Profile

বায়োডাটা নং : 5383

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৫″
গাত্রবর্ন শ্যামলা
ওজন ৫৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এবি পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ।
বর্তমান ঠিকানা আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
এলাকা/গ্রামের নাম: পরে জানানো হবে ইনশাআল্লাহ।
কোথায় বড় হয়েছেন? নিজ গ্রামেই
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আলহামদুলিল্লাহ আমার বাবা একজন কৃষক। তিনি মাঠে চাষাবাদ করেন,পানের বরজ আছে।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত (আদর্শ গৃহিণী)
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বোন আমার ছোট,সপ্তম শ্রেণীতে পড়ছে (অবিবাহিত)।
চাচা মামাদের পেশা আমার কোন চাচা নেই। মামা ৩ জন, সবাই কৃষি চাষ করেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ৪ কাঠা নিজস্ব জমিতে একতালা বাড়ি করেছি, এছাড়া আমাদের মাঠে কোন নিজস্ব জমি নেই, অন্যের জমি ৪ বিঘা লিজ বা ইজারা নিয়ে আমার বাবা চাষাবাদ করেন, আল্লাহর অশেষ রহমতে অনেক শুখে শান্তিতে আছি আলহামদুলিল্লাহ, এছাড়া ৬ কাঠা পানের বরজ আছে আলহামদুলিল্লাহ। বিশেষ কিছু : বর্তমান বিয়ের আয়োজনে যেই খরচ সেটা আমি মেটাতে সক্ষম নয়।যদি সক্ষমতা থাকতো, তাহলেও আগ্রহী হতাম না। (রাসুলুল্লাহ (সঃ) বলেছেন যেই বিয়েতে খরচ কম সেই বিয়ে বরকতময়) ভোগ বস্তুর দুনিয়ায় বিবাহ অনেক কঠিন হয়ে গেছে । বিবাহ একটা ব্যবসায় পরিণত হয়ে গেছে। এখন জিনা অনেক সহজ । বিবাহ করতে গেলে মোটা অংকের মোহরানা ধার্য করা হয়,এটা সেটা আরো ইত্যাদি ইত্যাদি যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি সামাজিক রীতিমতো নয় শরীয়াহ অনুযায়ী বিবাহ করতে চায়। আমার অনুরোধ থাকবে মোহরানা যেন সহনীয় হয়, অযৌক্তিক এমাউন্ট যেন ধরা না হয় । কারণ আমার ইচ্ছা আমার স্ত্রীর মোহরানা আমি আগে আদায় করে দিতে চায় ইং-শা-আল্লাহ।মোটা অংকের মোহরানা পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। বিবাহ হচ্ছে "জিনা" থেকে নিজেকে বাঁচানোর মাধ্যম আর মোহরানার এমাউন্ট যদি এত বেশী হয় যেটা আমার মৃত্যুর আগ পর্যন্ত পরিশোধ করতে পারবোনা তাহলে সেই বিবাহ আমার প্রয়োজন নেই।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ আমাদের পরিবারে ৫ জন সদস্য,মা ও দাদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন, কিন্তু তারা পর্দার ব্যাপারে অবসচেতন, গ্রামের মানুষ তো সেইভাবে দ্বীনকে বোঝে না, আলহামদুলিল্লাহ আমি অনেক বোঝানোর চেষ্টা করছি,ইংশাআল্লাহ আল্লাহর রহমতে একদিন হয়তো পর্দাকে ফরজ বিধান হিসেবে মেনে চলবে,চেষ্টাতেই আছি পরিবারটাকে দ্বীন ও আল্লাহর অশেষ ছায়াই নেওয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন এই বিষয়টাকে আরও সহজ করে দিন।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ৭ বছর ধরে (২০১৮ থেকে) (জামায়তে নামাজ পড়ার সর্বোচ্চ চেষ্টা করি)।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ কাযা হয় না, মাঝে মাঝে ঘুমের কারনে যদি ফজরের নামাজ কাযা হয়। জেগে উঠার সাথে সাথে আবার পড়ে নিই।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি ! সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার, তিনি দয়া করেছেন।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? এটা মাত্র কবর, সিজদা দেওয়া স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন আলহামদুলিল্লাহ জীবনে অনেক বই পড়া হয়েছে। বেলা ফুরাবার আগে, প্যারাডক্সিক্যাল সাজিদ ১ও২,চিন্তাপরাধ, আর রাহীকুল মাখতুম। আমার সবচেয়ে পছন্দের লেখক আরিফ আজাদ তার সব বইগুলো পড়েছি, শামসুল আরেফিন শক্তি, খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, আসিফ আদনান, শায়খ আতিকুল্লাহ হাফিজুল্লাহর বই পড়েছি আলহামদুলিল্লাহ।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহিমাহুল্লা,শায়খ আহমাদুল্লাহ, জাকির নায়েক,আরিফ বিন হাবিব, আবু ত্বোহা আদনান, মিজানুর রহমান আহজারি, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এছাড়াও আরো ওলামায়ে কেরাম।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন বিসমিল্লাহির রাহমানির রাহিম। রিয়া হওয়ার ভয়ে নিজের ব্যাপারে কিছু বলতে সংকোচ বোধ হয়। তারপরও তথ্যের জন্য কিছু লিখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাকে ক্ষমা করুন। মানুষ সৃষ্টির সেরা জীব। কিন্তু আমি আল্লাহর দেওয়া সেই সম্মান রাখতে পারিনি ।আমি আল্লাহর জমিনে সব চেয়ে নিকৃষ্ট এক অধম গুনাহগার বান্দা। আল্লাহর বিধান গুলো নিজে সর্বোচ্চ দিয়ে মানার চেষ্টা করছি, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাব,ইংশাআল্লাহ। আমি একজন ইন্টোভার্ট ধরনের মানুষ, সমাগম সবসময় এড়িয়ে চলি। মানুষের সাথে সেইরকম মিশুক না, সবসময় চুপচাপ থাকতে পচ্ছন্দ করি। যার সাথে একবার মিশুক হয়ে যায়,তার সাথে মিশতে স্বাচ্ছন্দ্যবোধ করি। আমি মানুষকে অল্পতেই বিশ্বাস করে ফেলি। আমি মানুষকে ক্ষমা করতে পচ্ছন্দ করি। আমি মানুষের উপকার করতে ভালোবাসি। পছন্দ: পরিস্কার পরিচ্ছন্ন থাকা ও গোছানো কাজ করা পছন্দ করি, নিজেকে সবসময় পবিত্র রাখতে পছন্দ করি, যারা অহংকার করে তাদের থেকে নিজেকে দূরে রাখতে চেষ্টা করি । কোরআন তেলাওয়াত করা, ইসলামিক বই পড়া, ইসলামিক আলোচনা শুনা, কুরআন তেলাওয়াত শুনা, জুমার দিনে সূরা কাহফ তেলাওয়াত করা, বেশি বেশি নফল সিয়াম,কাজ করা ইত্যাদি পছন্দ করি। অপছন্দ: দ্বীনের বিষয়ে বাড়াবাড়ি করা, কৃপণতা, গালিগালাজ, ধোঁকাবাজি, অন্যের ক্ষতি করা, সকল প্রকার হারাম কাজ ইত্যাদি অপছন্দ করি। স্বপ্ন: আল্লাহর রাসূল (সাঃ) এর সুন্নাতের দিক নির্দেশনা অনুযায়ী একজন প্রকৃত মুমিন হওয়া। আল্লাহর দ্বীনের জন্য নিজের শেষ রক্ত বিন্দু দিয়ে লড়াই করবো এবং শাহাদাতের স্বাদ নিতে চাই ইং-শা-আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা একজন পবিত্র, দ্বীনদার, চক্ষু শিতলকারিনী স্ত্রী দিবেন আশা করি ইং-শা-আল্লাহ। উনি আমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে, আল্লাহর প্রিয় বান্দা হতে সাহায্য করবে। আমাকে এবং আমার অনাগত সন্তানদের মুজাহিদ হতে সাহায্য করবে। যদি আল্লাহ তাওফিক দেন দুইজন একসাথে উমরাহ পালন করবো ইং-শা-আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে প্রার্থনা করি তিনি (চিরস্থায়ী) জান্নাতে আমাদের যেন আবার একসাথে করে দেই।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পাঞ্জাবি-পায়জামা,টি শার্ট, শার্ট ও প্যান্ট,ট্রাওজার
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ, ১০ মাস হলো দাড়ি রাখা।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ ১৪ বছর বয়স থেকে টাখনুর উপরে কাপড় পড়ি।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ অনেক চেষ্টায় আছি আরও কঠোর ভাবে এটাকে মেনে চলার, গ্রামে থাকার কারণে এটাকে মেনে চলা সবচেয়ে কঠিন বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন এটা আমার জন্য আরও সহজ করে দিন।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? একসময় প্র্যাকটিসিং ছিলাম না,সালাত পরতাম আবার নাটক, সিনেমা, গান ও দেখতাম। আলহামদুলিল্লাহ এখন আর কোন নাটক, সিনেমা দেখি না,, ইসলামিক ডোকোমেন্টরি,পডকাস্ট, সেমিনার, কনফারেন্স দেখি।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না,তবে দ্বীনকে আগে পরিবারের মধ্যে বিকশিত করার চেষ্টায় আছি আলহামদুলিল্লাহ।
পেশাগত তথ্য
পেশা অন্যান্য
পেশার বিস্তারিত বিবরণ আলহামদুলিল্লাহ বাবার সহযোগী হিসেবে আমাদের সব কাজে আমার বাবাকে সাহায্য করি,বাবা শাক সবজি,পান চাষ করেন আলহামদুলিল্লাহ এইভাবে সংসার চলে,এখন কম্পিউটারে ও ফোনে কিছু কাজ করে নিজের হাত খরচ চালাচ্ছি। , আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আশা রাখছি , একটা চাকরির জন্য অনেক জায়গায় কথা বলে রেখেছি ইনশাআল্লাহ হয়ে যাবে। এছাড়াও আলহামদুলিল্লাহ, মাঠের ও বরজের সমস্ত কাজ পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা সাহায্য ও সচ্ছলতা দান করার মালিক। তিনি কুরআনে বলেছেন "বিয়ের মাধ্যমে স্বচ্ছলতা দান করেন"। ইমেইল মার্কেটিংয়ের কাজেও জড়িত আছি,এখান থেকেও ভালোই ইনকাম হচ্ছে আলহামদুলিল্লাহ।
মাসিক আয় ফিক্সড না,তাই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জি আলহামদুলিল্লাহ ,দাইয়ুসের গুনাহ থেকে বাঁচতে এটাই সবার জীবনে লক্ষ্য হওয়া উচিত।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? একাডেমিক পড়াশোনা না,তবে ইসলামিক পড়াশোনা অবশ্যই সারা জীবন করবে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? বিয়ের পর আমার স্ত্রী আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? আলহামদুলিল্লাহ না।এই সমস্ত ছোটলোকি,নির্লজ্জ,বেহায়া কাজ থেকে সব ছেলেকে ও তার পরিবারকে দূরে থাকা উচিত।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ১ম প্রশ্নের উত্তর: প্রথমত,নিজের চরিত্রকে অশ্লীলতা বা ফাহেশা ও যেনার পাপ থেকে বাঁচাতে এবং নারী-পুরুষের অবাধ মেলামেশার পাপ থেকে নিজেকে বাঁচাতে আমি বিয়ে করতে চাই। দ্বিতীয়ত, আমি একজন নেককার দ্বীনদার জীবনসঙ্গিনীর অভাববোধ করছি। এই অভাববোধ পূরণ করতে আমি বিয়ে করতে চাই। তৃতীয়ত, কুরআন-হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবার জন্য এবং দ্বীনের অর্ধেক অংশ পূরণের জন্য আমি বিয়ে করতে চাই। ২য় প্রশ্নের উত্তর: কুরআন-হাদিসের ভিত্তিতে বিয়ে সম্পর্কে আমার ধারণা হলো: ★ বিয়ে হলো দুটি মানুষের মাঝে ভালোবাসা স্থাপনের একমাত্র মাধ্যম। ★বিয়ে আল্লাহর পক্ষ থেকে রিজিক। ★ বিয়ে হলো যুলকারনাইনের প্রাচীর, যা মানুষকে যেনা থেকে রক্ষা করে। ★ বিয়ে হলো রুজি-রোজগার ও ধন-সম্পদ বৃদ্ধির মাধ্যম। ★ বিয়ে হলো শারীরিক,মানসিক ও আধ্যাত্মিক প্রশান্তি লাভের মাধ্যম। ★বিয়ে হলো বৈধ উপায়ে বংশবিস্তারের মাধ্যম। ★বিয়ে হলো আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অন্যতম মাধ্যম।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫'১"-৫'৩"
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা সর্বনিম্ন এসএসসি বা এইচএসসি আর কুরআন-হাদিসের উপর নিয়মিত পড়াশুনা আছে এমন পাত্রী চাই।
জেলা চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ।আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা উত্তম পরিকল্পনা কারি।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা শিক্ষার্থী ও রব্বাতুল বাইত(আদর্শ, স্বামীভক্ত, সাংসারিক/সংসারমনা গৃহিণী)।
অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" আমি এমন একজনকে চাই যিনি আল্লাহকে ভালোবাসে।এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে ভালোবাসবে। আল্লাহর হুকুম আহকাম নিজ ইচ্ছায় পালন করে। আল্লাহর বিধান মানার জন্য আমার যেন উনাকে জোরাজুরি করতে না হয়।আমি এমন একজনকে চাই যিনি আমাকে গুনাহ থেকে বাঁচতে সাহায্য করবে, জান্নাতের পথে চলতে সাহায্য করবে, আল্লাহর প্রিয় একজন বান্দা হতে সাহায্য করবে, অল্পতেই সন্তুষ্ট থাকবে। রাগকে নিয়ন্ত্রন করতে পারবে, অহংকারি হবে না।সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করবে। উনার আগে কখনো কারো সাথে হারাম কোন সম্পর্ক (প্রেম-ভালোবাসা) থাকলে সেটা আমি মেনে নিতে পারবো না। আমি একজন পবিত্র,দ্বীনদার, চক্ষু শিতলকারিনী স্ত্রী আশা করি। কোন পর পুরুষকে আমার স্ত্রীর সৌন্দর্য দেখানো তো অনেক দুরের কথা, আমার স্ত্রীর নাম ভার্চুয়াল জগতে বলতে আমি লজ্জা বোধ করি। আল্লাহর বিধান পর্দার ব্যপারে অনেক কঠোর থাকতে হবে। নামাজের ব্যাপারে অনেক যত্নশীল হতে হবে।দ্বীনের কোন ফরজ বিষয়ে ছাড় দেওয়া হবে না। উনিও যেন আমাকে ছাড় না দেয়। আমার সমস্ত ভালোবাসা থাকবে উনাকে ঘিরেই। আমিও উনার কাছে এটাই আশা করি। অর্থের অভাব হলেও ভালোবাসার অভাব যেন না হয়। মুখে মুখে তর্ক করা পছন্দ করি না। কোন সমস্যা হলে আমাকে বুঝিয়ে বলবে। যে কোন বিষয়ে আমার কাছে না জেনে আমাকে যেন ভুল না বুঝে। আমাকে বুঝতে চেষ্টা করবে। পরিস্কার পরিচ্ছন্ন পছন্দ করি। ডিগ্রীধারি পড়াশোনার চেয়েও বুদ্ধিমত্তা (বুদ্ধিমতী)আশা করি। আমি শুধু আমার জন্য স্ত্রী নয়, আমার অনাগত সন্তানের জন্য একজন আদর্শ মা চাই। আমার পরিবার দ্বীনদার না। আমি যেই শূন্যতা, যেই অভাব অনুভব করি আমি চাই আমার অনাগত সন্তান যেন সেটা অনুভব না করুক। আমি আমার অনাগত সন্তানদের রাসুলুল্লাহ (সাঃ) মত আদর্শ। "খালিদ বিন ওয়ালিদ(রাঃ)" "সা'দ ইবনে মু'য়াজ(রাঃ)" এর মত সাহসী মুজাহিদ, মরিয়ম (আঃ)মত পবিত্র, আছিয়া (আঃ) মত ত্বাকওয়াবান, আয়িশা (রাঃ) মত জ্ঞানী, ফাতেমা (রাঃ) মত পর্দাশীল হিসেবে গড়ে তুলতে চাই। আমার অনাগত সন্তানদের একজন উত্তম আদর্শ মা উপহার দিতে চায়। আল্লাহ সহজ করুন এবং আমাদের বন্ধন জান্নাত পর্যন্ত পোঁছে দিন (আমীন)।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আলমডাঙ্গা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6837

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
ডাক্তার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2135

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6230

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2453

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1397

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৭″
পেশা
শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা, খুলনা
চুয়াডাঙ্গা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন