Profile

বায়োডাটা নং : 5178

বায়োডাটার ধরণ পাত্রের বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 1999
উচ্চতা ৫′ ৮″
গাত্রবর্ন ফর্সা
ওজন ৬৮ কেজি কেজি
রক্তের গ্রুপ এ+
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: রমেশ মহাজনের বাড়ি, মুন্সিমসজিদ।
বর্তমান ঠিকানা নোয়াখালী সদর, নোয়াখালী, চট্টগ্রাম
এলাকা/গ্রামের নাম: পৌরবাজার, মাইজদী
কোথায় বড় হয়েছেন? হাটহাজারী, চট্রগ্রাম
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতক (সম্মান)/ফাজিল
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০১৬
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ+
এসএসসি এর পরে কোন মাধ্যমে পড়াশোনা করেছেন? এইচএসসি
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০১৮
বিভাগ বিজ্ঞান বিভাগ
ফলাফল এ
স্নাতক/স্নাতক (সম্মান)/ ফাজিল পড়াশোনার বিষয়? Applied Chemistry & Chemical Eng.
শিক্ষা প্রতিষ্ঠানের নাম Noakhali Science & Technology University
পাসের সন 2024
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? জী, জীবিত
পিতার পেশার বিবরণ কৃষি কাজের পাশাপাশি স্বর্ণের দোকানে কর্মরত ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহিণী
আপনার কতজন ভাই আছে? ১ জন
ভাইদের তথ্য ভাই ছোট, চুয়েটে অধ্যয়নরত, চতুর্থ বর্ষ। সাবজেক্ট : URP
আপনার কতজন বোন আছে? নেই
চাচা মামাদের পেশা
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ বাবা আগে কৃষিকাজের পাশাপাশি স্বর্ণের দোকানে কর্মরত ছিলেন। এখন বয়স ও অসুস্থতার কারনে স্বর্ণের দোকানে কর্মরত নেই। কৃষিকাজ দেখাশুনা করেন। পৈতৃক সম্পত্তি যতটুকু আছে ততটুকু থেকে বঞ্চিত হবোনা ইনশাআল্লাহ।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমি যেহেতু নওমুসলিম তাই পরিবারের সাথে থাকিনা। তবে স্ত্রী কে পরিপূর্ণ দ্বীনি পরিবেশে রাখব ইনশাআল্লাহ
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? জ্বি। মাঝে মাঝে ফজর মিস গেলে কাযা আদায় করে নেই। দ্বীন যেদিন গ্রহন করেছি সেদিন থেকেই নামাজ পড়া শুরু করেছি আলহামদুলিল্লাহ।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত ফজর ছাড়া অন্যকোন ওয়াক্ত কাযা হয়না। মাঝে মাঝে কোন সপ্তাহে ২/১ ওয়াক্ত ফজর কাজা হয় আবার কোন সপ্তাহে হয় না।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি, সর্বোচ্চ চেষ্টা করি, অনেক সময় কিছু উচ্চারণ নিয়ে সন্তুষ্ট হতে পারিনা। পুরোপুরি ফ্লুয়েন্ট না আমপারা ছাড়া।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? আমার বাম চোখের পাওয়ার স্বাভাবিকের তুলনায় কম তবে চশমা ব্যবহার করিনা।। এই ছাড়া আর তেমন কোন মেজর সমস্যা নেই জানামতে, আলহামদুলিল্লাহ ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? মাজার জিয়ারত করা যায়, তবে বর্তমান সমাজে মাজারের যে প্রচলন তা শির্কের আস্থানায় পরিণত হচ্ছে বা হয়েছে বলে মনে করি।
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্ব ব্যবস্থা, সমাজ বিপ্লবের রুপরেখা, মুসলিম বিশ্ব ও সমকালীন মাসায়েল।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন ড. ইসরার আহমেদ (পাকিস্তান), মুহাম্মদ আফসারুদ্দীন ( লেখক ও গবেষক, আমার ওস্তাদ), শায়েখ আহমাদুল্লাহ
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন খুব সাদামাটা জীবন যাপন পছন্দ করি। জাগতিক ঝামেলা সবসময় এড়িয়ে চলতে পছন্দ করি, দ্বীনী ঝামেলা ব্যতীত। আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমার পরিবারের জন্য আমার কম্ফোর্ট জোন ভাঙতে চিন্তা করিনা। যদিও প্রত্যক্ষভাবে আব্বু আম্মুর জন্য কিছু করতে পারিনা তবে পরোক্ষভাবে সবই করার চেষ্টা করি। আমার ভাই আমার খুব আদরের, আমার খুবই প্রিয়। আমার আব্বু খুবই সহজ সরল মানুষ এবং আমার সাথে খুবই বন্ধুত্বপূর্ণ। দ্বীন গ্রহণের শুরুর দিকে একটু কঠোর হলেও বর্তমানে আগের সেই সম্পর্ক আল্লাহর রহমতে ঠিক হয়েছে যদিও মাঝে মাঝে সমাজের চাপে পড়ে একটু কঠোর হয়। তাই আমার জীবনসঙ্গিনীর ক্ষেত্রে এটা আশা রাখি যেন ওনিও শারিয়ার সীমারেখার মধ্যে থেকে আমার পরিবারের প্রতি সম্পর্ক বজায় রাখেন । প্রায়োরিটি অনুযায়ী অবশ্যই সুন্নাহ মোতাবেক পোশাক পরিধান করার চেষ্টা করি। তবে কর্মস্থল অনুযায়ী সুবিধাজনক কাপড় পরিধান করি। আমি খুবই শান্ত স্বভাবের কোমল হৃদয়ের মানুষ। সামাজের অন্যায় অবিচার দেখলে মন খুব অশান্ত হয়ে উঠে। ক্যারিয়ারের দোহাই দিয়ে নিজের জীবনকে কমপ্লেক্স করতে চাই না। যত সহজ জীবন যাপন করা যায়। কোন মানুষের খারাপ দিক জানার আগ পর্যন্ত তাঁকে ভালো মানুষ হিসেবে গণ্য করি। আমি একজন ভালো শ্রোতা। জীবনের স্বপ্ন আছে অনেক। দুনিয়ার স্বপ্ন আসবাব কেন্দ্রিক, সেই স্বপ্ন কম বেশি সবাই দেখে, তবে যেটা সবাই বুঝতে পারেনা তা হলো প্রয়োজন আর বিলাসিতার মধ্যে তফাৎ। এই দুইটার পার্থক্য না বুঝার কারণে যত অশান্তি হয় সংসারে। আখিরাত বিমুখ বস্তুবাদের স্বপ্ন ভয়াবহ । স্বপ্ন দেখি দেশে একদিন শরিয়া কায়েম হবে। সমাজের অন্যায় অবিচার ধ্বংস হবে। আল্লাহর দ্বীন বিজয় হবে এটা সুনিশ্চিত, তাই চাওয়া হলো এই দ্বীন প্রতিষ্ঠায় আ্ল্লাহ যেন ওনার খাস বান্দাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করেন। স্বপ্ন হলো আল্লাহর পরিপূর্ণ দাস হওয়া। নিজের নফসের কারনে আল্লাহর পূর্ণ গোলামি করতে পারিনা, আফসোস আমার জন্য। সিভির এই পয়েন্ট টা খু্বই কঠিন মনে হচ্ছে আমার কাছে। একটা হলো নিজের চিন্তার জগত থেকে নিজেকে ফুটিয়ে তোলা আরেকটা হলো বাস্তবে আমি কেমন সেটা তুলে ধরা। আমি বাস্তবে কেমন সেটা আমার ঘনিষ্ঠ জনরাই ভালো বলতে পারবেন। আমার দোষ ত্রুটি তাদের কাছেই সবচেয়ে বেশি দৃশ্যমান। তবে নিজের দু একটা খারাপ দিক বলতে পারি। রাত জাগার অভ্যাস আছে। ছোট থেকেই রাত জেগে পড়তাম, এ অভ্যাস এখনো বিদ্যমান। তবে রাত জাগার হার এখন অনেক কমেছে এবং আরো কমানোর চেষ্টায় আছি। আমার কথা বলার স্পিড একটু বেশি, ক্লাস ১০ পর্যন্ত ভালো বিতার্কিক ছিলাম। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ান ছিলাম। কলেজের পড়াশোনার চাপে পড়ে এসবে আর সময় দেয়া হয় নি। খুব মনোসেন্ট্রিক, কোন একটা কাজে মগ্ন থাকলে ওইটা নিয়েই মত্ত হয়ে থাকি।
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? পান্জাবি-পায়জামা, ফুল হাতা শার্ট- প্যান্ট। টিশার্ট শুধু ঘরে পড়া হয়।
সুন্নতি দাড়ি আছে কি না? কবে থেকে রেখেছেন? জ্বি আছে আলহামদুলিল্লাহ। দ্বীন গ্রহনের ২য় বছর থেকে রাখা শুরু করেছি।
টাখনুর উপরে কাপড় পরেন? জ্বি, সবসময়।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? হানাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? জ্বি, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জয়ী করার জন্য নিজের সাধ্যমতো যতোটুকু করা যায় ততটুকু করার চেষ্টা করি। সেটা কখনো তাবলীগ বা অন্যকোন উপায়ে। এছাড়াও ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন দাওয়াহ সংগঠনেের সাথে জড়িত আছি।
পেশাগত তথ্য
পেশা শিক্ষার্থী
পেশার বিস্তারিত বিবরণ মাস্টার্স প্রায়ই শেষ। কয়েকটা ল্যাব এখনো বাকি আছে যা মার্চের প্রথম অর্ধেকে (2026) শেষ হবে অর্থাৎ সকল একাডেমিক কার্যক্রম শেষ হবে ইনশাআল্লাহ।। অর্থনৈতিক সাপোর্ট টিউশনের মাধ্যমেই আসে। মেয়ে স্টুডেন্ট পড়াই না। মাস্টার্স শেষ হলে জবে ঢুকার পরিকল্পনা আছে আপাতত। জবের জন্য অলরেডি আবেদন করা শুরু করেছি। বিয়ে এবং রিজিকের মধ্যে যে গভীর এক সম্পর্ক তা অনুভব করেই মূলত দুটো বিষয় সমান্তরালে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফার্মাসিউটিক্যাল বা প্রসেস ইন্ডাস্ট্রিতে আমার পদ QA/ QC / R&D / Eng. এর মধ্যে যে কোনটি হতে পারে ইনশাআল্লাহ।
মাসিক আয় মাসিক ইনকাম এভারেজ ১৬,০০০/-
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি আব্বু রাজি, যদিও ওনার সম্মতি আমার জন্য ম্যাটার করে না।
বিয়ের পর স্ত্রীকে পর্দায় রাখতে পারবেন? জ্বি, পারবো ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে পড়াশোনা করতে দিতে চান? দ্বীনি লেখাপড়া অর্জন করতে কোন আপত্তি নেই। বরং স্ত্রী সহ আমি নিজেই দ্বীনি লেখাপড়া চালিয়ে যাব একসাথে ইনশাআল্লাহ
বিয়ের পর স্ত্রীকে চাকরী করতে দিতে চান? না। তবে অবস্থাভেদে মাদ্রাসা বা কোন দ্বীনি প্রতিষ্ঠানে দাওয়ার স্বার্থে কাজ করা যেতে পারে শরিয়া লঙ্ঘন না হওয়া সাপেক্ষে।
বিয়ের পর স্ত্রীকে কোথায় নিয়ে থাকবেন? আপাতত ভাড়া বাসায়। ভবিষ্যতে পৈতৃক সম্পত্তি বা অন্যকোথাও সুবিধাজনক জায়গায় নিজের একটা স্থায়ী আবাসস্থলের চিন্তা ভাবনা আছে।
আপনি বা আপনার পরিবার পাত্রীপক্ষের কাছে কোনো উপহার আশা করবেন কি না? উপহার হিসেবে এতটুকুই যথেষ্ট যেন তাঁরা আমাকে পেয়ে সন্তুষ্ট আর আমি তাঁদের পেয়ে সন্তুষ্ট হয়। সমাজের প্রচলিত জাহিলিয়াতের সাথে আমার কোন সম্পর্ক নেই। তাই বিয়ের বিষয় সম্পর্কিত সকল প্রকার জাহ্যিলিয়াতের কালচার থেকে পাত্রির পরিবার যাতে পূর্ণরুপে বিরত থাকেন সেই প্রত্যাশা রাখি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? নিশ্চয়ই বিয়ে মানুষের দ্বীনকে পূর্ণ করে। সামাজিক জীব হিসেবে পরিবার গঠনের জন্য আল্লাহর বিধান অনুযায়ী বিয়ের কোন বিকল্প নেই। ব্যাক্তির আত্মশুদ্ধি ও চরিত্রকে হেফাজতের জন্য বিয়ে সহায়ক। হযরত আদম আলাইহিস সালাম জান্নাতে থাকার পরও ওনার প্রশান্তি ও একাকিত্ব দূর করার জন্য আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। অতএব একজন মুমিনের প্রশান্তির জন্য, একাকিত্ব দূরিকরণের জন্য একজন নেককার স্ত্রী অপরিহার্য যা বিবাহের মাধ্যমেই সম্ভব। একজন নেককার জীবন সঙ্গীনী একজন পুরুষকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য প্রধান ভূমিকা পালন করতে পারে বলে মনে করি, আর জান্নাতই একজন মুমিনের সফলতা। বিয়ে একজন পুরুষকে অধিক দায়িত্বশীল, প্রোডাক্টিভ ও সামাজিক হতে সাহায্য করে। অতএব দুনিয়া এবং আখিরাত উভয় বিষয়কে বিবেচনা করেই বিয়ে আমার জন্য অপরিহার্য বলে মনে করছি।
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 18-24
উচ্চতা ৫'২''- ৬'
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, হাফেজা / আলেমা, জেনারেল হলে কমপক্ষে এস এস সি বা তদো্র্দ্ধ। তবে আল্লাহভীরুতায় মূল মাপকাঠি
জেলা চট্রগ্রাম, নোয়াখালী, ঢাকা, অন্য কোন জেলা হলেও সমস্যা নেই।
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ছাত্রী / মাদ্রাসা শিক্ষিকা
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
ফার্স্ট প্রায়োরিটি স্ট্রংলি পর্দা মেইনটেইন করতে হবে। মাহরাম, নন মাহরাম মেইনটেইন করতে হবে। বদমেজাজি বা কটুভাষী পাত্রি প্রত্যাশা করিনা। সর্ববিষয়ে আল্লাহর শুকরিয়া আদায়কারিণীকে পছন্দ করি। পড়ুয়া মেয়ে খুব পছন্দ। যে নিজেকে নিয়ে সচেতন, পরিবারকে নিয়ে সচেতন, সাংসারিক মেয়ে পছন্দ করি । নিজের বুঝের ওপর শরিয়াকে প্রাধান্য দেওয়ার মনমানসিকতা থাকতে হবে। আল্লাহ ও তার রাসুলের (সাঃ) পর স্বামীর আনুগত্য করার মেন্টালিটি রাখে এমন পাত্রী। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের স্বপ্ন দেখে এবং এক্ষেত্রে স্বামীর সহযোগী হবে এমন চিন্তার অধিকারিণী পাত্রী প্রত্যাশী। স্বামীর সুসময় এবং দুঃসময়ে সন্তুষ্ট ও ধৈর্যধারণ করার মনমানসিকতা লালন করে এমন পাত্রী প্রত্যাশা রাখি। কোন মানুষই পারফেক্ট হয়না। বিয়ে দুজন ইমপারফেক্ট মানুষের মধ্যেই হয়। দুজন মানুষ নিজেদের ভুল গুলো শুধরানোর মনমানসিকতা নিয়ে জন্নাতের পথে এগুতে থাকবে। নিজের চাওয়া মতো কাস্টমাইজড মানুষ তো কখনোই হয় না। তবে দ্বীনের মৌলিক বিষয়গুলোতে যেন কোন দ্বিমত বা দুর্বলতা না থাকে সে ব্যাপারে আল্লাহর কাছে সাহায্য চাই। আমি চাই পাত্রী পরিপূর্ণরুপে আমাকে জেনে-বুঝে, দেখে বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নিক যাতে তিনি আমাকে পেয়ে এবং উনাকে আমি পেয়ে সন্তুষ্ট হয়। পাত্রীর পূর্ণ ইচ্ছা ব্যতিরেকে তাঁর ফ্যামিলি তাঁকে বিয়ের বিষয়ে কোন সিদ্ধান্ত চাপায় দিবেন এমনটা প্রত্যাশা করিনা। আমাদের দেশে বেশিরভাগ ফ্যামিলি পাত্রীর মতামতকে একপ্রকার অগ্রাহ্য করে যেটা শরিয়া সমর্থিত না।
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

হাটহাজারী এলাকার আরও পাত্রের বায়োডাটা

Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5194

বয়স
32 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #7805

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ৪″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #5362

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৬″
পেশা
মাদ্রাসা শিক্ষক
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #4461

বয়স
27 বছর
উচ্চতা
৫′ ৫″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #6972

বয়স
28 বছর
উচ্চতা
৫′ ১০″
পেশা
ইঞ্জিনিয়ার
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
Profile

পাত্রের বায়োডাটা

বায়োডাটা নং #10726

বয়স
30 বছর
উচ্চতা
৫′ ৯″
পেশা
ব্যবসায়ী
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
হাটহাজারী, চট্টগ্রাম, চট্টগ্রাম
চট্টগ্রাম জেলার সব পাত্রের বায়োডাটা দেখুন