Profile

বায়োডাটা নং : 5190

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2002
উচ্চতা ৫′ ৬″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা আদিতমারী, লালমনিরহাট, রংপুর
এলাকা/গ্রামের নাম: বন্ধু হল ,আদিতমারী
বর্তমান ঠিকানা রংপুর সদর, রংপুর, রংপুর
এলাকা/গ্রামের নাম: লালবাগ
কোথায় বড় হয়েছেন? বাড়ি আদিতমারী উপজেলা তে হলেও , বড় হওয়া হয়েছে লালমনিরহাট সদরে । বাবার চাকরির সুবাদে সেখানে ৬ষ্ঠ শ্রেনী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত পড়াশুনা করেছি । পরবর্তীতে রংপুরে ইন্টার শেষ করি এবং বর্তমানে অনার্সে অধ্যায়নরত আছি এবং রংপুরেই থাকি ।
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক চলমান
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৯
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২১
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? পদার্থবিজ্ঞান
শিক্ষা প্রতিষ্ঠানের নাম কারমাইকেল কলেজ , রংপুর
এখন কোন বর্ষে পড়ছেন? ৩য় বর্ষে
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ নিরাপত্তা প্রহরী ( বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড) হিসেবে কর্মরত ছিলেন ।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ রব্বাতুল বাইত
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য আমার একজন বড় ভাই আছেন । তিনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে পড়াশুনা করেছেন এবং বর্তমানে ঢাকায় একটি বেসরকারি কোম্পানি তে চাকরি করেন । উনি বিবাহিত , উনার ১ জন ছেলে সন্তান আছেন । বাবা না থাকায় পরিবারের দায়িত্ব পালন করার চেষ্টা করেন । ছোট বেলায় দ্বীন পালনে আগ্রহী থাকলেও সময়ের সাথে সাথে হারিয়ে যান। তবে যথেষ্ট নম্র , ভদ্র এবং আচার ব্যবহার এ খুবই সাধারণ একজন মানুষ । পরিবারের সবার পছন্দের ও বটে মা শা আল্লাহ ।
আপনার কতজন বোন আছে? ২ জন
বোনদের তথ্য আমি পরিবারের একদম ছোট সদস্য । আমার দুইবোন আমার বড় । বড় বোন - এইচএসসি শেষ করেছেন । খুব বেশি পদ পদবী নেই । তবে একজন সফল গৃহিণী বলা চলে । উনার হাসব্যান্ড একজন সেনা সদস্য ছিলেন । পরবর্তীতে চাকরি ছেড়ে দিয়ে নিজ উদ্যোগে মাদ্রাসা প্রতিষ্ঠা করেন এবং এখন সেখানে তিনি এবং আমার বোন ছোট ছোট বাচ্চাদের কে দ্বীন শিক্ষা দেন । তাই বড় আপু এখন পরিবার ও মাদ্রাসা দুটোই একসাথে সামলান মা শা আল্লাহ। বড় বোন এর ৩ সন্তান । প্রথম মেয়ে কোরআনের হাফেজা মা শা আল্লাহ। দ্বিতীয় ছেলে কোরআন হেফজ শেষের দিকে মা শা আল্লাহ । কিছুদিন হলো ছোট সদস্য (ছেলে) দুনিয়াতে এসেছে। তাকেও দ্বীনের খেদমতে নিয়োজিত রাখবেন ইন শা আল্লাহ। আলহামদুলিল্লাহ । ছোট বোন - ডিগ্রি পর্যন্ত পড়াশোনা শেষ করেছেন । পড়াশোনা চলাকালীন পরিবার থেকে বিয়ে দেওয়া হয় । এখন তিনি উনার শশুর বাড়ির আদরের বউ। সবাই উনাকে বেশ ভালোবাসেন । আমাদের পরিবারেও সব থেকে আদরের ছিলেন এবং এখন শশুর বাড়িতেও সবার আদরের । উনি দেখতে শুনতে মা শা আল্লাহ অনেক সুন্দর হওয়ায় এবং ব্যবহার ও রান্না বান্নায় ভালো হওয়ায় সবাই উনাকে ভালোবাসেন মা শা আল্লাহ। উনি উনার হাসব্যান্ড এর দায়িত্ববান স্ত্রী হিসেবে নিয়োজিত আছেন । এর বাইরে কোনো চাকরি বাকরি করেন না ।
চাচা মামাদের পেশা আমার কোনো মামা নেই । তবে দুইজন চাচা ছিলেন । উনারা মারা গেছেন । আগে চাকরি করতেন ।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা চাকরিজীবী হওয়ায় আলহামদুলিল্লাহ তিনি নিজে বেশ কিছু জমি ক্রয় করেছেন । এগুলো উনার বংশের কেউ উনাকে দেন নি । তিনি নিজে যতটুকু পেরেছেন করেছেন । আলহামদুলিল্লাহ আমাদের প্রায় ২ একর এর মত জমি জমা আছে । বাড়ির পাশে (ভিটা জমি) যেখানে বিভিন্ন ফসল আবাদ হয় এবং বাইরে যেগুলো জমি আছে সেগুলো ধান আবাদ হয় । বাবা মারা যাওয়ার পর সব কন্টাক্ট দেওয়া আছে । আলহামদুলিল্লাহ
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? বাবা মারা যাওয়ার পর বর্তমানে আমার মা একা থাকেন । তিনি আমার জন্মের আগে মক্তবে বাচ্চাদের ক্লাস নিতেন । তো তিনিও মা শা আল্লাহ খুব ভালো কোরআন পড়তে পারেন । মাহরাম , নন মাহরাম মানার চেষ্টা করেন । কিন্তু আরও কঠোর হওয়া উচিত এবং আমি যতটুকু পারি বুঝানোর চেষ্টা করি । ঠিক ঠাক নামাজ পড়ার চেষ্টা করেন তবে গাফিলতির কারণে নামাজ মাঝে মাঝে কাজা করেন । যেটা আমার একদম পছন্দ না । বাবা মারা যাওয়ার পর চেষ্টা করেন দ্বীন পালন করতে । আমার মায়ের সাথে আমার বড় ভাইয়ের আহলিয়া থাকেন । তিনি দ্বীন দার না , তবে আমার সামনে আসেন না । আমিও উনার সামনে যাই না, খুব বেশি কথা হয় না । আমার নিজের মধ্যে দ্বীনের বুঝ থাকায় আমিই উনাকে এড়িয়ে চলি , কথা বার্তা না বলার চেষ্টা করি । আমার ঘর আলাদা , আমার মায়ের ঘর আলাদা , আমার ভাইয়ের ঘর আলাদা । তো আমার স্ত্রীর জন্য আমি আগে থেকেই ঘর প্রস্তুত করেছি । যেনো উনার দ্বীন পালনে কোনো অসুবিধা না হয় । আর আমি যেরকম মন মানসিকতা পোষণ করি , সবাই আমার গাইরত সম্পর্কে অবগত । তো আমি কেমন আর আমার আহলিয়া কেমন হবে সেটা সবাই আগে থেকেই অবগত । তাই পর্দা নিয়ে বা দ্বীন পালনে আমার আহলিয়ার কোনো সমস্যা হবে না ইন শা আল্লাহ। মাহরাম , নন মাহরাম আমি যেরকম মেইনটেইন করি , বিয়ের পর উনাকেও সেভাবে মেইনটেইন করতে সাহায্য করবো ইন শা আল্লাহ। আমার কাছে সবার আগে দ্বীন, তো দ্বীনের জন্যই দ্বীনি পরিবেশ আমি করেই রেখেছি আলহামদুলিল্লাহ ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ২০২১ থেকে নিয়মিত পড়ছি । তবে বালেগ হওয়ার পরেও নামাজ পড়তাম , বাবা কে দেখতাম নামাজ পড়তেন । তাই আমিও চেষ্টা করতাম কিন্তু নিয়মিত ছিল না ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? ইচ্ছাকৃত নামাজ কাযা হয়না তবে ঘুমের কারণে ফজরের নামাজ কাযা হয় ২,১ বার । তবে ঘুম ভাঙলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ ।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না আলহামদুলিল্লাহ
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? কোনো সন্দেহ ছাড়াই স্পষ্ট শিরক।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ১. আর রাহীকুল মাখ্তুম ( এছাড়া রাসূল (সাঃ) জীবনী অডিও শুনেছি , এখনো শোনার চেষ্টা করি) । ২. ঈমানের দুর্বলতা ৩. প্রোডাকটিভ মুসলিম ৪. বিয়ের আগে ফ্যান্টাসি নয় হোক বাস্তব প্রস্তুতি ৫. মুক্ত বাতাসের খোঁজে ৬. জন্মগত হিজড়া বনাম ট্রান্সজেন্ডার মতবাদ ইত্যাদি ...
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ১. জসিম উদ্দিন রহমানী ২. হারুন ইজহার ৩. আব্দুল্লাহ জাহাঙ্গীর (রাহি:) ৪. শায়খ আহমাদুল্লাহ ৫. শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ৬. মাহমুদুল হাসান গুণভী ৭. আতাউর রহমান বিক্রমপুরী ।এছাড়া দ্বীনের দায়ীদের মধ্যে আসিফ আদনান, শামসুল আরেফিন শক্তি, জাকারিয়া মাসুদ, আবু ত্বহা মুহাম্মদ আদনান, আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন নিজের শখ , পছন্দ , অপছন্দ সব দ্বীন কে ঘিরেই । দ্বীনের মধ্যে থেকে যত টুকু শখ পূরণ করা সম্ভব ততটুকু করি আবার দ্বীন এর মধ্যে থেকে যেগুলো কে অপছন্দ , ঘৃণা করতে বলা হয়েছে সেটা অপছন্দ করি । দ্বীনের মধ্যে থেকে হালাল সব শখ পূরণ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ । নিয়মিত কুরআন তিলাওয়াত এবং কুরআনের অর্থ বুঝার চেষ্টা করি । এরপর নিজের ব্যাপারে যদি বলি , আমি পরিপাটি থাকতে পছন্দ করি । যথাসম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন থাকি । প্রতিনিয়ত ব্যায়াম করি , নিজেকে শারীরিক ভাবে ফিট রাখতে পছন্দ করি । অলসতা একদম অপছন্দ । নিজের ঘর গুছিয়ে রাখার চেষ্টা করি । দুনিয়াতে স্বপ্ন বলতে যার জন্য এত অপেক্ষা , ধৈর্য সে যেনো পরিপূর্ণ দ্বীনদার হয়। এছাড়া আল্লাহ যদি অধিক সম্পত্তির মালিক করেন তাহলে আল্লাহর ঘর বায়তুল্লাহ তাওয়াফ করার ইচ্ছা আছে , আমার প্রাণ প্রিয় রাসূল (সাঃ) কমপক্ষে একটাবার সালাম জানানোর ইচ্ছা আছে ইন শা আল্লাহ্। এছাড়া স্বপ্ন দেখি একটা উত্তম মৃত্যুর আল্লাহর কাছে সবসময় চাই শাহাদাতের মৃত্যু । দ্বীনের জন্য মেহনত করতে করতে যেনো আল্লাহ শহীদ হিসেবে কবুল করেন এটাই সব থেকে বড় স্বপ্ন ইন শা আল্লাহ।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? আলহামদুলিল্লাহ পাঞ্জাবি , পায়জামা ,টুপি, প্যান্ট ।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আলহামদুলিল্লাহ। ২০২১ থেকে
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি আলহামদুলিল্লাহ
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি আলহামদুলিল্লাহ কঠোর ভাবে মেনে চলি ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না আলহামদুলিল্লাহ
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? তাবলীগে এক চিল্লা দেওয়া হয়েছে । তবে বর্তমানে ইসলামিক এক্টিভিস্ট দের দ্বীনি সেমিনার গুলোতে যাওয়া হয় এবং আলোচনা শোনা হয়।
পেশাগত তথ্য
পেশা ব্যবসায়ী
পেশার বিস্তারিত বিবরণ দ্বীনে ফেরার পর রিজিকের পেরেশানি সবারই হয় । তেমন আমারও হয়েছিল । আর একজন দ্বীন মেনে চলা ছেলের জন্য হালাল রিজিকের ব্যবস্থা করা কত টা কঠিন সেটা দ্বীনের পথে যারা অবিচল তারাই জানে । দ্বীনে ফেরার পর চাকরির প্রতি টান কাজ করতো না , তাই হালাল রুজি হিসেবে ব্যবসা কে বেছে নিই। প্রথম দিকে বই এর ব্যবসা করেছি এক দ্বীনি ভাই এর সাথে । এক দ্বীনি ভাই ২টা টিউশন এর ব্যবস্থা করে দেয় । তখন বই এর ব্যবসা টা ছেড়ে দেই । ১ বছর পর একটা টিউশন চলে যায় । তখনো উত্তম রিজিকের জন্য দোয়া করতে থাকি । ২৫ সালের শেষের দিকে আরেক দ্বীনি ভাইয়ের একটা ব্যবসা ছিল সেখানে আমাকে ইনভেস্টর+ পার্টনার হিসেবে নেয় । এখন আমরা ৩ জন এখানে ব্যবসায় নিযুক্ত আছি । এটা স্টোরেজ ব্যাগ এর অনলাইন ব্যবসা । ঘরে বসেই ফিতনা মুক্ত পরিবেশে আল্লাহ এখন আমার রিজিকের ব্যবস্থা করেছেন আলহামদুলিল্লাহ । পাশাপাশি অন্যান্য প্রোডাক্ট নিয়ে চিন্তা ভাবনা করছি । বর্তমানে আমাদের এই ব্যবসা টা প্রতিষ্ঠিত ব্যবসা আলহামদুলিল্লাহ । আমাদের উসিলায় ব্যাগ কারখানায় ৮-১০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে । আমাদের অনলাইন পেইজ "Usmani Wonders" وَمَنْ يَّتَّقِ اللّٰهَ يَجْعَلْ لَّهٗ مَخْرَجًا ۙ আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য উত্তরণের পথ তৈরী করে দেন।(৬৫:২) وَّيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ ؕ وَمَنْ يَّتَوَكَّلْ عَلَي اللّٰهِ فَهُوَ حَسْبُهٗ ؕ اِنَّ اللّٰهَ بَالِغُ اَمْرِهٖ ؕ قَدْ جَعَلَ اللّٰهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا এবং তিনি তাকে এমন উৎস থেকে রিযক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না। আর যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাঁর উদ্দেশ্য পূর্ণ করবেনই। নিশ্চয় আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন।(৬৫:৩) وَاَنْكِحُوا الْاَيَامٰي مِنْكُمْ وَالصّٰلِحِيْنَ مِنْ عِبَادِكُمْ وَاِمَآئِكُمْ ؕ اِنْ يَّكُوْنُوْا فُقَرَآءَ يُغْنِهِمُ اللّٰهُ مِنْ فَضْلِهٖ ؕ وَاللّٰهُ وَاسِعٌ عَلِيْمٌ আর তোমরা তোমাদের মধ্যকার অবিবাহিত নারী-পুরুষ ও সৎকর্মশীল দাস দাসীদের বিবাহ দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রাচুর্যময় ও মহাজ্ঞানী। (২৪:৩২)
মাসিক আয় যেহেতু ব্যবসা করি তাই মাসিক আয় ফিক্সড না । তবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আসে । কোনো কোনো মাসে সর্বোচ্চ ১৫- ১৭ হাজার টাকা আসে আলহামদুলিল্লাহ । তবে এভারেজ যদি বলি ১০-১২ হাজার টাকা আলহামদুলিল্লাহ আল্লাহ্ ব্যবস্থা করে দিচ্ছেন । পুরাটাই হালাল উপার্জন ও কষ্টের ফল । আলহামদুলিল্লাহ
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি ইন শা আল্লাহ। পরিপূর্ণ পর্দায় রাখতে চাই , পর্দার খেলাপ আমার পছন্দ না । আমি কোনোভাবেই এটা মেনে নিতে পারবো না । যার কারণে উনার পর্দার খেলাপ যেনো না হয় তার কোনো ত্রুটি আমি রাখিনি আলহামদুলিল্লাহ ।
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? না । সর্বোচ্চ পরিশ্রম করে আমি আয় করবো , উনি ঘরে থাকবেন । দ্বীনের জ্ঞান অর্জন করবেন । বাইরে চাকরি বা পড়াশুনা করার সুযোগ নেই । ঘরে লাইব্রেরির ব্যবস্থা করে দিবো তিনি দ্বীনি জ্ঞান অর্জন করবেন এবং যদি চান অনলাইনে বিভিন্ন কোর্সের মাধ্যমে দ্বীনি জ্ঞান অর্জন করতে পারবেন ইন শা আল্লাহ।
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? নিজের কাছেই রাখবো ইন শা আল্লাহ। রংপুরে বাসা নিয়ে থাকবো ইন শা আল্লাহ যেহেতু রংপুরে ব্যক্তিগত ব্যবসা আছে, তবে মাঝে মাঝে বাড়িতেও থাকবো যেহেতু মা একা থাকেন ।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? না এই ব্যাপারে আমার নূন্যতম কোনো আশা নেই । বাড়িতে সবাইকে বোঝাতে চেষ্টা করেছি এই ব্যাপার এ । রাসূল (সাঃ ) এর সুন্নাহ প্রতিষ্ঠিত করবো ইন শা আল্লাহ। আমার কাছে রাসূল (সাঃ) এর সুন্নাহ সবার আগে । তিনি যেভাবে বলেছেন সেভাবেই ইন শা আল্লাহ। তবে আমার মোহর যেনো কম করা হয় । আমি যেনো পরিশোধ করতে পারি ।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে দ্বীনের অংশ । রাসূল (সাঃ) এর সুন্নাহ । রাসূল (সাঃ) বিয়ে করেছেন বিয়ে করতে উদ্বুদ্ধ করেছেন তাই বিয়ে করবো। নিজের চরিত্র রক্ষার্থে , জেনা ব্যাভিচার এর মত পাপ থেকে বাঁচতে বিয়ের বিকল্প নেই । বিয়ে করলে আমি পরিপূর্ণ হব। আমার ঘরে একজন দ্বীন দার , চরিত্রবান , ধৈর্যশীল, চক্ষুশীতল স্ত্রী থাকলে আমার মানসিক যন্ত্রণা ও শারীরিক ক্লান্তি থাকবে না । ঘর থেকে বের হলেই শুধু পাপ আর পাপ । রাস্তা ঘাট থেকে শুরু করে আশেপাশের বিলবোর্ড , ব্যানার পোস্টার সব জায়গা বেহায়াপনা এবং দুশ্চরিত্রা নারী সাজিয়ে রেখে দেওয়া হয়েছে ঈমান হরণের জন্য । এরপরেও স্রোতের বিপরীতে গিয়ে নিজের চরিত্র হেফাজত করেছি একজন উত্তম চরিত্রের জীবনসঙ্গীর জন্য । যিনি আমার কষ্টের সঙ্গী হবেন , আমার বিপদের সঙ্গী হবেন ,আমার খাদিজা (রা:) হবেন । যাকে আমি তাহাজ্জুদের যায় নামাজে কেঁদে কেঁদে চেয়েছি । যিনি আমার অন্তরের নুর হবেন , যিনি আমার চোখের পর্দা হবেন যেনো চোখ খুললে উনাকে ছাড়া আর কাউকে দেখা না যায় । বিয়ের মাধ্যমেই সম্ভব এগুলো থেকে বেঁচে থাকা । উনি আমার অর্ধেক দ্বীন হবেন ইন শা আল্লাহ। وَمِنْ اٰيٰتِهٖۤ اَنْ خَلَقَ لَكُمْ مِّنْ اَنْفُسِكُمْ اَزْوَاجًا لِّتَسْكُنُوْۤا اِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَّوَدَّةً وَّرَحْمَةً ؕ اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيٰتٍ لِّقَوْمٍ يَّتَفَكَّرُوْنَ আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে। (৩০:২১)
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-22
উচ্চতা ৫-৫'৪"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা নূন্যতম এস এস সি পাশ ।
জেলা রংপুর বিভাগের যেকোনো জেলা । তবে রংপুর ও লালমনিরহাট হলে আলহামদুলিল্লাহ
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা প্রযোজ্য নয়
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
আমার জীবনসঙ্গী আমার মত উত্তম চরিত্রের,ধৈর্যশীল,নেককার হতে হবে । আমি এমন কাউকেই চাই যিনি আল্লাহর অবাধ্যতা থেকে পালিয়ে বাঁচবেন ,যেভাবে হিংস্র জন্তু থেকে মানুষ পালিয়ে বাঁচে । যিনি আল্লাহর আদেশ গুলোর ব্যাপারে হবেন পাহাড়ের মত অটল ।যিনি আল্লাহকে সবার থেকে এবং সবকিছুর থেকে বেশি ভালোবাসবেন । আল্লাহর দ্বীনের জন্য যেকোনো কিছু ত্যাগ করতে সবসময় প্রস্তুত থাকবেন । যিনি আমাকে সবসময় আল্লাহর পথে চলতে সাহায্য করবেন , আমার জীবন টা কে সুন্দর করে গুছিয়ে দিবেন । আর সবসময় হাসি খুশি থাকবে , সবার সাথে হাসি মুখে কথা বলবে (শুধু মেয়েদের সাথে) । তাকে কঠোরভাবে মাহরাম , নন মাহরাম মেনে চলতে হবে । কোনো কাজে ভুল হলে বা অসুস্থতার কারণে না করলে সবকিছু মেনে নিবো কিন্তু দ্বীনের কোনো ভুল , পর্দার লঙ্ঘন আমার কাছে প্রযোজ্য হবে না । সব মানতে পারলেও এগুলো মেনে নিতে পারবো না । শারীরিক ভাবে সুস্থ হতে হবে । অবশ্যই ম্যাচিউর হতে হবে । বিপদ আপদে ধৈর্য ধরার মত সক্ষমতা থাকতে হবে। অতিরিক্ত চাহিদা থাকা যাবে না । যতটুকু প্রয়োজন ঠিক তত টুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে । যদি অতিরিক্ত চাহিদা থাকে তাহলে যোগাযোগ না করার অনুরোধ জানাচ্ছি । দ্বীন পালনে অনেক বাধা বিপত্তি আসতে পারে সেগুলো মোকাবেলা করার মত সাহস, শক্তি , ধৈর্য থাকতে হবে । আমাকেই বন্ধু ,আমাকেই হাসব্যান্ড , আমাকেই নিজের অর্ধেক দ্বীন হিসেবে মেনে নিয়ে জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে সুখ দুখ ভাগ করে নিয়ে চলতে হবে এবং জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত দ্বীন কে আঁকড়ে ধরতে হবে। বিয়ের পরের জীবন কোনো ফ্যান্টাসি না এটা মাথায় রেখে সামনের দিকে এগোনোর অনুরোধ জানাচ্ছি । সর্বশেষ আমি সেই যুগের মুসআব ইবনে উমাইর এর কথা বলতে চাই যিনি সব থেকে বেশি দামি আতর ব্যবহার করতেন । যার ছিল অঢেল সম্পত্তি । কিন্তু আল্লাহর জন্য , দ্বীনের জন্য সবকিছু ছেড়েছেন শুধু আল্লাহর উপর নির্ভরশীল হতে। আমিও দ্বীনের জন্য অনেক কিছু ছেড়েই আল্লাহর কাছে নিজেকে পরিপূর্ণরূপে সমাপর্ন করেছি । বিলাসিতা , অতিরিক্ত চাহিদা সবকিছু কে নিষ্পেষিত করেছি । আমার পেশা কে মেনে নেওয়া সহজ হবে না । যদি আমার সাথে কুফু মিলে , আমার মনের সাথে , আমার চরিত্রের সাথে মিল খুঁজে পান , আল্লাহর কাছে দোয়া করুন , ইস্তেখাড়া করুন ইন শা আল্লাহ। অতপর : উম্মাহর এই বিপদে আপনি কি আমার সাথে হাল ধরতে প্রস্তুত ? দ্বীনের বিজয় অর্জন করেই মরবো মোরা একসাথে, আমরা হবো জান্নাতের সবুজ পাখি , সেখানে উড়বো- থাকবে না কোনো বাধা আর ফিতনা। আমাদের ভালোবাসা হবে অমর,চির শান্তির ইন শা আল্লাহ। وَالَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا আর যারা বলে, ‘হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে। আর আপনি আমাদেরকে মুত্তাকীদের নেতা বানিয়ে দিন’। (২৫:৭৪) اَلْخَبِيْثٰتُ لِلْخَبِيْثِيْنَ وَالْخَبِيْثُوْنَ لِلْخَبِيْثٰتِ ۚ وَالطَّيِّبٰتُ لِلطَّيِّبِيْنَ وَالطَّيِّبُوْنَ لِلطَّيِّبٰتِ ۚ اُولٰٓئِكَ مُبَرَّءُوْنَ مِمَّا يَقُوْلُوْنَ ؕ لَهُمْ مَّغْفِرَةٌ وَّرِزْقٌ كَرِيْمٌ দুশ্চরিত্রা নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্রা নারীদের জন্য। আর সচ্চরিত্রা নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষরা সচ্চরিত্রা নারীদের জন্য; লোকেরা যা বলে, তারা তা থেকে মুক্ত। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিয্ক। ( ২৪:২৬)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

আদিতমারী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #2314

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
শিক্ষার্থী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6999

বয়স
38 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5852

বয়স
33 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
সরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
বিবাহিত
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6966

বয়স
25 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6282

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১১″
পেশা
ফ্রিল্যান্সার
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #831

বয়স
24 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
বেসরকারী চাকুরী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
আদিতমারী, লালমনিরহাট, রংপুর
লালমনিরহাট জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন