Profile

বায়োডাটা নং : 5208

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1998
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন উজ্জ্বল শ্যামলা
ওজন ৭০ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর রায়েরবাগ, রশিদবাগ।
বর্তমান ঠিকানা , ঢাকা, ঢাকা
এলাকা/গ্রামের নাম: উত্তর রায়েরবাগ, রশিদবাগ।
কোথায় বড় হয়েছেন? ঢাকাতেই। জন্মস্থান : পুরান ঢাকা, বংশাল।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৫
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৭
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Bachelor of Social Science (BSS)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dhaka College
পাসের সন ২০২১
স্নাতকোত্তর /কামিল পড়াশোনার বিষয় Master of Social Science (MSS)
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Dhaka College
পাসের সন ২০২৩
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ আগে বাবসায়ী ছিলেন। এখন অবসরে আছেন। পুরান ঢাকার নয়াবাজার এলাকায় কাগজের ব্যবসা ছিল।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত।
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য বিবাহিত। বর্তমানে ইতালির রোম শহরে থাকেন। একটি রেস্টুরেন্টের শেফ।
আপনার কতজন বোন আছে? ১ জন
বোনদের তথ্য বিবাহিতা। ওনার ৪ জন সন্তান। দুই ছেলে ও দুই মেয়ে। স্বামী ও সন্তানসহ ইংল্যান্ডের লন্ডন শহরে থাকেন। ঢাকায় সামসুল হক খান স্কুল এন্ড কলেজ এর পিছনে ওনাদের ৬ তলা বাড়ি আছে।
চাচা মামাদের পেশা চাচা ৩ জন। সবাই ব্যবসায়ী ছিলেন। এখন সবাই বয়সের কারণে অবসরে আছেন। মামা ৬ জন। ১ জন মারা গেছেন। বাকী সবাই বয়সের কারণে অবসরে আছেন।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ ঢাকায় নিজস্ব বাড়ি আছে ৫ তলা। আমরা ৪র্থ তলায় দুই ফ্ল্যাটের পুরোটা নিয়ে থাকি। ঢাকায় আরো ১টি নিজস্ব জমি ও দোকান আছে।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায় পরিবারের সবাই প্রাক্টিসিং মুসলিম। বাসায় কঠোর ভাবে খাস পর্দা মেন্টেইন হয় এবং মাহরাম ও গায়রে মাহরাম মেনে চলা হয়।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ছোট বেলা থেকেই। ২০১৮ সাল থেকে নিয়মিত।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ২/৩ ওয়াক্ত। ওজর ব্যতিত হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার পুজা নিকৃষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ➤ তাসাউফ ও আত্নশুদ্ধি। ➤ হাদিসের নামে জালিয়াতি। ➤ কিতাবুয যূহদের অনুবাদ তিন খন্ড (রাসূলের চোখে দুনিয়া, সাহাবিদের চোখে দুনিয়া, তাবিয়িদের চোখে দুনিয়া) ➤ কিতাবুল ফিতানের অনুবাদ তিন খন্ড, এবং আরোও অন্যান্য।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ➤ উমার ইবনুল খাত্তাব (রাঃ)। ➤ আলি ইবনে আবি তালিব (রাঃ) ➤ আম্মাজান খাদিজাতুল কুবরা (রাঃ)।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন ➤ আমি খুবই সাধারণ ও জ্ঞান পিপাসু একজন মানুষ। আমি একজন স্পষ্টভাষী ও প্রচন্ড গাইরতসমপন্ন একজন পুরুষ। আমি এই দুনিয়াটাকে গতানুগতিক চিন্তার বাহিরে একটু ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখি। চেষ্টা করি সাহাবায়ে কেরামরা যেভাবে এই দুনিয়াকে দেখেছেন সেভাবেই দুনিয়াটাকে দেখতে। যা বেশিরভাগ দুনিয়াদার মানুষদের কাছে অদ্ভুত মনে হয়। আমি যুহদ তথা দুনিয়াবিমুখতা অবলম্বন করার চেষ্টা করি। জীবনের প্রতিটা সিন্ধান্ত কুরআন ও সুন্নাহ অনুযায়ী ইনসাফের সাথে আল্লাহর সন্তুষ্টির কথা মাথায় রেখেই নেয়ার চেষ্টা করি। যদিও তা পরিবার, সমাজ এবং আমার ব্যক্তিগত ইচ্ছা ও স্বার্থের বিরুদ্ধেও হয়। ➤ পছন্দ-অপছন্দঃ একাকী নির্জনতাও ভালো লাগে। আবার অনেক মানুষের মধ্যে মিলে মিশেও থাকতে পারি। যেখানে যেই অবস্থা। বিনয়ী ও যাদের কথা আর কাজে মিল থাকে এমন মানুষদের পছন্দ করি ও সম্মান করি। বেয়াদবি করা, কারো আত্নসম্মানে আঘাত দেয়া, অকৃতজ্ঞ, অহংকারী, হিংসুক, লোভী প্রকৃতির মানুষদের প্রচন্ড ভাবে অপছন্দ করি। কারো সাইকোলজি ও মেন্টালিটি কেমন, চিন্তাভাবনা ও দৃষ্টিভঙ্গি কেমন সেটাতে গুরুত্ব দিয়ে থাকি। ➤ বি.দ্রঃ নিজের সম্পর্কে এতকিছু বলায় আমি অভ্যস্ত নই। আর নিজেকে মানুষের সামনে দ্বীনদার হিসেবে জাহির করাও আমার উদ্দেশ্য নয়। যিনি আমার বায়োডাটাটি পড়বেন তিনি যাতে আমার মন-মানসিকতা, আমার দৃষ্টিভঙ্গি ও আমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটি সত্য ও সঠিক ধারণা পান সেটাই আমার উদ্দেশ্য। আমার বায়োডাটাতে বলা প্রত্যেকটা কথা শুধুমাত্র বলার জন্য বলা নয়। আমি বাস্তবিক জীবনেও হুবহু এমনই। এইভাবেই চিন্তা করি। এইভাবেই সিদ্ধান্ত নেই। এমনটাই আমার লাইফস্টাইল। যিনি আমার ভবিষ্যত রব্বাতুল বাইত হবেন তিনি যাতে সব সত্য জেনে-বুঝেই আসেন তাই আগেই সব পরিষ্কার করে বলা। সচ্ছতা দিয়ে সম্পর্ক শুরু করা উত্তম।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? ঢিলে ঢালা পোশাক। (পাঞ্জাবি, পায়জামা, প্যান্ট, শার্ট, টি-শার্ট) সবই পরা হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যখন থেকে উঠেছে। কখনো সেভ করিনি। দাড়ি কম।
টাখনুর উপরে কাপড় পরেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? ইসলামিক বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা, অনুসন্ধান ও গবেষণা চলমান। (ত্বলিবুল ইলম)।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ আমি একজন প্যারামেডিকেল ডাক্তার ও ফার্মাসিস্ট। আমার নিজস্ব ফার্মেসি আছে। সেটা আমি নিজেই পরিচালনা করি। আমার প্রতিষ্ঠানের নাম মেডিসিন ফার্মা। আমার উপার্জন ১০০% হালাল। আলহামদুলিল্লাহ। আমার ব্যবসা করার মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আর রাসূলুল্লাহ (সাঃ) এর ভাষ্যমতে সৎ ব্যবসায়ীর মর্যাদা অনেক উচুতে। একজন সৎ ব্যবসায়ীর নবী, সিদ্দিক ও শহিদদের সাথে হাশর হবে। ইন শা আল্লাহ সেই অবস্থানে পৌছানোই আমার লক্ষ্য।
মাসিক আয় ...
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? হ্যাঁ, আলহামদুলিল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? ইন শা আল্লাহ, আমার রব্বাতুল বাইতের শতভাগ পর্দার ব্যবস্থা আমি নিশ্চিত করতে সক্ষম। আমার পক্ষ থেকে তিনি এই বিষয়ে সর্বোচ্চ সহযোগিতা পাবেন ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না। তবে আলোচনা সাপেক্ষে দ্বীনের প্রয়োজনে।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আমার নিজের সাথে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না। একটি সুতাও নয়। ওনার বিনয়, সচ্চরিত্র ও দ্বীনদারিতাই হবে আমার ও আমার পরিবারের জন্য সর্বোকৃষ্ট উপহার।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? ➤ ❝একাকিত্ব থেকে সৎ সঙ্গী উত্তম আর অসৎ সঙ্গীর থেকে একাকিত্ব উত্তম।❞ ---[মুতাররিফ (রাহিমাহুল্লাহ)] ➤ একজন নেককার দ্বীনদার জীবনসঙ্গী পাওয়া মানে জান্নাতের একটি সিড়ি খুজে পাওয়া। আর একজন বদকার দ্বীনহীন জীবনসঙ্গী পাওয়া মানে দুনিয়া ও আখিরাত উভয়কেই জাহান্নাম বানানোর জন্য যথেষ্ট। বিয়েটা শুধুমাত্র দুনিয়াবী খায়েশ মেটানোর জন্য নয়। বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের এবং দুনিয়া ও আখিরাতের জন্য একজন বিশ্বস্ত জীবনসঙ্গী পাওয়ার একটা মাধ্যম। ✪ বিয়ে করার উদ্দেশ্যঃ ➤ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। ➤ রাসূলুল্লাহ (সাঃ) এর সুন্নাহ ও আদর্শ বাস্তবায়ন করার জন্য। ➤ নিজের মানসিক প্রশান্তি লাভের জন্য। ➤ আমার পরবর্তী প্রজন্ম/সন্তানদের আল্লাহর রাস্তায় বীর মুজাহিদ হিসেবে গড়ে তোলার জন্য। যাতে তা আমার, আমার আহলিয়া ও আমার আহলে বাইতের জন্য সাদকায়ে জারিয়া হয়। ➤ দুনিয়া ও আখেরাতে আল্লাহর সান্নিধ্যে লাভ করার উদ্দেশ্য একে অপরের সহায়ক একজন বিশ্বস্ত বন্ধু, চক্ষু ও হৃদয় শীতলকারিনী উত্তম জীবনসঙ্গিনী পাওয়ার জন্য।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-21
উচ্চতা ৫.২" থেকে ৫.৫" (যাতে আমার সাথে কুফু মিলে)
গাত্রবর্ন ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম দ্বীনের ফরজ ও ওয়াজিব বিষয়ের জ্ঞান থাকা। বিনয়, দ্বীনের বুঝ ও দ্বীন মানার মন-মানসিকতা থাকাটাই হবে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি।
জেলা ঢাকা অগ্রাধিকার পাবে। অন্যান্য জায়গা কুফুর ভিত্তিতে সবদিকে মিল হলে আলোচনা সাপেক্ষে বিবেচনাধীন হবে ইন শা আল্লাহ।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা রব্বাতুল বাইত।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত। কুফু মিলে এমন এবং সাথে দ্বীনদারিতা বেশি অগ্রাধিকার পাবে।
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
➤ দ্বীনদার, নেককার, স্বামীর একান্ত বাধ্যগত ও অনুগত থাকা। তার জীবনে সবকিছুর চাইতে বেশি প্রায়োরিটি থাকা আল্লাহর সন্তুষ্টি ও রাসুলুল্লাহ (সাঃ) এর আদর্শ এবং এরপরেই কুরআন ও সুন্নাহ অনুযায়ী আল্লাহর সন্তুষ্টির জন্য স্বামীর অনুগত্য করা, স্বামীকে সম্মান করা, স্বামীর সাথে বেয়াদবি না করা এবং স্বামীর কথা মতো চলা। ➤ তাকে অবশ্যই ৫ ওয়াক্ত সলাত সময়মত আদায়কারীনী হতে হবে। আর তাকে অবশ্যই মাহরাম ও নন-মাহরাম কঠোর ভাবে মেনে চলতে হবে। (সলাত ও পর্দার বিষয়ে কোনো ছাড় বা আপোষ নেই। এই দুই বিষয়ে আমি অত্যন্ত কঠোর। কারণ আমি রবের সামনে দাইয়্যুস হিসাবে দাড়াতে চাই না।) ➤ বিনয়ী হওয়া, নম্র মেজাজের ও ধৈর্য্যশীলা হওয়া। অল্পে তুষ্ট হওয়ার মানসিকতা থাকা। সাংসারিক হওয়া ও নিজেদের পরবর্তী প্রজন্ম/সন্তানদের আল্লাহর রাস্তায় বীর মুজাহিদ বানানোর মানসিকতা ও চেষ্টা থাকা। যাতে করে তা আমাদের দুজনের জন্যই সাদকায়ে জারিয়া হয়। ➤ ফেমিনিস্ট মেন্টালিটি বা তথাকথিত ইসলামিক ফেমিনিস্ট না হওয়া। (বোরকা পড়ে সব করা যায় এই মতবাদে বিশ্বাসী নারীরাই হলো ইসলামিক ফেমিনিষ্ট।) বোরকা পড়া আর পর্দা করা এক বিষয় নয়। বোরকা পড়ে সব করা যায়। কিন্তু পর্দা করে সব করা যায় না, এই বুঝটুকু থাকাই হলো প্রকৃত দ্বীনদার নারীর একটি প্রধান বৈশিষ্ট্য। ➤ দ্বীনের প্রকৃত বুঝ থাকা। শুধুমাত্র বাহ্যিক বিষয়কেই দ্বীনদারীতা মনে না করা। দ্বীনদারিতায় দ্বীনি সাইকোলজি, মেন্টালিটি ও সাহাবায়ে কেরামদের মতো চিন্তা-ভাবনা ও দৃষ্টিভঙ্গি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই বুঝটুকু থাকা। ➤ দুনিয়া আরাম-আয়েশ করার জায়গা নয়। দুনিয়া মুমিনদের জন্য জেলখানা ও একটি পরীক্ষার জায়গা। যিনি এই পরীক্ষার সময়ে দুনিয়াবি স্বার্থ বাদ দিয়ে আখিরাতের পাথেয় অর্জনের জন্য সবর, শোকর ও তাওয়াক্কুলের সাথে পাশে থাকবেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং যার উদ্দেশ্য হবে শুধুমাত্র আখিরাতের সফলতা, তিনিই রবের দেয়া সুসময়ের একজন বিশ্বস্ত বন্ধু হিসেবে সম্মান ও ভালবাসা পাওয়ার এবং জান্নাতের সঙ্গী হিসেবে পাশে থাকার যোগ্য হবেন ইন শা আল্লাহ এবং ওনার জন্য রবের পক্ষ থেকে উত্তম কিছুই অপেক্ষা করছে ইন শা আল্লাহ। ➤ Note : Men will literally choose a shy, polite, soft woman with zero achievements over an arrogant career oriented woman.
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

ঢাকা এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1731

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5100

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #3469

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6340

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
কেরাণীগঞ্জ, ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6418

বয়স
58 বছর
উচ্চতা
৫′ ৮″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #1548

বয়স
29 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
অন্যান্য
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
ঢাকা, ঢাকা
ঢাকা জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন