| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
"জ্বি হ্যাঁ"। আনুমানিক বারো(১২) বছর থেকে নামাজ পড়া শুরু করি।তবে, তখন নিয়মিত নামাজ পড়া হতো না,এখন নিয়মিত নামাজ পড়া হয় আলহামদুলিল্লাহ। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
২-৩ ওয়াক্ত (বিনা কারণে নয়)। |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
মোটামুটি শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। তবে আরো সহীহ ভাবে অর্থ বুঝে তিলওয়াত শেখার চেষ্টায় আছি ইন শা আল্লাহ।গ্রামের মাদ্রাসায়(মক্তবে) কুরআন শিক্ষা গ্রহণ করা হয়েছে, বর্তমানে প্রসিদ্ধ হাফেজার কাছে বাসায় কুরআন শিক্ষা গ্রহণ করার চেষ্টায় আছি ইন শা আল্লাহ।
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
জ্বর,মাথাব্যথা সহ অন্যান্য যেসব সাধারণ রোগে সবাই আক্রান্ত হয়,সেসবের ভুক্তভোগী আমিও হই।তবে বড় ধরনের শারীরিক কিংবা মানসিক কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হলো সাধারণ কবর স্বরূপ। তবে একে বিশেষ মর্যাদাপূর্ণ মনে করে বাড়াবাড়ি করা সম্পূর্ণভাবে 'শিরক'।
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
১."আল্লাহর ভয়ে কাঁদা", ২."শিরক", ৩."গীবত(এক ঘৃণিত অপরাধ)"।
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
১."মাওলানা মিজানুর রহমান আজহারী হুজুর", ২."শায়খ আহমাদুল্লাহ হুজুর", ৩."মাওলানা আনিসুর রহমান আশরাফী হুজুর"।৪."মাওলানা দিলওয়ার হোসেন সাইদি হুজুর"।
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আমার শখ হলো-বই পড়া,বিশেষ করে আল্লাহর রাসুল(সাঃ) ও তাঁর সাহাবিদের জীবনী পড়া। বিশেষ করে তাদের জীবনের বিভিন্ন মজার মজার ঘটনা পড়তে বেশি ভালোবাসি।(আমাদের অনেকরই ধারণা ইসলামের ইতিহাসে, মুসলিম মনিষীদের জীবনে বোধ হয় হাসির বা মজার ঘটনা নেই ; শুধুই বোধহয় মুসলমানদের সাথে কাফির-মুশরিকদের যুদ্ধই হয়েছে আর মুসলিম মনিষীদের জীবন হাসি-আনন্দ ছাড়াই অতিবাহিত হয়েছে। কিন্তু মহানবী হজরত মুহাম্মদ (সাঃ) এর সঙ্গে হযরত আলী (রাঃ) এর খুনসুটি গুলো কত আনন্দই সৃষ্টি করে আমাদের হৃদয়ে। এছাড়াও অন্যান্য নবী-রাসুলের ও সাহাবীগণের জীবনের মজার ঘটনা গুলোও আমাদের অন্তরে ভালো লাগার সঞ্চার করে।যা হালাল বিনোদন বলেই বিবেচিত। অনেকে বিষয় টি বুঝতে নাও পারে, তাই এই ব্যাখ্যা।) সাদামাটা ও নির্ঝঞ্ঝাট জীবন যাপন করতে পছন্দ করি।আমি এমন একটি পরিবার চাই, যেই পরিবারের সবাই একনিষ্ঠভাবে রাসুল (সাঃ) এর সুন্নাহ মেনে চলে। পর্দার গুরুত্ব বোঝে,দ্বীনের গুরুত্ব বোঝে এবং দ্বীন ও পর্দা মেনে চলতে একে অপরকে সাহায্য করে। অতিরিক্ত চাকচিক্য,অহংকার প্রদর্শন, হিংসাত্মক মনোভাব আমি অপছন্দ করি। পর্দার উপযুক্ত পরিবেশ এবং দ্বীনি পরিবেশ আমার সবচেয়ে পছন্দনীয় পরিবেশ। সৎকাজের প্রতিযোগিতা থাকলে আমার ভালো লাগে।আমার বিষয়ে কারো কোনো অভিযোগ থাকলে আমি সেটি সরাসরি জানতে পছন্দ করি।গীবত ও পরনিন্দা করাকে আমি ঘৃণা করি। ক্যারিয়ার নিয়ে আমার স্বপ্ন হলো- নৈতিকতা সম্পন্ন একজন ভালো শিক্ষক হওয়া।(আল্লাহ রাব্বুল আলামীন চান যদি)।তবে বিবাহ পরবর্তী জীবনে যদি আমি আমি কাঙ্ক্ষিত দ্বীনি জীবনের স্বাদ পাই,তাহলে আমি চাকরির ব্যাপারে ভাবতে চাই না। বৈবাহিক জীবন নিয়ে আমার স্বপ্ন হলো- আমি নিজে যেন সুললিত কণ্ঠে, তাজবিদ সহকারে সহীহ-শুদ্ধভাবে পবিত্র 'কালামুল্লাহ মাজীদ' অর্থ বুঝে তিলওয়াত করতে পারি।এবং আমার জন্য আল্লাহ রাব্বুল আলামীন কতৃক নির্বাচিত নিজস্ব, ব্যাক্তিগত পুরুষটি(আমার ভবিষ্যৎ স্বামী) ও সেভাবেই তিলওয়াত করতে পারবেন। প্রতিদিন দুজনে একসাথে তাহাজ্জুদ নামাজ আদায় করতে চাই,আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টায় যেন একে-অপরকে সাহায্য করি।অর্থের প্রাচুর্যতা না থাকলেও দৃঢ় ইমান এর ক্ষেত্রে যেন সমৃদ্ধশালি হতে পারি।গয়নাগাটি, দামি দামি শাড়ির লোভ আমার নেই, আমার ভবিষ্যৎ স্বামী যেন আমায় অটুট বিশ্বাস উপহার দিতে পারেন এটুকুই চাই আমি।তিনি যেন সৎ চরিত্রবান(আখলাকে হামিদার অধিকারী) হন,আমাকে যেন বুঝতে পারেন।তার জীবনে চারজন নারী(তার নিজের মা,বোন,আমি এবং তার ও আমার কন্যা) ব্যাতিত অন্য কোনো নারীর বিন্দু পরিমান আধিপত্যও যেন না থাকে। তিনি আমার ও তার মায়ের সুসম্পর্ক গড়ে উঠতে এবং তা বজায় রাখতে সাহায্য করবেন। তিনি আমার পর্দা অক্ষুণ্ণ রাখতে সাহায্য করবেন। আল্লাহ ভীরু হবেন এবং রাসুল (সাঃ) এর সুন্নাহ মেনে চলবেন সর্বাবস্থায়। তিনি আমাকে আখিরাত মুখি হতে সাহায্য করবেন।তার অনেক অর্থ উপার্জনের চেয়ে হালাল ও সম্মানজনক একটি পেশা থাকুক সেটিই আমি চাই। তার ততটুকু অর্থ থাকুক যতটুকু অর্থ থাকলে মোটামুটি সাধারণ একটি জীবন পরিচালনা করা যায় অর্থাৎ জীবীকা নির্বাহ করতে গিয়ে যেন অন্যের নিকট হাত পাততে না হয়।তার কাছে আমার আর্থিক বিশেষ একটি প্রত্যাশা থাকবে। সেটি হলো-তিনি ততটুকু অর্থ সংগ্রহের চেষ্টা করবেন, যতটুকু অর্থ থাকলে আমরা একত্রে আল্লাহর ঘর পবিত্র কাবা শরিফ তাওয়াফ ও নবীজীর রওজা মোবারক যিয়ারত করতে পারি(একান্তই অসম্ভব হলে কোনো বাধ্যবাধকতা নেই)।তবে অবশ্যই এবং অবশ্যই তার হালাল রোজগার থাকতে হবে।আর সম্মানজনক পেশা বলতে আমি বুঝিয়েছি এমন একটি পেশা যেখানে উপার্জন কম থাকলেও যেন মাথা উচু করে বাঁচা যায়।তার যেকোন ধরনের চাকরি বা ব্যবসা থাকতে পারে।আমার অর্থের চেয়েও সম্মানের আকাঙ্খা বেশি।তার চাপদাড়ি থাকলে ভালো হয়(তবে আল্লাহ রাব্বুল আলামীন যেমন দাড়ি দিবেন তাতেই আমি খুশি)।সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারেন যেন।যেহেতু কখনো আমি হারাম সম্পর্কে জড়াই নি এবং আমার কোনো ছেলে ফ্রেন্ড নেই(আমি যেহেতু জেনারেল লাইনে পড়ালেখা করেছি স্কুল পর্যায়ে, তাই তৎকালীন কয়েকজন ছেলে সহপাঠী ছিলো, ক্লাসে ছেলে-মেয়ে প্রায় সমান সংখ্যক হলেও সবার সাথে মিশতাম না,শুধু প্রাইভেট পড়ার সময় ব্যাচে যাদের সাথে পড়তে হতো তাদের সাথে লিমিট রেখে মিশতাম।ছেলেদের সঙ্গে দূরত্ব বজায় রাখা ও হিজাব নিয়ে কঠোর অবস্থানের কারণে বান্ধবীরা মজা করে 'হুজুরের বউ' বলে ডাকতো।এবং ছেলেদের থেকে দূরত্ব রাখতেই এইচএসসি তে সরাসরি মহিলা কলেজে ভর্তি হই।এবং অনার্স লাইফে এসেও আমার সহপাঠীরা শুধু মেয়ে আলহামদুলিল্লাহ। ) তাই আমি চাই, আমার ভবিষ্যৎ স্বামীই যেন আমার জীবনের একমাত্র ছেলেফ্রেন্ড এবং বেস্ট ফ্রেন্ড হন।স্বামী হিসেবে তার প্রতি আমার যত অভিযোগ জমা হবে, সেইসব অভিযোগ যেন আমি বেস্টফ্রেন্ডরূপি তাকে জানাতে পারি। আরও অনেক অনেক স্বপ্ন আছে,যতদিন নিঃশ্বাস চলবে, ততদিন স্বপ্নের শেষ হবে না।তবে উল্লিখিত স্বপ্নগুলো যেন অবশ্যই আমার রব পূরণ করেন(আমিন)।আর আমি যেহেতু ইসলামের পরিপূর্ণ জ্ঞান থেকে শুরু থেকে জ্ঞাত ছিলাম না(মানে মৌলিক বিষয় গুলো জানা থাকলেও বিস্তারিত জানা ছিলো না এবং ততটা প্রাকটিসিং ছিলাম না), গত ৮-১০ বছর সর্বোচ্চ চেষ্টা করছি ইসলাম সম্পর্কে বিস্তারিত জানার ও মানার, তাই এমন কাউকে পাশে চাই,যিনি আমার এই যাত্রাকে সহজ করবেন এবং পাশে থাকবেন সবসময়। বিশেষ জ্ঞাতব্য: আমার সঠিক জন্ম তারিখ হলো- ০১-১০-২০০৩।বায়োডাটার শুরুতে উল্লেখ করা জন্মতারিখ টি আমার NID কার্ড ও সার্টিফিকেট এর অধিভুক্ত বিধায়, সেটিই প্রথমে উল্লেখ করছি যাতে, জটিলতা তৈরি না হয়।
|