Profile

বায়োডাটা নং : 5450

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৭৫ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পৌরসভায়
বর্তমান ঠিকানা নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পৌরসভায়
কোথায় বড় হয়েছেন? এসএসসি পর্যন্ত গ্রামে, কলেজ লাইফ ফেনীতে, ইউনিভার্সিটি ঢাকাতেই ছিলাম বর্তমানে মায়ের কাছে আছি
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন 2017
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন 2019
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BSC in Mathematics
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Govt. Titumir College
পাসের সন 2025
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ মাওলানা, মাদ্রাসা শিক্ষক , ইসলামিক ফাউন্ডেশন এর একজন কেন্দ্রীয় শিক্ষক। পাশাপাশি বাড়ি দেখাশোনা করেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত ও হাফেজা আলহামদুলিল্লাহ , বিগত ২৬ অথবা ২৭ বছর ধরে আমাদের বাড়িতে সকালে মক্তব পড়ান ।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বড় ভাই: হাফেজ , ক্বারী............... ইমাম ও খতীব: (..........)কেন্দ্রীয় জামে মসজিদ নাঙ্গলকোট, কুমিল্লা। শিক্ষাগত যোগ্যতা: ঢাকা কলেজ থেকে ইসলামিক স্টাডিস ও আরবী ডিপার্টমেন্ট থেকে অনার্স 1st class first. আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসা থেকে ফিকহের উপর কামিল। আমরা দুই ভাই এবং আমাদের আরো এক সহযোগী ভাইসহ আমরা একটি ইসলামিক স্কুল প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। আলহামদুলিল্লাহ, সেখানে বর্তমানে প্রায় ১২০+ শিক্ষার্থী আছেন। সে প্রতিষ্ঠান বর্তমানে ভাইয়া দেখাশোনা করতেছেন। বৈবাহিক অবস্থা: বিবাহিত। আলহামদুলিল্লাহ
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন: বিবাহিত ফাজিল দ্বিতীয় বর্ষে পড়তেছেন ভগ্নিপতি : মুফতি, মাওলানা....... ,,, হাটহাজারী থেকে দাওরায়ে হাদীস শেষ করেছেন। এবং অনার্স ফাইনাল ইয়ারে আছেন। পেশা হিসেবে একটি কিন্ডার গার্টেন এর প্রতিষ্ঠাতা ও প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছেন। পাশাপাশি একটা ঔষধ কোম্পানির কুমিল্লা জেলার ডিলার হিসেবে আছেন। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো
চাচা মামাদের পেশা চাচা দুইজন ১. বড় জ্যাঠা মৃত আগে ব্যবসায়ী ছিলেন। ২. চাচা বাহরাইন প্রবাসী। মামারা ছয় জন: ১. মাওলানা, বড় মামা সৌদি প্রবাসী ছিলেন। বর্তমানে লাকসাম নিজের কয়েকটি দোকান আছে এবং কয়েকটি ভাড়া দিয়ে চলতেছেন। ২. মেজ মামা হাফেজ ও মাওলানা। ইমাম ও খতিব এর দায়িত্ব পালন করতেছেন। পাশাপাশি নিজস্ব একটি ফার্মেসি আছে। ৩. মামা চট্টগ্রামে ব্যবসা করেন। ৪. মাস্টার্স কমপ্লিট ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে কামিল। ইসলামি বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট। বিশিস্ট ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। IHRC এর সম্মানিত জয়েন্ট সেক্রেটারি ৫. ফাজিল পর্যন্ত পড়েছেন। চাকরিজীবী ৬. হাফেজ, দীর্ঘদিন ফেনীর লালপোল এ একটি মসজিদের ইমাম ও খতিব ছিলেন। গত ৩ বৎসর ধরে সৌদি আরব প্রবাসী।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ পারিবারিকভাবে সম্মানিত। বাড়িতে কিছু কৃষি জমি আছে যেগুলোতে ফসল করে থাকে। আলহামদুলিল্লাহ পরিবার চলতে গিয়ে সমস্যা হয় না সাধারণত। বিভিন্ন জরুরি প্রয়োজনে আব্বু প্রতিবছরই কোন না কোন জমি কিনতে হয়েছে। যার কারণে আব্বু স্থায়ীভাবে ঘরের কাজ সম্পূর্ণ করতে পারেননি। তাই গত বছর বড় ভাই ও আব্বুর পরামর্শক্রমে পাশের জমিতে আমরা ঘর করার সিদ্ধান্ত নেই। আলহামদুলিল্লাহ বর্তমানে ফাউন্ডেশন ও রুমের কাজ কমপ্লিট এবং তাদের প্রায় মালামাল এসে গেছে। ইনশাল্লাহ খুব শীঘ্র ছাদের কাজ করা হবে। বর্তমানে আমাদের আগের টিনের ঘরেই আমরা বসবাস করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের ঘরের কাজ কমপ্লিট হয়ে গেলে আশা করি ইনশাআল্লাহ পরিবারে আমাদের অতিরিক্ত কোন ঝামেলা নেই। বাকিটা রাব্বি কারিমের দয়া ও মেহেরবানী ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ পরিবারের সবাই এবং বলতে গেলে আত্মীয়-স্বজন সবাই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে এবং আলেম পরিবারের। শুধু একমাত্র জেনারেল লাইনে আমারই পড়াশোনা। কারণ আব্বুর ইচ্ছা ছিল দুই ছেলের একজনকে মাদ্রাসায় পড়াবেন এবং অন্যজনকে জেনারেল লাইনে পড়াবেন। আত্মীয় স্বজনদের মাঝে বলা চলে আলহামদুলিল্লাহ সকলে মাহারাম মেনে চলেন। ইভেন গত ছয় কিবা সাত বছরের মাঝেও আমরা এবং খালাতো বোনদের সাথে বিন্দুমাত্র দেখা পর্যন্ত হয় নাই। আসলে আমাদের পরিবারগুলো আলেম পরিবার হওয়ায় অটোমেটিক ভাবে একটা দূরত্ব চলে আসে। আলহামদুলিল্লাহ পরিবারের সবাই দ্বীন পালনের সর্বোচ্চ চেষ্টা করেন। *************************** আত্মীয়-স্বজন সবার মধ্যে সবচেয়ে অধম বলা চলে আমিই , আমি আমার বড় ভাইকে শুধু ভাই হিসেবে নয়, উনাকে আমি একজন আলেম হিসেবে শ্রদ্ধা ও সম্মান করি।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকেই পড়ার চেষ্টা করি, অর্থাৎ বুঝ হওয়ার পর থেকে ইচ্ছাকৃত কখনো নামাজ ত্যাগ করিনি। ২০১০ সাল থেকে আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আল্লাহর রহমতে নামাজ কাজা হয় না। তবে হঠাৎ কোনো কারনে এক বা দুই ওয়াক্ত
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জি আলহামদুলিল্লাহ
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আল্লাহর রহমতে কোন সমস্যা নেই আলহামদুলিল্লাহ। আসলে সুস্থতা অসুস্থতা আল্লাহ তায়ালার একটা হুকুম মাত্র।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার বা কবর হল, মৃত ব্যক্তির জন্য দোয়া করার জায়গা সেখানে নিজের জন্য চাওয়ার মত কোন কিছু নেই। জিয়ারতের নিয়তে বিভিন্ন আল্লাহ ওয়ালাদের কবর বা মাজার জিয়ারত করা অবশ্যই প্রশংসনীয়। কিন্তু কিছু ভন্ড বা বাতিল ফেরকার মানুষের কারণে আজকে মাজার বা কবরগুলো শিরকের জায়গা হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ তায়ালা সকল মুসলিম উম্মাহকে এই সমস্ত বাতিলদের হাত থেকে হেফাজত করুক। আমিন
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ অনেকগুলো বই পড়া হয়েছে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আলহামদুলিল্লাহ যেহেতু আমি জেনারেল লাইনের একজন ছাত্র তাই বলা যায় আমার জীবনের সবচেয়ে বেশি যাদের প্রভাব পড়েছে তারা হলেন তারা হলেন আলেম-ওলামা। আলেমগণের নামের লিস্টে সবার প্রথমে রাখতে হবে ১..আল্লামা হযরত মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ। ২. দ্বিতীয়ত যার কথা ও সোহবতে আমার জীবনের সবচেয়ে বেশি পরিবর্তন অর্থাৎ আমার রুহের খোরাক যাকে মনে করি, তিনি হলেন হযরত মাওলানা মুফতি ইয়াহিয়া দা:বা: ৩. মুফতি আরিফ বিন হাবিব ৪. মুফতি রেজাউল করিম ৫. মুফতি ফয়জুল করিম ৬. মুফতি মিজানুর রহমান কাসেমী ৭. মাওলানা হাসান জামিল ৮. মুফতি জসীমউদ্দিন রাহমানী এভাবে নাম লিখতে গেলে অনেক হবে অর্থাৎ সকল হক্কানী ওলামায়ে কেরামের কথাই শুনা ও আমল করার চেষ্টা করি ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ ,আসলে নিজের বিষয়ে কি বলবো................. আসলে নিজের শখ পছন্দ-অপছন্দ বলতে, সকল ইসলামিক কাজ বা বিষয়গুলো নিজের পছন্দের তালিকায় এক নাম্বারে থাকে। আলহামদুলিল্লাহ স্বপ্ন বা উদ্দেশ্য বলতে আসলে একটাই নিজের জীবনের অনেকটা সময় ব্যয় করে দিয়েছি দুনিয়াবি লেখাপড়া বা বিভিন্ন কাজে কর্মে। এখন আল্লাহ তায়ালার কাছে একটাই আর্জি, আল্লাহ তাআলা রিজিকের একটা স্থায়ী বন্দোবস্ত করে আল্লাহ তায়ালার হুকুম ও ইসলামের বিভিন্ন বিধানগুলো জানার জন্য ইসলামী জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা যেন সুযোগ করে দেন সেজন্য আল্লাহ তায়ালার কাছে বিশেষ চাওয়া। বিভিন্ন অবহেলায় ইসলামী জ্ঞান অর্জনের দিকে মননিবেশ করতে পারেনি,। এখন রাব্বি কারিম এর কাছে বিশেষ চাওয়া মহান রব যেন, এমন একজনকে আমার জীবনে আনেন, যিনি নিজে একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং আমাকেও সর্বদা আল্লাহ তায়ালার হুকুম মোতাবেক চলার জন্য তাগিদ দিবেন এবং প্রয়োজনে আমাকে শাসনও করবেন অর্থাৎ যিনি হবেন একদিকে আমার জন্য একজন সহযোগী এবং অপরদিকে যিনি হবেন আমার জন্য একজন উত্তম শিক্ষক ও বটে। উভয়ের সহযোগিতা ও চেষ্টায় একটি উত্তম ও আদর্শ পরিবার গঠন করা। •••••••••••••••••••♪••••••••••••••••••••••••••• আমার একটা বিশেষ চাওয়া: জীবনের প্রথম মুহূর্ত থেকে মহান আল্লাহর নিকট একমাত্র চাওয়া ছিল একজন হাফেজা মেয়ে বিয়ে করা। সেজন্য মহান রবের নিকট অনেক দোয়া ও করেছি। নিজেও সেই আশায় কুরআন শিখার প্রতি যথেষ্ট গুরুত্ব দিয়েছিলাম প্রায় দুই মাস আলহামদুলিল্লাহ। আল্লাহ তায়ালার মেহেরবানীতে কোরআনের শেষ কিছু অংশ আল্লাহ তায়ালা হৃদয়ে বসিয়েছেন। আলহামদুলিল্লাহ। বড় দুঃখজনক বিষয়,পরে বিভিন্ন ব্যস্ততায় আর সেটা কন্টিনিউ করা হয়ে ওঠেনি। আমার প্রবল ইচ্ছা ও আকাঙ্ক্ষা হল কুরআনের হাফেজ হওয়া। আল্লাহ যেন আমাকে কবুল করেন। আমিন ইয়া রব্বাল আলামীন। পরে কয়েকজন আলেমের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছি, যদি রব্বে কারিম আমার জীবনে একজন হাফেজা রাখে তবে মহান মালিকের নিকট হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আর যদি সেটা সৌভাগ্য না হয় তবে এতটুকু আশা ও আমার স্ত্রীর নিকট অনুরোধ থাকবে ইনশাআল্লাহ আমরা একসাথে পবিত্র কোরআনের একজন ছাত্র হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যিনি আসবেন উনি কুরআনের হাফেজা হওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? জুব্বা ও পাজামা অথবা লুঙ্গি
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ কখনো দাড়ি কাটা হয়নি, যখন থেকে দাঁড়িয়ে উঠেছে ঠিক তখন থেকেই দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ. ২০১৭ থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? আলহামদুলিল্লাহ সব সময়ই টাখনুর উপরে পায়জামা লুঙ্গি পরা হয়
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জি আলহামদুলিল্লাহ। তবে কম্বাইন্ড ক্লাসে পড়ার কারণে নিজে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। তাও আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা যথেষ্ট সহায়তা করেন শুকরিয়া মালিকের দরবারে
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? সাধারণত দেখা হয় না আলহামদুলিল্লাহ, তবে সামনে চলে আসলে এড়িয়ে চলার সর্বোচ্চ চেষ্টা করি
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জি আলহামদুলিল্লাহ আমার চাকরির সুবাদে ই মাদ্রাসার সাথে অর্থাৎ দ্বীনি শিক্ষার সাথে জড়িত আছি
পেশাগত তথ্য
পেশা শিক্ষক
পেশার বিস্তারিত বিবরণ আমি আসলে দীর্ঘদিন (প্রায় ৬বছর) ঢাকায় ছিলাম। আলহামদুলিল্লাহ। জামিয়া ইসলামিয়া( ......) বাজার মাদ্রাসায়, কিতাব বিভাগের জেনারেল শিক্ষক হিসেবে সাড়ে চার বছর দায়িত্ব পালন করেছিলাম। পাশাপাশি টিউশনি ছিল। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালোই চলতে ছিলাম। রিসেন্টলি অনার্স কমপ্লিট হওয়ার পরে এবং বাড়িতেও আব্বু-আম্মু একা সেই বিবেচনায়, বর্তমানে বাড়িতে আসা। এখন আলহামদুলিল্লাহ, আমাদের নাঙ্গলকোট উপজেলায় একটি দাখিল মাদ্রাসায় গণিত ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। সকালে নিজের কোচিং সেন্টারে কিছু ছাত্র পড়াচ্ছি। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তায়ালা ভালই রাখছেন। মেইনলি চাকরির প্রস্তুতি নিচ্ছি , পড়াশোনার দিকে মনোযোগী হওয়াটাই মূল দায়িত্ব হিসেবে নিয়েছি। পাশাপাশি আমার ঢাকায় আরো দুই ভাইয়ের সাথে শেয়ারে একটি পাইকারি দোকান আছে সেখান থেকেও কিছু টাকা আসে। ঢাকা থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা এমাউন্ট আসে। সব মিলিয়ে শুক্রিয়া মহান রবের দরবারে। পাশাপাশি বিভিন্ন চাকরির পরীক্ষার আবেদন করতেছি এবং নিয়মিত পড়ালেখায় কিছু সময় দিচ্ছি। দোয়ার দরখাস্ত। আলহামদুলিল্লাহ, একটা ঔষধ কোম্পানির সাথে জড়িত আছি, ইনশা আল্লাহ এখানে ভালো একটা অবস্থানে আসতে পারলে, আশা করতেছি দুনিয়ার এই ক্ষুদ্র জীবন পরিচালনার জন্য আর এতো বেশি দৌড়াদৌড়ি, করা লাগবে না ইনশাআল্লাহ। কারণ, হে আমার প্রিয়তমা পারবে না তুমি? , ছোট্ট কুটিরে সাধারণভবে জীবন কাটিয়ে দিতে, মা ফাতেমা রা: এর মতোন?
মাসিক আয় ৩০,০০০(+-)
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী আলহামদুলিল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইনশাআল্লাহ অবশ্যই পর্দার মধ্যে থাকার মন-মানসিকতা থাকতে হবে আর আশা করি মহান রব এমন একজনকেই আমার জন্য পাঠাবেন যিনি অবশ্যই আমার থেকেও মহান রব কে সবচেয়ে বেশি ভয় করবেন
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? আলোচনা সাপেক্ষে যেটা সুন্দর হয় তাই হবে ইনশাল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? আসলে রিজিকের দায়িত্ব তো মহান মালিক পুরুষের হাতে দিয়েছেন তার পরেও যদি কখনো প্রয়োজন পড়ে সেটা দুই পরিবার ও আমাদের দুজনের পরামর্শক্রমে সিদ্ধান্ত হবে ইনশাল্লাহ
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? ইনশাআল্লাহ, আমার মায়ের কাছে থাকবেন। তার মানে এই না বাধ্য করা উভয় পরিবার এর পরামর্শক্রমে ফায়সালা হবে ইনশাল্লাহ
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? ইনশাআল্লাহ অবশ্যই কোন কিছু নেওয়ার ইচ্ছা নেই। অর্থাৎ বর্তমান সমাজে যত প্রকার প্রচলিত কুসংস্কার আছে তার বিরুদ্ধে অবশ্যই আমরা প্রতিবাদী হব ইনশাল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে হচ্ছে মহান রবের একটি হুকুম। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি বিশেষ ও দায়েমী সুন্নাহ। যেহেতু আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন অবশ্যই আমাদের সহযোগী হিসেবেও কোনো না কোনো একজন ব্যক্তির প্রয়োজন যা আল্লাহ তায়ালা প্রত্যেক মানুষকে বুঝিয়ে দেন। আর হ্যাঁ আমার জন্য বিয়েটা অনেক বেশি ইম্পর্টেন্ট তার কারণ হলো আমি অনেক বেশি ঘুমাতে পছন্দ করি অন্ততপক্ষে আমাকে অতিরিক্ত ঘুম ও অলসতা থেকে জাগিয়ে তোমার জন্য হলেও একজন বিশেষ ব্যক্তির প্রয়োজন। আশা করি ইনশাআল্লাহ উনি ওনার ভালোবাসা ও অনুগ্রহ দিয়ে আমাকে তা বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। আমার আম্মুতো প্রায়ই আমাকে বলেন, তোমাকে বিয়ে করবে? তোমার যেই ঘুম? আমি জবাবে বলি, মা তুমি আছো না? সমস্যা নেই, আল্লাহ আমার জন্য যাকে পাঠাবেন উনি অবশ্যই সময়মতো চলে আসবেন ইনশা আল্লাহ
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-26
উচ্চতা ৫ফুট ১ থেকে ৫ ফুট ৫
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা SSC/ALIM/Honours , দাওরায় হাদিস বা আলিমা হাফেজা হলে অন্য সকল শর্ত শিথিল যোগ্য
জেলা কুমিল্লা, ফেনী, অর্থাৎ যাতায়াত ব্যবস্থা সহজ হলে যে কোন জেলায়, সর্বোচ্চ বিবেচনায় দেখা হবে ইনশাল্লাহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী হলে ভালো হয়, বা আলেমা। আর একজন মুসলমান তো সারাজীবন কোরআনের শিক্ষার্থী হয়ে থাকে
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত, অর্থাৎ যিনি সুখে-দুঃখে মহান রবের শুকরিয়া ও ধৈর্য ধরার মতো সামর্থ্য রাখেন।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমি এমন একজনকে মহান রবের কাছে চাই যিনি আল্লাহর শিখানো দোয়ায় চক্ষু শীতলকারিনী হবেন এবং আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন এমন একজন মানুষ হবেন। ****অবস্থার পরিপ্রেক্ষিতে নিজের সকল বিষয়গুলো প্রথমে ব্যক্তি বা মানুষের কাছে না বলে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহর উপর সর্বোচ্চ তাওয়াক্কুলকারী হবেন। ****যার একমাত্র লক্ষ্য থাকবে আখিরাত অর্থাৎ যিনি দুনিয়ার সকল চাওয়া পাওয়ার চেয়েও আখিরাতের চাওয়া পাওয়াকে সবচেয়ে বেশি প্রাধান্য দিবেন। ****যিনি আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার সন্তানের একজন আদর্শবান মা হওয়ার চেষ্টা রাখবেন ইনশাআল্লাহ। ***যিনি নিজের জীবনকে এমন ভাবে পরিচালনা করবেন যাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহা ও মা খাদিজা রাদিয়াল্লাহু তা'আলা আনহা এর উত্তরসূরী হবেন। ****যিনি আমাদের সকল সুখ দুঃখকে ভাগাভাগি করে নিবেন। সুখের সময় শুকরিয়া আদায় করবেন, মহান মালিকের। আবার দুঃখের সময় সবরের আমল করবেন ইন শা আল্লাহ। ****রিজিক, হায়াত মউত, ভালো মন্দ, সবকিছু মহান মালিকের পক্ষ থেকে আসে আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবেন। *****যিনি এমন একজন মানুষ হবেন, যাকে আমি নিশ্চিন্তে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো ইনশাআল্লাহ। ****যিনি কখনো আমানতের খেয়ানত করবেন না। ***আমার সুখ দুঃখ ভালো-মন্দ সকল কিছু ভাগ করে নেওয়ার মতো মন মানসিকতা রাখেন ইনশাআল্লাহ। ***তবে এতোটুকু সত্য হে প্রিয়তমা তুমি একজন সর্ব উৎকৃষ্ট শাশুড়ি পাবে তোমাকে অগ্রিম এতটুকু নিশ্চয়তা দিলাম ইনশাআল্লাহ। পৃথিবীর সকল সন্তান গর্ব করে বলতে পারে যে সকল মা সকলের কাছে শ্রেষ্ঠ। আমি তার থেকেও একটি লাইন বাড়িয়ে বলতে পারি, হাজারো সন্তানের মাঝে আমি এক পাশে গিয়ে বলতে পারি, পৃথিবীর হাজারো মায়ের মাঝে আমি একজন সর্ব উৎকৃষ্ট মা পেয়েছি। আলহামদুলিল্লাহ। দোয়ার দরখাস্ত এই অধমের জন্য, আমার হে প্রিয় বোন।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

নাঙ্গলকোট এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6193

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4575

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #978

বয়স
26 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
প্রবাসী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4345

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1986

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ইমাম
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #8081

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
নাঙ্গলকোট, কুমিল্লা, চট্টগ্রাম
কুমিল্লা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন