Profile

বায়োডাটা নং : 5350

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2003
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৫৭ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জামতৈল, কলেজপাড়া
বর্তমান ঠিকানা কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: জাামতৈল,কলেজপাড়া
কোথায় বড় হয়েছেন? খুলনায়
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? BBA honours political science National University
শিক্ষা প্রতিষ্ঠানের নাম সরকারি রাশেদুজ্জোহা মহিলা কলেজ, সিরাজগঞ্জ
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ সিএনজি চালক (নিজস্ব সিএনজি)। এইখানে একটা কথা জানিয়ে দিতে চাই,,আমার মা-বাবার আজ থেকে ১৫ বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ ঘটে।পরবর্তীতে আমার মায়ের অন্য জায়গায় বিয়ে ঠিক হয় এবং সেখানেই বিয়ে সম্পন্ন হয় এবং যার সাথে বিয়ে হয় তিনি চাকুরীজীবি ছিলেন বর্তমানে একজন প্রবাসী।আর তখন থেকেই অর্থাৎ ছোট থেকেই আমরা মায়ের কাছেই থাকি।অবশ্য আমার বাবা বিচ্ছেদের এক দেড় বছরের মধ্যে তিনিও অন্যএ বিয়ে করেন এবং সেখানে তার একটি মেয়ে আছে।বিচ্ছেদের পরেও আমরা দু'ভাইবোন বাবার সাথে যোগাযোগ বন্ধ করি নাই।বাবার সাথে যোগাযোগ এবং যাতায়াত দুটোই আছে।সর্বোপরি,কথা হচ্ছে একটা বড় ভুল বোঝাবুঝির জন্য জীবনে এই দূর্ঘটনাটা ঘটে গেছে যদিও এখন এটা পুরোটাই অতীত।আলহামদুলিল্লাহ এটা নিয়ে কখনোই আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয় নাই এবং স্বাভাবিক ভাবেই জীবন পরিচালনা করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমরা দু'ভাইবোনই আছি, আমার মায়ের আর কোনো সন্তান নাই। এটা যেহেতু বিয়ের বিষয় সারাজীবন নির্ভর করতেছে এই সিদ্ধান্তের উপর তাই এটা এখানে উল্লেখ করা প্রয়োজন মনে করেছি।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য BBA Honours accounting,3rd year,National university.. (অবিবাহিত)
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নিম্ন মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ,, এইখানে আমি আমাদের আর্থিক অবস্থাটা একটু ব্যাখ্যা করছি তাহলে বায়োডাটা পড়ে আমার আর্থিক অবস্থা সম্পর্কে কিছুটা ধারনা পাবেন,,যেমন:খুলনায় আমার বাবার নিজস্ব জায়গা এবং সেখানেই নিজেদের বিল্ডিং বাড়ি আছে,,আর আমরা বর্তমানে যার কাছে থাকি তার গ্রামে জমি এবং বাড়ি আছে তবে আমরা সেখানে থাকি না,,আমরা গ্রাম থেকে কিছুটা দুরে ফ্লাট বাসায় ভাড়া থাকি।এছাড়া আমার নানাবাড়ি এবং দাদাবাড়ি উভয়ই জায়গায় আর্থিক অবস্থা খুবই ভালো জায়গা-জমি বাড়িঘর সবই আছে।মেইন অবস্থা বর্ণনা করলাম এছাড়া খুটিঁনাটি সম্পদের কথা উল্লেখ করার প্রয়োজন আছে বলে মনে করছি না।বোঝার জন্য এতটুকুই যথেষ্ট ইনশাহআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ ভালো সবাই দ্বীন পালনে কঠোর ভাবে চেষ্টা করি। এছাড়া আমি ছোট থেকেই খুব কোলাহলমুক্ত,নিরিবিলি পরিবেশে বড় হয়েছি। খুলনায় আমার বাবার বাড়ি এবং নানা বাড়ি তো সেখানে গেলেও আমার আলহামদুলিল্লাহ আমার পর্দার লঙ্ঘন হয় না কারন পর্দা রক্ষায় সহনশীল পরিবেশ,ঘরের ভিতরেই ওয়াশরুম থাকায় আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না।আমি ভাড়া বাসাবাড়িতে থেকেই বড় হয়েছি। তবে এমন কোনো বাসাবাড়িতে আমরা কখনোই থাকি নাই যেখানে থাকলে পর্দা লঙ্ঘিত হবে। ফ্লাট বাসায় থেকে বড় হয়েছি কিচেন,ওয়াশরুম সব ভিতরেই থাকায় আলহামদুলিল্লাহ পর্দা সুন্দর ভাবে করতে পেরেছি।আর আমি এরকম আঁটোসাটো পরিবেশে থেকেই কমফোর্ট ফিল করি। সর্বোপরি কথা হচ্ছে পারিবারিক দ্বীনি পরিবেশ আলহামদুলিল্লাহ খুবই ভালো।আমরা সবাই দ্বীন পালনে যথেষ্ট সচেষ্ট থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ,,,। মাহরাম,নন-মাহরাম খুব গুরুত্বের সাথেই মেনে চলি আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ,আলহামদুলিল্লাহ প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। পঞ্চম শ্রেণি থেকে মাঝে মধ্যে পড়তাম কিন্তু ষষ্ঠ শ্রেণী থেকে নিয়মিত পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? আলহামদুলিল্লাহ,, শরিয়তের ওজর ব্যতীত নামাজ কাযা হয়না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? আলহামদুলিল্লাহ পারি কিন্তু মনে হয় আরো শুদ্ধ ভাবে শিখা প্রয়োজন তাই আরো শুদ্ধ করার চেষ্টা করতেছি।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আলহামদুলিল্লাহ বড় কোনো অসুখ নাই।তবে ভারী ধুলোবালির মধ্যে থাকলে ঠান্ডা জনিত সমস্যা হয় মাঝে মধ্যে।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শির্কের আস্তানা
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন রিয়াদুস সালেহীন, তিনিই আমার রব, দ্বীনের দাওয়াত,কে বড় ক্ষতিগ্রস্ত ইত্যাদি
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন আমার প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ),ডাক্তার জাকির নায়েক,শায়খ হারুন ইযহার,আবু ত্বহা মোহাম্মদ আদনান,আমির হামজা অতএব দ্বীনের জন্য যে আলেমই হক ভাবে কাজ করে তাকেই পছন্দ করি
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আলহামদুলিল্লাহ,আমি অনেক সাধারণ এবং শান্তিপ্রিয় একটা মানুষ। শখ: আমার দ্বীনকে ঘিরে দুনিয়ায় কিছু করার শখ আছে। শখ বা ভালোলাগার যদি বলি তাহলে আমার গরীব -অসহায় মানুষদের সাহায্য করার মধ্যে ভীষণ রকম ভালোলাগা বা তৃপ্তি কাজ করে যে কারনে ওদের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই আল্লাহ যদি তৌফিক দান করে শুধু গরিব মানুষদেরকেই না আমি একজন পশুপ্রেমী মানুষ, পশুপ্রাণীদের কে সাহায্য করতে ও ভীষণ ভালোবাসি তাই ওদের জন্য ও কিছু একটা করতে চাই। জ্ঞান আহরণের জন্যে ইসলামি বই সহ নানান ধরনের বই পড়ার শখ অবসর সময়ে।শখের কথা বলতে গেলে অনেক বলা যায় কিন্তু আমি সব শখের পিছনে দেখি যে এই শখ বা ইচ্ছা আমাকে আখিরাতে কতটুকু উপকারী করবে।তবে সব শখের মধ্যে উত্তম শখ বলতে আমি আমার জীবনসঙ্গী কে নিয়ে দ্বীনের খেদমতটাকেই বুঝি। আল্লাহর প্রিয় কাজে নিজেদের স্বাক্ষর রাখবো ইনশাহআল্লাহ। পছন্দ:সাদাসিধা জীবন পালন,অল্পে সন্তুষ্ট থাকা এবং নিরিবিলি পরিবেশ পছন্দ করি।প্রিয় মানুষ বা পরিবারের মানুষদের সাথে গল্প করতে ভালোবাসি । যেটি আমার ভালোলাগার কাজের মধ্যে একটি।ঘরের মধ্যে থাকতেই পছন্দ করি। প্রয়োজন ব্যতীত বাইরে বের হইনা। ঘুরাঘুরি করতে পছন্দ করি কিন্তু কম।পরিবেশের দিকে তাকালে মাহরাম ছাড়া কোথাও যাওয়া যায়না আর ব্যস্ততার কারনে সবসময় মাহরাম নিয়ে যাওয়া সম্ভব হয় না তাই বেশি ঘুরতে যাওয়া হয় না।কিন্তু ইনশাআল্লাহ বিয়ের পর তার সাথে অনেক জায়গায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে। অপছন্দ: সকল প্রকার হারাম কাজই অপছন্দের।মিথ্যা,গীবত,হিংসা,রিয়া,অতি বিলাসীতা,লৌকিকতা,এবং সন্দেহ প্রবন মানুষ আমার অপছন্দের। স্বপ্ন:একসাথে দুজন ইসলামের জ্ঞান আহরন করা, দ্বীনের খেদমত করা,একটা দ্বীনি পরিবার গঠন ইনশাহআল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ, ইসলামে বলা পর্দার সঠিক নিয়ম অনুযায়ী করি (ঢিলাঢালা কালো বোরখা, বড় হিজাব ও নিকাব,হাত মোজা,পা মোজা)
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আলহামদুলিল্লাহ২০১৬ সাল থেকে প্রায় নয় বছর ধরে
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? আলহামদুলিল্লাহ কঠোরভাবে মেনে চলার চেষ্টা করি।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? আলহামদুলিল্লাহ,, না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? আপাতত নাই,, কিন্তু দ্বীনের জন্য ভবিষ্যতে কিছু করার খুবই ইচ্ছা আছে।
পেশাগত তথ্য
পেশা পেশা নেই
পেশার বিস্তারিত বিবরণ বাইরের কোনো কঠিন কাজ আল্লাহ মেয়েদের দেন নাই।মেয়েদের ঘরের পরিবেশে থাকতে বলা হয়েছে। আর কোনো গায়রতপূর্ণ বা আল্লাহভীরু পুরুষ কখনোই তার স্ত্রীকে বাইরের পরিবেশে কাজ করাবে না ইনশাআল্লাহ
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বী, আলহামদুলিল্লাহ
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে একটি ফরজ ইবাদত এবং চরিত্র রক্ষার বড় হাতিয়ার।বিয়ের মাধ্যমে এই ফিতনাময় পরিবেশ থেকে নিজেকে হেফাজত করা যায়।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 25-30
উচ্চতা ৫'৯"-৬'
গাত্রবর্ন শ্যামলা, উজ্জল শ্যামলা, ফর্সা
পেশা অনার্স,মাস্টার্স কমপ্লিট থাকলেই ভালো হয়।
জেলা রাজশাহী, খুলনা,পাবনা,ঢাকা,বগুড়া এই জেলা গুলোর মধ্যে হলে ভালো হয়।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা সম্মানজনক হালাল পেশা,,
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত,উচ্চবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আলহামদুলিল্লাহ,,জীবনসঙ্গী এমন হবে যিনি আমাকে আল্লাহর জন্য ভালোবাসবেন এবং জান্নাত পর্যন্ত একসাথে যাওয়ার ইচ্ছা পোষণ করবেন।দ্বীন পালনের ক্ষেত্রে কঠোর হবেন।আমার দ্বারা যদি ভুলবসতো আল্লাহর অপ্রিয় কোনো কাজ হয়ে যায় তিনি আমাকে বিনয়ের সহিত ভুল শুধরে দিবেন। আমি চাইবো তিনি আমাকে সকল ভালো কাজেই সাপোর্ট দিবেন।আমাকে তিনি এবং তার পরিবারের চক্ষুশীতলকারী হিসেবেই পাবে ইনশাহআল্লাহ। পরিবারের সবাই দ্বীন পালনে সচেষ্ট থাকবে এবং আমাকেও দ্বীনপালনে পর্দা রক্ষার ক্ষেত্রে সাহায্য করবে,,মোটকথা একটা দ্বীনি সাপোর্টিভ পরিবার।আশা করি এটাকে খুব বেশি চাওয়া মনে করবেন না। অবশ্যই তার মধ্যে দ্বীনের খেদমত করার দাওয়াতি কাজ করার ইচ্ছা থাকতে হবে এবং তাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আমাকে সবসময় ইনশাহআল্লাহ পাশে পাবে।দৃষ্টি হেফাজত কারী,গায়রতপূর্ণ হতে হবে।কারন গায়রতহীন পুরুষের কাছ থেকে কখনো আহলিয়ার পর্দার নিরাপত্তা আশা করা যায়না।ফরজ এবং সুন্নত দুইটাই সমান গুরুত্বের সাথে মানবেন।সর্বদা বাড়ির মা,বোন ও স্ত্রীর পর্দা রক্ষার ক্ষেত্রে সচেষ্ট থাকতে হবে।মাহরাম-ননমাহরাম পূর্ণাঙ্গভাবে মেনে চলতে হবে।ইসলামের জ্ঞান অর্জনে আগ্রহী, জামাতের সহিত নিয়মিত নামাজ আদায়,প্রতিদিন কোরআন তেলাওয়াত করা,সুন্নতি দাড়ি, টাখনুর উপর পোশাক পড়ায় অভ্যস্ত থাকতে হবে। আমরা দুজনে মিলে যত নেক আমল এবং ভালো কাজের আঞ্জাম দেওয়া যায় সেই চেষ্টাই করবো কারন আমাদের উদ্দেশ্য জান্নাতে একসাথে থাকা।ইনশাআল্লাহ তার মা-বাবার ক্ষেত্রেও তিনি আমাকে অবশ্যই বিনয়ী এবং অনুগত পাবেন।আমারও একই আশা তার কাছে তিনি ও আমার মা-বাবা,ভাইকে নিজের খুব আপন মনে করবেন এবং সম্মানের দৃষ্টিতে দেখবেন। জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেনো কোনো হারাম উপার্জনের দিকে যাওয়া যাবেনা।ভাগ্যের উপর অটল বিশ্বাস থাকতে হবে। যা হয় আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস রাখতে হবে। ভাগ্যে বিশ্বাস ঈমানের ৭টি ধাপের একটি।এইটা বিশ্বাস না করলে সে ঈমানদার হিসেবে বিবেচিত হবে না। ধৈর্য্যশীল হতে হবে,বিনয়ী,মুত্তাকী হতে হবে। বি:দ্র:সঠিক পদ্ধতিতে দ্বীনের দাওয়াতের কাজ করেন বা দ্বীনের দাওয়াতের কাজের সাথে জোড়ালো ভাবে জরিত হওয়ার ইচ্ছা আছে তারাই বায়োডাটা নক করবেন।এই কথাটা আলাদা ভাবে হাইলাইট করার কারন হচ্ছে অনেকেই ইসলামের অন্যান্য দিক গুলো মানলেও সঠিক পদ্ধতিতে দাওয়াতের কাজটা করতে চায়না। কিন্তু আল্লাহ তো পুরুষদের উপর দ্বীন কায়েমের জন্য মেহনত করার হুকুম দিয়েছেন। সেজন্য দ্বীনের কর্মী হয়েছেন বা হবেন দৃঢ় মনোবল আছে তারাই বায়োডাটা নক করবেন।আর যাদের এই ইচ্ছা নাই তাদেরকে আল্লাহর ওয়াস্তে বলতেছি মিথ্যার আশ্রয় নিয়ে বায়োডাটা নক করবেন না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

কামারখন্দ এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #12051

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5014

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #7780

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #5460

বয়স
24 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6353

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8106

বয়স
21 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল ফর্সা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
কামারখন্দ, সিরাজগঞ্জ, রাজশাহী
সিরাজগঞ্জ জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন