Profile

বায়োডাটা নং : 5174

বায়োডাটার ধরণ পাত্রীর বায়োডাটা
বৈবাহিক অবস্থা অবিবাহিত
জন্ম সন 2005
উচ্চতা ৫′
গাত্রবর্ন ফর্সা
ওজন ৫৫ কেজি কেজি
রক্তের গ্রুপ ও পজিটিভ
জাতীয়তা বাংলাদেশী
ঠিকানা
স্থায়ী ঠিকানা সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: বাড়ইপাড়া, সারিয়াকান্দি, বগুড়া
বর্তমান ঠিকানা সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
এলাকা/গ্রামের নাম: বাড়ইপাড়া, সারিয়াকান্দি, বগুড়া
কোথায় বড় হয়েছেন? নিজ বাড়িতে
শিক্ষাগত যোগ্যতা
আপনার শিক্ষা মাধ্যম জেনারেল
সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা এইচএসসি
এসএসসি/ দাখিল/ সমমান পাসের সন ২০২২
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ
এইচএসসি/ আলিম/ সমমান পাসের সন ২০২৪
বিভাগ মানবিক বিভাগ
ফলাফল এ-
পারিবারিক তথ্য
আপনার পিতা কি জীবিত আছেন? না, মৃত
পিতার পেশার বিবরণ সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী (ইংরেজি) শিক্ষক এবং হোমিওপ্যাথিক চিকিৎসক ছিলেন।
আপনার মা কি জীবিত আছেন? জী, জীবিত
মাতার পেশার বিবরণ গৃহীনী
আপনার কতজন ভাই আছে? নেই
আপনার কতজন বোন আছে? ৩ জন
বোনদের তথ্য ১.বড় আপু MSC পাশ, বিবাহিত এবং গৃহীনী। ১ টি ছেলে ও ১টি মেয়ে আছে। ২.মেজো আপু HSC পাশ, বিবাহিত এবং গৃহীনী। ১টি ছেলে আছে। ৩.সেজো আপু HSC পাশ, বিবাহিত এবং গৃহীনী।
চাচা মামাদের পেশা চাচা নেই। মামা ৩ জন ব্যবসায়ী ও কৃষিজীবি।
পারিবারিক অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত
অর্থনৈতিক অবস্থার বিবরণ আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমাদের পারিবারিক আর্থিক অবস্থা বেশ স্বচ্ছল। গ্রামে আমাদের নিজস্ব বাড়ি এবং কয়েক বিঘা ফসলি জমি রয়েছে। এছাড়া বগুড়া শহরের নারুলীতে কয়েক শতাংশ নিজস্ব জমি আছে এবং শেরপুর ও সাবগ্রাম এলাকা মিলে আরও ২ বিঘা-র বেশি জমি রয়েছে। আমার বাবা একজন সরকারি চাকরিজীবী (শিক্ষক) ছিলেন। ওনার ইন্তেকালের পর বর্তমানে মা নিয়মিত পেনশন পাচ্ছেন। সব মিলিয়ে আল্লাহ তায়ালা আমাদের সম্মানের সাথে চলার মতো যথেষ্ট নেয়ামত দান করেছেন।
পারিবারিক দ্বীনি পরিবেশ কেমন? আমার মা একজন স্নেহশীলা গৃহিণী। জীবনের পূর্ব অধ্যায়ে তাঁর একটি বিবাহ হয়েছিলো। বর্তমানে তিনি আমাদের পরিবারের সাথে আন্তরিকতা, ভালোবাসা ও শান্তিপূর্ণভাবে বসবাস করছেন। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকেই মা এবং বোন ইসলামের মৌলিক বিধিবিধান মেনে চলেন এবং আমাদেরকেও সে পথে উৎসাহিত করেন। আমার মেজো আপু যখন ইন্টারমিডিয়েট-এ পড়তেন, তখন থেকেই দ্বীনের প্রতি গভীর আগ্রহ জন্মে এবং তিনি আমাদেরকে দ্বীনের সঠিক ধারণা দিতে শুরু করেন। বিশেষ করে পর্দার ব্যাপারে তিনি অত্যন্ত যত্নবান ও কঠোর, এবং আমাদেরও সে বিষয়ে অনুপ্রাণিত করেন। আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে দ্বীন মেনে চলা, পর্দা পালন এবং মাহরাম-নন মাহরামের সীমারেখা কঠোরভাবে অনুসরণ করা হয় আলহামদুলিল্লাহ।
ব্যক্তিগত তথ্য
প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন কি? কবে থেকে পড়ছেন? হ্যাঁ, ছোট থেকে নামাজ পড়া হয় তবে নিয়মিত ছিলাম না। তবে ৬/৭ বছর হচ্ছে আলহামদুলিল্লাহ নিয়মিত ৫ ওয়াক্ত সালাত আদায় করা হয়।
সাধারণত সপ্তাহে কত ওয়াক্ত নামায আপনার কাযা হয়? সাধারণত হয় না। তবে বাহিরে কোথাও গেলে, নামাজের পরিবেশ না থাকলে, সেক্ষেত্রে সর্বোচ্চ ১/২ ওয়াক্ত কাযা হয়।
শুদ্ধভাবে কুরআন তিলওয়াত করতে পারেন? জ্বি আলহামদুলিল্লাহ ।একটু একটু ভুল হয়, তবে অনুশীলন করছি কোর্সের মাধ্যমে আলহামদুলিল্লাহ।
আপনার মানসিক বা শারীরিক কোনো রোগ আছে? না, আলহামদুলিল্লাহ।
মাজার সম্পর্কে আপনার ধারণা বা বিশ্বাস কি? স্পষ্ট শিরক
আপনার পড়া হয়েছে এমন অন্তত ৩ টি ইসলামি বই এর নাম লিখুন হৃদয়ের সাথে হৃদয়ের কথা, নফসের বিরুদ্ধে লড়াই, মুমিন নারীর সারাদিন, পর্দার গাইডলাইন, মুহস্বানাত, বিয়ের আগে ফ্যান্টাসি নয়,বিয়ের এপিঠ ওপিঠ, বেলা ফুরাবার আগে।
আপনার পছন্দের অন্তত ৩ জন আলেমের নাম লিখুন মাওলানা শায়খ আহমাদুল্লাহ, মোখতার আহমেদ, ডঃ জাকির নায়িক, জামশেদ মজুমদার, আসিফ আদনান, আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহ।
নিজের শখ, পছন্দ-অপছন্দ, রুচিবোধ, স্বপ্ন ইত্যাদি বিষয়ে লিখুন আমি খুব সাধারণ একজন মেয়ে। সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করি। আমি জন্মের দিনই বাবা দুনিয়া থেকে বিদায় নেন। মা ও বড় বোন লালন-পালন করেছেন আমাদের তিন বোনকে।আমাদের লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় সবক্ষেত্রেই বড় আপুর অবদান অনেক। আল্লাহ আমার আপুকে উত্তম জাযা দান করুন, আমিন। শখ: দুনিয়া নিয়ে আর ব্যস্ত থাকতে চাই না। জীবনের অনেকটা সময় দুনিয়ার পেছনে ব্যায় হয়ে গেছে। ১টা করে দিন যাচ্ছে আর আয়ু ফুরিয়ে আসছে। পরকালের জন্য কিছুই করতে পারছি না। এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো দ্বীনের পথে নিজেকে সঁপে দিতে চাই (ইন শা আল্লাহ)। কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গড়তে চাই (ইন শা আল্লাহ)। তার জন্য একজন দ্বীনদার জীবনসঙ্গী প্রয়োজন, যিনি আমাকে দ্বীনের পথে চলতে, দ্বীনী ইলম অর্জন করতে, আমার রবের প্রিয় হতে সাহায্য করবে ( ইন শা আল্লাহ)। স্বপ্ন: প্রিয় মাহরাম কে নিয়ে আল্লাহর ঘর (বায়তুল্লাহ) জিয়ারত করার ইচ্ছা আছে (ইন শা আল্লাহ) এবং মদিনায় আমার প্রিয় নবীজী মুহাম্মদ "সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম" এর রওজা মোবারক দেখার তীব্র ইচ্ছা (ইন শা আল্লাহ) আছে। পরিশেষে একটি স্বপ্ন, কখনো বাবাকে দেখা হয়নি, বাবার আদর পাওয়া হয়নি, তাই প্রিয় মাহরাম এর কাছে একটি চাওয়া কখনো বাবার অভাব টা যেন বুঝতে না দেয়। পছন্দ: ইসলামিক বই পড়তে পছন্দ করি, বই কিনতেও ভালো লাগে। ভবিষ্যৎতে ব্যক্তিগত লাইব্রেরি করার ইচ্ছা আছে (ইন শা আল্লাহ)। কাউকে বই বা ভালো কিছু হাদিয়া দিতে পছন্দ করি, তবে তেমন দেয়া হয়না, তবে কোনো একদিন দেওয়ার ইচ্ছা আছে (ইন শা আল্লাহ) আরও দ্বীনি নছীহত শুনতে, গজল শুনতে, বেশি ভালো লাগে ভ্রমণ করতে আর আর্ট করতেও অনেক ভালোবাসি, বিড়াল পছন্দ করি, গাছ লাগাতে, নতুন রেসিপি রান্না করতে ভালো লাগে তবে বড় আপু আর আম্মু থাকায় তেমন রান্না করি না, তবে (ইন শা আল্লাহ) শিখে নিবো, ঘর গোছাতে এবং পরিস্কার -পরিচ্ছন্ন রাখতে ও থাকতে পছন্দ করি। অপছন্দ: মিথ্যা বলা, অপচয় করা, উচ্চস্বরে কথা বলা, অপ্রীতিকর শব্দ উচ্চারণ এবং অনর্থক কথা বলা পছন্দ নয়। মাঝহাবি নিয়ে বাড়াবাড়ি পছন্দ করি না। যেই মাঝহাব এর- ই হোন না কেন!! (বিদআদ 🚫 মানা যাবে না)
জীবনযাপনের তথ্য
ঘরের বাহিরে সাধারণত কি ধরণের পোষাক পরেন? কালো বোরকা, হিজাব, নিকাব ও হাত-পা মোজা ও জুতা পড়া হয়।
কবে থেকে নিকাব সহ পর্দা করছেন? আনুমানিক ৫/৬ বছর হচ্ছে এই পরিপূর্ণ পর্দা করার। দ্বীনের জ্ঞান যখন থেকে এসেছে তখন থেকেই পরিপূর্ণ পর্দা মেইনটেইন করা হয় আলহামদুলিল্লাহ।
মাহরাম/নন-মাহরাম মেনে চলেন কি? জ্বি, আলহামদুলিল্লাহ।
নাটক / সিনেমা / সিরিয়াল / গান এসব দেখেন বা শুনেন? না, আলহামদুলিল্লাহ।
আপনি কোন ফিকাহ অনুসরন করেন? আহলে হাদীস / সালাফি
দ্বীনের কোন বিশেষ মেহনতে যুক্ত আছেন? না, তবে ইচ্ছা আছে (ইন শা আল্লাহ)।
পেশাগত তথ্য
পেশা ফ্রিল্যান্সার
পেশার বিস্তারিত বিবরণ বিস্তারিত বিবরণ: Harbour IT থেকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ নিয়েছি। বর্তমানে অনলাইনে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি (ইন শা আল্লাহ) এবং বিভিন্ন প্র্যাকটিস প্রোজেক্টে কাজ করছি।
মাসিক আয়
বিবাহ সম্পর্কিত তথ্য
অভিভাবক আপনার বিয়েতে রাজি কি না? জ্বি, আলহামদুলিল্লাহ রাজি।
কেন বিয়ে করছেন? বিয়ে সম্পর্কে আপনার ধারণা কি? বিয়ে মানুষের জীবনের একটি সুন্দর সুন্নাহ 🌸। আমি বিয়ে করতে চাই আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এবং অর্ধেকদ্বীন পূরণের জন্য, পাশাপাশি রাসূল ﷺ এর আদর্শ অনুসরণ করে দায়িত্বশীল জীবনযাপন করার জন্য। বিয়ের মাধ্যমে চরিত্র হেফাজত করা যায় এবং বর্তমান যুগের নানা ফিতনা থেকে নিজেকে রক্ষা করা সম্ভব। আমি এমন একজন জীবনসঙ্গী চাই, যিনি শুধু ভালোবাসা ও বোঝাপড়ার মানুষ নন, বরং বাইরে বের হলে প্রটেক্ট করবেন 🛡️, পাশে থাকবেন এবং একে অপরের সুখ-দুঃখ ভাগাভাগি করা যাবে। আমার স্বপ্ন একটি শান্তিপূর্ণ পরিবার গড়ে তোলা, যেখানে থাকবে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও ইসলামী মূল্যবোধ।পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে দ্বীন ও নৈতিকতার আলোকে গড়ে তোলা আমার অন্যতম লক্ষ্য। তাই বিয়ে আমার কাছে শুধু সামাজিক সম্পর্ক নয়, বরং ইবাদত এবং দুনিয়া ও আখেরাতে সফলতার এক উজ্জ্বল পথ।”
প্রত্যাশিত জীবনসঙ্গী
বয়স 23-28
উচ্চতা ৫'৪"- ৫'৮"
গাত্রবর্ন উজ্জল শ্যামলা, ফর্সা, উজ্জল ফর্সা
পেশা জেনারেল হলে নূন্যতম (অনার্স চলমান বা অনার্স পাশ) এবং মাদ্রাসা পড়লে কমপক্ষে (আলেম পাশ বা দাওয়া হাদিস) তবে অবশ্যই দ্বীনদার হতে হবে।
জেলা বগুড়া, সিরাজগঞ্জ, রাজশাহী
বৈবাহিক অবস্থা অবিবাহিত
পেশা ফ্রিল্যান্সার, বেসরকারি, ইঞ্জিনিয়ার, ব্যবসা, মাদ্রাসা শিক্ষক, ইমাম ইত্যাদি তবে অবশ্যই ইনকাম এর সোর্সটি হালাল হতে হবে।
অর্থনৈতিক অবস্থা মধ্যবিত্ত / উচ্চ মধ্যবিত্ত
জীবনসঙ্গীর যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী প্রত্যাশা করেন:
একজন সৎ ও বিশ্বাসী,তাকওয়াবান,গায়রতবান,সুন্নত মানে যিনি আমার সাথে মানানসই হবেন,এমন কাউকেই আমি আমার আল্লাহর কাছে চাই। যিনি আল্লাহকে ও আল্লাহর রাসূল (সাঃ) কে ও দ্বীনকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। এবং আমাকেও রবের সন্তুষ্টির জন্য ভালোবাসবেন। আমার স্বপ্ন পূরনের সঙ্গী হবেন। যিনি আমাকে দ্বীন পালনের ব্যাপারে উৎসাহিত করবেন। কোনো ভুল করলে বুঝিয়ে বলবেন,এবং শুধরে দিবেন। আমি নিজেই অনেক কিছু সম্পর্কে অজ্ঞ, সেজন্য চাই ইলম সম্পন্ন কাউকেই যার জ্ঞানের আলোয় আমি আলোকিত হবো। যিনি হবেন প্রচন্ড গায়রতবান সম্পন্ন। নন-মাহরামদের ব্যাক্তিদের থেকে নিজেকে কঠোরভাবে দূরত্ব বজায় রাখবেন, হোক সেটা অনলাইন বা অফলাইনে। ইনবক্সে বা কমেন্টবক্সে অহেতুক কথাবার্তা বলেন, হাসিঠাট্টা করেন, নন-মাহরামদের সাথে ফর্মাল সম্পর্ক রাখেন, সামাজিকতার নামে স্ত্রীকে ফর্মালিটিজ মেইনটেইন এর উছিলায় গুনাহের ভাগীদার করবেন, এমন কেউ যোগাযোগ করবেন না,(ইন শা আল্লাহ)। আমি সামাজিকতার নামে এবং মানুষের মন রক্ষা করতে এমন পর্দা করতে ইচ্ছুক নই।পর্দার ক্ষেত্রে আমাকে সর্বোচ্চ প্রটেকশন দিবেন। হাসিখুশি মিশুক প্রকৃতির হবেন। অবশ্যই নিজেকে জিহাদের ময়দানে উৎসর্গ করার মানসিকতা রাখবেন। বাহ্যিক দিক থেকে কেবল আমার জন্য চক্ষুশীতলকারী হলেই যথেষ্ট। আমার মাহরামকে কেবল আমিই দেখবো, তিনি কেবল আমার চোখেই সবচেয়ে সুন্দর হবেন। সৌন্দর্য কেবল গায়ের রঙে নয় বরং চলাফেরা,বেশভূষা,কথাবার্তা,আচার-আচরণেও তা প্রকাশ পায়। স্বাস্থ্য সচেতন থাকবেন, অধিক খাবারের দরুন মেদবহুল শরীর রাসূল (সাঃ) এর আদর্শের বিপরীত। নম্র স্বভাবের হবেন, ন্যায়বান হবেন। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায় করবেন। আমার জন্য একজন দায়িত্ববান যাওজ ও আমার সন্তানাদিদের জন্য দায়িত্ববান পিতা, নিজের মা-বাবার জন্য দায়িত্ববান পুত্র এবং ভাই-বোনদের জন্য দায়িত্ববান ভাই হবেন। রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ অনুসরণ করবেন এবং আমিও সেই আদর্শে নিজেকে গড়ে তুলতে প্রস্তুত (ইন শা আল্লাহ) অবশ্যই সুন্নতি দাঁড়ি থাকতে হবে। দ্বীনি শিক্ষা অর্জনের মানসিকতা থাকতে হবে এবং আমাকেও শিখতে সাহায্য করবেন। দাওয়াতি কাজকে জীবনের ধ্যানধারণা হিসেবে রাখবেন। স্ত্রীকে যত্ন ও সম্মান করার মনমানসিকতা থাকতে হবে, কারন সম্মান পেতে হলে সম্মান দিতে জানতে হয়। আমি কথা দিচ্ছি প্রিয় মাহরাম আপনাকে সবসময় যত্নে রাখবো ও ভালো রাখার চেষ্টা করবো এবং সুখে-দুঃখে সবসময় আপনার পাশে থাকবো (ইন শা আল্লাহ 🤲)
অঙ্গীকারনামা
ওয়েবসাইটে বায়োডাটা জমা দিচ্ছেন, তা আপনার অভিভাবক জানেন? হ্যাঁ
আল্লাহর শপথ করে সাক্ষ্য দিন, যে তথ্যগুলো দিয়েছেন সব সত্য? হ্যাঁ
কোনো মিথ্যা তথ্য প্রদান করলে দুনিয়াবী আইনগত এবং আখিরাতের দায়ভার কর্তৃপক্ষ নিবে না। আপনি কি সম্মত? হ্যাঁ
যোগাযোগের তথ্য

সারিয়াকান্দি এলাকার আরও পাত্রীর বায়োডাটা

Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8214

বয়স
18 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
ফর্সা
বৈবাহিক অবস্থা
বিধবা
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #6793

বয়স
23 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #9514

বয়স
23 বছর
উচ্চতা
৫′ ৩″
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #105

বয়স
31 বছর
উচ্চতা
৫′ ২″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
ডিভোর্সড
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #10021

বয়স
35 বছর
উচ্চতা
৫′
গাত্রবর্ন
শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
Profile

পাত্রীর বায়োডাটা

বায়োডাটা নং #8592

বয়স
22 বছর
উচ্চতা
৫′ ৫″
গাত্রবর্ন
উজ্জ্বল শ্যামলা
বৈবাহিক অবস্থা
অবিবাহিত
স্থায়ী ঠিকানা
সারিয়াকান্দি, বগুড়া, রাজশাহী
বগুড়া জেলার সব পাত্রীর বায়োডাটা দেখুন