Profile

বায়োডাটা নং : 5411

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2000
উচ্চতা ৫′ ৪″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫২ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
এলাকা/গ্রামের নাম: চনপাড়া ১৩৬০
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: রাজা খালি
কোথায় বড় হয়েছেন? আমার শৈশব থেকে বেড়ে ওঠা রূপগঞ্জ এলাকাতেই হয়েছে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এসএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২০
বিভাগ ব্যবসা
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ চাকরিজীবী হিসেবে ছোটবেলা থেকেই দেখেছি, তিনি জীবনের বিভিন্ন সময়ে নানান ধরনের কাজ করেছেন। তবে যেখানেই কাজ করেছেন, সবই ছিল সম্পূর্ণ হালাল উপার্জনের মাধ্যম। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের হয়ে তাঁকে কখনো কাজ করতে দেখিনি। তিনি অত্যন্ত পরিশ্রমী ও সৎ মানুষ ছিলেন এবং সর্বদা হালাল পথে উপার্জন করতেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ৪ জন
ভাইদের তথ্য 🔹১ম ভাই | বিবাহিত | ব্যবসায়ী 🔹২য় ভাই | অবিবাহিত | প্রবাসী 🔹৩য় ভাই | বিবাহিত | পেশা : ডাইভার 🔹৪থ ছেলে | আমি প্রাত্র নিজে 🔹ছোট ভাই | অবিবাহিত | বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরীজীবী
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য 🔹বড় বোন | বিবাহিত | গৃহিণী 🔹ছোট বোন | বিবাহিত | গৃহিণী
চাচা মামাদের পেশা 🔺চাচা দের তথ্য : 🔹আমার বাবা | মৃত 🔹৩য় চাচা | কৃষক | গ্রামে থাকেন এবং নিজের জমিতে চাষাবাদ করেন । 🔹২য় চাচা | মৃত | 🔹১ম চাচা | সিলেট এর টপ লেভেলের বাবুর্চি 🔻মামা দের তথ্য : 🔹৭ম মামা | চাকুরীজীবী | একটি পোশাক তৈরীর প্রতিষ্ঠানে বড় একটি পদে আছেন। 🔹৬ম মামা | ব্যবসায়ী | মিরপুরে বড় একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। 🔹৫ম মামা | চাকরিজীবী | একটি পোশাক তৈরির প্রতিষ্ঠানে বড় পদে আছেন। 🔹৪র্থ মামা | শিক্ষক | মিরপুর কোন একটি স্কুলের শিক্ষক। 🔹৩য় মামা | ব্যবসায়ী ও স্টুডেন্ট. 🔹২য় মামা | স্টুডেন্ট. 🔹১ম মামা | সেনাবাহিনী ও ব্যবসায়ী.
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আমার বাবা তার বাপ-দাদার সমস্ত সম্পত্তি তাঁর ভাই-বোনদের দিয়ে দিয়েছিলেন। নিজের জন্য তিনি কিছুই রেখে যাননি। গ্রামের বাড়িতে বাবার কিছু জমি ছিল, তবে সেগুলো নদীতে ভেঙে যায়। পরবর্তীতে আমরা পুরো পরিবার ঢাকা শহরে চলে আসি। বর্তমানে সেই জমি আবার জেগে উঠেছে, চাইলে সেখানে বাড়িঘর নির্মাণ করা সম্ভব, কিন্তু গ্রামে ফেরার কোনো পরিকল্পনা নেই। বরং গাজীপুরের কাশিমপুর এলাকায় জমি কেনার পরিকল্পনা চলছে। বর্তমানে আমরা দক্ষিণ ঢাকায় একটি ফ্ল্যাটে বসবাস করছি। এখানে আমি, আমার ছোট ভাই এবং আমাদের মা একসাথে থাকি।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে সবাই দ্বীনদার। আমাদের মা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, যদিও পর্দার ব্যাপারে শুরুতে তেমন গুরুত্ব দিতেন না। তবে আমি ও ছোট ভাই বারবার উৎসাহ দেওয়ায় এখন তিনি মোটামুটি পর্দা মেনে চলেন। আমি জেনারেল লাইনে পড়াশোনা করেছি, কিন্তু দ্বীনের বিষয়ে অনেক কঠোর। ইনশাআল্লাহ, আল্লাহ যাকে আমার স্ত্রী হিসেবে দান করবেন, তিনি যেন আল্লাহর সঠিক বান্দাহ হন এবং শুধু আমার প্রতিই অনুরাগী থাকেন—এই দোয়া করি। আমার স্ত্রীকে পরিপূর্ণ পর্দার মধ্যে রাখব, ইনশাআল্লাহ। তাকে সুখী রাখার জন্য যা কিছু করা প্রয়োজন, আমি তা করতে প্রস্তুত থাকব। এমনকি আমি চাইব, আমার স্ত্রীর কণ্ঠস্বরও যেন অপ্রয়োজনে কোনো পরপুরুষ না শোনে; আমি তার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আমি পরিপূর্ণ দ্বীনদার। আমার এবং আমার ছোট ভাইয়ের নামে এলাকায় কোনো খারাপ রেকর্ড নেই। আমরা দুজনেই ভদ্র, নম্র এবং অনেক লাজুক স্বভাবের। আমার ছোট ভাইও পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে এবং ইসলামের প্রতি গভীর আগ্রহী। সেও অত্যন্ত ভদ্র ও লাজুক স্বভাবের।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আমি প্রতিদিন পাঁচ ওয়াক্ত সালাত আদায় করি। আনুমানিক ২০২৩ সাল থেকে নিয়মিতভাবে নামাজ আদায় শুরু করেছি। তার আগে নামাজ আদায় করা হতো, তবে নিয়মিতভাবে নয়। কিছুদিন ঠিকভাবে নামাজ পড়তাম, আবার শয়তানের প্ররোচনায় কখনো নামাজ ছেড়ে দিতাম। কিন্তু এখন একওয়াক্ত নামাজ মিস হলে খুব খারাপ লাগে। নামাজ মিস করলে এতটা আফসোস হয়, মনে হয় যেন কিছু মূল্যবান হারিয়েছি।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? মাঝে মাঝে ফজরের নামাজ সময়মতো আদায় করতে পারি না, ঘুম থেকে দেরিতে ওঠার কারণে। তবে পরে তা কাযা করে নেই। কোনো কোনো মাসে দুই-তিনবার এমন হয়। এর মূল কারণ হলো রাতে কিছুটা অনলাইনে কাজ করা এবং আমার ফাউন্ডেশনের সদস্যদের সঙ্গে মিটিংয়ে ব্যস্ত থাকা। ইনশাআল্লাহ, ভবিষ্যতেশ বিয়ে হলে এ সমস্যা দূর হয়ে যাবে। আমি এখন থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার কমিয়ে দিচ্ছি এবং একসময় তা সম্পূর্ণভাবে বন্ধ করে দেব। শুধুমাত্র ব্যবসা এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের জন্য কিছু মাধ্যম রাখা হবে।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ । তবে ছোটবেলায় আমি শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারতাম। কিন্তু কাজকর্মে ব্যস্ত থাকার কারণে দীর্ঘদিন তেলাওয়াত করা হয়নি, তাই এখন ভেঙে ভেঙে পড়তে হয়। এ কারণেই বর্তমানে পুনরায় শিখছি, যেন আবার শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি। ছোটবেলায় আমি অনেক ভালোভাবে পড়াশোনা করতে পারতাম এবং আমার মেধাও ভালো ছিল। সেই কারণে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ, সহজেই শুদ্ধভাবে তেলাওয়াত করতে পারব। অনেক সূরা আমি দেখে দেখে মুখস্থ করেছি, যদিও তখন বুঝিনি এটি আমার জন্য কতটা জরুরি ছিল। এখন এর গুরুত্ব উপলব্ধি করছি এবং তাই শিখতে আন্তরিকভাবে চেষ্টা করছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আমার জানামতে নেই, বাকিটা আল্লাহর উপর
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? আমি শিরককে ঘৃণা করি এবং একেবারেই পছন্দ করি না। বুঝতে শেখার পর থেকেই এসবকে অপছন্দ করে আসছি। তবে অনেক ছোটবেলায় একবার একটি মাজারের সামনে গিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম, যেন আমি পঞ্চম শ্রেণীতে ভালো ফলাফল করতে পারি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আমি বই পড়তে তেমন পছন্দ করি না। তবে যেসব বই পড়েছি, তাদের নাম বর্তমানে মুখস্থ নেই। আমার কাছে এখনো কিছু বই আছে, কিন্তু সময়ের অভাবে সেগুলো পড়া হয় না।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন 🔹ড. মিজানুর রহমান আজহারি, 🔹জামশেদ মজুমদার , 🔹আবু তোহা মোহাম্মদ আদনান, 🔹শাহেখ আহামুদুল্লাহ, 🔹মুফতী আরিফ বিন হাবিব, 🔹মুফতী আমির হামজা, 🔹দেলোয়ার হোসেন সাঈদী। এদের ছাড়াও অনেকের বক্তব্য শুনে থাকি তবে ওই রকম পছন্দের তালিকায় তাদের অন্তর্ভুক্ত করি না।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন 📜 শখ 🌟 ভালো যে কোনো কাজ করা 🕌 একটি বড় এতিমখানা ও বৃদ্ধাশ্রম নির্মাণের স্বপ্ন; আল্লাহ চাইলে ইনশাআল্লাহ একদিন তা বাস্তবায়ন করবো 🤝 আমার একটি ফাউন্ডেশন আছে, যেটিকে অনেক বড় করার পরিকল্পনা রয়েছে 🏅 আমি একটি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান, যা গরিব, দুঃখী, এতিম ও অসহায় মানুষের জন্য কাজ করে 📜 পছন্দ 🏏 ক্রিকেট খেলা 🌍 ঘুরে বেড়ানো 👨👩👧👦 পরিবারের সদস্যদের সাথে সময় কাটানো 🎮 সামান্য ভিডিও গেম খেলা (খুব সীমিতভাবে) 🗣️ মানুষকে সৎ উপদেশ দেওয়া ও সাহায্য করা 📖 ইসলামী চিন্তাবিদ মানুষদের সান্নিধ্যে থাকা 📜 অপছন্দ 💃 নাচ-গান 🚫 বেপর্দা নারী 🍷 মাদকদ্রব্য 💰 সুদ ও ঘুষ ⚖️ অন্যায় ও অবিচার ❌ মিথ্যা বলা এবং মিথ্যাবাদী মানুষ 📜 স্বপ্ন 🕋 লাইফ পার্টনার ও পরিবারের সবাইকে নিয়ে হজ করা 🕌 মসজিদে অল্প খরচে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে করা
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? 🔹 ফরমাল ড্রেস ও পাঞ্জাবি ও জুব্বা এবং মাথায় টুপি🔹
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? আলহামদুলিল্লাহ, আমি সুন্নতি দাড়ি রেখেছি। আমাদের বংশে বাপ-চাচাদের মধ্যে কারো চাপ বা মুখোমণ্ডল ভর্তি দাড়ি নেই। আমি দাড়ি রাখা শুরু করেছি ২০১৭ সাল থেকে। একবার দাড়ি কাটা হয়েছিল, তারপরে আর কখনো দাড়ি কাটা বা ছোট করা হয়নি।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, এখন আমি এ বিষয়ে সচেতনভাবে চলি; তবে আগে শুধু চেষ্টা করতাম। মূলত তখন মাহরাম ও নন-মাহরামের পার্থক্য ঠিকভাবে বুঝতাম না। আলহামদুলিল্লাহ, প্রায় তিন-চার বছর হলো আমি এ বিষয়ে সচেতন হয়েছি এবং এখন যথাযথভাবে তা মেনে চলি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আমি নাটক বা সিনেমা দেখি না। আগে মাঝে মাঝে দেখতাম, কিন্তু আলহামদুলিল্লাহ সঠিক পথে আসার পর একেবারেই দেখা হয় না। বর্তমানে কেবল কোরআন তেলাওয়াত, গজল, ওয়াজ এবং মাঝে মাঝে খবর শোনা বা দেখা হয়।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আমি তাবলিগ ও জামাতের সঙ্গে যুক্ত আছি, যদিও নিয়মিতভাবে অংশগ্রহণ করতে পারি না। তবে আমার দ্বীনের পথে আসার কারণ তাবলিগ বা জামাত নয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি বর্তমানে একটি ফ্যাক্টরির ম্যানেজার পদে কর্মরত আছি। ফ্যাক্টরিটি কামরাঙ্গীরচর এলাকায় অবস্থিত। আমি মূলত বাড়ি থেকেই ফ্যাক্টরির সবকিছু দেখাশোনা করি, তবে মাঝে মাঝে সরাসরি ফ্যাক্টরি পরিদর্শনে যাই। সঙ্গে সাথে আমার নিজস্ব অনলাইন ব্যবসা রয়েছে। এই ব্যবসার মাধ্যমে আমি ফ্যাক্টরির প্রোডাক্ট এবং বিভিন্ন পাইকারি মার্কেট থেকে আনা প্রোডাক্ট অনলাইনে বিক্রি করি। ফ্যাক্টরির লাভের একটি অংশ আমাদের ফাউন্ডেশনে ডোনেশন হিসেবে যায়, যা গরিব, দুঃখী, অসহায় এবং এতিম শিশুদের জন্য কাজ করে। আমি যাঁর সাথে ফ্যাক্টরিতে পার্টনারশিপে আছি, তাঁর সঙ্গে আরেকটি শোরুম খোলার পরিকল্পনা রয়েছে। ডেমরায় অবস্থিত এই প্রতিষ্ঠানটি বেসরকারি এবং নাম ‘বোরহান গ্রুপ’। আমি বর্তমানে যে প্রতিষ্ঠানে কাজ করছি, তা সম্পূর্ণ হালাল এবং মালিকপক্ষের সবাই নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন ও প্রতি বছর হজ করেন। এই চাকরিটি আমি চাইলে যেকোনো সময় ছাড়তে পারি, কারণ ফ্যাক্টরি এবং নিজস্ব ব্যবসার ম্যানেজমেন্ট করার জন্য অনেক দায়িত্ব ও সমস্যা রয়েছে।
মাসিক আয় নির্দিষ্ট কোনো পরিমাণ উল্লেখ করা সম্ভব নয়, কারণ ফ্যাক্টরি থেকে যে আয় হয়, তা পুরোপুরি আমাদের ব্যবহারের জন্য নয়। এছাড়া আমার অনলাইন ব্যবসা থেকে যে লাভের অংশ হয়, তার থেকেও কিছু অর্থ আমি ফাউন্ডেশনে দান করি। আমি অন্য একটি কর্মস্থল থেকেও সম্মানীয় পারিশ্রমিক পাই। সব মিলিয়ে আমার কাছে পরিবার ও সংসার চালানোর যথেষ্ট ক্ষমতা রয়েছে। এক মাসে আয় কিছুটা পরিবর্তিত হয়, তবে সব মিলিয়ে আমি সংসার ও পুরো পরিবার পরিচালনার সামর্থ্য রাখি।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। যদি সে পর্দা মানতে না চায়, তবে আমি তাকে ছেড়ে দিতে বাধ্য হবো, কারণ আমি পর্দার বিষয়ে অনেক কঠোর। আমার সামর্থ্য অনুযায়ী আমি তাকে পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করব।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? যদি পড়াশোনাটি ইসলাম সম্পর্কিত হয়, তবে অবশ্যই সুযোগ দেব। উদাহরণস্বরূপ, যদি তিনি হিফজ পড়তে চান, আমি তার জন্য সব ধরনের ব্যবস্থা করার চেষ্টা করব এবং এ ব্যাপারে তাকে সম্পূর্ণ সহায়তা প্রদান করব। কিন্তু যদি পড়াশোনাটি জেনারেল লাইন সম্পর্কিত হয় বা নাচ-গান ইত্যাদির কোনো ক্লাস হয়, তবে অবশ্যই তা অনুমোদিত হবে না।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না, সাধারণভাবে আমি চাই না। তবে যদি কাজটি দ্বীন ও ইসলামের প্রচারের সাথে সম্পর্কিত হয়, তাহলে অবশ্যই অনুমোদন দেব। উদাহরণস্বরূপ, যদি তিনি মাদ্রাসার কাজে যুক্ত হতে চান, আমি তাকে সেই সুযোগ দেব। এছাড়া, যদি তিনি নিজে কোনো মাদ্রাসা প্রতিষ্ঠা করার পরিকল্পনা করেন, ইনশাআল্লাহ আমি তার জন্য সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করব।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? অবশ্যই মা এবং ছোট ভাইয়ের সঙ্গে থাকব। তবে যদি ব্যবসার কারণে কামরাঙ্গীরচরে থাকতে হয়, তবে সেখানেই থাকব।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না, অবশ্যই আশা করব না। যদি মেয়ে সঠিক দ্বীনদার হয়, তাহলে তাকে পাওয়াই আমার জন্য সবচেয়ে বড় উপহার। আমি চাই তাকে মসজিদে অল্প খরচে ইসলামী শরিয়াহ অনুযায়ী বিয়ে করতে। আমি কখনো টাকা-পয়সার প্রতি লোভী নই। বরং যদি আমার স্ত্রীর কোনো ভাই না থাকে এবং তার বাবা-মা বৃদ্ধ বয়সে থাকেন, তবে তাদের দায়িত্ব নেওয়াটাই আমার কর্তব্য মনে করি। ইনশাআল্লাহ, আমি নিজের সামর্থ্য অনুযায়ী সব কিছু ঈমানদার ও ন্যায়পরায়ণভাবে পালন করার চেষ্টা করব।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে করা ফরজ কাজ এবং আমাদের সকল নবীগণ বিয়ে করেছেন। আমি চাই যে, আমার বিয়ে মসজিদে অল্প খরচে ইসলামী শরিয়াহ অনুযায়ী সম্পন্ন হোক। একজন লাইফ পার্টনার ছাড়া জীবনযাপন করা অসম্ভব—এটি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার সন্তানদের নিয়ে আমার অনেক পজিটিভ চিন্তাভাবনা রয়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী (রাহিমা আল্লাহ) শিশু অবস্থায় তার মায়ের গর্বে অর্ধ-পাড়া কোরআন হিফজ সম্পন্ন করেছিলেন। কারণ তার মায়ের প্রভাবে ওর শিশুকাল থেকে কোরআন তেলাওয়াতের অভ্যাস গড়ে উঠেছিল। আমি এটা উদাহরণ হিসেবে উল্লেখ করছি, যাতে বোঝা যায় সন্তানদের নৈতিক ও ইসলামী শিক্ষার জন্য একটি উত্তম পরিবেশ এবং আদর্শ মা থাকা কতটা জরুরি। আমি চাই না যে, আমার সন্তানদের আমার মতো বা আমার চেয়ে উত্তম হতে হবে; বরং, আমি চাই তাদের ইমানদার ও ন্যায়পরায়ণ মানুষ হিসেবে গড়ে তোলা হোক। যেহেতু আমি একজন জেনারেল পড়ুয়া ও ব্যস্ত মানুষ, তাই আমার সন্তানদের ইসলামী শিক্ষা প্রদানে স্ত্রীর ভূমিকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এজন্য, আমার স্ত্রীকে সন্তানদের শিক্ষা ও নৈতিকতার দায়িত্ব সচেতন ও কঠোরভাবে পালন করতে হবে।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫ সর্বোচ্চ
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা হাফেজা হলে আলহামদুলিল্লাহ। এছাড়া মাওলানা বা কওমি মাদ্রাসার ছাত্রী হলেও চলবে। অবশ্যই স্ত্রী ধার্মিক হতে হবে, কঠোর পর্দাশীল এবং সন্তানদের জন্য আদর্শ মা হওয়ার যোগ্যতা থাকতে হবে।
জেলা ঢাকা বা দেশের অন্য যেকোনো জেলা হতে পারে, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই স্ত্রী পরিপূর্ণ দ্বীনদার এবং পরিপূর্ণ পর্দাশীল হতে হবে।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী বা মাদ্রাসার খেদমতে থাকলে ভালো, কারণ ভবিষ্যতে ইসলাম প্রচারের উদ্দেশ্যে আমি তাকে সাহায্য করে ছোট একটি মাদ্রাসা স্থাপন করার পরিকল্পনা রেখেছি।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত | উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
📜 গুণাবলী ও যোগ্যতা 📜 শুচিল – চরিত্র ভালো হতে হবে 📜 নম্র ও ভদ্র – কথা-বার্তা এবং চলাফেরায় স্মার্ট হতে হবে 📜 ইনোসেন্ট – তাকে দেখলে সব চিন্তা, ভাবনা ও রাগ-অভিমান দূরে চলে যাবে 📜 ঠান্ডা মস্তিষ্কের – অল্পে উত্তেজিত না হওয়া 📜 পড়াশোনার মেধা ভালো 📜 আদর্শ মা হবার যোগ্যতা 📜 বিশেষভাবে রান্না ভালো জানা (মায়ের রান্না বেশি ভালো না এ কারণে ) 📜 কথা-বার্তা শুদ্ধ ও স্মার্ট – দ্বীন প্রচারের কাজে সাহায্য করার জন্য 📜 সবার সাথে ভালো ব্যবহার করা 📜 স্বামীর কথার প্রতি অবাধ্য না হওয়া 📜 সব বিষয়ে স্বামীর পরামর্শ নেওয়া 📜 স্বামীর প্রতি গভীর ভালোবাসা ও ভক্তি থাকা 🚫 অপছন্দ/নিষেধ 🚫 অন্য পুরুষের প্রতি আসক্তি বা আগে অন্য ছেলের সাথে প্রেমের সম্পর্ক থাকলে আগেই জানানো; গোপন রাখলে ভবিষ্যতে বড় সমস্যা হবে 🚫 মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার না করা – কম ব্যবহার করলে ভালো । মোবাইল ফোন ব্যবহার না করলে অনেক অনেক ভালো
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

রূপগঞ্জ এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6278

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3152

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7382

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6825

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7088

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #9039

বয়স
48 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা
নারায়ণগঞ্জ জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন