| প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন?
|
জ্বী, ২০১২ সাল থেকে প্রতিদিন ফরজ সালাতের পাশাপাশি নফল ইবাদতগুলো ও আদায়ের চেষ্টা করি। |
| সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়?
|
২০১৯ থেকে নামায কাজা হয়নি এখন অব্দি। ২০১৯ এর আগে ৪ ওয়াক্ত পড়া হতো, ফজর নামাজটা মিস যেতো। এখন ৫ ওয়াক্ত নামাজ রেগুলার পড়া হয়,আলহামদুলিল্লাহ। যদি ইমার্জেন্সিতে থাকি সেই ক্ষেত্রেও চেষ্টা করি কোথাও পরিষ্কার জায়গা/মহিলাদের মসজিদ পেলে পড়ে ফেলার। কেননা আল্লাহর জমিনে টয়লেট এবং কবরস্থান ছাড়া সব জায়গায় নামাজ পড়া যায়। যা হাদিস-কুরআন থেকে জেনেছি |
| শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন?
|
আমার একজন উস্তাযার শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিখেছিলাম। আবারো শুরু করেছি গত ২ বছর হলো। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আরো বেশি সহীহ শুদ্ধভাবে পড়তে পারবো
|
| আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে?
|
নাহ। তবে আমার মাইগ্রেন এর প্রব্লেম আছে। আর দূরের জিনিস/বই পড়তে বা দেখার জন্য চশমার প্রয়োজন হয়।
|
| মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি?
|
মাজার হলো সম্পূর্ণ শির্কের অন্তর্ভুক্ত। এবং শির্ক হলো ইসলামে সবচেয়ে বড় গুনাহ যা তাওহীদ পরিপন্থী। কোনো কবর কিংবা মাজারকে কেন্দ্র করে তাওয়াফ করা, মানত করা বড় শির্ক। ) মহান আল্লাহ বলেন- ‘‘যে আল্লাহর সাথে কাউকে শরীক বানায়, আল্লাহ নিঃসন্দেহে তাকে ক্ষমা করবেন না। এ ছাড়া যাকে তিনি চান ক্ষমা করবেন।’’ (সুরা আন-নিসা) তাই আমি কঠোরভাবে এর বিরুদ্ধে
|
| আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন
|
অনেক বই পড়া হয়েছে। তার মধ্যে আমার প্রিয় হলো, Qur'an, The Sealed Necter (Ar Rahiqul Makhtum) Great Women of Islam, Aqeedah Al Wasitiyyah (জ্ঞান অর্জন এবং ইসলামকে আরো জানার জন্য), আত্নিক/মানসিক প্রশান্তির জন্য বর্তমানে পড়ছি Reflecting on the names of Allah, কিতাবুত তাওহীদ
|
| আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন
|
শায়খ ইবনে উসাইমীন (রহ.), শায়খ সালেহ আল- ফাওযান (রহ.), শায়খ সুলাইমান আর-রুহাইলি, ড. খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ., শায়খ আহমাদুল্লাহ, ড. জাকির নায়েক
|
| নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন |
আমার নিজের স্বপ্ন/শখ যদি বলতে হয়, আমি বলবো আল্লাহ সুবহানাহুওয়া তা'আলার সাথে জান্নাতে দেখা পাওয়া। আরেকটা হলো আমাদের নবীজি (সা) এবং মা খাদিজা (রা) এর সাথে জান্নাতে সাক্ষাত করা। আমি পড়াশুনা করতে ভালোবাসি। আমার জানার আগ্রহ অনেক। আমি অনেক বই পড়ি, জানার চেষ্টা করি। ইংরেজি বিষয়ে পড়ার সুবাদে আমি অনেক কিছু বুঝতে ও জানতে শিখেছি। কুরআন/হাদীস বুঝার মত সাইকোলজিক্যাল এবিলিটি আমাকে সাহায্য করেছে ইংরেজি। ইসলামিক জ্ঞান অর্জন করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। কারণ এটি আমার দ্বীন-কে মজবুত করতে মারাত্মক সাহায্য করে। আমার আশা আছে বিয়ের পর আমার অর্ধেক দ্বীন আমাকে ইসলামিক জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাহায্য করবেন। যেহেতু আমার ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ার ইচ্ছা। তার জন্য তাকে নিজেকে সেভাবে ইসলামিক জ্ঞান ধারণ করতে হবে। বিভিন্ন ল্যাংগুয়েজ শিখতে ভালো লাগে। এখন পর্যন্ত জার্মান, চাইনিজ শেখা হয়েছে প্রাথমিক ধাপের। বর্তমানে এরাবিক ল্যাংগুয়েজ কোর্সে ভর্তি হওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। ইনশাআল্লাহ শীঘ্রই শুরু করবো। আমার একটু বিভিন্ন রকম খাবার রান্না করতে এবং খেতে ভালো লাগে। পাশাপাশি আমি চেষ্টা করি নিজেকে ফিজিক্যালি ফিট রাখার। তা জন্য প্রতিদিন এক্সারসাইজ করি। ঘুরতে পছন্দ করি। তবে কোনো জায়গা আমার সেরকম ঘূরে দেখা হয়নি। ইনশাআল্লাহ আমার লাইফ পার্টনার এর সাথে হজ্ব করার স্বপ্ন আছে এবং আল্লাহর সুন্দর দুনিয়া ঘুরে দেখার ইচ্ছা মনে পোষণ করছি। আমার ফুল ভালো লাগে, পাখি ভালো লাগে। আকাশ ভালো লাগে। সবকিছু কিভাবে আল্লাহ তা'আলা সৃষ্টি করেছেন সেসব নিয়ে ভাবতে ভালো লাগে।
|