| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার শখ, যেহেতু মহান আল্লাহ তায়ালা আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, তাই আমার প্রধান শখ হচ্ছে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এবং মহান আল্লাহ তায়ালার প্রতি বিশ্বাসের উপর সারা জীবন অটুট থাকা। সর্বোপরি একজন জান্নাত পথের যাত্রী হয়ে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করা। আমি যে সকল বিষয়গুলো পছন্দ করি, পাঁচ ওয়াক্ত সালাত আদায়, রমজান মাসের সিয়াম সহ সকল প্রকার নফল সিয়াম আদায় করার চেষ্টা করা, কোরআন ও সুন্নাহ অনুযায়ী পর্দা মেনে চলা, নিয়মিত কুরআন তেলাওয়াত করা, অনর্থক সময় নষ্ট না করা, পিতা মাতা ভাই বোন ও আত্মীয়-স্বজনের সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতা কে কষ্ট না দেয়া, নিয়মিত দান সদকা করা, সুন্নতি পোশাক তথা, তাকওয়া শীল পোশাক পরিধান করা, কুরআন হাদিসের জ্ঞান অর্জন করা, ইসলামী বই পড়া, মানুষকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে নিষেধ করা, বিপদে-আপদে ধৈর্য্য ধারণ করা, মেহমানের মেহমানদারী সঠিকভাবে করা, মানুষকে খাদ্য খাওয়ান, অল্পতে সন্তুষ্ট থাকা, যেকোন বিপদে-আপদে পড়লে আল্লাহ তায়ালার কাছে সাহায্য প্রার্থনা করা। যিনি আমার সহধর্মিনী হবেন, তাকে এ বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি যে সকল বিষয়গুলো অপছন্দ করি তার মধ্যে সবচাইতে অন্যতম হলো শিরক করা, গান-বাজনা সোনা, মোবাইলে টিক টক দেখে সময় নষ্ট করা, ইন্ডিয়ান সিরিয়াল দেখা, প্রয়োজন ছাড়া বাইরে ঘুরে, নিশাদাত দ্রব্য, সুদ ও ঘুষ ভক্ষণ করা, প্রয়োজন ছাড়া গায়রে মহররম এর সাথে কথা বলা, প্রয়োজনের অতিরক্ত অর্থ ব্যয় করা, প্রয়োজন ছাড়া উচ্চস্বরে কথা বলা, অতিরিক্ত জেদ, অতিরিক্ত রাগ, হারাম খাদ্য খাওয়া, এক কথায়, কোরআন এবং হাদিসে যে সকল বিষয় নিষেধ করা হয়েছে সেই বিষয়গুলো করা, পৃথিবীতে আমার কোন ধরনের স্বপ্ন নেই, আমার শুধু স্বপ্ন একটাই পরকালে মহান আল্লাহ তায়ালার জান্নাত লাভ করা, আমি আশা করি যে, যিনি আমার অর্ধাঙ্গিনী হবেন, তারও এই একই স্বপ্ন থাকবে ইনশাআল্লাহ। তবে মিথ্যা কথা, গীবত করা আমি একদম সহ্য করতে পারি না।
|