আলেম-উলামাদের অনুসরণ ও নেককারদের সোহবত পছন্দ করবেন। দ্বীনের কোনো মেহনতের সঙ্গে সম্পৃক্ত থাকলে আলহামদুলিল্লাহ। আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এবং ফিকহি আমলে হানাফি মাজহাবের অনুসারী- এমন একজন জীবনসঙ্গী প্রত্যাশা করি। সৎ, দায়িত্বশীল, উত্তম আখলাকের অধিকারী, ধৈর্যশীল ও রাগ নিয়ন্ত্রণে সচেষ্ট এবং হক আদায়ের ব্যাপারে সচেতন থাকবেন। গায়রাতবোধসম্পন্ন হবেন এবং পরিবারের নারীদের পর্দা রক্ষার ব্যাপারে সচেতন ও যত্নশীল থাকবেন। বই পড়তে ভালোবাসেন, ইলম অর্জনের আগ্রহ থাকবে এবং আমাকেও দ্বীনের জ্ঞান অর্জন ও আমলের পথে উৎসাহিত করবেন--এটি আমার কাছে অনেক মূল্যবান। ভবিষ্যৎ প্রজন্মকে কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তোলার চিন্তা থাকবে এবং উম্মাহর কল্যাণের ফিকির রাখবেন। [ভবিষ্যতে চাকরি করার বিশেষ ইচ্ছা নেই। সংসার ও পরিবারকে সময় দেওয়াতেই বেশি আগ্রহী। জীবনসঙ্গী আমার এই ইচ্ছাটাকে বুঝবেন, সম্মান করবেন এবং এ বিষয়ে পাশে থাকবেন-এমনটাই আশা করি। আর ব্যক্তিগতভাবে রাজনীতিতে আগ্রহ নেই, তাই জীবনসঙ্গীও এ ধরনের বিষয় থেকে দূরে থাকলে স্বস্তি বোধ করব।] আমার চাওয়া শুধু এতটুকুই--আমরা যেন একে অপরের ঈমান, আমল ও উত্তম আখলাক বৃদ্ধির সহায়ক হতে পারি এবং আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দিয়ে দুনিয়া ও আখিরাতের কল্যাণের পথে একসঙ্গে চলতে পারি। আল্লাহ আমাদের জন্য যা কল্যাণকর, সেটাই যেন সহজ করে দেন এবং তাতে বরকত দেন। আমীন!
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ইসলামপুর এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7157

বয়স
26 বছর
উচ্চতা
৪′ ১০″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8162

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #4635

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7176

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8500

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5415

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ইসলামপুর, জামালপুর, ময়মনসিংহ
জামালপুর জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন