| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী। ২০২২ সাল থেকে। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
কাযা তেমন হয় না। মাঝে মধ্যে শারীরিক অসুস্থ্যতার কারনে বা ঘুমের সমস্যা হলে ফজরের নামাজ কাযা হয়। এছাড়া অন্য কোনো ওয়াক্ত এর নামা আল্লাহর রহমতে কোনোদিন কাযা হয় নি। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত এর নিয়ম জানি, তবে কোনো ওস্তাদ এর কাছ থেকে মন্তব্য নেওয়া হয় নি।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
আমার ডায়বেটিস আছে, তবে তা নিয়ন্ত্রনে আছে। আমি ছোটবেলা থেকেই হেলদি ছিলাম, সেখান থেকে আমার ওজন বেড়ে, ১১৭ কেজি হয়েছিলো, আল্লাহর ইচ্ছায় বর্তমানে কমিয়ে ১০০ কেজিতে এনেছি, ইচ্ছা আছে, আরও কমিয়ে স্বাভাবিক আকৃতিতে আসা। মানসিক কোনো রোগ নেই। আল হা'মদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজারে যেসব রীতিনীতি পালন করা হয় তা শিরক। একজন বুজূর্গ ব্যক্তির কবর জিয়ারত করে তার জন্য দোয়া করা যেতেই পারে, কিন্তু উলটো তাকে উছিলা করে কিছু চাওয়া বা মানত করা আল্লাহর সাথে বেয়াদবী।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
কুরআন থেকে নেওয়া জীবনের পাঠ। আর রাহীকুল মাখতুম (চলমান)। পড়েছি আরও কিন্তু নাম মনে পড়ছে না।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
ড. মিজানুর রহমান আজহারী, শায়খ আহমাদুল্লাহ, ওস্তাদ আবু ত্বহা মোহাম্মদ আদনান, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গির (র.), শাইখ আসিম আল হাকীম, দেলওয়ার হোসেন সাইদী।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমি খুব উচ্চাকাঙ্ক্ষী নই, বরং সাধারণ জীবন যাপনেই স্বস্তি খুঁজি। পোশাকেও তাই সাদামাটা থাকা পছন্দ করি। অবসরে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগে। ঘোরাঘুরি বা ডে ট্যুরে খুব বেশি আগ্রহ নেই, বিশেষ করে এমন সময় বের হতে চাই না যাতে নামাজ মিস হওয়ার সম্ভাবনা থাকে। নিয়মিত নামাজ শুরু করার পর বিকেলবেলা বাইরে যাওয়া একরকম এড়িয়ে চলি যাতে রাস্তায় ওয়াক্ত নষ্ট না হয়। ভ্রমণের সময় আমি সাধারণত চুপচাপ থাকি। আমার পাশে যদি কেউ থাকে, তার কথা মন দিয়ে শুনি, কিন্তু নিজে খুব বেশি কথা বলি না। কাউকে কোনো প্রতিশ্রুতি দিলে সেটা রাখার চেষ্টা করি, তাই খুব সহজে বড় কোনো প্রতিশ্রুতি দিই না। আমি সত্যের পথে থাকতে চাই, অন্যের কাছ থেকেও একই মানসিকতা আশা করি। আল্লাহর উপর ভরসা করে চলি, উত্তম চরিত্র গঠনের চেষ্টা করি এবং গীবত বা পরনিন্দা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি। হালাল রিজিক কামনা করি, হারাম থেকে বাঁচার জন্য আল্লাহর সাহায্য প্রার্থনা করি। যেকোনো হালাল পেশাকে সম্মান করি এবং প্রয়োজনে যেকোনো হালাল কাজ করতে প্রস্তুত। আমি সাধারণত খুব বেশি সামাজিক নই। কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকি, অফিস আর কম্পিউটার নিয়েই দিন কেটে যায়। স্মার্টফোন ব্যবহার করি মূলত প্রয়োজনের তাগিদে, আমি কম্পিউটারেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। আমার বন্ধু সংখ্যা খুব কম, তাই আড্ডাও কম। আমার অতিরিক্ত ওজন কমিয়ে স্বাভাবিক অবস্থায় আসার প্রবল ইচ্ছা রয়েছে, সে পথে কাজও করছি, এবং কিছুটা সফলও হয়েছি আল হা'মদুলিল্লাহ। দুনিয়ার দিক দিয়ে আমার স্বপ্ন খুব সাধারণ—একটা শান্ত, ছিমছাম গ্রামীণ পরিবেশে ছোট্ট বাড়ি, ছোট একটি সবজি বাগান, কিছু হাঁস-মুরগি, ছাগল, পাখি, ফলের গাছ, পুকুর—আর সবার মাঝে একটু প্রকৃতি। সেই পরিবেশে থাকবে একটা উন্নত কম্পিউটার আর ইন্টারনেট। অর্থাৎ, কাজ আর প্রাকৃতিক শান্তি, দুটো একসাথে। সম্পূর্ন ইসলামিক পদ্ধতিতে বিয়ে করতে চাই, আড়ম্বরহীন, সাদামাটা ভাবে। বিয়ের পর সুন্নাহ মোতাবেক ঘনিষ্টজনদের নিয়ে ওয়ালিমা'র আয়োজন হবে, যা পাত্রপক্ষের দায়িত্ব। বিয়ের আগে বা পরে ইসলামের সাথে সাঙ্ঘর্ষিক সামাজিক রীতি পালন করা হবে না। আর আমার চূড়ান্ত স্বপ্ন হলো, আল্লাহর করুনায় সম্মানের সাথে দুনিয়া থেকে বিদায় নিয়ে প্রকৃত সফল ব্যক্তি হিসেবে জান্নাতে প্রবেশ করা। আমি চাই, আমার প্রিয় মানুষদের সবাইকে যেন আল্লাহ জান্নাতবাসী করেন, এবং আমরা একসাথে জান্নাতে সুখে ও শান্তিতে জীবন কাটাতে পারি।
|