Profile

বায়োডাটা নং : 5457

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2001
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৬৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা মণিরামপুর, যশোর, খুলনা
এলাকা/গ্রামের নাম: মুক্তারপুর
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: কাজীরবাগ লেন, হাজারীবাগ।
কোথায় বড় হয়েছেন? ঢাকায়।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মাছের ব্যবসা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য আমার ছোট ১ বোন (বিবাহিত)।
চাচা মামাদের পেশা দুই চাচা ও এক মামা আমার: ১. বড় চাচা বেকারত্ব হয়ে আছেন অসুস্থতার কারনে। ২. মেঝ চাচা ড্রাইভার। ৩. মামা ব্যাবসায়ী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যে ভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। রিজিক নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়া’লার ওয়াদা রিজিকদাতা তিনি। আল্লাহ তায়া’লা বলেন, ”দুনিয়ায় বিচরণকারী এমন কোন প্রাণী নেই, যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী অবস্থানস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই একটি সুস্পষ্ট কিতাবে লিখা আছে। وَ مَا مِنۡ دَآبَّۃٍ فِی الۡاَرۡضِ اِلَّا عَلَی اللّٰهِ رِزۡقُهَا وَ یَعۡلَمُ مُسۡتَقَرَّهَا وَ مُسۡتَوۡدَعَهَا ؕ کُلٌّ فِیۡ کِتٰبٍ مُّبِیۡنٍ [সূরা হুদ, আয়াত–০৬]
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার বাবা-মা পরিপূর্ণ দ্বীনের পথে চলতে চেষ্টা করে (আলহামদুলিল্লাহ)। যেহেতু আমি জেনারেল পড়ুয়া ছাত্র ছিলাম তাই নিজে তেমন দ্বীন সম্পর্কে শিখতে পারি নাই। আমার মা-বাবাও তেমন দ্বীনি বিষয় শিক্ষা দিতে পারেনি। তবে এখন আমি পরিপূর্ণ দ্বীনের পথে চলতে চেষ্টা করি। আমার এমন একজন জীবনসঙ্গীনির প্রয়োজন যিনি আমাকে ও আমার পরিবারকে দ্বীনের পথে চলতে সাহায্য করবে। আমার মা পরিপূর্ণ পর্দায় চলার যথাসম্ভব চেষ্টা করে। আমাদের বাসায় পরিপূর্ণ পর্দার ব্যবস্থা আছে (আলহামদুলিল্লাহ)।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বী আলহামদুলিল্লাহ, বালেগ হওয়ার পর থেকেই।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২,৩ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? মোটামুটি আলহামদুলিল্লাহ, শিখার চেষ্টা করতেসি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ নেই।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার শব্দটি হচ্ছে আরবি। যার ধাতুগত অর্থ হচ্ছে জিয়ারতের স্থান। রাসূল (সাঃ) বলেছেন, তোমরা কবরস্থানে গমন কর, কেননা এটা তোমাদের আখেরাতের কথা স্মরণ করিয়ে দেয়।’ (মুসলিম, তিরমিজি)। জিয়ারত হচ্ছে সুন্নাত এর থেকে আর বেশি কিছুই না। মাজারে সিজদা করা হারাম, হারাম, এবং হারাম । (আলহামদুলিল্লাহ) মাজারে বিশ্বাসী না। আল্লাহই সকল ক্ষমতার মালিক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন দুনিয়া বিমুখ শত মনীষী, মুসলমানের হাসি, প্যারাডক্সিক্যাল সাজিদ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আরিফ বিন হাবিব (হাফিঃ), মাওলানা আবদুল মালেক (রাহিঃ), শায়েখ তামিম আল-আদনানী।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি সাধারন একজন মানুষ। আলহামদুলিল্লাহ আল্লাহ দুনিয়াতে ভালোভাবে চলার মতো সব শিক্ষাই অর্জনের তৌফিক দিয়েছেন। নিয়মিত ভাবে বিভিন্ন আলেম ওলামাদের সাথে থাকার চেষ্টা করি। এখন শুধু নিজের দ্বীনি ইলম ও আমল সহীহ্ করার চেষ্টা করছি। ইলমদার মানুষদের সাথে থাকতে পছন্দ করি, সাধারণভাবে থাকতে পছন্দ করি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা বাধা দেয় তাদেরকের অন্তরের অন্তস্থল থেকে প্রচন্ড রকম ঘৃণা করি। এখন আমার মনে একটাই ইচ্ছে দুনিয়ার জীবনটা আল্লাহর মতো করে সাজাতে চাই আর আখিরাতর জীবনটা যেন আল্লাহ আমার মতো করে সাজিয়ে দেয়। বাবা-মা এবং জীবনসঙ্গীর হাত ধরে আল্লাহর ঘর তাওয়াফ করার ইচ্ছে আছে (ইনশাআল্লাহ)।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি, পায়জামা ও জুব্বা।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ সুন্নতি দাড়ি। দাড়ি হওয়ার পর থেকেই।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বী আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ্ না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগ, আল্লাহর রাস্তায় ৪০ দিন সফর করেছি বলতে গেলে এক চিল্লা দিয়েছি। মাঝে মাঝেই ৩ দিন করে আল্লাহর রাস্তায় সময় দেয়া হয়।
পেশাগত তথ্য
পেশা বেসরকারী চাকুরী
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ আমার চাকুরীর ইনকাম হালাল। আমি একটি (ট্রাভেল এজেন্সিতে) চাকুরী করি এবং আমার চাকুরীর অফিস আমাদের এলাকায়। আমি ম্যানেজার পোস্টে আছি সকল দায়িত্ব আমার উপর। আমি এই চাকুরীর থেকে আরো ভালো চাকুরীর সন্ধান পেলে সেইখানে চাকুরী করার সিদ্ধান্ত নিব (ইনশাআল্লাহ)। পেশাগত ভবিষ্যৎ পরিকল্পনা যদি জিজ্ঞেস করেন তাহলে আল্লাহর নির্ধারিত রিজিকের সর্বনিম্ন স্তর (টাকা-পয়সা, অর্থ-সম্পদ) নিয়ে মোটেও বিচলিত বা চিন্তিত নই, বরং আমি চিন্তিত রিজিকের সর্বোচ্চ স্তর (শারীরিক ও মানসিক সুস্থতা) ও (আল্লাহ সুবহানাল্লাহু ওয়া তায়া’লার সন্তষ্টি অর্জন) নিয়ে। কেননা আমার জন্য রব্বুল আলামীন যেই পেশা, যেই পদমর্যাদা, যেই সম্মানী নির্ধারণ করে রেখেছেন সেটা আপনা-আপনিই আমি পেয়ে যাবো আমার চেষ্টার দ্বারা।
মাসিক আয় ১০,০০০ টাকা।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বী ইনশাআল্লাহ্।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না করাই বেটার মনে করি।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বাবা-মায়ের সাথে থাকতে চাই।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? যৌতুক আদান প্রদান করা ইসলামের সম্পূর্ণই হারাম, ইসলামের সাথে যৌতুকের কোন সম্পর্ক নেই, সুতরাং আমি যৌতুককে তীব্র ঘৃণা এবং বর্জন করলাম। তাছাড়া আমার কোন কিছু চাওয়া পাওয়া নেই এবং আমার পরিবারের ও নেই।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? প্রথমতঃ বিয়ে একটি ইবাদত এবং মহান আল্লাহ তাআলার এক বিশেষ নেয়ামত। বিবাহ করা সকল নবী-রাসূলের সুন্নাহ, এমনকি নবীর উম্মতের সংখ্যা বাড়ানো এবং একটি দ্বীনি পরিবার গঠনের জন্য বিয়ে একটি আমলস্বরূপ। সামর্থ্যবান এর উপর ফরজ। জন্ম, মৃত্যু ও বিয়ে এই তিনটা বিষয় মহান আল্লাহ তাআলার হাতে সুতরাং আমার তাকদীরে যদি বিয়ে লেখা থাকে তাহলে (ইনশাআল্লাহ) হবে। দ্বিতীয়তঃ বিয়ের মাধ্যমে আল্লাহ আমাদের নফসকে নিয়ন্ত্রণ সহজ করে দিয়েছেন। বিয়ে চরিত্র হেফাজত করে, মানসিক প্রশান্তি দান করে, ইজ্জত হেফাজত হয়, মানুষের জৈবিক চাহিদা পূরণ এবং মানসিক প্রশান্তি লাভের প্রধান উপকরণ হচ্ছে বিয়ে। বিয়ে আদর্শ পরিবার গঠন ও যুবক-যুবতীর চরিত্র গঠনের অন্যতম উপাদান এবং তা অনেক সাওয়াবেরও বটে। এইটাই (আলহামদুলিল্লাহ)। নিজের ঈমান রক্ষার্থে বিয়ে করা আমার জন্য জরুরী।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫ ফিট থেকে ৫ ফিট ১,২ এর মধ্যে হলে ভালো হয়।
গাত্রবর্ন দৃষ্টিমধুর হলেই হবে ইনশাআল্লাহ।
পেশা জেনারেল হলেও হবে কিন্তু মাদ্রাসায় পরুয়া হলে ভালো হয়।
জেলা ঢাকায় হলে ভালো হয়, তবে সবই আল্লাহর হাতে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত বা স্বচ্ছল হলেও হবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজন তাক্বওয়াবান জীবন সঙ্গী চাই যে প্রকৃত দ্বীনদার, পরিপূর্ণ তাকওয়াপূর্ণ, তাওবাকারিণী যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হবে এমনকি যার সাথে চলাফেরা করলে আমলেন প্রতি আগ্রহ বাড়বে। সে দেখতে যেমন হয় হোক যেন দ্বীনের প্রতি অফুরন্ত ভালোবাসা থাকে এমন কাউকে চাই। পর্দার প্রতি কঠোর, সৎ, সংসারি তাকওয়াবান হলেই আলহামদুলিল্লাহ। আমার আহলিয়ার কাজে আমি সবসময় সহোযোগিতা করবো (ইনশাআল্লাহ)।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

মণিরামপুর এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6348

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1522

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3023

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #12148

বয়স
39 বছর
উচ্চতা
৫′ ৩″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6993

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4409

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
মণিরামপুর, যশোর, খুলনা
যশোর জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন